সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৭.০ হাজার

ট্রেড লাইসেন্স

শিল্প ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেছিলাম তারপর ট্যাক্স এর বিভিন্ন কাগজ নিয়ে জামেলা করে এবং ৮-১০ টা টেবিলে টাকা দিতে হবে বলল। না হলে আবেদন পড়ে থাকবে ...

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9RPAZL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Fire License

Fire license renewal fee online e porishod korar pore Tongi Fire Station Officer , long time file atke rakhen, tini 40k taka chan, bolen je, ekhon fire license ei year theke online e hobe, tai system e entry dite 40k chara hobena. onek din bishoyta pending rakhe, goto 24 August 2026 amar office staffs tar office e giye dordam kore 30k et raji koran ebong taka diye chole ashen, magic er moto 25 tarikh online e duikka dekhi e-fire license renewal approved hoye gese. etai —r keramoti. khuj niye dekhen prottekta garments factory theke tara taka na nile ulta palta report koren.

gazipur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKX63FR8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

মামলা প্রত্যাহার করার জন্য

আমার নামে একটা মিথ্যা মামলা চলমান সেটার জন্যে থানা থেকে ওসি ফোন করে বলে তোমার নামে একটা রিপোর্ট জমা দিতে হবে । সে জন্য কিছু খরচ দিতে বলে আপ্দার ছিল বেশি, আমি তাকে ৫০০০ টাকা দিয়ে আসি । আদালতে গিয়ে রাষ্ট পক্ষের আইনজীবী মামলা শেষ করার জন্যে আপদার করে এক লক্ষ টাকা তাকে আমি পর্যায় ক্রমে দিবো বলে এখন পর্যন্ত দিয়েছি দশ হাজার টাকা।

ঠাকুরগাঁও, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNMY869B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

নামজারি

আমি একটি জমির নামজারির আবেদন করেছি। আমাকে চারদিন ঘুরিয়েছে । উপায় না পেয়ে ইউনিয়ন ভুমি অফিসের এসি ল্যান্ড ছিল না বলে। অবশেষে ৩৫০০ টাকা চাইলে ৩০০০ টাকা দিয়ে দেই।

নারায়ণগঞ্জে, আড়াইহাজার, মাহমুদপুর ইউনিয়নে, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5NCS9D
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

ট্রাফিক পুলিশের প্রতিদিনের চেকিং দুর্নীতি

আমার কাছে হেলমেট ছিল কিন্তু আমার পিছনের লোকএর কাছে হেলমেট ছিল না। তারা আমাকে ৩০০০ টাকার মামলা দেবে বলে। আমি বললাম আমার কাছে টাকা নেই মামলা দিয়েন না এবং আরো বললাম কিছু করা যায় কিনা। তারপর তারা বলল ঠিক আছে ১৫০০ টাকা দেন। আমি বললাম ১৫০০ টাকা দিতে পারব না, না হলে মামলা দেন আমি ১০০০ টাকা দেব। তারপর জড়াজড়ি করলেও 1500 টাকা দিতে আমি বললাম পারবোনা, নাইলে মামলা দেন পরে বলল ঠিক আছে ১০০০ টাকা দেন, তারপর আমি ১০০০ টাকা দিয়ে চলে যাই। মূলত আমি টাকাটা দেয়ার উদ্দেশ্য ছিল কিভাবে ঘুষ দেয় বা পুলিশ কিভাবে ঘুষ খায় সেটা জানার জন্য বা বুযার জন্য। তা দেখলাম যে সত্যি সত্যি তারা খুবই ঘুষখোর। এভাবে গাড়িতে টাকা দিলে ছেড়ে দেয়।

ফরিদপুর ও রাজবাড়ীর মাঝে সাইনবোর্ড এলাকায়, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAPUFFV
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০০ লাখ

Admission

I was very close to getting into a government medical college but unfortunately missed the opportunity. I then applied for a government-quota seat at a private medical college and ranked 1st on the merit list. Despite this, they asked me to pay BDT 12 lakh, even though the official fee was only around BDT 10,000. When I questioned them, they said the person responsible for selecting students was demanding the money and that other students were paying even more for the same seat

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKR5VWBP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

নতুন মিটার ইশু করা

টাকা না দিলে আমার বাসায় নতুন হাউজ কানেকশন দিবে না ও মিটার দিবে না। এই জন্য টাকা নিছে চার ধাপে ৩৫ হাজার। টাকা ছাড়া ওয়াসার ঐ অফিসে একটা মিটারও ইশু হয় না।

মিরপুর ১০ নম্বর পানির ট্যাংক, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCPJB5Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫.০ হাজার

এম পি ও ভুক্ত ফাযিল মাদ্রাসায় ৭ম গ্ণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ ২০২৬

প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সহ তাদের দাবি মাদ্রাসার উন্নতিকল্পে প্রজেক্টর কিনতে টাকা দিতে হবে,,,আমি আর আমার সাথের আরেকজন দিতে না চাইলে তারা বলে তাহলে আপনারা কিভাবে MPO file পাঠাবেন,? পাঠান দেখি,,৷ তারা বলেন আপনারা মনে করেন এ টাকা দান করছেন,,, ধিক্কার জানাই এই জানোয়ারদের

নাটোর সদর,নাটোর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ7YLPTR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

বাইপেল সাভার

তিনটনের গাড়ি প্রতি ৩০০ পাঁচ টনের গাড়ি প্রতি ৫০০ এই টাকা আশুলিয়া থানার এসপি ওসি ও ডিসি সহ ভাগ পায় এটা চাঁদাবাজের বক্তব্য। আমি ট্রিপল লাইনে কল দিয়েছিলাম পুলিশ আসছে চাঁদাবাজ কে এরেস্ট করে নাই।

সাভার বাইপেল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKLKWVK6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

ভূমি উন্নয়ন কর

আমি আমার মোট ১৭৭ শতক জমির খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভুমি অফিসে গেলে সেখানকার দায়িত্বরত একজন অফিসার আমাকে বলে নিয়ম অনুযায়ী আপনার খাজনা আসে ৬০০০০ টাকা।এবং আমাকে বলে আপনি যদি আমাদের সাথে নেগোসিয়েশন করেন ৩০০০০ টাকা দিলে হবে।আমি যখন ওনাকে বললাম আমাকে কোন রিসিভ দিবে কিনা।তখন ওনি বললেন টাকা দিতে হবে ৩০০০০। আমি পরে দরকষাকষির এক পর্যায়ে আমি ২৫০০০ টাকা দিতে সম্মত হয়।পরে পরিশোধের পর আমি রিসিভ চাওলে আমাকে রিসিভ দেয় প্রায় ২০০০ টাকার।আমি ওনাকে প্রশ্ন করলে আর বাকি টাকাগুলো কোথায়।তখন ওনি আমাকে বলে বাকি টাকাগুলোর রিসিভ দেওয়া হবে না। আসলে আমরা সাধারণ মানুষ এইসব সরকারি অফিসের কাছে জিম্মি।

চট্টগ্রামের দোহাজারী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJA8GFY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ফ্লাটের নামজারী

ডেভেলপারারের কাছ থেকে ফ্লাট কেনা হয়েছিল। রেজিষ্ট্রেশন করা হয়েছিল। নামজারী করার সময় নির্ধারিত ১১৭০ টাকা পরিশোধ করে অনলাইনে আবেদন করা হয়েছিল। কিন্তু দুইবার প্রত্যাখ্যান করা হয় এটি নাকি খাস খতিয়ানভুক্ত। তারপর সেই ভূমি অফিসের কর্মচারীর মাধ্যমে ৪০০০০ টাকা নগদে কাজটি সমাধা হয়। ৪০০০০ টাকা হাতে পেলে সেটি আর খাস খতিয়ানভুক্ত থাকে না। ফ্লাট কেনার আগে আমি ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনেছিলাম, এটি খাস খতিয়ানভুক্ত নয়। ঘটনাটি ২০২৪ সালের প্রথম দিকের। হয়রানি এড়াতে বাধ্য হয়ে ৪০০০০ টাকা ঘুষ দিই।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKYU4JF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

"খতিয়ানে উল্লেখিত দাগ নম্বরের সঙ্গে ট্যাক্স রসিদে উল্লেখিত দাগ নম্বর সম্পূর্ণ মিল থাকতে হবে।"

জমির খতিয়ানে যে দাগ নম্বরগুলো উল্লেখ রয়েছে, ভূমি উন্নয়ন কর (ট্যাক্স) রসিদেও একই দাগ নম্বর অন্তর্ভুক্ত করার জন্য আমি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ভূমি অফিসে আবেদন করি। এ কাজটি করে দেওয়ার বিনিময়ে আমার কাছে প্রতি দাগের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে দাবি করা হয়। আমার মোট ৪টি দাগ থাকায় সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা দাবি করা হয়। পরবর্তীতে বাধ্য হয়ে আমি ৭০,০০০ (সত্তর হাজার) টাকা প্রদান করে কাজটি সম্পন্ন করি।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ভূমি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPVWDSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সাব রেজিস্টার সাহেব স্বাক্ষর করছিলেন। এক পর্যায়ে উনি আবাসিক জমিটিকে বাণিজ্যিক জমি হিসেবে বলেন এটাতে আরো ব্যাংক ড্রাফট করতে হবে। তখন দলিল লেখক এর মাধ্যমে ইঙ্গিত দিয়ে কিছু একটা বললেন। দলিল লেখক আমাকে জানালেন কিছু টাকা দিতে হবে। উপায় না পেয়ে আমিও টাকাটি দিতে বাধ্য হই।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY3SQ4YC
মন্তব্য