সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

New passport

আমি সমস্ত কাগজপত্র সঠিক নিয়েছিলাম। কিন্তু অফিসার বলে এটা ভুল সেটা ভুল এভাবে বলে আমাকে কয়েকবার ফিরিয়ে দিয়েছে। আমি যখন প্রতিবাদ করলাম বললাম যে আমার সব কাগজপত্র তো ঠিক আছে তখন আমাকে ধমক দিয়ে বলল এই যে পুলিশ দেখেছেন আপনাকে এরেস্ট করাই দিব। তারপর আমি একজনের সাথে যোগাযোগ করলাম এবং সে বলল যে এখানে ঘুষ ছাড়া পাসপোর্ট করা সম্ভব না। আমার জরুরী প্রয়োজন ছিল বিধায় আমাকে ঘুষ দিতে হয়েছিল এবং আমাকে বাধ্য করা হয়েছিল। উত্তরা পাসপোর্ট অফিস।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCM7TUX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৩.০ হাজার

খাজনা খারিজ

আমার একটা জমি খাজনা খারিজ করানোর জন্য গিয়েছিলাম ইউনিয়ন ভূমি অফিসে। মোট ৩ একর ৫২ শতক। জমির দলিল, ভায়া দলিল এবং প্রয়োজনীয় কাগজ সবই ছিলো। কিন্তু জমিটা যে খতিয়ান থেকে আমার বাবা কিনেছিলেন সেই দাগে মোট জমির পরিমান প্রায় ৪০ বিঘা।। সেখান থেকে আমার ৩ একর। উনারা বললেন সম্পূর্ণ জমির খাজনা যেহেতু বাকি তাই আমাকে পুরো ৪০ বিঘার খাজনা দিয়ে তারপর খারিজ করতে হবে। কিন্তু সেটা তো সম্ভব না। খাজনা আসে তখন প্রায় ৬ লাখ। আর আমার নিজের ৩ একরের খাজনা মাত্র ৪৯ হাজার।৷ তাই উনাদের সাথে চুক্তি করে অনেক প্যারা অনেক দৌড় ঝাপ করে প্রায় ৬ মাস পর খারিজ করাতে পারছি।।

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJBJQQPB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

এমপিওভুক্তকরণ

এমপিওভুক্তকরণের জন্য দাবি ছিল। পরিশোধ করেছি। অনেকের কাছেই দাবি করেছিল। ফাইল আটকে রাখা হয়েছিল৷ পরিশোধের পর সমাধান হয়েছে।

Rajshahi, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJDZW2KF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

আদালতের জি আর ও শাখা ও এজলাসের পেশকার ও সেরেস্তাদারের কাছ থেকে যে সেবা গ্রহন করা হয়।

আসামী পক্ষে আদালতে হাজিরা, দরখাস্ত ও বেলবন্ড জমা দিতে জি আর ও শাখার পুলিশ, পেশকার,পিওন,সেরেস্তাদারের টাকা দাবী করে।কাজের গুরুত্ব বুঝে টাকা চায়,শুরু হয় ১০ টাকা থেকে ১০০০ টাকা বা অধিক পর্যন্ত। প্রতিদিন ৫০০০ মামলা থাকলে প্রত্যেক মামলা থেকে তারা ঘুষ খায়।ঘুষ না দিলে স্বাভাবিক কার্যক্রম ব্যহত করে।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH8WFYDC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

ভূমি খারিজ

আমাদের জমির কাগজ নিয়ে একটু সম্যসা হয়েছিলো যে আমরা জমি খারিজ করার জন্য কম্পিউটারে দোকানে ৩ বার খারিজ ফরম পূরণ করি প্রতিবার বলে এটাতে সম্যসা ওটাতে সম্যসা মানে এই রকম বলতেই থাকে।😅 পরে বাহির হওয়ার সময় একজন agt(দা***) কাগজ নেয় এবং একটু দেখে বলে,,,,,,, 13-14হাজার টাকালাগবে কাজ হয়ে যাবে তা আমরা ওখান কার সরকারি কর্ম কতা এবং অন্য লোকদের দেখে তাদের কথা শুনে বুঝতে পারলাম বিষয় টা তারপরে একজন বন্ধুর সাথে দেখা সেও ওই কথাই বলে ১২হাজার। চিন্তা করলাম অপরিচিত কাউকে না দিয়ে একে দিয়েই করে নেই। সরকারি ফি 1070+70 আশেপাশে। এটাই বাসত্ব।

ধাওয়াকোলা, বগুড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJU94TKS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

এনআইডি কার্ড সংশোধনে ঘুষ

আমার পরিবারের একজনের এনআইডি কার্ড সংশোধন করার জন্য নির্দিষ্ট অফিসে গিয়ে নির্দিষ্ট কাগজপত্র সকল কিছু জমা দেওয়া হয়, তাদের প্রসেসিং অনুসারে সকল কাগজপত্র আমরা হাজার হাজার টাকা খরচ করে রেডি করে জমা দেওয়ার পর তারা বারবার রিজেক্ট করে বিভিন্ন ছোটখাটো ইস্যু ধরে। শেষে আমাদেরকে একজন তাদের অফিসে এসে জানাই নির্দিষ্ট জায়গায় টাকা পরিশোধ করলে অতিরিক্ত তাহলে এটা ঝামেলা ছাড়া সমাধান করে দেয়া হবে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল ওই সময় যার জন্য আমরা টাকা পরিশোধ করে হলো জিনিসটা ঠিক করাই।

ফেনী জেলা, ছাগলনাইয়া উপজেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTWQ6Q2E
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারী

নামজারী বাবদ অনলাইন এ করার পর আবেদনকারী উপস্থিত না থাকায় তার প্রতিনিধি হিসেবে যাওয়া এবং বসুন্ধরা প্লট এজন্য নাকি এই পরিমান খরচ দিতে হয় ভূমি অফিস ও এসি ল্যান্ড, ক্যান্টনমেন্ট সার্কেল এর সার্ভেয়ার মূলত সব ডিল করে। —

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMWGMV9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

বৈদ্যুতিক মিটার

মিটারের আবেদন করার পর অনেকদিন হয় গেছে কোনো খোঁজ খবর নেই তারপর একদিন অনলাইনে চেক করে দেখি প্রতিবেদন দেয়া আছে আমার 1টা মিটার আছে অথচ মিটার আমার বাবার নামে আর সেটা আমাদের প্রথম বাড়িতে এই বাড়ির জন্য আবেদন করেছি তো দেখিয়েছে আমার মিটার আছে। এরপর অফিসে গেলাম তারা বললো আবার আবেদন করতে।একটা আবেদন করতে নেই 100 টাকা একবার করেছি বাতিল করে দিয়ে বলে আবার আবেদন করতে।সরকারি ভাবে নির্দেশনা দেয়া আছে একটা মিটার নিতে 500 টাকা লাগবে আর এলাকায় বিদুৎ অফিসের যে দালাল আছে সে এনে দেবে 1500 টাকা দিতে হবে।সেইজন্য আবেদন করেছিলাম যে সরকারিভাবে আনবো কিন্তু বিদুৎ অফিসের মিথ্যাচার এর কারণে অধর্য হয়ে সেই দালালের দিয়ে পরে 1500 টাকা দিয়ে তাই নিয়ে আসলাম মিটার।

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHMXNZAC
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

নতুন নিবন্ধন, ফিটনেস

নিজে ফাইল নিয়ে গেলে শুধু ঘুরাবে আর দালালের মাধ্যমে গেলে দিয়ে দিবে।ফিটনেস, রুট পারমিট রিনিউ করতে গেলেও একই অবস্থা। এক কথায় বি আর টি এ কোন কাজ ঘুষ ছাড়া হয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT4BXAB5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

নামজারি আবেদন

নামজারি আবেদন জমা দিলেই সাথে ৫০০ টাকা দিতে হবে। যদি টাকা দেওয়া হয় তাহলে ভালো প্রতিবেদন দিবে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে আবেদন বাতিল হবে। এটা সবার জন্য।

আলমডাংগা পৌর ভূমি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHHEGUGM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

নাম জারি সরকারি ফি ১১০০ থেকে ১২০০ টাকা কিন্তু ওরা আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করেছে ওই আঠার হাজার টাকা আমি দিয়েছি ওদেরকে অর্থাৎ ভূমি অফিস কে। ভূমি অফিসে অনেক বেশি হয় দুর্নীতি। আমার নাম — আমি একজন প্রবাসী।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTZHHHNE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

অনলাইনে আবেদনপত্রে নামের মাঝে ডট (Dot) গ্রহণ করলেও সশরীরে উপস্থিত হওয়ার পর জমা নিতে জানান যে নামের সাথে ডট দেওয়া যাবে না। এ নিয়ে দরখাস্ত জমা দেওয়ার পর জানানো হয় সেদিন জমা নেওয়ার সময় শেষ। পরদিন এনআইডি (NID) কার্ডের অনলাইন ভেরিফাইড কপি জমা দিতে বলা হয়। সেটা নিয়ে দেবার পর আবার নতুন আরেকটা কাগজ চায়। অনাবশ্যক হয়রানি বুঝতে পেরে বলি কিকি কাগজ লাগবে একবারে কন, আমি ভিডিও রেকর্ড করে নিয়ে যায়। ভিডিও শুরু করলে প্রথমে গ্যানজাম বাধে পরে অবশ্য কর্মকর্তারা আর কথা না বাড়িয়ে সেদিনই ছবি তোলাসমেত সব কাজ সম্পন্ন করে দেন। সরাসরি ঘুষ না দিলেও বারবার যাতায়াত ও অপ্রয়োজনীয় জটিলতার কারণে ২৫০০ টাকারও বেশি আর্থিক ক্ষতি পোহাতে হয়।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHWUV2HN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট নবায়ন

অনলাইন আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ঠিক থাকলেও গ্রাহক ফাইল নিয়ে জমা দিলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়ায়। সাইট ঠিকমত কাজ করে না সার্ভারে সমস্যা অপেক্ষা করেন। এবং অপ্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে আনতে বলে। এক পর্যায়ে গ্রাহকরা হয়রানির শিকার হয়ে যায়। পাসপোর্ট অফিসের সাথে আশপাশে কিছু দোকান থাকে। সেই দোকান মালিকদের সাথে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের লিংক হয় কোডের মাধ্যমে। সেখানকার প্রতিটি দোকানদারের আলাদা একটি কোড আছে। সেই কোডটি পাসপোর্টে থাকা ৭৯ নম্বর অপশনে লিখে দিলে কোনরকম কাগজপত্র ছাড়াই পাসপোর্ট করা যায়। বাহিরে দোকান থেকে সেই কোড লিখে আনতে হলে ১৫০০ টাকা এক একটা পাসপোর্ট এর জন্য দিতে হয়।

বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRNNKNVZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

ওয়ারিশ সম্পত্তির জমিতে নামজারি করতে টাকা লেগেছে। সরকার যে বলে ১১৭০ টাকা লাগে যা আদও সঠিক না। টাকা না দিলে বহুত নিয়ম কানুন দেখাবে আর আবেদন পেন্ডিং অথবা বিভিন্ন কারনে বাদ দিবে অথচ টাকা দিলে সব হবে। কোন সমস্যা হবে না । এই দেশে লিগাল জিনিস্ও টাকা দিয়ে করতে হয়।

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKX28DQP
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩০.০ হাজার

১৪৭ ধারা

ট্যাক্স ওকিলের মাধ্যমে ফোন করে ৫০০০০ দাবি করে বলেছে ১৪৭ ধারা এডভ্যান্স ট্যাক্স কাটা হয় কিনা দেখতে আসবে। তখন ওকিল সাহেব বললো যে ওনারা আসলে শুধু শুধু হয়রানি করবে কিছু টাকা বিষয়টা সমাধান করুন। তখন ৩০০০০ টাকা দিয়ে সমাধান করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য : আমরা AIT কেটে প্রতি মাসেই জমা করে থাকি এবং তিন মাস অন্তর অন্তর রিটার্ন জমা করি।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKUN7SFV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

যশোর মনিরামপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কমিশন না দিলে তারা ফাইল ছাড়ে না

যশোর মনিরামপুর উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তরে এর সহকারী প্রকৌশলী কমিশন না দিলে ফাইল ছাড়ে না এবং টিউবওয়েল সাবমার্সিবল টিউবওয়েল এবং পাবলিক টয়লেট বিক্রির রমরমা ব্যবসা খুলে নিয়েছে

মনিরামপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH9Y5MG2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

নতুন জন্ম নিবন্ধন করার জন্য

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৩ নং কাউখালী ইউনিয়ন পরিষদে নতুন জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তখন দায়িত্বরত কর্মকর্তা ‌‌ ২০০ থেকে ৩০০ টাকা দাবি করে এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম সরকারি ফি তো এত টাকা নয় , তখন তিনি বলেন ৩০০ টাকা দিতে হবে না আড়াইশো টাকা দিন আমি বললাম এটা তো সরকারি ফি না ‌ তিনি বললেন জন্ম নিবন্ধন করতে আইছেন আড়াইশো টাকা দিবেন না আমি তো আপনার কাছে কমিয়ে রাখছি ৩০০ টাকা থেকে আড়াইশো টাকা করেছি , পরবর্তীতে কাগজটি অতি জরুরী বিদায় কথা কাটাকাটি না করে টাকাটি পরিশোধ করি

কাউখালী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRNZBD8T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি

আমি নামজারির আবেদন করি অনলাইনে । সরকারি ফি মাত্র ১১০০ টাকা। আমার আবেদন কয়েকবার রিজেক্ট করা হয় বা কোন অগ্রগতি হয়নি । পরবর্তীতে অফিসে যোগাযোগ করলে তারা বলে টাকা ছাড়া কাজ হবে না । পরে তারা কাগজপত্র দেখে বলে এটা তো আগেকার রাজাদের জমি এগুলোতে সমস্যা হয়। কিন্তু ধারাবাহিকভাবে কীভাবে বিক্রি আর নামজারি হচ্ছে বললে তারা বলে এভাবে ঘুষ দিয়েই হচ্ছে। আমি ঢাকার বাইরে থাকি তাই বাধ্য হয়ে কাজটা করে নেই ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6HTKSL
মন্তব্য