সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport renewal from submit

When I submitted all required documents then started harassing. Every day asked new document, Requested marriage certificate, father's death certificate and father's NID, these were never listed as required documents for passport renewal. Then took 1500 and didn't took any documents.

Pabna, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ5QUHN2
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৪.৬০ লাখ

বন্ড অডিট

বন্ড অডিট চলাকালীন সময়ে আমাদের থেকে টাকা দাবী করা হয়। অন্যথায় আমাদের ফাইল ঘেটে ভুল-ভ্রান্তি বের করে বড় অংকের দাবীনামা দেওয়া হবে বলে ভয় দেখানো হয়। এরপর তাদের সাথে আমরা না পেরে টাকা দিতে বাধ্য হই। কিন্তু তারপরে ঘটে গেল আরেক বিপত্তি, পুরো টাকা এ.আর.ও কে বুঝিয়ে দেওয়া হয়, আর.ও তার পাওনা বুঝে পান৷ কিন্তু ডিসি, জে.সি-কে টাকা বুঝিয়ে না দিয়ে নিজেই আত্মসাৎ করে বসেন৷ এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হওয়ার আগেই ডিসি বলে বসেন কোম্পানি থেকে কোন টাকা দেওয়া হয়নি৷ আর এই টাকা না দেওয়ার কারণে জেসি আবার আমাদের অডিটের কোয়ারি দেন, এরপর একটি কমিটি গঠন করেন পুনরায় অডিট এবং ফ্যাক্টরি ভিজিটের জন্যে। উক্ত কমিটিও আবার প্রায় ২ লক্ষ টাকা দাবি করে এবং আমরা প্রত্যাক্ষান করাই আমাদের নামে জোরপূর্বক মোটা অংকের মামলা দেওয়া হয়।

সিইপিজেড, চট্টগ্রাম।, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTM837YJ
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

ভ্যাট রিটার্ন জমা

যেসব মাসে আমার ট্যাক্স রিটার্নে করের পরিমাণ 'শূন্য' দেখাত, সেসব সময়ে ভ্যাট অফিসে গেলেই কর্মকর্তারা নানা রকম মন্তব্য করতেন—যেমন আমি কীভাবে সংসার চালাই, কীভাবে বেতন নিই, কিংবা দোকানটাই বা কীভাবে চলছে। আসলে তারা আমার কাছ থেকে টাকা চাইতেন; টাকা না দেওয়া পর্যন্ত তারা নথিপত্রে সিল দিতেন না। ১,০০০ টাকা দিলেই তারা কাগজপত্রে সিল মেরে দিতেন এবং আর কোনো প্রশ্ন করতেন না।

শহর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKGAQBUP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

anonymous

আমি দেওয়ানী আদালতে — এর রায় ডিগ্রি মোতাবেক খতিয়ান সংশোধন আবেদন করি। পরে কোম্পানি গন্জ উপজেলা ভূমি অফিসের তহসিলদার — খতিয়ান সংশোধন করতে ২০০০০০ দাবী করে পরে আমি স্থানীয় তিন জনের স্বাক্ষী মোকাবিলা ১০০০০০ টাকা নগদে প্রধান করি।পরে তিনি বলেন যে আমার রায় ডিগ্রি মোতাবেক খতিয়ান সংশোধন হয়ে যাবে কিন্তু তিনি পরে বাকি ১০০০০০ টাকার জন্য চাপ দেয় তখন আমি ডিসি বরাবর লিখিত অভিযোগ জালিয়াতি , আদালত অবমাননা, সরকারি রাজস্ব পাকি দেওয়া, সরকারি খাস জমি বন্দবস্ত নথী গায়েব করে দেওয়া, প্রমান সহ দাখিল করি যার স্মারক নং —। কিন্তু তাতে কোনো সমস্যা সমাধান হয় নাই বরং তারা আমাকে ঘুম খুন করবে বলে হুমকি দেয়। তখন আমি বিজ্ঞ সিনিয়র স্পেশাল জেলা ও দায়রাজজ আদালত পিটিশন — মামলা করি বিগত ২৮/৪/২০২৬ তারিখে।

জেলা- নোয়াখালী উপজেলা - কোম্পানি গন্জ গ্রাম - চরহাজারী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTDFUYCD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫০

ট্রেড লাইসেন্স নবায়ন

সরকারি ফী বাবদ ৭৫০ বেশি দিয়ে করে নিতে হয়েছে। টাকা না দিলে কাজ করতে চাচ্ছিলেন না।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7SLAX7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

পররাষ্ট্র মন্ত্রণালয়

একটি দেশ এর ওয়ার্ক পারমিট ভিসার জন্য ঐ দেশের এ্যাম্বাসী থেকে ভেরিফিকেশন আসে। তখনই কাজটা কম্পিলিট করার জন্য এই টাকা চাওয়া হয়

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVW3U4A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

BDS servey

গতবছর এলাকায় হওয়া BDS servey এর সময় আমাদের দুটো জমি রেকর্ড করানোর সময় দুই ধাপে মোট 50 হাজার টাকার মত দাবী করে। আমাদের কাগজ পত্র নিস্কন্টক ছিল। ম্যাজিস্ট্রেট ঘুষ ছাড়া রেকর্ড ফাইল সাইন করে না। কম্পিউটার অপারেটর, সফটওয়্যার এ উঠাবে না। তাই, বাধ্য হয়ে টাকাটা দেই আমরা। কর্মকর্তারা মিলে ভূমিপল্লী এলাকায় একটা ফ্লাট ভাড়া করে। দিনের বেলা অস্থায়ী অফিসে কাগজ জমা নিতো। আর সন্ধ্যার পর সেই ফ্ল্যাটে সব টাকার লেনদেন হতো । আমাদের ও আশেপাশের সব এলাকার জমির মালিকদের ই কম বেশি ঘুষ দিতে হয়েছে।

NARAYANGANJ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKLTQ4MC
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

ডিপ্লোমার ৮ম সেমিস্টারের এডমিট কার্ড উঠানোর জন্য

আমি কৃষি ডিপ্লোমা এর ৮ম সেমিস্টারের এডমিট কার্ড উঠাতে গেছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও এ। সেখানে এডমিট কার্ড উঠাতে নাকি ২-৩ দিন সময় লাগবে। আমি বুঝতে পারি নি এখানে সে ঘুষ চাচ্ছে। তারপর যখন ২০০ টাকা দেয়া হলো তখন কিছুক্ষণ এর মধ্যে এডমিড কার্ড দিয়ে দিলো।

বাকাশিবো, আগারগাঁও, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5VY5G3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

হাইওয়ে পুলিশ

আমি ডিলারশিপ এর বিজনেস করি যার কারনে মাল পরিবহন এর জন্য ব্যাটারি চালিত ইজি বাইক আছে হঠাৎ একদিন হাইওয়ে থানার পুলিশ গাড়ি দাড় করালো এবং মামলা দিলো ২৫৪৫ টাকার সেটা পরিশোধ করে তারা বললো আমাদের ওসি স্যার এর সাথে যোগাযোগ করুন পরের বার মামলা না খেতে চাইলে তার পর যোগাযোগ করলাম করার পর ওসি বললো প্রতি মাসে ১ হাজার টাকা দিতে হবে জমা থানায় যদি না দেন মামলা দেওয়া হবে।

নাভারন সার্কেল ,শার্শা, যশোর।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHX24XBV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

Driving licences

তেজগাঁও BRTC তে ড্রাইভিং টেস্টের পরিক্ষায় ফেল করাই দিল ওখানের স্টাফের মাধ্যমে টাকা দিলাম তারপর পাস

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRNEVJA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকরির সময় অফিসে দেওয়া তথ্যাদি যাচাইকরণের উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তার ঘুষ গ্রহণ

আমার বড় ভাইয়া একসময় একটি আধা সরকারি অফিসে চাকরি করতেন এবং চাকরিতে যোগ দেওয়ার সময় তাকে নাম, ঠিকানাসহ অন্যান্য আনুষঙ্গিক তথ্যাদি সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হয়েছিল। যেহেতু সেটি আধা সরকারি অফিস তাই তার বিভিন্ন তথ্যাদি যাচাইয়ের জন্য পুলিশের তরফ থেকে লবণচরা,খুলনা থানার একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর থানায় গিয়ে সকল কাগজপত্র দেখানোর পরও সেই পুলিশ কর্মকর্তা সবশেষে গিয়ে ২০০০টাকা ঘুষ দাবি করেন এবং সেই টাকাটি তাদের যাচাইকরণ ও তদন্ত ফি এরকম যুক্তি দেন। তার সাথে ভাইয়ার এ নিয়ে কথা কাটাকাটি হয় কিন্তু পাছে এসবের জন্য সেই কর্মকর্তা মিথ্যা যাচাইকরণ রিপোর্ট দিতে পারেন এই ভেবেই ভাইয়া টাকাটা দিতে বাধ্য হয়েছিলেন।

বটিয়াঘাটা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH8VT5NW
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

কাগজপত্র অনুমোদন

যেকোনো ডকুমেন্টস করাতে গেলে টাকা দিতে হয়। জেলা অফিসার পিয়ন দিয়ে ও থানা শিক্ষা অফিসারেরা সরাসরি ঘুষের টাকা নিয়ে শিক্ষকদের কাগজ অনুমোদন করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTQLUDBE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

জমি রেজিস্টার

ভূমি রেজিস্টার অফিসে যিনি ফিংগার ও স্বাক্ষর নেন রেজিস্ট্রি খাতায়।। তাকে প্রত্যেক দলিলের জন্য ১০০ টাকা করে দিতে হয়।।।সেটা সকল দলিলের জন্য প্রযোজ্য।।। শুধুমাত্র কন্ট্রাক বা দালানের মাধ্যমে যে দলিলগুলো যায় সে দলিল গুলি থেকে টাকা নেয় না।।।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKVAXZ8U
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৮.৫০ লাখ

মাসিক ভ্যাট দেওয়া

আমি একটি হোটেলের ম্যানেজার হিসেবে আছি কক্সবাজারে,আমরা প্রতি মাসে ওনাদের নির্ধারিত করে দেওয়া ভ্যাট আদায় করি, যেটা ১৫ তারিখের মধ্যে জমা দিতে হয়, আমরা যে পরিমাণে ভ্যাট দিনা কেন ওনাদের প্রতিমাসে ৮৫ হাজার টাকা ঘুষ দিতে হয়, যদিও বা আমাদের অনেক সময় ভ্যাট ৫০ হাজার টাকার কম ও আসে, তারপরও আমাদের এই নির্ধারিত ৮৫ হাজার টাকা দিয়ে দিতে হয় প্রতিমাসে,

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTGATJ8E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ কোটি

নির্মাণ কাজের বিল গ্রহণ

এল জি ডি, গণপূর্ত, এডুকেশন ইঞ্জিনিয়ারিং হাইওয়ে এ সকল ডিপার্টমেন্টগুলোতে নির্মাণ প্রকল্পের বিল গ্রহণের ক্ষেত্রে প্রতি চেকের উপরে ৩% হারে কর্তৃপক্ষকে দিতে হয় যেমন নির্বাহী প্রকৌশলী সহ ডিপার্টমেন্টের সবাইকে পার্সেন্টে হারে বন্টন করতে হয়

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZ7CSJ9
মন্তব্য