সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট তৈরীর সময়

পাসপোর্টটি খুব দ্রুত প্রয়োজন ছিল। তখন এসবের আশ্রয় নিতে হয়েছিলো। দালাল ছাড়া পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যোগ্য হিসেবে গণ্য করা হতো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTLU4K5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

মৃত্যু সনদ

টাকা দিলে রাতে এসে অফিশ খুলে কাজ করে দেয়। দিনে লাইনে দাড় করিয়ে অযাচিত ভূল ধরে। অথচ রাতের বেলা সেই কাজ ১-২ দিনে করে দেয়।

আজিমপুর গৌরে শহীদ মাজার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKP4H9QX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

বাইকের মালিকানা পরিবর্তন

চুয়াডাঙ্গা বিআরটিএ-তে একজন আপা থাকেন ১৫০০-১ হাজার টাকার নিচে কোন ফাইল বের করে দিতে চায়না তাকে প্রথমে ৩০০ টাকা দিয়েছি খুব রাগ করেছে পরে আর ২০০ দিয়ে মোট ৫০০ দিয়ে রাজি করিয়ে তারপরে আমার ফাইল বের করিয়েছি আমি শুনেছি আপা প্রচন্ড ঘুষখোর আপার সাথে দেখা করা বা পরামর্শ চাইলেও ৫০ টাকা ১০০ টাকা লাগে।

Chuadanga, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH5HZNDH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

হাড়ে ইঞ্জেকশন দেওয়া, ডাক্তার anonymous

হাড়ের ইঞ্জেকশন দেওয়ার জন্য আলাদা কক্ষে নিয়ে ১,৫০০ টাকা নিয়ে ইঞ্জেকশন পুশ করে।

শরীয়তপুর সদর হাসপাতাল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXH8BGQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি ঢাকায় থাকি কোরবানির ঈদে বাড়িতে যাই সিদ্ধান্ত নিলাম আমার, আমার বাচ্চার ও বাচ্চার মায়ের পাসপোর্ট করাবো। আমি সব কিছু অনলাইনে আবেদন করি এবং ব্যংক এ সরকার কর্তৃক নিধারিত ফি জমা দিই। পিগঙার ও ছবি দিতে ঈদের ছুটি শেষ হওয়ার ২ দিন পরে যাই সকাল ১০ টার মধ্যে আমরা পৌঁছে যাই আমার বাচ্চার বয়স ২ বছর। সারাদিন আমাকে ঘুরিয়েছে এক বার বলে আমার এত আই ডি ঠিক নাই। অথচ ২০০৮ সালের ভোটার আমি৪ বার ভোট দিয়েছি। এরপর শুরু হল ছেলে যে আমার এটার প্রমাণ দাও টাকা কাড জন্ম সনদ সত্যিইত কপি জমা দেওয়ার পর ও বলে এই বাচ্চা যে আপনার প্রমাণ কি।এই রকম করে বিকাল ৪ টা পর্যন্ত আমাকে ঘুরাতে থাকে। পরের দিন আমরা ঢাকায় ফিরবো। কি জামেলা। ঠিক শেষ সময় এসে আনসার বলে ভাই ৫000 হাজার দেন সব ঠিক করে দিব নির উপায় হয় দিলাম ৫ মিনিট এর মধ

নোয়াখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTALG9FP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

নাম খারিজ

আমি নাম খারিজের আবেদন করেছিলাম।তিন তিন বার বিভিন্ন অজুহাতে বাদ দেয়। চতুর্থ বার ৩৫০০টাকার বিনিময়ে নাম খারিজ হয়।

বারহাট্টা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYF5M35N
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

Motorcycle registration card

ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল রেজিষ্ট্রেশন কার্ড নেওয়ার সময় আলাদা আলাদা ১০০ টাকা করে দিতে হয়েছে। প্রতিবার ১০০ টাকা করে। বিষয়টা যেন নির্ধারিত।

Satkhira sadar, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHE4ZKVJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

৬ তলা বাড়ির হোল্ডিং ট্যাক্স নির্ধারণে এ যাবত প্রায় ৫০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। কিন্তু কোন নাগরিক সেবা নেই।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK28C5SL
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

সরকারি বিল, বেতন সংক্রান্ত যাবতীয় কাজ

তারা সরকারি কর্মচারিদের বেতন, পে ফিক্সেশন করে। নতন চাকরি হলে পে ফিক্সাশন করতে,বদলী হলে এলপিসি নিতে গেলে তাদেরকে ১০০০,২০০০ টাকা সম্মানি দিতে হয়। এটা সবার ক্ষেত্রে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4EAKRX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ব্যাবসা স্বাভাবিক ভাবে চালিয়ে যাওয়ার জন্য পুলিশ ফারি/থানাতে ঈদ বোনাস।

প্রতিষ্ঠানে এসে বলে, ভাই ঈদের পাঞ্জাবি কেনার টাকা পাঠিয়ে দিয়েন, দুইদিন দেরি হলে আবার ফোনও দেয়, কই ভাই দেখা করলেন না তো! এভাবেই চালিয়ে যাওয়া লাগছে ক্ষুদ্র ব্যাবসা, যার পুঁজি পর্যন্ত পুলিশ চান্দাই খেয়ে নিচ্ছে!

পাবনা, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ5T9D8P
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উনি শুধু ব্যাকডেটে এসিআর দেবেন।

প্রাথমিক শিক্ষকদের ব্যাকডেটেড এসিআর নিতে চাইলে জনপ্রতি 500 টাকা করে এ টি ই ও কে দিতে হবে।

আদিতমারী উপজেলা শিক্ষা অফিস, লালমনিরহাট, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNSR6WGU
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। বর্তমানে দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। ২০২২ সালে নিজের জমি আমার বাবার নামে লিখে দেওয়ার জন্য পাবনা সদর রেজিস্ট্রি অফিসে ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম। জানি না, সাব-রেজিস্ট্রার সাহেব এখনো সেখানে আছেন কি না। তবে সেই অভিজ্ঞতা আজও আমাকে কষ্ট দেয়। আমাকে অসহায় পরিস্থিতিতে ফেলে তিনি আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন।

Pabna, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJR2KHG7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০০

এসিল্যান্ড অফিস

আমার একটি জমির পুরনো দলিলের কপি বের করতে বলি প্রথম আমার সঙ্গে কথা বলতে চায়নি যখন বললাম আমি কিছু চা খাওয়ার টাকা দিচ্ছি আপনি বের করে দেন তখন সে বললো সাইডে দাড়ান আমি ডাকলে আসবেন...

Dhaka, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTJ4DUNY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

তিতাসের গ্যাস সংযোগ

ঠিকাদারের মাধ্যমে উত্তরায় ৬ তলা বাড়ির গ্যাস সংযোগ পেতে ২৫০০০০ টাকা ঘুষ প্রদান করা হয়।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKXBV9XL
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

আয়কর রিটার্ন এর কর অঞ্চল পরিবর্তন

দীর্ঘদিন যাবত প্রায় ১ বছর আয়কর রিটার্ন এর ফাইলটি কিশোরগঞ্জ কর অঞ্চল থেকে সিলেট কর অঞ্চল এ আনার জন্য অনেক চেষ্টা করেও কোন লাভ হয়নি। আয়কর অফিস কিন্তু আবার কোন টাকা দাবি করে না। উনারা খুব ভাল মানুষ!!! পরে সিলেট আয়কর অফিস এ যোগাযোগ করে ২০০০ টাকা দেয়ার ৫ মিনিটের মধ্যে কর অঞ্চল পরিবর্তন হয়ে গেছে। দারুন ব্যাপার না!!!

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYR999F4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট সেবা

ঘটনাটি ২০২১ সালের ফেব্রুয়ারী বা মার্চের দিকে। গেলাম পাসপোর্ট অফিসে বড় বড় ব্যানার পোস্টারে লিখা বিভিন্ন রকম পাসপোর্টের তৈরির সময়সীমা, মেয়াদ ও টাকার পরিমান। এসব দেখে ভালোই লাগলো কিন্তু মন খারাপ হলো যখন দ্বিতীয় তলায় একটা রুমে গেলাম, তার আচরণ খুবই ভালো কিন্তু টাকা লাগবে ৪ হাজারের জায়গায় ৮০০০ হাজার। শুধু নাম ঠিকানা পরিচয় আর ফিংগার প্রিন্ট আর ফটো দিয়ে আসলেই হবে। আমি রীতিমতো অবাক, গেলাম অফিস প্রধানের কাছে ওনি বলে এবিষয়ে তিনি কিছু জানেন না, তাড়াহুড়ো করে নামাজে চলে গেলেন। তারপর আবার আগের জায়গায় এসে দেখি এক ছাত্র লীগের নেতা বলতেছে আমি ছাএলীগ করি আমাকেও গত ১মাস ধরে দিচ্ছেন না, আমি আপনাকে দেখে নিবো। তখন ঐ কর্মকর্তা বলেন আমার ভাই সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা কিছুই করতে পারবি না, আর আমার বাসা শেরপুর।

জামালপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY2YW73D
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫০ লাখ

লিজ দলিল ও অন্যান্য কার্য সম্পাদন

অনন্যা আবাসিক এলাকায় জমির লিজ দলিল ও অতিরিক্ত জমি ক্রয়ে ধাপে ধাপে ২.৫ লক্ষ টাকার অধিক ঘুষ প্রদান করা হয়েছে।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTR9WZUF
মন্তব্য