সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স বানানো

আমি নতুন উদ্যোক্তা, নতুন ভাবে লাইসেন্স করতে গিয়ে হাজার টা সমস্যা এবং সময় লাগবে দেখিয়ে অনেক দিন ঘুরানো হয়, ঘুষ এর জন্য।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTM4ESZU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট তৈরি করার সময়, এস.বি পুলিশ ভেরিফিকেশনে টাকা দাবি।

২০২২ সালে আমি পাসপোর্ট করার জন্য যে ডকুমেন্টগুলো লাগে আমার সকল বৈধ কাগজপত্র জমা দিয়েছিলাম, আমাকে অফিস থেকে বলছে পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাকে কল দিবে, এখানে বলে রাখি আমি পাসপোর্ট করার সময় আমার বর্তমান ঠিকানা উত্তরা দিয়েছি এবং গ্রামের ঠিকানা দিয়েছি স্থায়ী ঠিকানা, এজন্য দুইটা ঠিকানাতেই আমার পুলিশ ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে পুলিশ আমাকে কল দিয়ে সরাসরি সাক্ষাৎ করতে বলেছিল, আমার গ্রামের ঠিকানায় আমি সরাসরি সাক্ষাৎ করি এবং আমার একজন আত্মীয় সরকারি সার্ভিস হোল্ডারে আছে তার সাথে পুলিশের সাথে কথা বলিয়ে দেই, তাই গ্রামের ঠিকানায় পুলিশ আর টাকা দাবি করে নাই, সেইমভাবে উত্তরার ঠিকানায়ও চেষ্টা করি, কিন্তু আমার কাছে টাকা দাবী করে, আমি এস বি পুলিশকে ১০০০ টাকা দেই।

উত্তরা, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPCZZX2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

New Passport

আমি অনলাইনে পাসপোর্ট আবেদন করে টাকা জমা করে সব কিছু সম্পন্ন করে নিয়ে যাই, আর এটা দেখেই যে কাগজপত্র জমা নেয় উনি রেগে গিয়ে বলে এটা কে ফিলআপ করেছে বললাম আমি, তখন আমাকে জিজ্ঞেস করা হয় আপনি কি করেন আর আমি বললাম তারপর কোন ত্রুটি খোজে না পেয়ে আমা মায়ের নামের একটা স্পেস ভুল ধরে বলল আবেদন বাতিল করে ঠিক করে নিয়ে আসেন। তারপর পাসপোর্ট অফিসের সামনে দাললা আছে তারা আমাকে বলল কি সমস্যা আমি বললাম এই সমস্যা, পরে দালাল রা বলল এটা কোন সমস্যা না আপনি ৩০০০/- টাকা দেন আমি করে দিচ্ছি বললাম কিভাবে?? বলে আমাদের রেফারেন্স এ গেলেই করে দিবে আমি কোন উপায় না পেয়ে আমার ইমারজেন্সি দরকার তাই বললাম করে দেন, উনি জা্স্ট একটা Word এর উপর টিক দিয়ে দিল আর বলল এখন নিয়ে যান, আর টাকাটা দেন গেলাম আর সাথে সাথে নিয়ে নিল তারমানে এই চিহ্

Jamalpur, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYKJ4YKM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

বেতন চালু করা

আমি কুষ্টিয়াতে একটি ক্যাডার প্রতিষ্ঠানে চাকুরিতে যোগদান করি। প্রথম বেতন চালু করতে টাকা দিতে হয় জেলা হিসাবরক্ষণ অফিসে। আর মাধ্যম হিসেবে কাজ করে আমার নিজ অফিসের একাউন্টস অফিসার। হিসাবরক্ষণ অফিস বা এজি অফিসে নিজে উপস্থিত হয়েও কাজ করাতে গেলে বলে (উক্ত প্রতিষ্ঠানের অডিটর) আপনার অফিসের অমুক (সহিকারী একাউন্টস অফিসার) আছে না, উনাকে দিয়ে কাগজ পত্র পাঠিয়ে দিয়েন; কাজ হয়ে যাবে। এজি অফিস এটাকে বলে মিষ্টির টাকা। সবার আড়াই থেকে তিন হাজার লেগেছে। আমার কম লাগার কারণ হলো বেতন চালুর পূর্বেই আমার অন্যত্র পোস্টিং হয়। তারা শুধু ১০০০ টাকার বিনিময়ে এলপিসিটা নতুন কর্মস্থলে ফরওয়ার্ড করেছে।

কুষ্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHMH6DUH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন করে পাসপোর্ট বানাতে

আমি নতুন করে পাসপোর্ট করার জন্য মেহেরপুর পাসপোর্ট অফিসে আবেদন করতে যাই। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও আমাকে বারবার বলা হয় যে, কোনো একটি কাগজে ভুল আছে, কোনো তথ্য ঠিক নেই—এভাবে বিভিন্ন অজুহাতে আমাকে একাধিকবার ঘোরানো হয়। অথচ আমার জমা দেওয়া কাগজপত্র ও তথ্য সঠিক ছিল। পরবর্তীতে অফিসের পাশে থাকা একটি দোকানে গেলে সেখান থেকে আমাকে প্রায় ২,৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়। পরে ২,০০০ টাকা দেওয়ার পর। এরপর কোনো অতিরিক্ত সমস্যা ছাড়াই একই দিনে আমার আবেদন গ্রহণ করা হয় এবং ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা ও অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়।

মেহেরপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHXBDT9J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

CR মামলার প্রতিবেদন পক্ষে দিবে বলে ঘোষ

ফেনী কোর্টে একটা ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে মামলা করলে পিবিআই তে মামলাটা তদন্তের জন্য গেলে ওই পুলিশ অফিসার ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে এবং দি পরবর্তীতে বিবাদী থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমার 50 হাজার টাকা খেয়ে আমার বিপক্ষে বিবাদীর পক্ষে রিপোর্ট দায়ের করে আশ্চর্য বিষয় হলো ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেইনি প্রশাসন আমি পুরো নাম ঠিকানা তার ভিপি নম্বরসহ সবগুলা প্রকাশ করতে চাই যদি এই সাইটটা আমাকে সাহায্য করে ছবিও দেব

ফেনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZ6KQVJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪০০

Birth certificate correction

জন্মসনদ সংশোধন এর জন্য অনলাইন ফরম ফিলআপ করেছি নিজে এমনকি সব ডকুমেন্টস দিয়েছি ঠিকমত, পরে মেসেজ দিয়েছি Physically ডকুমেন্টস যেন জমা দিই। সেখানে বলল ৪০০ টাকা দেয়ার পর নাকি Verification করে ওরা ঠিক করে দিবে। যেখানে সরকারি ফি মাত্র ১০০ টাকার মত। পরে ৪০০ টাকা দেয়ার ১ সপ্তাহ পরে সংশোধন করে দিয়েছে। যেখানে আমার পাসপোর্ট, এনআইডি সব ঠিক ছিল তাও টাকা দিতে হয়েছে, এগুলোতে নাম ঠিক না থাকলে মনে কত টাকা চাইতো তারা ভালো জানে।

Sylhet, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYAUXUU3
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১৫.০ হাজার

TAX AUDIT

Asst. Commissioner of Tax Circle - 322, Companies, there is no such options or findings in our company files but she want some gift (in this case cash) to resolve the case. so we first denied and not want to pay but tax inspector of Tax Circle - 322 insist us and inform us if we don't pay Asst. Commissioner of tax and as well as the tax inspector of Tax Circle - 322, then they will impose lots of tax in our file so they actually try to threaten us to give them speed money. so have to pay them that amount. this indecent was occurred on 24th August 2026.

DHAKA, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKR52PA9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০০ লাখ

হাম ক্যাম্পেইন

সরকারী হাম ক্যাম্পেইনের টাকা মেরে দিছে। যার ফলে টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে।

fenI, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT3CXARD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০ হাজার

বাংলাদেশ টেলিটক

টেলিটকের টাওয়ারে বিভিন্ন কাজ সম্পন্ন হওয়ার পরে, জোনাল অফিস থেকে একটা ডকুমেন্ন্ট করাতে হয়। এ ডকুমেন্টস বাবদ সামান্য কিছু টাকা বরাদ্দ থাকলেও। তারা প্রতি সাইটের জন্য ৮ থেকে ১০ গুন টাকা দাবি করেন, অন্যথায় তারা কাজের বিভিন্ন ভুল ধরেন, প্রোডাক্ট এর বিভিন্ন ভুল ধরেন, আর এভাবেই তারা ঠিকাদার কোম্পানিগুলোকে হয়রানির মুখে ফেলেন।

কিশোরগঞ্জ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYQCZ2M9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশের নাস্তা খরচ,

সব অনুমতি থাকার পর ও, কিছু জিনিস থানা থেকে নিয়ে আসার জন্য। নাস্তা খরচ দিতে হয়েছে। 😀

চকরিয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTJ7NT4G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট করতে খুলনা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। আমার কাগজপত্র সব ঠিক থাকার পরেও 2000 টাকা দাবি করে। টাকা দেওয়ার পরে আমার কাগজপত্র জমা নিয়েছে। এমন দেশ আমরা চাই না। পরিবর্তন চাই

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH4CAZ39
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জয়গার জরিপে ভুল হওয়ায় ই্উনিয়ন ভুমি অফিস থেকে একটি রিপোর্ট চাইছে বর্তমানে জায়গার কি অবস্থা আছে

ভুমি অফিস চাপরতলা থানাঃ নাসিরনগর জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া আমার জয়গার জরিপে ভুল হওয়ায় কোর্টে মামলা করি তারপর ভুমি অফিসে নোটিস আসে বর্তমানে জায়গার কি অবস্থা আছে ই্উনিয়ন ভুমি অফিস থেকে একটি রিপোর্ট চাইছে এই রিপোর্ট দেওয়ার জন্য 3000 টাকা ছাইছে শেষ পর্যন্ত 2000 টাকা দেই।

চাপরতলা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT6VYWXR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির তথ্য ওয়েবসাইটের ব্যক্তিগত একাউন্টে সংযোজন

ভূমি কর দেয়ার জন্য ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টে, আমার যে কয়টা জমি আছে সবগুলোর মধ্যে, একটা জমির ইনফরমেশন ছিল না। প্রয়োজনীয় কাগজের ছবি তুলে আপলোড করার পরও সেই জমিটির তথ্য ওয়েব সাইটে আসেনি। এবং অফিসে যাওয়ার পর একজন ভদ্র (?) মহিলা আমার কাজটি করে দিতে চান এবং বলেন ভূমির তথ্য সংবলিত খাতা বের করতে সময় লাগে, কষ্ট হয়, তাই তার এসিস্ট্যান্টকে এবং তাকে কিছু টাকা দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা দিতে হবে, উনি ৫০০ টাকা চাইলেন। ‌ আমি দিয়েছি তারপর কাজটা করে দিয়েছেন।‌

তেজগাঁও, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKT3B9QM
মন্তব্য