সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কর অফিস

ভ্যাট রিটার্ন জমা

যেসব মাসে আমার ট্যাক্স রিটার্নে করের পরিমাণ 'শূন্য' দেখাত, সেসব সময়ে ভ্যাট অফিসে গেলেই কর্মকর্তারা নানা রকম মন্তব্য করতেন—যেমন আমি কীভাবে সংসার চালাই, কীভাবে বেতন নিই, কিংবা দোকানটাই বা কীভাবে চলছে। আসলে তারা আমার কাছ থেকে টাকা চাইতেন; টাকা না দেওয়া পর্যন্ত তারা নথিপত্রে সিল দিতেন না। ১,০০০ টাকা দিলেই তারা কাগজপত্রে সিল মেরে দিতেন এবং আর কোনো প্রশ্ন করতেন না।

ঘুষ দিয়েছি
শহর ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKGAQBUP
মন্তব্য
ভূমি অফিস

anonymous

আমি দেওয়ানী আদালতে — এর রায় ডিগ্রি মোতাবেক খতিয়ান সংশোধন আবেদন করি। পরে কোম্পানি গন্জ উপজেলা ভূমি অফিসের তহসিলদার — খতিয়ান সংশোধন করতে ২০০০০০ দাবী করে পরে আমি স্থানীয় তিন জনের স্বাক্ষী মোকাবিলা ১০০০০০ টাকা নগদে প্রধান করি।পরে তিনি বলেন যে আমার রায় ডিগ্রি মোতাবেক খতিয়ান সংশোধন হয়ে যাবে কিন্তু তিনি পরে বাকি ১০০০০০ টাকার জন্য চাপ দেয় তখন আমি ডিসি বরাবর লিখিত অভিযোগ জালিয়াতি , আদালত অবমাননা, সরকারি রাজস্ব পাকি দেওয়া, সরকারি খাস জমি বন্দবস্ত নথী গায়েব করে দেওয়া, প্রমান সহ দাখিল করি যার স্মারক নং —। কিন্তু তাতে কোনো সমস্যা সমাধান হয় নাই বরং তারা আমাকে ঘুম খুন করবে বলে হুমকি দেয়। তখন আমি বিজ্ঞ সিনিয়র স্পেশাল জেলা ও দায়রাজজ আদালত পিটিশন — মামলা করি বিগত ২৮/৪/২০২৬ তারিখে।

ঘুষ দিয়েছি
জেলা- নোয়াখালী উপজেলা - কোম্পানি গন্জ গ্রাম - চরহাজারী ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTDFUYCD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পররাষ্ট্র মন্ত্রণালয়

একটি দেশ এর ওয়ার্ক পারমিট ভিসার জন্য ঐ দেশের এ্যাম্বাসী থেকে ভেরিফিকেশন আসে। তখনই কাজটা কম্পিলিট করার জন্য এই টাকা চাওয়া হয়

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKVW3U4A
মন্তব্য
ভূমি অফিস

BDS servey

গতবছর এলাকায় হওয়া BDS servey এর সময় আমাদের দুটো জমি রেকর্ড করানোর সময় দুই ধাপে মোট 50 হাজার টাকার মত দাবী করে। আমাদের কাগজ পত্র নিস্কন্টক ছিল। ম্যাজিস্ট্রেট ঘুষ ছাড়া রেকর্ড ফাইল সাইন করে না। কম্পিউটার অপারেটর, সফটওয়্যার এ উঠাবে না। তাই, বাধ্য হয়ে টাকাটা দেই আমরা। কর্মকর্তারা মিলে ভূমিপল্লী এলাকায় একটা ফ্লাট ভাড়া করে। দিনের বেলা অস্থায়ী অফিসে কাগজ জমা নিতো। আর সন্ধ্যার পর সেই ফ্ল্যাটে সব টাকার লেনদেন হতো । আমাদের ও আশেপাশের সব এলাকার জমির মালিকদের ই কম বেশি ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
NARAYANGANJ ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKLTQ4MC
মন্তব্য
শিক্ষা অফিস

ডিপ্লোমার ৮ম সেমিস্টারের এডমিট কার্ড উঠানোর জন্য

আমি কৃষি ডিপ্লোমা এর ৮ম সেমিস্টারের এডমিট কার্ড উঠাতে গেছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও এ। সেখানে এডমিট কার্ড উঠাতে নাকি ২-৩ দিন সময় লাগবে। আমি বুঝতে পারি নি এখানে সে ঘুষ চাচ্ছে। তারপর যখন ২০০ টাকা দেয়া হলো তখন কিছুক্ষণ এর মধ্যে এডমিড কার্ড দিয়ে দিলো।

ঘুষ দিয়েছি
বাকাশিবো, আগারগাঁও ৳২০০
২৫ আগস্ট ২০২৬ DK5VY5G3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হাইওয়ে পুলিশ

আমি ডিলারশিপ এর বিজনেস করি যার কারনে মাল পরিবহন এর জন্য ব্যাটারি চালিত ইজি বাইক আছে হঠাৎ একদিন হাইওয়ে থানার পুলিশ গাড়ি দাড় করালো এবং মামলা দিলো ২৫৪৫ টাকার সেটা পরিশোধ করে তারা বললো আমাদের ওসি স্যার এর সাথে যোগাযোগ করুন পরের বার মামলা না খেতে চাইলে তার পর যোগাযোগ করলাম করার পর ওসি বললো প্রতি মাসে ১ হাজার টাকা দিতে হবে জমা থানায় যদি না দেন মামলা দেওয়া হবে।

ঘুষ দিয়েছি
নাভারন সার্কেল ,শার্শা, যশোর। ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHX24XBV
মন্তব্য
কাস্টমস অফিস

বন্ড অডিট(১ বছর)

বন্ড অডিট করার জন্যে চট্টগ্রাম সিইপিজেডে আমি ৩ লক্ষ টাকা দিতে বাধ্য হয়েছি৷ টাকা না দিলে অযথা মিথ্যা দাবিনামা ধরিয়ে দেবে বলে আমাদের ভয় দেখানো হয়। এর সাথে জড়িত ছিলেন ওই সময়ের ডিসি (২০২৩) — এবং কম্পিউটার অপারেটর —। এই — হল তাদের কন্ট্রাক্টর, আর.ও এ.আর.ও থেকেও তার প্রভাব বেশি। মাথাই টুপি আর পাঞ্জাবী পরে বসে থাকে, কিন্তু বাস্তবে মহা শয়তান। কাজ করার আগে টাকা খুঁজে না খুঁজলে বিভিন্নভাবে হয়রানি বা দাবিনামা তুলে দেয় কোম্পানির নামে। নাম প্রকাশ করেছি, দেখুন এদের কিছু করা যায় কি না! এদের জন্যে ব্যবসা করা যায় না শান্তিতে!!

ঘুষ দিয়েছি
সিইপিজেড, চট্টগ্রাম। ৳৩.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CT7974FF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির সময় অফিসে দেওয়া তথ্যাদি যাচাইকরণের উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তার ঘুষ গ্রহণ

আমার বড় ভাইয়া একসময় একটি আধা সরকারি অফিসে চাকরি করতেন এবং চাকরিতে যোগ দেওয়ার সময় তাকে নাম, ঠিকানাসহ অন্যান্য আনুষঙ্গিক তথ্যাদি সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হয়েছিল। যেহেতু সেটি আধা সরকারি অফিস তাই তার বিভিন্ন তথ্যাদি যাচাইয়ের জন্য পুলিশের তরফ থেকে লবণচরা,খুলনা থানার একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর থানায় গিয়ে সকল কাগজপত্র দেখানোর পরও সেই পুলিশ কর্মকর্তা সবশেষে গিয়ে ২০০০টাকা ঘুষ দাবি করেন এবং সেই টাকাটি তাদের যাচাইকরণ ও তদন্ত ফি এরকম যুক্তি দেন। তার সাথে ভাইয়ার এ নিয়ে কথা কাটাকাটি হয় কিন্তু পাছে এসবের জন্য সেই কর্মকর্তা মিথ্যা যাচাইকরণ রিপোর্ট দিতে পারেন এই ভেবেই ভাইয়া টাকাটা দিতে বাধ্য হয়েছিলেন।

ঘুষ দিয়েছি
বটিয়াঘাটা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KH8VT5NW
মন্তব্য
শিক্ষা অফিস

কাগজপত্র অনুমোদন

যেকোনো ডকুমেন্টস করাতে গেলে টাকা দিতে হয়। জেলা অফিসার পিয়ন দিয়ে ও থানা শিক্ষা অফিসারেরা সরাসরি ঘুষের টাকা নিয়ে শিক্ষকদের কাগজ অনুমোদন করেন।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ CTQLUDBE
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্টার

ভূমি রেজিস্টার অফিসে যিনি ফিংগার ও স্বাক্ষর নেন রেজিস্ট্রি খাতায়।। তাকে প্রত্যেক দলিলের জন্য ১০০ টাকা করে দিতে হয়।।।সেটা সকল দলিলের জন্য প্রযোজ্য।।। শুধুমাত্র কন্ট্রাক বা দালানের মাধ্যমে যে দলিলগুলো যায় সে দলিল গুলি থেকে টাকা নেয় না।।।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
২৫ আগস্ট ২০২৬ ১০ DKVAXZ8U
মন্তব্য
শিক্ষা অফিস

সনদ উত্তোলন, নাম সংশোধন

বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা সনদ উত্তোলন, নাম সংশোধন ইত্যাদি কাজে গেলে তাড়াতাড়ি করে দেওয়ার নাম করে অধস্থন কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঘুষ চেয়েছিল। সেবা গ্রহিতারা দূর থেকে আসার কারণে দিনে দিনে সেবা পাওয়ার জন্য বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে ডকুমেন্টস নিয়েছিল।

ঘুষ দিয়েছি
শহর ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKUXGU3D
মন্তব্য
কাস্টমস অফিস

মাসিক ভ্যাট দেওয়া

আমি একটি হোটেলের ম্যানেজার হিসেবে আছি কক্সবাজারে,আমরা প্রতি মাসে ওনাদের নির্ধারিত করে দেওয়া ভ্যাট আদায় করি, যেটা ১৫ তারিখের মধ্যে জমা দিতে হয়, আমরা যে পরিমাণে ভ্যাট দিনা কেন ওনাদের প্রতিমাসে ৮৫ হাজার টাকা ঘুষ দিতে হয়, যদিও বা আমাদের অনেক সময় ভ্যাট ৫০ হাজার টাকার কম ও আসে, তারপরও আমাদের এই নির্ধারিত ৮৫ হাজার টাকা দিয়ে দিতে হয় প্রতিমাসে,

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৮.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTGATJ8E
মন্তব্য