সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

ভুমি উন্নয়ন কর এবং নামজারী

১। বাড়ীর ভুমি উন্নয়ন কর দিতে গেছিলাম কিন্তু পূর্বে পরিশোধ করা থাকা সত্ত্বেও দায়ত্বরত কর্মকর্তা ৩০০০০ এর উপরে কর নির্ধারন করেন এক পর্যায়ে তিনি বলেন ২০০০০ টাকা দিলে উনি নিজেই পরিশোধ করে দিবেন। পরবর্তীতে ১৫ হাজারে উনি রাজি হয় এবং ১ দিন পর খাজনা কপি হাতে দেয়। তবে দুঃখের ব্যপার হলো ওখানে তিনি খাজনা পরিশোধ করেছিলেন মাত্র ১৭ টাকা ২। নাম জারী করার ক্ষেত্রে দলিল RS দাগের হওয়ায় প্রতি খতিয়ানে ১৫০০০ করে নিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTE7MNJB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

দ্রুত ভেরিফিকেশন

ইমারজেন্সি পাসপোর্ট করার জন্য দ্রুত পুলিশ ভেরিফিকেশনের নামে ১০০০ টাকা নিয়েছিল।

নওগাঁ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJJZF5KW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২৮.০ হাজার

পাসপোর্টের নামের ভুল সংশোধন

প্রতিটা অফিসের মধ্যে অফিসের লোকজন কিছু দরবেশ বাবা রাখছেন তাদের মাধ্যমে কাজ করাতে হয়। দরবেশ বাবা ছাড়া কাজ করতে গেলে ফাইল রিজেক্ট করে দেয়

ঢাকা তেজগাঁও পাসপোর্ট অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKDXYJQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

প্লান পাসের জন্য

ঝালকাঠি পৌরসভার বিদ্যুৎ ইঞ্জিনিয়ার — বিভিন্ন মানুষের কাছ থেকে এবং আমাদের এর কাছ থেকেও বাড়ির প্লানের বিভিন্ন ত্রুটি ধরে ঘুষ নিয়ে থাকে। এবং যে বিল্ডিং এর অনুমোদন আছে তিন তালা সেটা যদি পাশের বাসায় কেউ অবজেকশন দেয় তাহলে — ওই বিল্ডিং এর মালিকদের কাছ থেকে টাকা নিয়ে বিল্ডিংয়ের কাজ করতে যায় এরকমের বহুৎ ঘটনা ঘটেছে।

ঝালকাঠি সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRADTD3K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

Bmet certificate

সাইনবোর্ডে শুধু রেজিষ্ট্রেশন এর টাকা লেখা এবং তা পরিশোধ করার পরেও ডাটা এন্ট্রির নাম করে অবৈধ ভাবে ২০০ টাকা এক্সটা নেওয়া হয়েছে।

Cumilla, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTDWNW93
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

সইমোহার এস এ খতিয়ান

ঘটনাটি হল আমি প্রথমে ভোলা রেকর্ড অফিসে সই মোহরের জন্য আবেদন করি , ভোলা রেকর্ড রুমে উক্ত খতিয়ানটি ছিল না তাই তারা উক্ত খতিয়ান টির সইমোর এর জন্য বোরহানউদ্দিনে পাঠায়, এবং তারা চিঠি ইস্যু করে,, এই চিঠি ইশু করতে আমার কাছ থেকে ৩০০০ টাকা নেয়। এরপর উক্ত চিঠি বোরহানউদ্দিন আসার পর, বোরহানউদ্দিন অফিসে আসার পর তারা আমাকে উক্ত খতিয়ানের ছেঁড়া রেকর্ড দেখায় এবং বলে এটি দেওয়া যাবে না, এরপর এদেরকে ২০০০ টাকা ঘুষ চায়, ঘুষ দিলে এরা এটিকে অনুসন্ধানের জন্য ইউনিয়ন ভূমি অফিসে পাঠায় ফুলকাছিয়া, সেখানে যোগাযোগ করলে ওখানকার তফসিলদার আমার কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ নেয়, তারপর তারা এটি বোরহানউদ্দিনে পাঠায়, এরপর তারা ভোলা রেকর্ড অফিসে পাঠায় এখানে যোগাযোগ করলে তারা আবার ১ হাজার টাকা ঘুষ নিয়ে উক্ত সই মোহর দেয়

ফুলকাচিয়া, বোরহানউদ্দিন, ভোলা।, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRTQZQZG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে আমি নিজেই এপ্লাই করেছিলাম। বারংবার বিভিন্ন ভুল ধরে আমাকে সংশোধন করতে ফেরত পাঠানো হয়। কয়েকদিন যাওয়ার পরে বিরক্ত হয়ে আনসারের সাথে কথা বললে, আনসার বলে, উপপরিচালক টাকা ছাড়া নিজে আবেদন করলে সেটা জমা নেয় না। দালালের মাধ্যমে হলে জমা নেয়া হয়। তখন উপপরিচালকের সাথে কথা হয় এবং ২০০০ টাকা প্রদান করতে হয়। সাথে সাথেই উনি বলেন যে টাকা ছাড়া এটা যে হবে না এটা এখন বুঝলেন? এর পরে কাগজ জমা রাখে এবং ছবি তুলে।। আমি যে পাসপোর্ট অফিসের বাহিরে ২০০০ টাকা ক্যাশ আউট করেছি তার প্রমাণও আছে। এটা শুধু আমার সাথে না সেখানে দালাল মুক্ত যারা যাচ্ছে তারা সবাই এর শিকার।।

চাঁদপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTCSTE4H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

নতুন পাসপোর্ট ইস্যু

পাসপোর্ট এপ্লিকেশন ফর্মে শুধুমাত্র এড্রেসে কমা থাকার অযুহাতে ৩ টা পাসপোর্ট এপ্লিকেশন ক্যান্সেল করেন, যিনি ডকুমেন্টস যাচাই করেন তাকে এর সমাধান কি জিজ্ঞাসা করলে বলেন আশেপাশে অনেকেই আছে সমাধান করে দিতে পারে, কারা করে তিনি জানেন না কিন্তু ইশারায় আনসার সদস্য কে দেখায়ে দেন, আনসার সদস্যার কাছে গেলে তিনি ভেতরের একজন কে ডেকে নিয়ে আসেন। পাসপোর্ট খুব জরুরি থাকায় উপায় না পেয়ে বাধ্য হই টাকা দিতে।

জয়পুরহাট সদর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ5A2NMH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

জমির নামজারি করতে দিয়েছিলাম। তসিলদার কিছু খরচ চেয়েছিলো। পরে দিয়ে দিসি। আমার কাগজপত্র লিগাল ছিলো। আমি ঝামেলা করতে না চেয়ে দিয়ে দিসি।

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYWU3K2H
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০০

ভাট অফিস এ চিঠি দিতে গেলে টাকা নেয়

আমি ভাট অফিস এ একটি চিঠি কমিশনার বরাবর দেয়ার জন্য রিসেপশান এ জমা দেই কিন্তু রিসেপশান থেকে চিঠি কমিশনার বরাবর দেয়ার জন্য ২০০ টাকা দাবি করে, এবং এটাই নাকি নিয়ম, টাকা ছারা তারা চিঠি রিসিভ করতে রাজি হচছিলনা । পরবরতিতে টাকা দেয়াই লেগেছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মিরপুর বিভাগ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKR34AYA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

ঔষধ প্রশাসন অধিদপ্তর এর প্রোডাক্ট লাইসেন্সিং, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স এবং অন্যান্য সেবা

আমাদের ফ্যক্টরির লাইসেন্স নবায়নের জন্য ডিজি স্যার এর অনুমোদেন পর, লাইসেন্স টি তথাকথিত ডিরেক্টরআটকে রেখে ফোন করে দেখা করতে বলে। দেখা করার উদ্দেশ্য হল টাকা দিতে হবে। তাদের নূন্যতম ডিমান্ড ১০,০০০ টাকা। পরবর্তীতে সেই টাকা দেয়ার পর লাইসেন্সটি প্রদান করে। অথচ সেই একই কাজ ফ্যাক্টরী তাদের কলিগ পরিদর্শণ করে অলরেডি ৬০,০০০ টাকা নিয়েছে। যদি টাকা না দেয়া হতো তাহলে তারা নানা রকম হয়রানি করত। ঔষধ প্রশাসনের ৯৮% কর্মকর্তা ও কর্মচারী ঘুষ খায়। এর একটা ব্যবস্থা করা দরকার। একটি প্রোডাক্ট রেজিষ্ট্রেশন করতে বছরের পর বছর সময় লেগে যায়। কোন ঔষধ বা মেডিক্যাল ডিভাইস রেজিষ্ট্রেশন করতে ৬-৮ টি ধাপ অতিক্রম করতে হয়। সরকারি ফি এর পাশাপাশি কত টাকা যে ঘুষ দেওয়া লাগে তার হিসাব দেওয়া কঠিন।

মহাখালী, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4MU2NT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Police verification for Passport

A policeman was harassing by saying that my house (from permanent address) was not in the village I mentioned in the passport application details. He did this to harass and make us pay some to get out of this situation. I needed the passport as soon as possible so my family paid that money. In some cases govt. officers don't ask for money directly. They show different reason/ excuses to hold the work. People pay or offer just to avoid the delay.

Barguna, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRZ5XBDM
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০০

দলিল রেজিস্ট্রি

আমি একটা জায়গা কেনার পর সেটি রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে গেলে রেজিস্ট্রির পর পেশকার আমার কাছে ১০০ টাকা দাবি করে।১০০ টাকা না দিলে সে দলিল ছাড়বেনা।প্রথমে আমি টাকা না দিয়ে বের হয়ে যাই,দেখলাম সে আমার দলিল এক সাইডে ফেলে রাখছে।যারা টাকা দিচ্ছে তাদের দলিল ছেড়ে দিচ্ছে।পরবর্তীতে বাধ্য হয়েই তাকে টাকা দেওয়া লাগছে।

দাগনভূঞা উপজেলা শহর,ফেণী জেলা।, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJCV9C2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০০ লাখ

উপজেলা ত্রান অফিস

২০২৪-২৫ অর্থবছরে আমি একটি হেরিং বন্ড বন্ড (HBB) রাস্তা নির্মাণ কাজ পাই। সেই কাজ করার সময় পিআইও অফিসার, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অফিস সহকারি মিলে আমার কাছে কাজের বিল পেতে হলে নগদ ১৫ লক্ষ টাকা দাবি করে। এর পর তারা কাজের বিল হাতে পাওয়ার আগে সেই টাকা দিতে হবে বলে চাপ প্রয়োগ করে। তারা আরো বলে এই টাকা দিতে অপারগতা স্বীকার করলে তারা বিলের বিষয়ে কোন দায়িত্ব নিবেনা। আমরা যে ভাবে পারি বিল নিতাম। তারা আরো বলে আমরা কিভাবে বিল পাই তা দেখে রিবে। এই সকল কথার রেকর্ডিং আমার কাছে সংরক্ষিত আছে। পরবর্তীতে আমাদের বিল পেতে তাদের কে নগদ ১১ লক্ষ টাকা দিয়ে আমার কাজের বিল নেই।

হাইমচর, চাদঁপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT7AGSRB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

এমপিও, উচ্চতর স্কেল ও অনন্য

শিক্ষকরা যখন নিয়োগ পান তারপর তাদের বেতন ও উচ্চতর স্কেল বা বিভিন্ন ধরনের কাজে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে ফাইল মাউশি/মাদ্রাসা অধিদপ্তরে পাঠাতে হয়। ফাইল বুঝে প্রত্যেকটি থেকে কমপক্ষে ২০০০ থেকে কাজের ধরন অনুযায়ী টাকা বাড়তে থাকা। এটা উপজেলা মাধ্যমিক অফিসার ও সুপার ভাইজারদের একটা বিশাল সিন্ডিকেট।

উপজেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRYUZZDA
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭৮.০ হাজার

চাকরি হওয়ার পর স্যালারি শুরু করার জন্য এবং শ্রান্তি বিনোদনের বিল করাতে

আমাদের ৭৮ জনের চাকরি হওয়ার পর প্রতি জনের কাছ থেকে ১০০০ হাজার টাকা দাবি। পরবর্তীতে ৩০০০০ টাকা দিয়ে করিয়েছি

মদন, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY68F37E
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জমি খারিজ

গোতামারি তাহসিল অফিসে ১০০০টাকা ও হাতীবান্ধা এসিলেন্ট অফিসে ১০০০ টাকা না দিলে খারিজ করে না আবেদন রিজেক্ট করে দেয়।

উপজেলা হাতীবান্ধা লালমনিরহাট, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNCLHS93
মন্তব্য