সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

এম,পি,ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর এডহক/ ম্যানেজিং কমিটির অনুমতি ও অনুমোদন নিতে ঘুষ দিতে হয়।

১। দিনাজপুর শিক্ষা বোর্ডে এডহক কমিটি ও ম্যানেজিং কমিটির ১ম পর্যায়ে অনুমতি নিতে ১৫০০ টাকা বিকাশে ডিলিংস এর মোবাইলে বিকাশে পাঠাতে হয়। ২। অনুমতি হয়ে যাওয়ার পর চুরান্ত অনুমোদন এর সময় আবার ৬০০০ টা বিকাশে পাঠাতে হয়। না পাঠলে ফাইল পার হয় না। এর প্রতিকার চাই।

দিনাজপুর শিক্ষা বোর্ড, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN9UQR78
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

৩ টা পাসপোর্ট জরুরীভাবে নবায়নের জন্য রংপুর পাসপোর্ট অফিসে গেলে তারা বিভিন্ন বাহানা শুরু করে।তারা বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজ চায়।বলে এগুলো ছাড়া পাসপোর্ট নবায়ন হবেনা।পরে তাদের কথামতো সেই কাগজগুলো যোগাড় করে অফিসে গেলে পুনরায় তারা আরও কাগজ আনতে বলে যেগুলোর কোনো দরকারই নেই। এভাবে তারা হয়রানি শুরু করে। তখন সেখানে কর্মরত আনসার সদস্য টাকা দাবী করে আড়ালে ডেকে নিয়ে যেয়ে। বাধ্য হয়ে টাকা দিতে হয় আমাকে। টাকা দেওয়ার পর তারা জমা নেয়।তখন আর কোনো কাগজ দরকার হয়না। এটা প্রতিনিয়ত রংপুর পাসপোর্ট অফিসে হচ্ছে।

রংপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6Z8FE4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজারি

আমার বাবার জমি (বাবা মৃত)(৫শতক) আমাদের নামে নামজারি করার জন্য আবেদন করি যেখানে ফি মাত্র ১১০০ শত টাকা কিন্তু এটা নিয়ে আমাদের বছর খানেক ঘুরতে হয়েছে তিনবার আবেদন করতে হয়েছে এবং অনেক টাকা খরচ হয়েছে অবশেষে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8TDHUC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

ডাক্তার দেখানো ও টেস্ট করানো

ডাক্তারের লাইনের বাইরে দাঁড়িয়ে ছিলাম, অনেকেই লাইন ছাড়া ঢুকে যাচ্ছে, পরে একজন স্টাফ কে জিজ্ঞেস করলে বলে ৩০০ টাকা দেন সিরিয়াল আগে করিয়ে দিচ্ছি, এরপরে জিজ্ঞেস করল কি জন্য দেখাবেন আমি বললাম কিছু টেস্ট করাব, বলল কি কি করাবেন লিখে দেন আমি লিখে নিয়ে এসে দিচ্ছি।

কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH8U56BY
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১১.০ হাজার

Pension + বকেয়া

Pension + বকেয়া বকেয়ার টাকাটা আমার বাবার মারা যাওয়ার পর পেনশন চালু পর্যন্তের ছিলো।পেমশনের জন্য আলাদা টাকা নিলেও ওইটার জন্য আরও দেয়।but I will take it back 5000 times.

karimganj, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHXATZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪০.০ হাজার

Provident fund তোলার জন্য কাগজপত্র তৈরিতে

আমার আব্বুর চাকরি শেষে GPF এর ৳ হিসাবরক্ষন অফিস থেকে তোলার সময় এই বাড়তি ৳ তাদের কে পরিশোধ করতে হয়। আব্বু মনে কষ্ট পেয়েছিলেন।২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা এটি।

কুষ্টিয়া, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHG45RET
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

জেএসসি সার্টিফিকেটের নাম সংশোধন

আমার জেএসসি সার্টিফিকেটে মায়ের নামে ভুল ছিল, সেটা ঠিক করার জন্য গত বছর বরিশাল শিক্ষাবোর্ডে আমার বাবা গিয়েছিল। কিন্তু সেই জিনিস সংশোধনের জন্য ঘুষ দাবি করে, আরও বলে ঘুষ ছাড়া এই কাজ হইতে এক বছরেরও বেশি সময় লাগবে। কোনো উপায়ন্তর না দেখে আমার বাবা বাধ্য হয়ে আট হাজারের মতো ঘুষ পরিশোধ করে।

বরিশাল, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRLJ9HZE
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না যার কারণে তিনি ১০০০ টাকা ঘুষ নিয়ে আমাকে ছেড়ে দেয়

বনশ্রী, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKSJ2GKW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৩ হাজার

নতুন পাসপোর্ট করতে চায়

আমি নতুন পাসপোর্ট করতে যায় এবং আবেদন পত্রে আমার স্ত্রীর নাম দেয় তাই তারা আমার কাবিননামা চায় না দিলে আমার পাসপোর্ট হবে না বলে দেয় তাতে আমি প্রশ্ন করি কেন হবে না সে বলে উপপরিচালক এর রুমে যান তাকে জিজ্ঞেস করেন আমি তার রুমে যায় তাজে বলি আমার স্ত্রীর NID verification কপি আছে এবং সেখানে আমার নাম আছে তারপরও কেন আমার কাবিননামা লাগবে সে বলে সরকারকে বলেন এবং আরো বলে যে যানেন গত ৬ মাসে ৪৫০০ মত মেয়ে পাচার হয়ছে এভাবে এখন আপনিও যদি তাদের মত হন এবং আরো বলে কোন দেশে বাস করি এই সাধারণ জিনিস বুজে না আরো আমাকে ডমিনেট করে কথা বলে।এখন আনার প্রশ্ন হলো আমি তো আমার পাসপোর্ট করতে গিয়েছিলাম আমার স্ত্রীর না তাহলে তাকে কিভাবে পাচার করবো। পরে আমি একজনকে টাকা দেয়ার পরে তারা আমার কিছুই না দেখে সিরিয়াল ছাড়া কাজটি করে দিছে

টাংগাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKP4V7AZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

passport

আমি যখন পাসপোর্ট বানাতে যাই আমার সকল পেপার সবকিছু ঠিক আছে কিন্তু পাসপোর্ট অফিসাররা ভুল ধরছে আমার বাড়ির নাম কেন দেয় নাই কিন্তু সেইম পেপারস আমি ঘুষ দেওয়ার পর জমা দিয়েছি কোন ভুল নাই ডাইরেক্ট জমা নিয়ে গেছে

Comilla, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT739S5U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আমি ২০২২ সালে কুমিল্লা পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট তৈরির জন্য, তখন আমার তেমন কোন ধরনের ধারণা ছিল না, একেবারে নতুন,আমিমতখন পাসপোর্ট অফিসে গিয়ে যখন আমি ওনাদের জানাইলাম আমি পাসপোর্ট করতে চাই,,তখন ওনারা আমাকে আনসার সদস্য কে দেখিয়ে দিলো বললো ওনার সাথে কথা বলেন ওনারা নিজেরা কিছু বলে নাই,পরে আমাকে আনসার সদস্য বলে পাসপোর্ট করি জলদি চাও নাকি,একটু কয়েক মাস দেরি করে আসুক এটা চাও,তখন আমি বলছি না জলদি চাই,,তার পর ওনি বললো তোমাকে ২০/২২ দিনের মধ্যে দিয়ে দিবো,,যা জলদি পাবে,,এখন বহুত সমস্যা পাসপোর্ট করতে,,আর নয় ৩/৪ মাস ও লাগতে পারে,,,এখন তুমি কোনটা চাও,,তখন আমি ওনার কথা মত ২০/২২ দিনের মধ্যে পাসপোর্ট চাই বলায়,,ওনি বললো তবে এটায় খরচ আছে,,এখন তুমি আমাকে ১০ হাজার দেও আর পাসপোর্ট পেলে ৫ হাজার মোট ১৫ হাজার খরচ

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT23MFNX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৭.৫ হাজার

ওমরাহ করার জন্য পাসপোর্ট করতে গিয়ে ফ্রি র ব্যতিত ৩০০ হাজার টাকা দিতে হয়ে চে

আমি আমার মা বাবার আমার ছেলে ভাতিজি চোট ভাই র বউয়ের জন্য ৫ টি পাসপোর্ট আবেদন করি ব্যংক ডাপ করি কিন্তু পাইল দেখে বলেন আমাদের এগুলো হবে না বাহিরে ওদের এজেন্ট নিয়োগ আচে ঐ খানে গিয়ে টাকা দিয়ে তার একটা মর্ক দিয়ে চে ঐ মর্ক দেখে আমাদের আগের পুরন করা পাইল জমা নিয়ে চে এটা লক্ষী পুর পাসপোর্ট অফিসে

চট্টগ্রাম (অন্যান্য), চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার দেখা হয়েছে CTNW7ECW
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০০ লাখ

সিনজি চালকদের ভাড়া না দেওয়া

🚨 শাহজাদপুর থানার রাতের টহলে সিএনজি ব্যবহার নিয়ে প্রশ্ন শাহজাদপুর থানায় দীর্ঘদিন ধরে রাতের নাইট ডিউটি, নাইট পেট্রোলিং এবং আসামি ধরাসহ বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের জন্য স্থানীয়ভাবে প্রায় ৪টি সিএনজি/অটোরিকশা ব্যবহার করা হয়—এমন অভিযোগ রয়েছে। স্থানীয় সিএনজি চালকদের দাবি, এসব গাড়ি রাতের বেলায় থানার সরকারি কাজে ব্যবহার করা হলেও গাড়ি ভাড়া, জ্বালানি খরচ কিংবা চালকদের জন্য কোনো পৃথক অর্থ প্রদান করা হয় না। ফলে দীর্ঘদিন ধরে তারা নিজেদের গাড়ি ও জ্বালানি ব্যবহার করে সরকারি দায়িত্ব পালনে সহায়তা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালকরা থানায় একাধিকবার কথা বললেও তারা সুনির্দিষ্ট ও স্থায়ী কোনো সমাধান বা পরিষ্কার ব্যাখ্যা পাননি বলে দাবি করছেন। এখন তাদের প্রশ্ন— 👉 সরকারি দায়িত্ব পালনের জন্য বেসরকারি মালিকানাধীন সিএনজি ব্যবহার করা হলে এর জ্বালানি ও ভাড়া কে বহন করবে? 👉 দীর্ঘ সময় ধরে বিনা পারিশ্রমিকে গাড়ি ব্যবহার করার আইনগত বা প্রশাসনিক ভিত্তি কী? 👉 থানার রাতের টহল ও জরুরি সরকারি কাজে ব্যবহারের জন্য কি কোনো অনুমোদিত যানবাহন/বরাদ্দ বা সরকারি পরিবহন ব্যবস্থা রয়েছে? 👉 যদি স্থানীয় সিএনজি ব্যবহার করতেই হয়, তাহলে তাদের যথাযথ ভাড়া ও জ্বালানি খরচ প্রদানের ব্যবস্থা কেন থাকবে না? এখানে মূল বিষয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দোষারোপ করা নয়। সরকারি দায়িত্ব পালনের জন্য কোনো বেসরকারি গাড়ি ব্যবহার করা হলে তার যথাযথ নিয়ম, অনুমোদন, ব্যয়ভার ও চালকের ন্যায্য পাওনা সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। সিএনজি চালকরাও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে চান। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো পারিশ্রমিক বা জ্বালানি খরচ ছাড়া নিজেদের গাড়ি ও জ্বালানি দিয়ে রাতের সরকারি দায়িত্বে সহযোগিতা করা তাদের জন্যও একটি আর্থিক চাপ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান— বিষয়টি তদন্ত করে সিএনজি চালকদের বক্তব্য শোনা হোক, সরকারি কাজে বেসরকারি যানবাহন ব্যবহারের নিয়ম ও ব্যয়ভার স্পষ্ট করা হোক এবং একটি স্থায়ী ও ন্যায্য সমাধান দেওয়া হোক। সরকারি দায়িত্ব পালনে সহযোগিতা থাকবে, তবে সেই সহযোগিতা যেন নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থার মাধ্যমে হয়—এটাই সিএনজি চালকদের দাবি। 🚖⚖️

রাজশাহী (অন্যান্য), রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJEHLP23
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নিতুন পাসপোর্ট

আমার জানা মতে কোন ভুল ছিল না কিন্তু তারা বলছে বিবরণ প্রাইভেট সার্ভিস দেয়ার কারণে প্রথমবারের মতো তারা আমাকে পাসপোর্ট করা যাবে না বলে রিজেক্ট করে দেয় এটা সংশোধন করতে হবে তারপর তাদের দালাল চক্র যারা পাসপোর্ট এর আবেদন করে থাকে তারা আমার কাছ থেকে তিন হাজার টাকা দাবি করছে আমি সেই টাকাটা দেয়ার পরে আমাকে দালাল চক্র দোকানদার ওই অফিসারকে ফোন দেয় আর আমাকে বলে অফিসারের কাছে গিয়ে দাঁড়িয়ে তার নাম বলতে তারপর যেমন কথা তেমন কাজ পাসপোর্ট এর বিবরণ প্রাইভেট সার্ভিস দেখি আমাকে পাসপোর্ট করে দেয়

ঝালকাঠি, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRJSD4JJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

অবসর প্রাপ্ত শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের ফাইল বিষয়ে

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। রিটায়ার নেওয়ার পরে। বাবার পেনশন আর প্রভিডেন্ড ফান্ডের টাকা উঠানোর জন্য অনেক কষ্টকর হয়ে উঠে। প্রথমে উপজেলা শিক্ষা অফিস বলে ফাইলে অনেক সমস্যা এটা লাগবে অমুক সারের সাইন লাগবে টাকা ছাড়া সাইন করে না।ধাপে ধাপে টাকা৷ নেয় উপজেলা শিক্ষা অফিস তার পরে ঘুরে ঘুরে জেলা শিক্ষা অফিস ৩ দিনের কাজ ফেলে রাখে ৩০ দিন।টাকা নেওয়ার পরে ৩ দিনে হয়ে যায় এবং সবশেষে উপজেলা একাউন্টস অফিস ও টাকা নেয় আর ভয় দেখায় টাকা না দিল পরবতর্ীতে ফাইলের সমস্যা হবে। প্রত্যেক অফিস টাকা না নেওয়া প্র্যন্ত কাজ বন্ধ রাখে। শেষে ৩০০০০ টাকা নিয়ে সব কাজ হয়। শিক্ষকরা বাধ্য থাকে কোনো স্পারিশ ও হয় না বলো এগুলা দিতে হয়।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং পত্নীতলা উপজেলা শিক্ষা অ, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJA83VYH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি খারিজ

আমি জমি খারিজ করতে দিলে তিনি অপিসের লোক দিয়ে টাকা দাবি করায়। দাবি পুরন না করায় খারিজ আবেদন বাতিল করে দেয় বিনা নেটিশে। দ্বিতীয় বার আবেদন করলে তিনি তহশিলদারকে তা ভূল ভাবে প্রেরণের পরামর্শ দেয় বলে জানতে পারি। আমার ছোটভাই কিডনি রুগি জমি বিক্রি করে তার চিকিৎসা করা জরুরী ছিল তাই আমার খারিজটা দরকার ছিল। উনাকে অনেক অনুরোধ করেছি তাতে কাজহয়নি। পরে টাকা দিলে পরদিনই কাজ হয়। উনি এখন বদলি হয়ে রাজশাহীর বাগমারায় আছেন।

ভাঙ্গুড়া পাবনা, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ4U9Y7K
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

ঢাকা মেডিকেলর সিন্ডিকেট।

আমার স্ত্রীর অসুস্থতার কারনে ঢাকা মেডিকেলে নিয়ে যাই, আমার স্ত্রী এতোটাই অসুস্থ ছিলো যে , হুয়িল চেয়ার ছাড়া কোনো দিকে মুভ করানো সম্ভব হচ্ছিল না, মেডিকেলের হুইল চেয়ার নিতে গিয়ে দেখি ওখানকার আয়ারা হুইল চেয়ার তাদের নিজের দখলে রেখেছে, হুইল চেয়ার নিতে গেলে ৫০০ টাকা দাবি করে, পরবর্তীতে আমি প্রতিবাদ করলে ওয়ার্ড বয় সহ বেশ কয়েকজন আমার উপর চড়াও হয়, পরবর্তীতে কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে কিছুক্ষণের জন্য হুইল চেয়ারটি নিতে হয়।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK5A558D
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ওষুধ

ইসিজির ক্ষেত্রে টাকা নেয় ১০০ টাকা করে। এটা কি ক্ষেত্রে দিতে হয় আমার জানা নেই। সরকারি সেবা ফ্রি হওয়ার কথা কিন্তু ভিতরে টাকা দিতে হয় কেন।

নাটোর, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে RJD7M5K2
মন্তব্য