সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট বানাতে যেয়ে

সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও দুইবার বিভিন্ন অজুহাত দেখিয়ে জমা নেয়নি। বাধ্য হয়ে দালালের মাধ্যমে টাকা দেয়ার পরে ইচ্ছা করে একটা কাগজ না দেয়ার পরও সব ঠিক বলে গণ্য হয় এবং পাসপোর্ট পাই। ই্হাই আমার সোনার বাংলাদেশ।

মোহাম্মদপুর, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKYM9GVV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ডিবি পুলিশ

চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য কুমিল্লা পুলিশ সুপার অফিসে যাওয়া হয়েসে। ভদ্রলোক নিতান্ত ভালো ব্যবহার করেসেন। কাগজপত্র দেয়ার জন্য অন্য বিভাগীয় শহর থেকে আসা হয়েসে যেখানে অনলাইনের যুগে তা হোয়াটসঅ্যাপ এই নেয়া যায়। শেষে তিনি আমার প্রয়োজনীয় তথ্যাদি লেখনিরজন্য কম্পিউটার টাইপিস্ট কে দেয়া লাগবে বলে ৫০০ টাকা নিয়েসেন। এভাবেই নাকি ওদের বেতন দেয়া হয়। আমি বিষয়টি সম্পকে বেশি জানিনা বিধায় দিয়ে দিয়েসি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKXQBKL
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫.০ হাজার

Customs day to day work

any work if we go to customs office , AC, DC, AD , Commissioner's -- Sipahi, Pion, PA every one asking money , per file movement cost tabil to tabil 15000 to 20000 . all are BCS and under their super vision this are happening . we are working privet sector doing huge work every day , we no need sipahi, pion, pa, why thoes officer require this kind of ghukor. and making slow country econimical work down, goverment should remove , pion, clark, PA, sipahi this iare addition cost and economy distrabance.

dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK4Z9LXJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

আমার কাছে সত্য রেজিস্ট্রেশন করা ভূমির নাম জারি করতে গেলে পাঁচ হাজার টাকা চাওয়া হয়। এবং অরশি জমি নাম জারি করতে গেলে ১০ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু আমি সত্য রেজিস্ট্রেশন করা জমিটি নাম জারি করি সেখানেও আমাকে এক হাজার টাকা পরিশোধ করতে হয়। এখানে অনেক টাকার ঘুষ লেনদেন হয়। আপনার জমি সম্পর্কে যদি একটু কম বোঝেন তাহলে বিভিন্ন দালাল চক্র সাথে জড়িত সেখানকার কর্মকর্তারা আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নেবে। এবং নাম জারি মানেই সর্বনিম্ন ৫০০০ টাকা ঘুষ।

শাহজাদপুর উপজেলা খুকনি ইউনিয়ন ভূমি অফিস, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJBCNUC7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Police clearence

Amar jaygay amar cai police clearence ante gesilo pore amar satey police kotha bolar por identification confirm korer pore call kete disi pore vai k bollo bow msg ditase mosari kinte hobe tmi ai no e 1500 tk dia dew . Her bow jei no dise oita amar vai re dia dise pore tk dewar por kagoj dise.

Nabinagor police station, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTHC93S6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২২.০ হাজার

নামজারী

নায়েব সাহেব নিজে এবং ভুমি অফিসের সকলে লিস্ট করে টাকা খায়। একটা নামজারীর পিছনে টাকা না দিলে নামজারী করেন না পূর্বের যে নায়েব ছিল (—) তিনি। শুধু আমি না, অনেকের জমির কাগজ জালিয়াতির পিছনে এই নায়েব দায়ী।

বড়চাপা ইউনিয়ন, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5BYKEF
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

মিউটেশন

আমি আমার জমি মিউটেশন করাতে কি ৫,০০০ টাকা দাবী করে। পরে দেখলাম সবাই ই এই আমল করে। পরে নিরুপায় হয়ে টাকা দিছি কাজ শেষ!

কলাপাড়া, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRMKFTLS
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমার অত্তান্ত প্রয়োজনে জমি বিক্রি করতে যাই আমার আব্বু মারা যাওয়াই কিন্তু আমি আমার আব্বুর ওয়ারিস হওয়ার পরও আমি নাকি জমি বিক্রি করতে পারব না তাই বলে আমাকে অপেক্ষা করানো হয় পরে বলেন সাব রেজিস্টার নাকি মানবিক ভাবে রেজিস্ট্রি করে দেই তাতে আমার কিছু টাকা দিয়া লাগবে বলে রেজিস্ট্রি করে দিয়ে ২৫০০০ টাকা দাবি করে জোর করে আমার থেকে নিয়া হয়

মহেশপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH3MCDJN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

এলাকায় রেষ্টুরেন্ট দিতে গিয়ে পুলিশকে ঘুস

আমি একটা রেষ্টুরেন্ট করার উদ্যোগ নিই ৭ জন মিলে, টেড লাইসেন্স সব ওকে, রেষ্টুরেন্ট কাজ ও ওকে, যখন উদ্ভোদন করার সময় হয়, পুলিশ ফাঁড়ির এসআই আমাদের থেকে ৫০,০০০/- টাকা দাবি করে পরবর্তীতে এলাকার লোগদের নিয়ে নেগোসিয়েশন করে ১৫০০০/- টাকা দেওয়া হয়৷ পুলিশ এখোনো খারাপ রয়ে গেছে!

ফেনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTEWLJ8D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

নতুন পাসপোর্ট এর জন্য

টাকা না দিলে নামের ভূল ধরে, বাবা মা এন আইডির সাথে নিজের এন আইডির অমিল ধরে টাকা দিলে কোন সমস্যা নাই, পুলিশ ভেরিফিকেশন এর সময় ৫০০ টাকা দিছি

দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNPGCWSE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

New passport

Nid card এর তথ্য ভুল ছিল সেটা সংশোধন করা হয়েছিল।সার্ভারে আপডেট হয়নি সেই জন্য ব্যাক এন্ডি ডাটা ইনপুট দেয়ার জন্য সার্ভারের তথ্যের সাথে বাস্তবে মিল না পাওয়ার জন্য।

Khulna, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHYYLD82
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পাসপোর্ট ভেরিফিকেশনে যাওয়ার পরে কর্তব্যরত অফিসার আমাকে খরচ বাবদ ১৩০০ টাকা দাবি করে।

বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRBDKMC2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

Birth certificate reprint

I just wanted to reprint my birth certificate and there was no change or revision needed in my birth certificate but officials from Lalpur municipal asked for bribery to get the certificate reprinted. Officials are from same village and they know that we have been living abroad. That is why , they started to give some false excuse. Once we agreed to pay 5000 BDT, within 2-3 days, they issued certificate. I had also some urgency because I need that to do PR application in Canada. I think Thana level officials are also involved with this process. I don't believe this government will be able to control or reudce the level of bribery.

Lalpur, Natore, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ24YYLQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নেই

আমি গত 16/08/2026 তারিখে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই সেখানে আমাকে বেলা ১১ঃ০০ টার দিকে ঢুকতে পারি পাসপোর্ট এর আবেদন জমা দেওয়ার জন্য জমা দেওয়ার পর আমাকে জানানো হয় আপনার বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি গোলা তাই নতুন করে ফটোকপি করে জন্য বলে তো আমি কম্পিউটার দোকান থেকে ফটোকপি করার পর আবার নতুন করে রাইনে দাঁড়াতে হয় লাইন অনেক লম্বা থাকায় বেলা একটা বেজে যায় আমার কাগজে কোন ভুল ছিল না আমাকে আবার বলা হয় আপনার বাবাকে এখানে আনতে হবে আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমার সবকিছু ঠিক ছিল কিন্তু তারা বলতেছে আপনি আপনার বাবাকে আনতে হবে এখন আমার বাড়ি থেকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস 85 কিলোমিটার দূরে তাই এই অল্প সময়ের ভিতরে তাকে হাজির করা আমার পক্ষে সম্ভব ছিল না এবং দুইটার পরে এন্টি বন্ধ এটা বলে

Bhola, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRZL33MV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০০ লাখ

bds jarip

ভূমি অফিস থেকে জরিপের নামে। আমাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নেই। প্রায় প্রতিটি বাড়ি থেকে দুই থেকে তিন লাখ টাকা আমার সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত গ্রহণ করে। শহরের নন্দীপাড়া তে বিডিএস জরিপের নামে এসব অনিয়ম চলতে থাকে। নেই সেই নেই তাদের একটাই কথা আপনার বি এস এস এ আর এস। আপনি টাকা পরিশোধ করলে সব ঠিক।

narayangonj city corporation, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCTFQNS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পারিবারিক পেনশন নিতে যেই

আমার আব্বু একজন সরকারি কর্মচারী ছিলো তিনি মারা যাওয়ার পরে হিসাব রক্ষণ অফিস থেকে পেনশন চালু করার জন্য গেলে তারা টাকা দাবি করে এন্ড এটা নাকি তাদের সিস্টেম আমার কাছে ভিডিও প্রুভ ace

যশোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH6J9MZ7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম নিবন্ধন

আমার বড় বোনের ইংরেজি নিবন্ধন নেয়ার সময় সরকারি ফি বাদে টাকা দাবি করে। আমি দিয়েছি তাও কাজ হয় নি এখনও পাইনি। কবে পাবো আল্লাহ জানে।

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJJE7YWZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিবাহিত সনদ ই এপোস্টিল (e Apostille) করতে গিয়ে ঘুষ দিতে হলো।

বিদেশগামী শিক্ষার্থীদের mygov.bd ওয়েবসাইটের মাধ্যমে অধিকাংশ ডকুমেন্ট সত্যায়িত করা যায়। বেশিরভাগ সত্যায়ন ঠিকভাবে হলেও আমি আটকে যাই বিবাহিত সনদটি সত্যায়িত করতে গিয়ে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পিছনে নিকাহ রেজিস্টার অফিস, ঢাকা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত থাকেন। আমি প্রায় এক মাস যাবত আবেদন করার পরেও বারবার ভুল আবেদন হয়েছে অজুহাত দিয়ে আমার আবেদন টি প্রত্যাখ্যান করা হয়। এদিকে আমার এম্বাসিতে ডকুমেন্ট জমা দেওয়ার সময় একদম ঘনিয়ে আসে। শেষে অপারগ হয়ে কাজীর সাথে যোগাযোগ করি এবং তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। কাজী বললেন এই কাজ আসলে ফ্রি তে হয়না, এগুলোর জন্য আপনার টাকা খরচ করতে হবে, না হলে ৬ মাস ঘুরলেও সত্যায়ন শেষ হবেনা। শেষে বাধ্য হয়ে অনেক দরদাম করে কাজীকে ৫০০০ টাকা দিতে হয় আমার।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWM3A66
মন্তব্য