সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

বাইপেল সাভার

তিনটনের গাড়ি প্রতি ৩০০ পাঁচ টনের গাড়ি প্রতি ৫০০ এই টাকা আশুলিয়া থানার এসপি ওসি ও ডিসি সহ ভাগ পায় এটা চাঁদাবাজের বক্তব্য। আমি ট্রিপল লাইনে কল দিয়েছিলাম পুলিশ আসছে চাঁদাবাজ কে এরেস্ট করে নাই।

ঘুষ দিয়েছি
সাভার বাইপেল ৳৩০০
২৬ আগস্ট ২০২৬ DKLKWVK6
মন্তব্য
ভূমি অফিস

ভূমি উন্নয়ন কর

আমি আমার মোট ১৭৭ শতক জমির খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভুমি অফিসে গেলে সেখানকার দায়িত্বরত একজন অফিসার আমাকে বলে নিয়ম অনুযায়ী আপনার খাজনা আসে ৬০০০০ টাকা।এবং আমাকে বলে আপনি যদি আমাদের সাথে নেগোসিয়েশন করেন ৩০০০০ টাকা দিলে হবে।আমি যখন ওনাকে বললাম আমাকে কোন রিসিভ দিবে কিনা।তখন ওনি বললেন টাকা দিতে হবে ৩০০০০। আমি পরে দরকষাকষির এক পর্যায়ে আমি ২৫০০০ টাকা দিতে সম্মত হয়।পরে পরিশোধের পর আমি রিসিভ চাওলে আমাকে রিসিভ দেয় প্রায় ২০০০ টাকার।আমি ওনাকে প্রশ্ন করলে আর বাকি টাকাগুলো কোথায়।তখন ওনি আমাকে বলে বাকি টাকাগুলোর রিসিভ দেওয়া হবে না। আসলে আমরা সাধারণ মানুষ এইসব সরকারি অফিসের কাছে জিম্মি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রামের দোহাজারী ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTJA8GFY
মন্তব্য
ভূমি অফিস

ফ্লাটের নামজারী

ডেভেলপারারের কাছ থেকে ফ্লাট কেনা হয়েছিল। রেজিষ্ট্রেশন করা হয়েছিল। নামজারী করার সময় নির্ধারিত ১১৭০ টাকা পরিশোধ করে অনলাইনে আবেদন করা হয়েছিল। কিন্তু দুইবার প্রত্যাখ্যান করা হয় এটি নাকি খাস খতিয়ানভুক্ত। তারপর সেই ভূমি অফিসের কর্মচারীর মাধ্যমে ৪০০০০ টাকা নগদে কাজটি সমাধা হয়। ৪০০০০ টাকা হাতে পেলে সেটি আর খাস খতিয়ানভুক্ত থাকে না। ফ্লাট কেনার আগে আমি ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনেছিলাম, এটি খাস খতিয়ানভুক্ত নয়। ঘটনাটি ২০২৪ সালের প্রথম দিকের। হয়রানি এড়াতে বাধ্য হয়ে ৪০০০০ টাকা ঘুষ দিই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKKYU4JF
মন্তব্য
ভূমি অফিস

"খতিয়ানে উল্লেখিত দাগ নম্বরের সঙ্গে ট্যাক্স রসিদে উল্লেখিত দাগ নম্বর সম্পূর্ণ মিল থাকতে হবে।"

জমির খতিয়ানে যে দাগ নম্বরগুলো উল্লেখ রয়েছে, ভূমি উন্নয়ন কর (ট্যাক্স) রসিদেও একই দাগ নম্বর অন্তর্ভুক্ত করার জন্য আমি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ভূমি অফিসে আবেদন করি। এ কাজটি করে দেওয়ার বিনিময়ে আমার কাছে প্রতি দাগের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে দাবি করা হয়। আমার মোট ৪টি দাগ থাকায় সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা দাবি করা হয়। পরবর্তীতে বাধ্য হয়ে আমি ৭০,০০০ (সত্তর হাজার) টাকা প্রদান করে কাজটি সম্পন্ন করি।

ঘুষ দিয়েছি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ভূমি অফিস ৳৭০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKPVWDSQ
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সাব রেজিস্টার সাহেব স্বাক্ষর করছিলেন। এক পর্যায়ে উনি আবাসিক জমিটিকে বাণিজ্যিক জমি হিসেবে বলেন এটাতে আরো ব্যাংক ড্রাফট করতে হবে। তখন দলিল লেখক এর মাধ্যমে ইঙ্গিত দিয়ে কিছু একটা বললেন। দলিল লেখক আমাকে জানালেন কিছু টাকা দিতে হবে। উপায় না পেয়ে আমিও টাকাটি দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ সদর ৳৩০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MY3SQ4YC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এলজিইডি

এলজিইডি অফিস মানেই ঘুষের কারখানা, আপনি ঘুষ না দিলে আপনার ফাইল কোন ভাবেই পার হবে না। সেটা হোক কোন নেতা বা আপনি নিজেই। ল্যাব টেস্ট ১০০% কাজ করা হয়েছে, আপনাকে জানানো হবে আপনার কাজের মান খারাপ। আপনি ১০০% কাজ করেছেন আপনার কাজে ঘাটতি আছে। মাঠ পরিদর্শন থেকে শুরু করে, সমস্তই ঘুষ। কাজ পাওয়ার পর সিএস বাবদ টাকা টাকা পিডি অফিস + জেলা অফিস + উপজেলা অফিস মোট ২-৩% চলে যাবে। আর বিল করার সময় ১% করে তিন অফিসে ৩% ঘুষ বাধ্যতামূলক। ঘুষ না দিলে ফান্ড নেই,এখন বিল সম্ভব না। আপনি বাধ্য ঘুষ দিতে। লাস্ট ২ কোটি টাকার কাজে ৭ লক্ষ টাকা ঘুষ দিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত।

ঘুষ দিয়েছি
কুড়িগ্রাম ৳৭.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ RNAD4LHZ
মন্তব্য
ট্রাফিক পুলিশ

গাড়ি চালানোর সময়

আমার গাড়ি এসে হঠাৎ করে চেক করে গাড়িতে সবকিছু ঠিকঠাক ছিল বলে যে আমি ভুল রোডে আসছি।৫০০০ টাকা গোস দাবি করে এবং আমি গিয়ে

ঘুষ দিয়েছি
dhaka ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKU6JXGE
মন্তব্য
ট্রাফিক পুলিশ

সাধারন ডায়েরী

আমি একটা সাধারন ডায়েরী করতে গেছি। সাইট কাজ করছে না তাই এটা সম্ভব না। কিন্তু একজনের পরামার্শে ২০০০ টাকা দিয়ে সে ১ ঘন্টা বসায় রেখে। ১ ঘন্টা আরো বারতি সময় ধরে জিডিটি সম্পন্ন করেছি।

ঘুষ দিয়েছি
কোনাবাড়ী, গাজীপুর। ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKJJS87H
মন্তব্য
বিআরটিএ

ডিজিটাল প্লেট ও স্মার্ট কার্ড

ডিজিটাল নম্বর প্লেট ওএস স্মার্ট কার্ড গ্রহণ করিবার জন্য বিআরটি অফিসে যাই যেই রুমে বিআরটি অফিসে নম্বর প্লেট বিচরণ করে বিনামূল্যে সকল কাগজ পাতি থাকা সত্ত্বেও বলে সার্ভার ডাউন নেট নাই সারাদিন বসেই রাখার পরে বিকেল বেলা নম্বর প্লেটটি ও স্মার্ট কার্ডটি পাই 200 টাকার বিনিময় হায়রে বাংলাদেশ।

ঘুষ দিয়েছি
বরগুনা ৳২০০
২৬ আগস্ট ২০২৬ BRJW54A9
মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড সংশোধন

আমি রেকর্ড সংশোধন করতে গেলে ইউনিয়ন ভূমি অফিস প্রধান কর্মকর্তা ২০০০০ টাকা দাবি করে। আমি তাকে বলি সরকারি ফি তো ১২৪০টাকা, আপনি এতো টাকা কেন চাচ্ছেন। তিনি উওর দিলেন থানা ভূমি কর্মকর্তাসহ সবাইকে ঘুষ দিতে হয়। ২০০০০টাকা দিলে কাজ হবে না হয় হবে না।

ঘুষ দিয়েছি
বানারীপাড়া ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BRGUHUJE
মন্তব্য
কর অফিস

আয়কর রিটার্ন জমা

আমি যখন ইনকাম ট ্যাক্স রিটার্ন দাখিল করতে যাই আমার সমস্ত ডকুমেন্টস ১০০ ভাগ ঠিক থাকার পরও তাদের কম্পিউটার কাম অফিস সহকারী আমার কাছে ৫ হাজার টাকা ঘুষ চায় । আমি দিতে অস্বীকৃতি জানাই এবং অফিসারের সঙ্গে যোগাযোগ করলে অফিসার বলে যে উনারা স্থানীয় মানুষ এখানে চাকরি করেন আমরা বেশিদিন এখানে থাকি না তো উনাদের কথা মেনে নিয়ে উনাদের সাথে সম্পর্ক রেখে কাজ করিয়ে নিন। নিরুপায় হয়ে আমি তিন হাজার টাকায় কাজটি করিয়ে নেই। এটি চাঁপাইনবাবগঞ্জ আয়কর অফিসের চিত্র। উল্লেখ্য যে আমি একজন আইটি ফ্রিল্যান্সার এবং আমার উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে আসে।

ঘুষ দিয়েছি
চাঁপাইনবাবগঞ্জ ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJWVA63R
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরীর জন্য পুলিশ ভেরিফিকেশন

সম্প্রতি আমার একটি নামকরা বেসরকারী এনজিও থেকে পুলিশ ভেরিফিকেশন এর জন্য আবেদন করি যা টাঙ্গাইল এসপি অফিস এর অধিনে হয়, যেহেতু আমার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল সদর। আবেদনের প্রায় দেড় মাস পর গত ২০-০৮-২০২৬ তারিখে এসপি অফিস থেকে ফোন করে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আমাকে এসপি অফিসে যেতে বলে । আমি পরের দিন যাওয়ার পর সে কাগজপত্র দেখে এবং বলে সব ঠিক আছে। আমি এপ্রুভ করে দেব কিন্তু ভাই সরকার তো আমাদের ভেরিফিকেশন এর টাস্ক বাবদ কোন টাকা দেয় না আমাদের ও তো কিছু খরচ আছে, এই বিষয় টা তো আপনার দেখতে হবে, আমি একটু নারাজি হওয়ায় তিনি ডাইরেক্ট বলেন ভেরিফিকেশন কবে হবে উনি সেটা বলতে পারবেন না! বাধ্য হয়ে ৫০০০ টাকা দিলে তিনি বলেন ১ সপ্তাহের মধ্যে হয়ে যাবে।

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল সদর এসপি অফিস (স্পেশাল ব্রাঞ্চ) ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK629HGD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

যাএাবাড়ী সবজি মার্কেটে গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেয়া হয়

যাএাবাড়ী সবজি ও মাছের আড়দ থেকে মার্কেটে গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেয়া হয়

ঘুষ দিয়েছি
ঢাকা যাএাবাড়ী সবজি ও মাছে আড়দ ৳৫০০
২৬ আগস্ট ২০২৬ DKMTSY4C
মন্তব্য
সরকারি হাসপাতাল

X- Ray টেস্ট করানর জন্য ঘুস দিতে হয়েছে।

আমি আমার হাতের এক্স- রে করার জন্য ঢাকা পংগু হাসপাতাল লে জাই, এক্স রে করার পরে, এক্স রে অপারেটর আমার কাছে ১০০ টাকা দাবি করে, টাকা না দিলে ফ্লিম দিবে না। রুম নাম্বার ১০৭, পরে টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি, যারা জাই সবাই কেই ১০০ করে টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা সরকারি পংগু হাসপাতাল ৳১০০
২৬ আগস্ট ২০২৬ DKD66N5B
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি বা মিউটেশন

সরকারি হিসেবে জমি নাম জারি বা মিউটেশন করতে মাত্র ১১৭০ টাকা লাগে। কিন্তু এই টাকা দিয়ে আবাদন করলে তা রিজেক্ট হয় কিংবা মাসের পর মাস ফাইল জমা পড়ে থাকে, নামজারি বা মিউটেশন হয় না কিছুতেই । তাই নিরুপাই হয়ে ভূমি অফিস এর কম্পিউটার অপারেটর এর মাধ্যমে সেই নাম জারি বা মিউটেশন কাজের জন্য ১২০০০ টাকায় চুক্তি/কনটাক্ট হয়েছে । এখন ফাইনালি সেই ঘুষের বিনিময়ে জমির মিউটেশন সফল হয়েছে।

ঘুষ দিয়েছি
সফিপুর ভূমি অফিস, কালিয়াকৈর, গাজীপুর ৳১২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK29UVWN
মন্তব্য