সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারী

নামজারী করতে অফিস ভেদে এই পরিমান বা তার চেয়ে বেশী লাগে যেটা সর্বোচ্চ ৫লক্ষ টাকাও হয়। এবার পদ্ধতি বলি। নামজারী আবেদন অনলাইনে জমা দেয়ার পর কোন প্রকার হার্ড কপি জমা দেয়ার বিধান না থাকলেও হার্ড কপি জমা না দিলে আবেদন পড়ে থাকবে কয়েক মাস। তারপর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কাগজপত্র যাচাই না করেই একটা ভুতুড়ে রিপোর্ট দিবেন না মঞ্জুরের জন্য। এসি ল্যান্ড শুনানি না করেই না-মঞ্জুর করে দিবেন অথবা পুনরায় আবেদন করতে বলবেন অথবা সকল মূল দলিল, পর্চা তুলে আনতে বলবেন যেটার খরচ চলে যাবে ১৫০০০টাকা। এই হল সিস্টেম। আরো অনেক কিছু জানাতে পারব কিন্তু লেখার জায়গা নেই।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১০ DK9GJCZ9
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স করার জন্য

মিরপুর বিআরটিসি তে ড্রাইভিং লাইসেন্স করার জন্য ২ বছর আবেদন দিয়ে ঘুরেছি, পরে অফিসের এক সহকারীর মাধ্যমে দালালের সাথে পরিচয় করিয়ে দেয়। ২০১৯ সালে সেই দালাল কে বাড়তি ৩০০০টাকা দিয়ে লাইসেন্স এর জন্য আবেদন করি এবং পরীক্ষায় অংশগ্রহনের ডাক পাই। পরীক্ষা দিয়ে পাস করে ২০১৯ সালে যে লাইসেন্স পাওয়ার তারিখ ছিল তা পেয়েছি ২০২২ সালে

ঘুষ দিয়েছি
ঢাকা মিরপুর বিআরটিএ ৳৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKN7MWFS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কাজ তদারকি

একজন সরকারি কর্মচারী যার দায়িত্ব সরকারি করা সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখাও | কিন্তু এই দায়িত্বে থাকা অবস্থায় তিনি সমাপ্তকারী কন্ট্রাক্টর এর কাছ থেকে প্রতিদিন পাঁচশত টাকা করে দাবি করে |

ঘুষ দিয়েছি
Nilphamari ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ RN6YVCZT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী।

একটি আমদানিকৃত মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য পিয়ন থেকে শুরু করে পরিচালক পর্যন্ত সকলকেই নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়, টাকা না দিলে ফাইল ছাড়ে না। বৈধভাবে ব্যবসা করতে হলে সরকারি রেজিস্ট্রেশন ছাড়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪৭.৬ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKA5HDVX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেলওয়ে জমির ক্ষতিপূরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে বর্তমানে চরম ঘুষ ও দুর্নীতির মহোৎসব চলছে। বিশেষ করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বা জমি জমার টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি চিহ্নিত দুর্নীতিবাজ চক্র গড়ে উঠেছে। এই চক্রের মূল হোতা হিসেবে সক্রিয় রয়েছেন: ১. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) — ২. সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়, রেকর্ড রুম, ত্রাণ, ভূমি অধিগ্রহণ শাখা ও মিডিয়া সেল) — ৩. সার্ভেয়ার — এবং তাদের সাথে যুক্ত নিম্নপর্যায়ের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী। জমিজমা বা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো সাধারণ নাগরিক সেখানে গেলে এই চক্রটি সরাসরি ৫% থেকে ১৫% পর্যন্ত ঘুষ দাবি করে। ঘুষ দিতে অস্বীকার করলে ফাইল আটকে রাখা, বিভিন্ন অজুহাতে ।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳২.৬০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKH377CU
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বেতন কারা নিয়ে

আমি তখন ২০১৬ সালে প্রাইমারি স্কুলে চাকুরি করতাম তো আমাদের বেতন করার জন্য গেলে আজ না কাল আসেন বলতো আবার বলতো নতুন চাকুরি মিস্টি খাওয়েবেন না এ ভাবে পাচ সাত ঘঘরার পরে 2000/- নিয়ে বেতন করে দিয়েছিল। এখন কি অবস্থা জানি না তবে ভুমি অফিস হিসাবরক্ষন brta সাব রেজিষ্ট্রার ঘুষের দৌরাত্ব বেশি।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJ88ACYH
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Marriage certificate Apostle

আমি নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অধীনে অনলাইনের মাধ্যমে ম্যারেজ সার্টিফিকেটের অ্যাপোস্টিল (Apostille) ভেরিফিকেশনের আবেদন করেছিলাম।আবেদন করার পর প্রায় সাড়ে তিন মাস পার হয়ে গেলেও ফাইলের কোনো অগ্রগতি হচ্ছিল না। অনলাইন ট্র্যাকিংয়ে শুধু প্রথম ধাপে 'রিসিভড' দেখাচ্ছিল, কিন্তু কাজ আর সামনে এগোচ্ছিল না। অনেকদিন অপেক্ষার পর অনলাইনে অভিযোগ জানিয়েছি এবং সংশ্লিষ্ট দপ্তরে ইমেইল করার কথাও ভেবেছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে, এখানে মূলত ঘুষ ছাড়া কোনো ফাইল অনুমোদন পায় না। আগের নিয়মে কাজগুলো স্বাভাবিকভাবে হলেও সাম্প্রতিক সময়ে এই ঘুষের প্রবণতা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে।কোনো উপায় না দেখে আমি আমার পরিবারের সদস্যদের সরাসরি নরসিংদী সদর অফিসসেখানে যাওয়ার

ঘুষ দিয়েছি
Narsingdi ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKHZQ6JJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন তৈরি

আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন করতে গেলে, তারা বলে আমারও আমার স্ত্রীর জন্ম নিবন্ধন প্রয়োজন, আমার জন্ম নিবন্ধন করতে গেলে, তারা আমার ভোটার আইডি কার্ড দেখে দেখে লেখার পরেও আমার নামের মধ্যে ভুল করে ফেলে। সেই নাম ঠিক করার জন্য আমার কাছ থেকে ১৫০০ টাকা চায়, আমি টাকা দিতে একটু গরিমসি করলে তারা আমাকে ২/৩মাস পর্যন্ত অপেক্ষায় রাখে। শেষ পর্যন্ত টাকা দিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করি। তারপর আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন সম্পন্ন করি।

ঘুষ দিয়েছি
বাঁশখালী ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTTDT72C
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন

জন্ম নিবন্ধ নির্ধারিত ফি এর থেকে ২০০ টাকা বেশি দাবি করে। না হলে জন্ম নিবন্ধ পেতে অনেক দেরি হবে।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ, নীলফামারী ৳২০০
২৬ আগস্ট ২০২৬ RNFN6ME9
মন্তব্য
বিআরটিএ

নতুন ও নবায়ন

প্রতি পরিক্ষায় জন প্রতি ৪০০০ হাজার টাকা করে নেওয়া হয়, প্রতি সপ্তাহে বুধবার ও সোমবার পরিক্ষা থাকে, টাকা না দিলে ফেল করানোর ১০০ ভাগ চেষ্টা করা হয়, ঘুসের টাকা পরিক্ষার দিন সকালে গ্রহণ করে তারা।

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ শহর ৳৪.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK85BFUA
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভিটা বাড়ি জমির জন্য শতাংশ প্রতি 1000 টাকা ঘুষ দিতে হয় একজন সাব রেজিস্টার অফিসার কে।

আমি ৬ শতাংশ জমি বিক্রি করেছিলাম । সাব রেজিস্টার বলল ৫০০০ টাকা ঘুষ না দিলে দলিল হবে না। তারপর ৫ হাজার টাকা দিয়ে দলিল করতে হয় আমকে।

ঘুষ দিয়েছি
পাথরঘাটা উপজেলা, বরগুনা, বরিশাল। ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BRK8XCFW
মন্তব্য
ভূমি অফিস

যেকোনো অনলাইন কাজ

জমি খারিজ করতে গেলে বা সেখানে অনলাইন কোনো সেবা নিতে গেলে বখশিস দেওয়া লাগে। আর খারিজ করতে গেলে অনেক ঝামেলা আর অনেক টাকা লাগে

ঘুষ দিয়েছি
নওগাঁ নিয়ামতপুর ৳২০০
২৬ আগস্ট ২০২৬ RJRZEHD4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

police clearance

পুলিশ ক্লিয়ারেনস করতে গিয়ে কোনো সমস্যা নেই তার পরেও আবেদন করার পরেও ৩ ৪ দিন সময় পার হওয়ার পরে থানায় যোগাযোগ করি কিন্তু তারা বলে আমার কাগজে নাকি সমস্যা আছে পরে আমার কাছ থেকে 4000 টাকা দাবি করে পরে আমি 1000 টাকা দিতে চেয়েছি কিন্তু তাতে হবে না পরে 2000 টাকা দিয়ে কাজ করেছি লোকেশন:- গাজীপুর কালিয়াকৈর থানা

ঘুষ দিয়েছি
gazipur ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKSLW3M2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জমির রেকর্ড সংক্রান্ত কেস ফাইল করা

জমির রেকর্ড সংশোধনের জন্য ৬বছর ঘুরে কোর্টে কেস ফাইল করতে পেসকার এই দাবি করছে। না দিলে আরও ৬বছর ঘুরতে হবে জানিয়েছে।

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳৪.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KH5NGH9D
মন্তব্য
শিক্ষা অফিস

MPO ভুক্তি

MPO আবেদনের সময় তা অনুমোদনের জন্য প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে মাউশি আঞ্চলিক অফিসের ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর এর জন্য ঘুষ প্রদান করতে হয়৷

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT24MY5T
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন

আমি ১৯.০৮.২৬ ইং তারিখে জমি রেজিষ্ট্রেশনের জন্য মহুরি দারা পেপারস রেডি করি। জানতে সাব-রেজি. সেই দিন ১৫০ -১৮০ দলিলের কাজ সম্পূর্ণ করবেন। কিন্তু সাব-রেজি. ১১৬ টি দলিল দেখার পর ওনি চলে যেতে চান। সাব-রেজি. মহুরি সমিতির সভাপতিকে বলেন আমি যদি থাকি তাহলে দলিল প্রতি আমাকে ১০০০ টাকা করে দিতে হবে। অথচ আমার দলিল সিরিয়াল ছিল ১৩১ নম্বর। ওনি ১১৬ টি করার পর যখন ১০০০ টাকার চুক্তি হয়, তারপর আরও তিনি ৩০-৩৫ টা দলিল পার করে দেন। সেক্ষেত্রে আমাকেও ১০০০ টাকা দিয়ে দলিল কাজ সম্পূর্ণ করে নিতে হয়। আমাত ছুটি শেষ হওয়ার কারণে পরবর্তী কার্যদিবসের অপেক্ষায় থাকতে পারবো না, সে কারনে আমাকেও এই ১০০০ টাকা দিয়ে পার করে নিতে হয় দলিল। এখানে সাব-রেজি. কৌশল করে এই ঘুষ গুলো করেন।

ঘুষ দিয়েছি
সাদুল্লাপুর, গাইবান্ধা ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNMWYKL8
মন্তব্য
সরকারি হাসপাতাল

হুইল চেয়ার সেবা

দিনাজপুর মেডিকেল কলেজ এ হুইল চেয়ারে ৩/৪ তলায় রোগি নিয়ে গিয়েছিলাম। এরপর ৫০০ টাকা চায়, পরে ৪০০ টাকা নিয়ে গেছে।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ RNWNBQRG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমন জারি

আমি এনআই এক্টের একটি অভিযোগ দাখিল করি। জাজ সাহেব সমন ইস্যুর নির্দেশ প্রদান করেন। প্রথমে কোর্টে ১০০ টাকা নিয়ে আমার ফোন নাম্বার রেখে দেন। পরে সমন নিয়ে আসামী পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আমাকে ফোন দিয়ে ইনিয়ে বিনিয়ে টাকা চান। প্রথমে ৫০০ টাকা দেই। পরে ফোন দিয়ে বলে খুব কম হয়ে গেছে। পরে আরও ৫০০ টাকা দেই। এরপর যখন সমন নিয়ে আসামীর বাড়িতে যান, সেখানে তাকে না পেয়ে আমার সাথে যোগাযোগ করে এবং বলে এই সমন ইস্যু করতে হলে আরও ১০০০ টাকার উপরে দিতে হবে। যেহেতু আমি ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়ে মামলা করেছি। তাই আমি যেন আইনি জটিলতার মধ্যে না পড়ি সেজন্য বাধ্য হয়ে মোট ২৩০০ টাকা প্রদান করছি। আল্লাহ আমাদের সরকারি দপ্তর গুলোর এরকম হয়রানি মূলক রক্ষা করুন। আমীন।

ঘুষ দিয়েছি
কোর্ট, শাহজাদপুর ৳২.২ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJ6XM3ZG
মন্তব্য
ট্রাফিক পুলিশ

সেবায়

আমার মোবাইল বাসা থেকে চুরি হয়ে যায়। পরে আমি থানায় গিয়ে জিডি করি । আমি বলছিলাম চুরি হয়ে গেছে পুলিশ জিডিতে লিখছে আমি মনের অজান্তে কোথায় জেন হারাইছি আমি তখন দেখি নাই পরে বাসায় দেখি । জিডি করার পরে জিজ্ঞেস করছি খরচ আছে বলে দেন একটা পরে আমি বলি কত দিব পরে বলে দেন পরে আমি ইচ্ছা করে ৩০০ টাকা দেই। টাকাটা বিষয় না কিন্তু কথা হল আমার মোবাইল এখনো পাওয়া জায় নাই। আর যদি পাওয়া জায় তখন সেই মোবাইলের নতুন দাম অনুযায়ী আবার এক্সট্রা টাকা দিয়ে ফোন আনতে হবে। মোবাইলের দাম যদি ২০/২৫ হাজার টাকায় হয় তাহলে ৩ থেকে ৫ হাজার টাকা দিতে হয়। জদিও আমার ফোন পাওয়া জায় নাই আমার কাছে টাকা দাবি করে নাই। কিন্তু ৪/৫ জনের থেকে সুনছি যে তাদের টাকা দেওয়া লাগছে। কথা হল আমার টাকায় বেতন আমার টাকায় কাজ। তাইলে পরে আবার টাকা দিতে হবে

ঘুষ দিয়েছি
কামরাঙ্গীরচর থানা ৳৩০০
২৬ আগস্ট ২০২৬ ১০ DKCZCC2K
মন্তব্য