সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন ও আই ডি কার্ড

আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে যাই।আমার ইউনিয়ন পরিষদে ।২০২৪ সালে।তখন পরিষদে — নামের একজন সচিব ছিল। সে আমার কাছে দাবি করে ২৫০ টাকা ।কিন্তু আমি দিতে অসিকার করলে আমার মেয়ের জন্ম নিবন্ধন করে দে নাই।পরে সরকার পতন হলে আমি ২০২৫ সালে আমার বিদেশ থেকে চাই জন্ম নিবন্ধন বানিয়ে নি। বাংলাদেশ এর প্রতিটি ইউনিয়ন এর একিই চিত্র। বাংলাদেশের সব সরকারি কাজ করতে গেলে ঘুষ লাগে। আরও অনেক অভিজ্ঞতা আছে।আজকে একটাই বল্লাম।

ঘুষ দিয়েছি
ঘোপাল ইউনিয়ন /ছাগলনাইয়া ফেনী ৳২৫০
২৫ আগস্ট ২০২৬ CTH6QWDA
মন্তব্য
ভূমি অফিস

নামজারি করতে 9000 টাকা নিছে শর্ত ছিলো দুই দিনে ডিসিআর দিবো কিন্তু আজ পনেরো দিন হলো এখনো ঘুরাইতাছে

ভুমি অফিসে ইউনিয়ন কর্মকর্তা নামজারি করতে 9000 টাকা নিছে শর্ত ছিলো দুই দিনে ডিসিআর দিবো কিন্তু আজ পনেরো দিন হলো এখনো ঘুরাইতাছে সে বদলি হয়েছে বলে কিছু করতে পারিনা আপনেরা যদি একটু সাহায‍্য করতেন আমার ইউনিয়ন চরদুয়ানী

ঘুষ দিয়েছি
চরদুয়ানী ৳৯.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BR4MMQXS
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স নবায়ন

ড্রাইভিং লাইসেন্স নিতে হলে দশ হাজার টাকা দিব কোন কিছুই করতে হয় না। টাকা ছাড়া লাইসেন্স পাওয়া খুবই অস্বাভাবিক।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYEDMWA4
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাসপাতাল থেকে মৃত বাবার লাশ গ্রহনের জন্য ঘুষ

হঠাৎ হৃদরোগে আক্রান্ত বাবাকে রংপুর সরকারি হাসপাতালে নিয়ে যাই কিন্তু আইসিইউ তে বাবাকে নেওয়ার পরপরই তিনি মারা যান। শোক সামলে বাবার মৃতদেহ নেব। হাসপাতালের তিন তলা থেকে নিচে মৃতদেহ নামানোর জন্য ওয়ার্ড হয় আমার কাছে ৫০০০ টাকা দাবি করে। উপায়ন্তর না পেয়ে ২০০০ টাকা দিতে রাজি হই। লাশ নামানোর পর ঐ ওয়ার্ড বয়কে ২০০০ টাকা দিতে দিতে বলি, আপনাদের কি মৃত্যু হবে না? আপনারা মৃত্যুকে ভয় পান না? ওয়ার্ড বয় টাকা নিয়ে চলে গেল। এবং সামান্য অনুশোচনা তার মধ্যে দেখি নাই।

ঘুষ দিয়েছি
রংপুর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNZFBW25
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্ট ভেরিফাই এর নাম করে ২০০০ টাকা চেয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানাইলে পাসপোর্ট ভেরিফাইয়ে লাল কালির দাগ দেওয়ার হমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে তাকে ১৫০০ টাকা দিতে হয়ছিল ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর এ। আপনাদের সুবিধার্থে চাইলে আমার মোবাইল নাম্বার (—) ও দিয়ে রাখলাম

ঘুষ দিয়েছি
উপজেলাঃ শাজাহানপুর থানা, জেলাঃ বগুড়া। ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJYBK3M4
মন্তব্য
কর অফিস

এনবিআর এ সেবা

এনবিআর প্রধান কার্যালয় এ ঢুকেই রিসিপশনে যারা বসে সরাসরি ঘুষের প্রস্তাব দেয় আমাকে । এই টাকা না দিলে সার্টিফিকেট দিবে না। তারা আবেদন জমা নিতেও ২০ হাজার টাকা চাই আমি ১৫ হাজার টাকা দেই। টাকা নেই সেখানে কর্মকর্তা নাম —। আগারগাঁওয়ে হেড অফিসে রিসিশনে বসে সবাই ঘুষখোর৷ পরব্তীতে টেবিলে টেবিলে ঘুষ দিতে হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১.৫ দেড় লাখ টালা দিয়েছে। তাও কাজ হয় নাই৷ অপেক্ষা করাচ্ছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK27HPAN
মন্তব্য
ভূমি অফিস

নামজারি ও খতিয়ান সংশোধন

১০ টা নামজারির জন্য ১,০০,০০০ টাকা দাবি করে আমি নামজারি ও খতিয়ান ২ টা সংশোধন জন্য ৩৯,০০০ টাকা পরিশোধ করি, ফলে নামজারি ৫টা মঞ্জুর করে ৫টা না মঞ্জুর করে খতিয়ান সংশোধন ২টা বাতিল করে দেয়, পরে পুনরায় আবেদন করি আরও ১১,০০০ টাকা পরিশোধ করি তারপর নামজারি ২ টা ও খতিয়ান সংশোধন ২টা মঞ্জুর করে । তাদের ছাহিদা মত টাকা না দিলে অযথা হয়রানি সময় নষ্ট করে । যা আমার বাস্তব অভিজ্ঞতা ।আমি একজন সাধারণ প্রবাসী ।

ঘুষ দিয়েছি
লক্ষীপুর সদর ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTBJX8ZY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

applying for trade licence

ধামসোনা ইউনিয়নে গেসিলাম আজকে ট্রেড লাইসেন্স করতে। প্রথমে আমার কাছে ৩০০০ টাকা এক্সট্রা চাওয়া হয়। অনেক কথা কাটাকাটির পরেও আমার ১৫০০ টাকা দিতেই হলো। যা আগে কখনোই দিতে হয়নি। সর্বচ্চ ২০০ টাকা বেশি নিয়েছে আগে। এখন তাদের দাবি ১ মাসের দোকান ভাড়ার সম পরিমান টাকা ট্যাক্স দিতে হবে, যদিও তারা ট্যাক্স এর রশিদ দিতে রাজি হয়নি। তাদের কথা অনুযায়ী নতুন সরকার এই নিয়ম করেছে। এটা ঢাকা ১৯ আসন। এমপি — (BNP)।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7C43N3
মন্তব্য
ভূমি অফিস

জমির মালিকানা পরিবর্তন

আমার দাদার নামে জমি। তিনি মারা গেছেন তাই তার জমি গুলো আমার বাবা, চাচা ও ফুপু দের নামে করার জন্য আবেদন করতে যায়। আবেদন করতে সরকারি খরচ 140 টাকা কিন্তু সে সময় নির্ধারণ করে বিভিন্ন টাকার রেট দেই। তার মধ্য থেকে সবথেকে কম 8000 টাকার ঘুষ আমি পরিশোধ করি একপ্রকার বাধ্য হয়ে।

ঘুষ দিয়েছি
বালিয়া, ধামরাই ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK68E86W
মন্তব্য
কাস্টমস অফিস

Teletalk sim satkhira

Ammur ojante hotat ammur puraton nid number ( jeta ammu kokhono uthai e ni - Ammu biyer por ai khan thake e new nid uthaice ) diye 15 ta Teletalk sim uthanor karone amader banglalink sim off hoye jai. Jokhon amra Teletalk er satkhira customer service er oi khane jai amader 3 jawa lage 16 din er moto talai tarpor free kaj 950 taka amader thake niye nei. Ak Friday amader office a dake j din camera off thake r oikhane oi lok aka thake se kousole amader thake 950 takar binimoy a kaj ta kore dei. Amra jantam ata free te kore dei but amra osohai silam.

ঘুষ দিয়েছি
Satkhira ৳৯৫০
২৫ আগস্ট ২০২৬ KHP766FX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর ক্ষেত্রে

আমার এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর জন্য স্কুল এ গিয়েছিলাম এন্ড সেখণ্ঠেকে বলসিল যে টোটাল 1500৳ লাগবে টি তে এ দি ছিলাম বা যখন । বায় আসে অনলাইন ব্যাংক মনে রেসিপিটি পেলাম তখন সেখানে উল্লেখ ছিল 1000৳ । তার মানে বাকি 500৳ ঘুষ নিষে

ঘুষ দিয়েছি
ঢাকা, মিরপুর ১১, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DK88ZW8M
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

লাকসাম উপজেলায় নামজারী করতে হলে। আপনার কাগজ পাতি ঠিক থাকলেও ১০ হাজার অফিসে দিতেই হবে৷ আর ভুল বা কোন কাগজ কম হলে তো কথাই নাই। মিনিমাম ২০ হাজার থেকে ৫০ হাজার ও হয়ে থাকে। এটা অফিসের একটা ট্রেন্ড হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
লাকসাম উপজেলা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTPATRPX
মন্তব্য
ভূমি অফিস

১২ বছরের তল্লাশি সাটিফিকেট

হাউজ বিল্ডিং এর এর লোন এর জন্য ১২ বছরের তল্লাশি সাটিফিকেট লাগে।আমার কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছে।কিন্তু সরকারি নিধারিত ফি ছিল ১৫০ টাকা

ঘুষ দিয়েছি
খুলনা সদর ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHKLUXAZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস এনআইডি কার্ড

নির্বাচন অফিসে এনআইডি কার্ড বানাতে গিয়েছিলাম দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এনআইডি কার্ড বানানো হয়নি তাই বানাতে গিয়ে দুইদিন অপেক্ষায় রেখে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নিয়ে কাজটি সম্পাদন করে নির্বাচন অফিস বয় — তবে আমার মনে হয়েছে অফিসার থেকে সকলে এর সঙ্গে জড়িত

ঘুষ দিয়েছি
ভোলা, চরফ্যাশন ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRCCL2CY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পৌরসভার থেকে বাসা বাড়ি নির্মাণে অনুমতির জন্য

আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি আমার এক ক্লায়েন্ট এর জন্য বিল্ডিং প্ল্যান পৌরসভা থেকে অনুমোদন এর জন্য টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
বসুরহাট পৌরসভার ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTFA2FAR
মন্তব্য