সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর ক্ষেত্রে

আমার এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর জন্য স্কুল এ গিয়েছিলাম এন্ড সেখণ্ঠেকে বলসিল যে টোটাল 1500৳ লাগবে টি তে এ দি ছিলাম বা যখন । বায় আসে অনলাইন ব্যাংক মনে রেসিপিটি পেলাম তখন সেখানে উল্লেখ ছিল 1000৳ । তার মানে বাকি 500৳ ঘুষ নিষে

ঢাকা, মিরপুর ১১, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK88ZW8M
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৩.০ হাজার

নতুন লাইসেন্স করা

মোটরসাইকেলের লাইসেন্স করা, কিন্তু সঠিক বি আর টি এর নিবন্ধন হয় লাইসেন্স করার জন্য লানার করছিলাম, কোন দালালের মাধ্যমে করবো না বলে সঠিক নিয়মে পরীক্ষা দিলাম কিন্তু আমার নিজস্ব মোটরসাইকেল ধারা যে দালাল চক্রের প্রার্থী ছিল তারা উত্তীর্ণ হয়েছে অথচ তাদের চেয়েও ভালো পরীক্ষা দেয়ার পরেও আমি তিন তিনবার অকৃতকার্য হয়েছি।পরবর্তীতে নিরুপায় হয়ে বিআরটিএর মাস্টার রোলের কর্মচারী ধারা ৯৫০০ টাকায় বিনা পরীক্ষায় তিন্ন হলাম।

পটুয়াখালী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRAHCFRH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০০ লাখ

পাসপোর্ট সংশোধন

পাসপোর্ট সংশোধনের জন্য গিয়েছিলাম। শরীয়তপুরের পাসপোর্ট অফিসের সহকারি অফিসার সবকিছু দেখে বলল এগুলো সমগশোধন হবে না। এর পরে আমি আমার প্রয়োজনের কথা বললাম এবং তাকে অনেক রিকুয়েস্ট করার পরে সে বলল আপনাকে ১ লক্ষ টাকা ফি দিতে হবে তাহলে আমি ৩ দিনের মধ্যে সব তথ্য ঠিক করে দিব।

শরীয়তপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2G7XL8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জিডি

জিডি বাহির থেকে করানোর পরে এপ্রোভ করার সময় সিসি ক্যামেরার বাহিরে এসে আমাকে বুজিয়ে দিয়ে বলে চা নাস্থা খাব

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY3U5XN8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৮.০ হাজার

ভর্তি নিয়ে অভিযোগ

রংপুরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট পড়া শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তলনের সময় পূনরায় ভর্তি ফি নেওয়া হয়েছে, যা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছিল। আমার এই অভিযোগ বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজকে নিয়ে - ধন্যবাদ”

Rangpur, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNEPPHET
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশের হয়রানি

থানায় বিচারের নামে হয়রানি, হয়ে গেছি দেখিয়ে নোয়াখালী কোম্পানীগঞ্জ থানায় সব সময় মানুষকে হয়রানি করে এটা এখানে ওপেন সিক্রেট সবাই জানে

Companyganj, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTWCL4PZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

বিয়ের কাবীন অনলাইন করন

বিয়ের কাবিন নামা অন লাইন করতে কাজী সাহেবের কাছে গেলে, তিনি সরা সরি সাত হাজার টাকা দাবী করেন, কুনো ছাড় দেন নি, পুরো সাত হাজার নিয়ে, কাবিন অনলাইন করে দিয়েছেন। কাজী সাহেবের নাম —।

মৌলভী বাজার জেলা, জুড়ী উপজেলা, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYQNXTWC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পৌরসভার থেকে বাসা বাড়ি নির্মাণে অনুমতির জন্য

আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি আমার এক ক্লায়েন্ট এর জন্য বিল্ডিং প্ল্যান পৌরসভা থেকে অনুমোদন এর জন্য টাকা দিতে হয়েছে।

বসুরহাট পৌরসভার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFA2FAR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নির্বাচন অফিস এনআইডি কার্ড

নির্বাচন অফিসে এনআইডি কার্ড বানাতে গিয়েছিলাম দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এনআইডি কার্ড বানানো হয়নি তাই বানাতে গিয়ে দুইদিন অপেক্ষায় রেখে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নিয়ে কাজটি সম্পাদন করে নির্বাচন অফিস বয় — তবে আমার মনে হয়েছে অফিসার থেকে সকলে এর সঙ্গে জড়িত

ভোলা, চরফ্যাশন, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRCCL2CY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স

ভিসা প্রসেসিং এর জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয়। অনলাইন আবেদন করার পর রাঙ্গামাটি কোতোয়ালি থানা থেকে কল দেয়। পরবর্তীতে আমি দরকারি কাগজপত্র নিয়ে গেলে। একজন দায়িত্ব রত পুলিশ আমার কাছে চা নাস্তার খরচ হিসেবে উক্ত টাকা দাবি করেন। টাকা না দিলে কাজে দেরি হবে বলে জানিয়েছেন। তাই বাধ্য হয়ে আমার উক্ত টাকা পরিশোধ করতে হয়।

রাংগামাটি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTARXW36
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

Mutations

আমি একজন প্রবাসী আমি আমার মায়ের কাছ থেকে পাওয়া জমির মিউটেশন করতে আবেদন করেছিলাম কিন্তু আমার জমির কাগজপত্র সব কিছু সঠিক থাকা সত্ত্বেও আমার কাছে ঘুষ দাবি করে, আমার থেকে টাকা ও নিয়েছে ,টাকা না পেয়ে আমার অন্য ২ টা আবেদন নামঞ্জুর করেছে, আবার আবেদন করলে ও , টাকার জন্য এখন ও ঝুলে আছে । আর ঘুষটা যে নিয়েছে তার কাছেই নাকি অভিযোগ দেয়া লাগে শুনেছি….

Madaripur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKK2ER8E
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০০ লাখ

ঠিকাদারী কাজ, যেমন : রাস্তা ও ড্রেন উন্নয়ন ইত্যাদি

আমি একজন ঠিকাদার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজ করি। চলিত বিলের জন্য তাদের নির্ধারণ করা টাকা আমাকে দিতে হয়, প্রথম দিতে চাই নাই দেখলাম তারা বিল দিনতেছে উল্টো কাজের শুধু ভূল ধরে, কাজের মেয়াদ শেষ হয়ে যায়, কাজ বাদ দিয়ে দিবে বলেও হুমকি দেয়। চলমান কাজ চালাতে খুব কষ্ট হয়, যে এলাকার কাজ ওই এলাকার বাসিন্দারা ঝামেলা করে, তাই বাধ্য হয়ে ঘুষ দিয়ে বিল পাশ করাই, কিন্তু পরে দেখি বিলের চেক দেওয়ার ব্যাংকে রিজেক্ট হইছে, কারন জানতে দপ্তরে গেলাম তারা চেক ক্যাশ করার নোট দিয়ে ভুলে গেছে তাই আপনার চেক ক্যাশ হয় নাই, এখন কিছু খরচ দেন তাহলে নোট রেডি করে আমাদের শাখায় দিয়ে দিবে, আমি রাজি হলাম না, ১ সপ্তাহ ঘুরেও কাজ হল না, তাই বাধ্য হয়ে কিছু খরচ দিলাম, এখন ২ দিনে ২ বার চেক ডিসপ্লে করলাম কিন্ত টাকা আর ক্যাশ হয় না

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKFYPZ9H
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমার ভাগিনার শিক্ষানবিশ (Learner/Apprentice) ড্রাইভিং লাইসেন্স করার জন্যে আমি বিভিন্ন স্বীকৃত ড্রাইভিং স্কুলে যোগাযোগ করি । সব জায়গা থেকে আমার কাছে সরকারি ফী ছাড়াও বাড়তি টাকা দাবি করা হয় । ৬০-৭০ হাজার টাকা দাবি করা হয় আর বলা হয় যে সরকারিভাবে এখন এই প্রক্রিয়া বন্ধ আছে । আমি যদি ৬০-৭০ হাজার টাকা দেই তাহলেই আমি এইটা দ্রুত সময়ের মধ্যে পাবো । অন্যতায় ৭-৮ মাস সময় লাগবে । অবশেষে আমি ৬০ হাজার টাকা ঘোষ দিয়ে ওদের মাধ্যমে এইটা করতে বাধ্য হই ।

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYVRBWY6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

এল জি ই ডি ও রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট ( ইন্জিনিয়ার ঘুসের নামে কমিশন

এই খানে একজন ঠিকাদার কাজের ওয়ার্ক ওয়াডার পেতে হলে অফিস খরচের নামে ইন্জিনিয়ার এর কমিশন সহ কাজের উপর থেকে ৩%থেকে ৫% পর্যন্ত কমিশন দিতে হয় এবং কাজের চেক নেয়ার সময় প্রতি চেক এর সময় পার্সেন্টিস দিতে হয়।2%।

লক্ষ্মীপুর জেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTDGCX2Y
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সনদ উত্তোলন, নাম সংশোধন

বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা সনদ উত্তোলন, নাম সংশোধন ইত্যাদি কাজে গেলে তাড়াতাড়ি করে দেওয়ার নাম করে অধস্থন কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঘুষ চেয়েছিল। সেবা গ্রহিতারা দূর থেকে আসার কারণে দিনে দিনে সেবা পাওয়ার জন্য বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে ডকুমেন্টস নিয়েছিল।

শহর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUXGU3D
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩.০০ লাখ

বন্ড অডিট(১ বছর)

বন্ড অডিট করার জন্যে চট্টগ্রাম সিইপিজেডে আমি ৩ লক্ষ টাকা দিতে বাধ্য হয়েছি৷ টাকা না দিলে অযথা মিথ্যা দাবিনামা ধরিয়ে দেবে বলে আমাদের ভয় দেখানো হয়। এর সাথে জড়িত ছিলেন ওই সময়ের ডিসি (২০২৩) — এবং কম্পিউটার অপারেটর —। এই — হল তাদের কন্ট্রাক্টর, আর.ও এ.আর.ও থেকেও তার প্রভাব বেশি। মাথাই টুপি আর পাঞ্জাবী পরে বসে থাকে, কিন্তু বাস্তবে মহা শয়তান। কাজ করার আগে টাকা খুঁজে না খুঁজলে বিভিন্নভাবে হয়রানি বা দাবিনামা তুলে দেয় কোম্পানির নামে। নাম প্রকাশ করেছি, দেখুন এদের কিছু করা যায় কি না! এদের জন্যে ব্যবসা করা যায় না শান্তিতে!!

সিইপিজেড, চট্টগ্রাম।, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7974FF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিক লাইসেন্স

২০১৯সালে লারনার করিয়ে পরীক্ষা দেওয়ায়, পরীক্ষায় পাস করার পরে দেখা করতে বলে ।আফিসে গেলে বলে আপনি পাস করছেন তবে ব্যাংকে আপনি টাকা জমা দিলে হবেনা, ব্যাংকে আমাদের লোক আছে , ও আমাদের একটি নির্দিষ্ট সংকেত ছাড়া কোন কাজই হবেনা। আপনার সারাজীবন ঘুরলেও হবেনা , টাকা আমার কাছে দেন আমাদের অফিসের লোক গিয়ে জমা দিয়ে আসবে।আপনি এক সপ্তাহ পরে এসে ফিংগার দিয়ে লাইসেন্স নিয়ে যাবেন। এক সপ্তাহ পর অফিসে গেলে বলেন, আমাদের মেইন অফিসারের ট্রান্সফার হয়েছেন, নতুন অফিসারের জয়েন্ট না হলে লাইসেন্স দেওয়ার যাবেনা। আপনার ফোন নাম্বারে আমি ফোন দিয়ে জানাবো। দীর্ঘ দিন হয়ে যায় আর আমাকে ফোন না দেওয়ায় আমি ওনাকে ফোন দেই কিন্ত তিনি বিভিন্ন ব্যস্ততা ও নিজের সমস্যা দেখায়। আবার ও আমি অফিসে যাই এরকম আরো ৫০ থেকে৭০ জন।

রাজবাড়ি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRQHGHX
মন্তব্য