সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন ও আই ডি কার্ড

আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে যাই।আমার ইউনিয়ন পরিষদে ।২০২৪ সালে।তখন পরিষদে — নামের একজন সচিব ছিল। সে আমার কাছে দাবি করে ২৫০ টাকা ।কিন্তু আমি দিতে অসিকার করলে আমার মেয়ের জন্ম নিবন্ধন করে দে নাই।পরে সরকার পতন হলে আমি ২০২৫ সালে আমার বিদেশ থেকে চাই জন্ম নিবন্ধন বানিয়ে নি। বাংলাদেশ এর প্রতিটি ইউনিয়ন এর একিই চিত্র। বাংলাদেশের সব সরকারি কাজ করতে গেলে ঘুষ লাগে। আরও অনেক অভিজ্ঞতা আছে।আজকে একটাই বল্লাম।

ঘোপাল ইউনিয়ন /ছাগলনাইয়া ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTH6QWDA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

পানির লাইন হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চিতে রুপান্তর

আমার বাড়িটি ছয় তলা এখনে সরকার পানির লাইন লাগিয়েছে হাফ ইঞ্চি ২১ টা ইউনিট।পরবর্তীতে চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় লাইন চেঞ্জ করে দের ইঞ্চির জন্য আবেদন করি।সেখানে ক্যাশিয়ার — এবং বিল করা লাইন ম্যান বা ইন্সপেক্টর — মিলে ৭০০০০ হাজার ঘুশের বিনিময়ে লাইন পেলাম এক মাস পরে। এই — প্রতিটি বাড়ি থেকে মাসে চাদা নেয় পানির বিল কম করার কথা বলে আমিও মাসিক চাদা দেই তিন হাজার করে।না দিলে বিল আসে পনের বিশ হাজার আর দিলে বিল আসে পচিশত তিন হাজার। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পিছনে ঢাকা ওয়াসার অফিসে এখনো দুইজন চাকরি করতেছে এবং ঘুশ বানিজ্য চালাচ্ছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKE44Y63
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

নেপালে এম্বাসি ফেইস করতে যাওয়ার সময় বাংলাদেশের এয়ারপোর্টে পুলিশকে টাকা দিতে হয়েছে

আমরা নেপাল যাচ্ছিলাম ক্রোয়েশিয়ার এম্বাসি ফেস করতে,,পুলিশ আমাদের কে অযথা অফলোড সিল দিয়ে দিচ্ছিল সকল ডকুমেন্টস ঠিক থাকার পরেও।পরে দালালের মাধ্যমে পুলিশ দের টাকা দিয়ে আমার নেপাল যেতে হয়েছিল।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKX9GH8W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নামজারি করতে 9000 টাকা নিছে শর্ত ছিলো দুই দিনে ডিসিআর দিবো কিন্তু আজ পনেরো দিন হলো এখনো ঘুরাইতাছে

ভুমি অফিসে ইউনিয়ন কর্মকর্তা নামজারি করতে 9000 টাকা নিছে শর্ত ছিলো দুই দিনে ডিসিআর দিবো কিন্তু আজ পনেরো দিন হলো এখনো ঘুরাইতাছে সে বদলি হয়েছে বলে কিছু করতে পারিনা আপনেরা যদি একটু সাহায‍্য করতেন আমার ইউনিয়ন চরদুয়ানী

চরদুয়ানী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR4MMQXS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

লাইসেন্স নবায়ন

ড্রাইভিং লাইসেন্স নিতে হলে দশ হাজার টাকা দিব কোন কিছুই করতে হয় না। টাকা ছাড়া লাইসেন্স পাওয়া খুবই অস্বাভাবিক।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYEDMWA4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনাজপুর anonymous রেশনের ডাল উত্তোলনের বিভিন্ন কায়দায় ঘুষ

তিনি ঘুষের অভয়ারণ্যে তৈরি করেছেন সরকারি টাকা আত্মসাৎ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ফায়ারের লাইসেন্স বা সনদ প্রতি ২০০০০ হাজার টাকা বেশি নিয়ে থাকেন তিনি এগুলো তার নিচের কর্মচারী গনের মাধ্যমে ঘুষ গুলো নিয়ে থাকেন। তিনি বিভাগীয় রেশন উত্তোলনের বিভিন্ন কায়দায় ঘুষ বানিজ্য করে থাকেন। যেমন পচা ডাল বিতাড়ন করেন কর্মচারী সরকারি খাওয়া বিলগুলো সব আত্মসাৎ করে খান। এবং তার পরিচালনা দায়িত্ব হলো দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড় জেলা সুমহের ওয়্যার হাউজ ইন্সপেক্টর দের কে দিয়ে ব্যবসায়ীদেকে ভয়ভীতি তৈরি করে ঘুষ বানিজ্য অভয়ারণ্যে তৈরি করেছেন। দেখার কেউ নাই অভিযোগ করলে অফিসার মহলরা অফিসার এসোসিয়েশন এর মাধ্যমে মামলা খেয়ে ফেলে আর অভিযোগ কারী গন বারবার তাকে দোষী প্রমানিত করে থাকেন।এটা তার নিয়মিত পেশায় পরিনত হয়ে ছে। কর্মচারী

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN237HVE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

বিআরটিএ তে লাইসেন্স করার জন্য বিআরটিএ কর্তৃপক্ষের নিম্ন স্তরের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAADWXY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্ট ভেরিফাই এর নাম করে ২০০০ টাকা চেয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানাইলে পাসপোর্ট ভেরিফাইয়ে লাল কালির দাগ দেওয়ার হমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে তাকে ১৫০০ টাকা দিতে হয়ছিল ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর এ। আপনাদের সুবিধার্থে চাইলে আমার মোবাইল নাম্বার (—) ও দিয়ে রাখলাম

উপজেলাঃ শাজাহানপুর থানা, জেলাঃ বগুড়া।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJYBK3M4
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০০ লাখ

এনবিআর এ সেবা

এনবিআর প্রধান কার্যালয় এ ঢুকেই রিসিপশনে যারা বসে সরাসরি ঘুষের প্রস্তাব দেয় আমাকে । এই টাকা না দিলে সার্টিফিকেট দিবে না। তারা আবেদন জমা নিতেও ২০ হাজার টাকা চাই আমি ১৫ হাজার টাকা দেই। টাকা নেই সেখানে কর্মকর্তা নাম —। আগারগাঁওয়ে হেড অফিসে রিসিশনে বসে সবাই ঘুষখোর৷ পরব্তীতে টেবিলে টেবিলে ঘুষ দিতে হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১.৫ দেড় লাখ টালা দিয়েছে। তাও কাজ হয় নাই৷ অপেক্ষা করাচ্ছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK27HPAN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি ও খতিয়ান সংশোধন

১০ টা নামজারির জন্য ১,০০,০০০ টাকা দাবি করে আমি নামজারি ও খতিয়ান ২ টা সংশোধন জন্য ৩৯,০০০ টাকা পরিশোধ করি, ফলে নামজারি ৫টা মঞ্জুর করে ৫টা না মঞ্জুর করে খতিয়ান সংশোধন ২টা বাতিল করে দেয়, পরে পুনরায় আবেদন করি আরও ১১,০০০ টাকা পরিশোধ করি তারপর নামজারি ২ টা ও খতিয়ান সংশোধন ২টা মঞ্জুর করে । তাদের ছাহিদা মত টাকা না দিলে অযথা হয়রানি সময় নষ্ট করে । যা আমার বাস্তব অভিজ্ঞতা ।আমি একজন সাধারণ প্রবাসী ।

লক্ষীপুর সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTBJX8ZY
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

হাসপাতাল থেকে মৃত বাবার লাশ গ্রহনের জন্য ঘুষ

হঠাৎ হৃদরোগে আক্রান্ত বাবাকে রংপুর সরকারি হাসপাতালে নিয়ে যাই কিন্তু আইসিইউ তে বাবাকে নেওয়ার পরপরই তিনি মারা যান। শোক সামলে বাবার মৃতদেহ নেব। হাসপাতালের তিন তলা থেকে নিচে মৃতদেহ নামানোর জন্য ওয়ার্ড হয় আমার কাছে ৫০০০ টাকা দাবি করে। উপায়ন্তর না পেয়ে ২০০০ টাকা দিতে রাজি হই। লাশ নামানোর পর ঐ ওয়ার্ড বয়কে ২০০০ টাকা দিতে দিতে বলি, আপনাদের কি মৃত্যু হবে না? আপনারা মৃত্যুকে ভয় পান না? ওয়ার্ড বয় টাকা নিয়ে চলে গেল। এবং সামান্য অনুশোচনা তার মধ্যে দেখি নাই।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZFBW25
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

applying for trade licence

ধামসোনা ইউনিয়নে গেসিলাম আজকে ট্রেড লাইসেন্স করতে। প্রথমে আমার কাছে ৩০০০ টাকা এক্সট্রা চাওয়া হয়। অনেক কথা কাটাকাটির পরেও আমার ১৫০০ টাকা দিতেই হলো। যা আগে কখনোই দিতে হয়নি। সর্বচ্চ ২০০ টাকা বেশি নিয়েছে আগে। এখন তাদের দাবি ১ মাসের দোকান ভাড়ার সম পরিমান টাকা ট্যাক্স দিতে হবে, যদিও তারা ট্যাক্স এর রশিদ দিতে রাজি হয়নি। তাদের কথা অনুযায়ী নতুন সরকার এই নিয়ম করেছে। এটা ঢাকা ১৯ আসন। এমপি — (BNP)।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7C43N3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথমে ঠাকুরগাঁও এ হয়েছিল সেখানে ৫০০ টাকা নিয়েছে। বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়া থানার আন্ডারে ছিল তাই সেখানে ভেরিফিকেশনের জন্য পুনরায় ১৫০০ টাকা দিতে হয়েছিল। এই সাইটের পরিচালক এর প্রতি পরামর্শ : দপ্তর এর অপশনে ট্রাফিক পুলিশ আছে কিন্তু থানার পুলিশ এর একটা অপশন দিলে ভালো হয়।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUKU6M9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৭ হাজার

মামলার ভয়

আমি কয়েক মাস আগে একটি পুরাতন বাইক কিনেছি তার নাম পরিবর্তন করা হয়নি তাই ট্রাফিক সার্জেন্ট(আন্দরকিল্লা মোড়ে কর্মরত) আমাকে ধরে এবং মামলার ভয় দেখিয়ে ১৭০০ টাকা দাবি করে পরে আমার থেকে ১০০০ টাকা নিয়ে আমাকে ছাড়ে। উক্ত জায়গায় প্রতিনিয়ত বহু লোক থেকে এইভাবে ঘুষ খাচ্ছে তারা।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTG2N6VX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর ক্ষেত্রে

আমার এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর জন্য স্কুল এ গিয়েছিলাম এন্ড সেখণ্ঠেকে বলসিল যে টোটাল 1500৳ লাগবে টি তে এ দি ছিলাম বা যখন । বায় আসে অনলাইন ব্যাংক মনে রেসিপিটি পেলাম তখন সেখানে উল্লেখ ছিল 1000৳ । তার মানে বাকি 500৳ ঘুষ নিষে

ঢাকা, মিরপুর ১১, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK88ZW8M
মন্তব্য