সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

বেতন বিল জমা করণ, LPC প্রদান

হিসাবরক্ষণ অফিসে LPCর জন্য গেলে বারবার হয়রানি করতে থাকে। প্রায় ২ সপ্তাহ চলে গেলে বাধ্য হয়ে বলি ভাই কাজটা করে দেন চা খাওয়াবো। এর পর করে দেয় এবং হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার পাঠায়। অনুরূপ অভিজ্ঞতা ঈশ্বরদী হিসাবরক্ষণ অফিসেও হয় নতুন কর্মস্থলে বেতন চালু করতে গেলে।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKP7A7GA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

হেলথ সার্টিফিকেশন

আমি একটা হেলথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম তো কম্পিউটার যে ছিল সে আমার কাছে সে ফি হিসাবে এক হাজার টাকা দাবি করে কিন্তু সিভিল সার্জন বলছিল কোন টাকা লাগবে না কিন্তু সে আমাকে বলে টাকা না দিলে সে আমাকে সার্টিফিকেট দিবে না তাই এক পর্যায়ে আমি টাকা দিতে বাধ্য হই

কুষ্টিয়া সদর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHQCCDJ3
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.৫ হাজার

জমির নামজারি

জমির নামজারির জন্য খরচ মাত্র ২১০০ টাকা কিন্তু আমার দেয়া লাগছে ৮৫০০ টাকা

সূবর্ণচর নোয়াখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTURX7N7
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৮.০০ লাখ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্য বই মুদ্রনের জন্য দরপত্রে

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্যপুস্তক মুদ্রনের দরপত্রে সকল যোগ্যতা আছে ও আমি লোয়েস্ট হয়েছি তারপর তারা ১৮ লক্ষ টাকা দাবি করে না দিলে কাজ দিবে না।

শহর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQC6GLT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Road Accident Bribe 25000 tk

এপ্রিল ২০২৪ সালে একটি রোড এক্সিডেন্ট হয়েছিল। খানজাহান আলি থানার এক ASI ২৫০০০ টাকা নিয়েছেন ভিক্টিম কে ক্ষতিপুরন দেবেন আর কোনো হয়রানি মামলা করবেন না। কিন্তু তারা ভিক্টম কে কোনো আর্থিক সহায়তা দেননি। পুরো টাকা টাই সেই দুর্নীতি বাজ ASI নিজ কাজে ব্যবহার করেছেন।

Khulna, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHWJ2VCY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

সবুজ বাগ থানা ৭০০০ খায়

ছাদের উপর চোর ধরলাম, কিছু উত্তম মধ্যম দিলে চোরের সহযোগীরা মিথ্যা উস্কানি দিয়ে পোলাপান দিয়ে কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে চোর ছাড়িয়ে নিয়ে যায় । পুলিশে ফোন দিলে পুলিশ এসে তদন্ত করলো চোরের পিতা আজিমপুর কর্মস্থলে পুলিশ কনস্টেবল। যারা মিমাংসা করতে এসেছিলো এমন দুই বাড়িওয়ালাকে পুলিশ ধরে নিয়ে গেলো । টাকা না দিলে অপহরণ মামলার হুমকি। ৭০০০ টাকা দিয়ে মামলা থেকে বাঁচলাম। ঘটনা ২০০৫ সাল ।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKFFFJ7X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০০

খাজনার অনুমোদন নিতে

আমি আমার চাচার একটি সম্পত্তির খাজনা প্রদান করতে গেলে তারা বলে এই সমস্যা ঐ সমস্যা বলে আমার কাছে থেকে 500 টাকা দাবী করেন উপ সহকারী ভূমি কর্মকর্তা বা তহশীলদার সাহেব, এখানে উল্লেখ্য, সরাসরি তহশীলদার ঘুষ চায় নাই তবে উনার অফিসের পিয়ন বলেন স্যার ঘুষ ছাড়া কাজ করবে না আমাদের সকলের ভাগ আছে কিন্তু কম।

নওগাঁ সদর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ3LFRE2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নবায়ন

আমার কারখানাটি এনআইভুক্ত কারখানা ছিল। পরে আমি কারখানাটিকে আরএসসি ভূক্ত করে সকল রেমিডিয়েশন কমপ্লিট করেছি। কিন্তু আমার কারখানার লাইসেন্স নবায়ন করতে ডাইফ ঢাকা অফিসে গেলে অফিস প্রধান সরাসরি আমাকে বলে যে, যতই রেমিডিয়েশন কমপ্লিট করেন না কেন কারখানাটি এনআইভুক্ত কারখানা ছিল তাই মহাপরিদর্শক নবায়ন করতে নিষেধ করেছেন। ০২ লক্ষ টাকা দিলে নবায়ন হবে। উপরে ম্যানেজ করতে হবে। পরে এক লক্ষ টাকা পরিশোধ করি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKBE7EDS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

To make mutation

I need a bank loan and without mutation it was not possible . And it was difficult to get mutation because goverment was stop it and dont knownwhen the process start again . Second was in Rajuk to change the mouza and expend 40000 taka but not still get it

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNEJYGY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিশ আমাকে থানায় ডেকে নিয়ে টাকা দাবি করে। নিরুপায় হয়ে ৫০০ টাকা দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDJ4WEL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন

১ সেপ্টেম্বর ২০২৫ সালে আমি ১০ম গ্রেডের সরকারি চাকরিতে যোগদান করি। ১৫ এপ্রিল ২০২৬ তারিখে আমার মোবাইলে ডিএসবি —(017-----------16) নাম্বার থেকে কল আসে। স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা হয়।আমি যেহেতু পূর্বে BREB জব করেছি সেজন্য ভেরিফিকেশনের সকল ডকুমেন্টস বাসায় রেখে আসি।তারা যাওয়া মাত্র সকল ডকুমেন্টস বের করে দেওয়া হয়। কাগজপত্র বের করে দেওয়া হলে সবকিছু চেক দেয়।এরপর তারা মিষ্টি খাওয়ার জন্য ৭০০০/- টাকা দাবী করে।আমি বাসায় না থাকায় আমার সহজ সরল বাবা মা কষ্ট করে ৩০০০/- টাকা ম্যানেজ করে দেয়। সন্ধ্যায় বাসায় কল দিয়ে জানতে চাই,"তারা টাকা দাবী করছে নাকি।" বাবা বলে হ্যা ৩০০০টাকা নিয়েছে ৭০০০ টাকার কম মানে না। আমরা আসলে কোন দেশে আছি। সব শালারা চোর,দুর্নীতিবাজ

জলঢাকা, নীলফামারী, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNLS3FGS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

জন্মনিবন্ধন

জন্মনিবন্ধন করার জন্য সব ধরনের ডকুমেন্টস নিয়ে যাই ৩৯ নং ওয়ার্ডের সিটি করপোরেশনের অফিসে। সব কিছু দেখে তারা বলে যে জমি সংক্রান্ত আরো কিছু কাগজ লাগবে, তার পরে চলে আসার সময় তার পিওন হবে হয়তো, বললো যে আমাকে ডকুমেন্টস গুলো দিয়ে যান, আর কিছু নাস্তা-পানির খরচ ২০০০ হাজার দিলেই হবে, আমার কাছে ১৫০০ থাকায় আমি দেই, তার পরে সে কাজ টি করে দেয়

মহাখালী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKENCSH8
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৯০০

এখানে ট্রেড লাইসেন্সের বিষয় নেই

আমি একজন সরকারি কর্মচারী, এক জেলা থেকে অন্য জেলায় বদলি হয়ে আসার পর, বেতনের শেষ যে এল পি সি থাকে সেটা পূর্বের ইউনিট থেকে নতুন ইউনিটে পাঠানো হয়। পূর্বের ইউনিটের টাকা না দিলে এলপিসি প্রেরণ করে না তাতে আমার বেতন আটকে থাকে। পূর্বের ইউনিটে ১০০০ টাকা দিয়ে এলপিসি আনা লাগছে, এবং বর্তমান ইউনিটে এটি রিসিভ করানো এবং বেতন করানোর জন্য আরও ৯০০ টাকা দেওয়া লাগছে। এটা সরকারি চাকরিজীবীদের জন্য কমন একটা বিষয়। জেলা হিসাব রক্ষণ অফিস এবং ঢাকার মহা হিসাব নিয়ন্ত্রক অফিসে যারা কর্মরত তারা সবাই ঘুষ নিতে নিতে ঘুষখোরে জর্জরিত হয়ে আছে। হিসাব রক্ষণ অফিসে টাকা ছাড়া কোন কিছুই হয় না, যেমন জিপিএফ থেকে অগ্রিম উত্তোলন, জিপিএফ এর পেজ নাম্বার ভলিউম নাম্বার পেতে, জিপিএফ এর নতুন নাম্বার পেতে, প্রতিবছরের হিসাব পেতে ।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4XDB7N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে আমার কাছে হোল্ডিং ট্যাক্স বাবদ পাঁচ টাকা স্কয়ার ফিট দাবি করে পরবর্তীতে UNO এর সাথে কথা বলে একটা আবেদন জমা দেই পরে ইউনিয়ন পরিষদের প্রশাসক তিন টাকা হারে টাকা জমা দিতে টাকা দিতে বলেন, এর মধ্যে দুই টাকার হাড়ের রশিদ দিবে বাকি টাকা ওরা খেয়ে ফেলবে এবং আমাকে দুই টাকা হারের রশিদ দিয়েছে।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, আশুলিয়া, সাভার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK6F57C6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিভিন্ন সমস্যা দেখিয়ে আটকে দেয়

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ( মতিঝিল) মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ছোট্ট সমস্যা দেখিয়ে আটকে দেয়. সমস্যা সমাধানের পরও 4 মাসের 1,20,000 টাকা দেওয়নি । বলেছেন বাংলাদেশ ব্যাংক এর হিসাব ক্লোজ করে দিয়েছে তাই পাবনা। কিছুদিন আগেই আবার 4 তারিখ এর মধ্যেই সব পেপার দেওয়ার পর আবার 15000 + 30000টাকা আটকে দিয়েছে আর সেখানকার কর্মরত — 30000 টাকা ঘুষ চেয়েছে, আমরা 6000 টাকা দেওয়ার পরও ( প্রমাণ আছে) সেই টাকা ও দেয়নি. এই অফিস এ কোন বিষয় কারও সাথে কথা বলতে গেলে ও 500 (— ) , এক রুমে থেকে একটা ফাইল আনার জন্য 200 tk নিয়েছিলো. এমন প্রতিবার গেলেই নেয়. এই অফিস tar সিস্টেম এমন ভাবে করা আছে যে, এরা চাইলেই কারো টাকা তুলে নিতে পারে।

মতিঝিল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3WN6BD
মন্তব্য