সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০

সিরিয়ালের জন্য কর্মরত সদস্য টাকা নিয়েছে

হাসপাতালে ডাক্তার দেখানোর চেয়ে সিরিয়াল থাকে সেই সিরিয়ালে চিকিৎসার জন্য দাঁড়িয়ে ছিলাম একজন বয়স্ক মহিলাকে তিনি হাঁটাচলা করতে পারতো না ভালোভাবে, এরপরে দায়িত্বরত একজন সদস্য এসে তাকে আগে সিরিয়াল দেন এবং কিছুক্ষণ পরে তিনি আমাকে এক সাইডে দেকে বলেন যে নাস্তা খাওয়ার জন্য টাকা দেন আমি ২০ টাকা ধরিয়ে দিলে তিনি আরো বেশি দাবি করেন এক পর্যায়ে তাকে ৫০ টাকা দিতে বাধ্য হই।

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ2JQVT6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি পরিদর্শনে যাওয়া

মৌচাক, সখীপুর ভূমি অফিসে কর্মরত একজন নাইব ছিলেন, যিনি অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা বা কথা বলতে পারতেন না। তবুও, তিনি ও তার সহকারীরা বিভিন্ন ব্যক্তি ও অফিস সহায়কের মাধ্যমে প্রকাশ্যে ঘুষের জন্য দরকষাকষি করতেন। ঘুষ ছাড়া কোনো সরকারি কাজ করতে তিনি সম্মত হতেন না। আমাদের জমি নিয়ে মামলা চলাকালে, আদালতের নির্দেশ অনুযায়ী তার জমি পরিদর্শনে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পরিদর্শন করতে যাওয়ার জন্য প্রথমে২৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে তার সহকারীর মাধ্যমে এবং সরাসরি দরকষাকষির পর ৭,০০০ টাকায় বিষয়টি নির্ধারিত হয়। সেই অর্থের প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি জমি পরিদর্শনে যান। সেখানে আমাদের জমি দখলকারী প্রতারক চক্রের সদস্যরাও উপস্থিত ছিল, যারা অবৈধভাবে আমাদের জমি বিক্রি করে সেখানে একটি কারখানা তৈরি

Kaliakair, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ8XSVL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সাধারণ চারিত্রিক সনদপত্র

যতদূর জানি, এ সেবা সম্পূর্ণ ফ্রি। তবুও UDC আগে ৩০ টাকার বিনিময়ে কাজটা করে দিতো। এখন ২০০ টাকা ছাড়া দেয় না। আপনারা হয়তো বলবেন, টাকার পরিমাণ কম। তবে ঘুষের যাত্রা শুরু হয় ইউনিয়ন পরিষদের থেকেই

সীতাকুণ্ড, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTHBKNNS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

প্রতিরক্ষা ভবিষ্যত তহবিল হতে লোন গ্রহণ করতে

গত জুলাই মাসে, আমার নিজের প্রতিরক্ষা ভবিষ্যত তহবিল থেকে চার লক্ষ টাকা লোন গ্রহণের জন্য আবেদন করি। কিন্তু প্রতি লাখের জন্য ৫০০ টাকা করে মোট ২০০০ টাকা ঘুষ দাবি করে। পরে ১৫০০ দিয়ে উক্ত লোনটি পাশ করতে হয়। এরকমের ঘুষ প্রতিরক্ষা হিসাবরক্ষণ অফিস নিয়মিত নিয়ে থাকে। না হলে হয়রানি হতে হয়। এর আগে হিসাব অনলাইন করণের জন্য ও ৫০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি। ঘুষ ছাড়া তারা কোন কাজ করে না।

ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVDJGX9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

Police to find my lost device after GD

Kichudin age amr ekti mobile churi hoyeche, curi hoye mobile er GD koreche. Police curi kora mobile paoyar por amr theke 8000tk ceyeche mobile khuje deyar binimoye. Tar mote ei mobile ekhon Dhaka e, Dhaka theke ei curi kora mobile ante tar upor kichu taka khorch kora lagbe amr. Kintu amr kotha mobile curir ekdin er mathai divabe Dhaka e cole jai and Back o cole ashe tar kache. Amr theke 8000tk caoyar age jiggas koreche je amr porichito keo ache kina ei thana e, ami haa bole tar sathe kotha bolie deyar por se raji hoyeche mobile khuje deyar and mobile khuje por se anmr theke 8000tk ceyeche, ses mesh ami onek kosto kore 5000tk manage kore diye amr mobile back peyechi.

Chattrogram, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT6F2X4T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামজারি দ্রুত করে দেয়ার জন্য তারা এই টাকা নিয়েছিল। টাকা না দিলে দুই তিন মাস/ চার মাসও নাম জারি করে দেয় না। বাধ্য হয়ে দিয়েছি তখন তিন দিনে নাম জারি করে দিছে। এসিল্যান্ড সহ সবাই জড়িত ছিল গত বছর করেছিলাম।

রংপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNS9CKDR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ করা ও জমির দাগ নাম্বার ভুল সংষ্কার

ভূমি অফিসে ভূমি সংক্রান্ত যেকোনো কাজে গেলেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা কখণই কাজ করতে চান না ঘুষের টাকা বুঝে না পাওয়া পর্যন্ত। দিনের পর দিন বছরের পর বছর এভাবে কাল ক্ষেপন করতে থাকেন।তাদের কথাবার্তা পরিষ্কার বোঝা যায় ঘুষের টাকা না দিলে ফাইল আটকে থাকবে।এতে করে বছরের পর বছর সাধারণ মানুষ হয়রানির স্বীকার হচ্ছেন।

বাগান বাড়ি, শেরপুর, বগুড়া।, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ2EEM8W
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

নতুন এমপিও

ময়মনসিংহ জেলার একটি উপজেলায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করার পরে এমপিওভুক্তি র জন্য যথাযথভাবে আবেদন করা হলে কোনো কারণ ছাড়াই বেশ কয়েকবার ফাইল রিজেক্ট করে দিছে। পরে হেড স্যার আর শিক্ষা অফিসের পিয়ন এর মাধ্যমে বুঝলাম টাকা না দিলে নাকি এমনই। তারপর প্রধান শিক্ষক ৫০০০ টাকা নিয়ে নিয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYL8ELZS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

গাড়ির লাইসেন্স এর জন্য ১০,০০০ (দশ হাজার) টাকা ঘুষ দিয়েছি। পরিক্ষায় ফেল করেছি, কিন্তু টাকা দেওয়ার জন্য আমাকে পাশ করিয়ে দেয়া হয়েছে। আমি মোটর বাইক চালাতে পারি না, কিন্তু ঘুষ দেয়ার কারনে আমার মোটর বাইক চালানোর লাইসেন্স ও আছে! কি একটা অবস্থা!

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKA8PEY2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০০ লাখ

জেলা সেক্রেটার

দিনাজপুর জেলায় একজন বিখ্যাত সেক্রেটারি আছে যার প্রভাবে দিনাজপুরে এখন চলাই দেয় চাঁদাবাজি ঘুষ নেশা এমনকি টোকাই দিও সে বাণিজ্য করতেছে আমার বাবাকে জোর করে উঠিয়ে 30 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। সে একবার স্থগিত হয়েছিল কিন্তু পুনরায় সে পথ ফিরে পায়।

দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNAKJ8MD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারী

হরিগঞ্জ মৌজার নামজারী আবেদন করে চরভূতা ইউনিয়ন ভুমি অফিসে নিয়ে যাই সেখানে ভূমি উপসহকারী কর্মকর্তা বলেন যে হরিগঞ্জ মৌজার বিআরএস খতিয়ান অনলাইস করা নাই তাই সেটা অনলাইনে এন্ট্রি দিতে হবে জেলা ডিসি অফিস থেকে সেখানে 1000 টাকা দিতে হয় এবং তিনি আবার রিপোর্ট দিবেন তাই তার জন্য 1000 মোট 2000 হাজার টাকা দিতে হবে। আমার ভীষন জরুরী দরকার তাই কথা না বাড়িয়ে দিয়ে আসলাম। পরে পরিচিত কয়েক জনের নিকট জানতে পারি অত্র উপজেলায় কোন অফিসে ই টাকা ছাড়া রিপোর্ট করাতে গেলে নানা অযুহাতে আবেদন খারিজ করে দেয়। এজন্য মানুষ বাধ্য হয়ে কমপক্ষে 1000 টাকা দেন। গ্রামের সহজ সরল মানুষ সরকারি অফিসে গিয়ে প্রতিবাদ করবেন সেই সাহস অনেকেরই নাই। তাই এই সুযোগ কাজে লাগিয়ে সরকারি অফিসগুলো ওপেন অফিসে বসে ঘুষ গ্রহন করছেন।

চরভূতা ইউনিয়ন ভুমি অফিস, লালমোহন।, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR4QS4TY
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

বাইক

আমি একজন প্রবাসী আমি রাত ১২ টা আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছিলাম বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম সব কিছু থাকার শর্তেও আমাকে হাইওয়ে পুলিশ ধরে ,উনাদের কে অনেক রিকুয়েষ্ট করেছি ,উনারা আমাকে মামলার ভয় দেখায় আর বলে।এত রাতে বাইক।নিয়ে কেন।বের হইছি বা হাইওয়ে তে ইউ ট্রানে এসে কেন দাঁড় করায়ছি,আর আমার পিছনে যে ছিল তার মাথায় হেলমেট ছিলোনা ,আমি। উনাকে।অনেক।রিকুয়েষ্ট করছি আমি।একজন প্রবাসী ,উনি।আমাকে বলে ২হাজার টাকা দিতে আমি রাজি।হইনি আমাকে ১০হাজার টাকা মামলা।ভয় দেখায়ছে,পরে আমার পকেটে থাকা ১০০০ টাকা কত ভাঙতি উনাকে।দিয়ে তারপর ওইখান থেকে আসতে পারছি😔

ফেণী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTZNXY9Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

এয়ারপোর্টে ঘুসের টাকা ছাড়া টিকিট ভিসা থাকার পরেও প্লেনে উঠতে দেননি বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা থেকে বেড়াতে বাংলাদেশ যাওয়ায় আসার সময় ভিসা আর প্লেনের টিকিট থাকার পরেও প্লেনে উঠতে দেননি প্লেন চলে গেছে ঘুশ দিয়ে পরবর্তী প্লেনে উঠতে হবে

ঢাকা এয়ারপোর্টে, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNWP225
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

জন্ম নিবন্ধন সনদ সংশোধন

মিডল ইস্টে জন্ম নেয়া ব্যক্তির জন্ম সনদে ভুল ক্রমে জন্মস্থান বাংলাদেশ তথা ফেনী করা হয়। পরে তা সংশোধন আবেদন করার পর সেটি অনুমোদনের জন্য অফিসে যাওয়ার পর মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনুমোদন করতে অপারগতা দেখায়। বিভিন্ন নিয়মের অজুহাত দেখায়। হবেনা বলে তালবাহানা দেখায় এবং নতুন করে আবেদন করার জন্য বলে। পরে অন্য লোকের মাধ্যমে ৬ হাজার টাকা ঘুষ দাবি করে, তা ৫ হাজার টাকা দিয়ে অনুমোদন করা হয়।

চর দরবেশ ইউনিয়ন, সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTRHSFYM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

লোন তুল‌তে

আমাদের ভা‌র্সি‌টির এক ক্লোজ ভাই বাংলা‌দেশ ব্যাং‌কে চাকরী ক‌রে। উনা‌দের না‌কি লোন দেয়। লোনের কি‌স্তি তুল‌তে সেখানকার ইঞ্জি‌নিয়ার‌দের সাইন লা‌গে। ইঞ্জি‌নিয়ার সেকশন না‌কি লো‌নের টাকার ১-২% ঘুষ না দি‌লে সাইন দেয় না। সবাইকেই এটা দি‌তে হয়। সেই ভাইকেও তিন কি‌স্তি‌তে মোট ১ লাখ টাকার বে‌শি দি‌তে হ‌য়ে‌ছি‌লো। এটা সেখানকার বড় অ‌ফিসা‌রেরাও জা‌নে। কিন্তু কেউ ব্যবস্থা নেয় না। নি‌জে‌দের ক‌লি‌গের কাছ থে‌কে ঘুষ খায় এমন প্রতিষ্ঠান না‌কি দে‌শে একটাই আর সেটা বাংলা‌দেশ ব্যাংক। আমি প্রথ‌মে বিশ্বাস কর‌তে চাইনি। প‌রে প‌রি‌চিত আরেক ভাইকে ফোন দি‌য়ে জানলাম যে ঘটনা সত্য। যারা ওখা‌নে রাজনী‌তি ক‌রে তা‌দের লা‌গে না, সাধারণ সবার ঘুষ দেয়া লা‌গে। বিশ্বাস না হ‌লে প‌রি‌চিত কাউকে ফোন দি‌য়ে ভে‌রিফাই কর‌তে পা‌রেন।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKGY8RF6
মন্তব্য