সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

DPED TRAINING

প্রশিক্ষণ শেষ করলে ১টি ইনক্রিমেন্ট যোগ হবে, যার কারনে আমি ডিপিএডে যেতে চাইলে আমার নিকট ৫০০০ টাকা দাবি করা হয়। আমি বলি আমি যাবো না, ফলে আমাকে ৬ মাসের মেডিকেল নিতে বলে, বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশিক্ষণে যাই। পাশাপাশি বদলির সময় ও আমি ৪০০০ টাকা দিয়েছি, যদিও বদলি অনলাইনে হই, তবে ছাড়পত্র টাকা ছাড়া দেয় নাই।

ঘুষ দিয়েছি
মুকসুদপুর, গোপালগঞ্জ ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK8HGMKH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

police clearness

Police clearness er jonno apply korchilam aj phn diya ase bollo bhai apnar to sob thik ase amader ektu misty khaite den tahole kal porsu peye jaben. Bollam kache to tk nai ta bolle dekhen ase pase. 500 dilam pore bole ki dilen ata. Ami bollam bhai r to pailam na uni amake bole pore diyen thana te jeye call diten. Na paira abar 500 dilam. Pore koi karo sathe boile na jano jodi kew call tol o dei kichu hoilen na ki ekta obotha

ঘুষ দিয়েছি
Satkhira ৳১০০
৩ সেপ্টেম্বর ২০২৬ KHYXADME
মন্তব্য
ভূমি অফিস

জমির দাখিলা

জমির দাখিলা কাটা বাবদ ১০০০০ টাকা প্রদান করা হয়েছিল। এই টাকা ছারা ওনারা দাখিলা দিবে না, বিভিন্ন সমসয়ার কথা বলে,টাকা দাবি করেছিল।

ঘুষ দিয়েছি
চর বিশ্বাস, গলাচিপা, পটুয়াখালী ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ BRAU9UTZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, কলকারখানা ও শ্রমিক লাইসেন্স

দেখা হলে যেমন সালাম দেওয়া রীতি ঠিক তেমনি লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি খাতে ৩ হাজার টাকা জমা দিলে তাদেরকে দিতে হয় ৫ হাজার টাকা করে স্বাভাবিক রীতিতে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ KHLY5GUD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ছাড়া যেসব সার্টিফিকেট সংশোধন করতে হয় অর্থাৎ ২০০০ সালের আগের সেসব করার জন্য স্ব-শরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে হয় এবং রেজিস্ট্রেশন,এডমিট, মার্কশিট সব সংশোধন এর পরে সার্টিফিকেট সংশোধন। প্রত্যেকটা কাগজ সংশোধন এর জন্য ৬-৭ দিন লাগে কিন্তু ওখানের অফিস সহায়ক এক লোক আছে ও অনৈতিকভাবে প্রতিটি কাগজের জন্য ৫০০ করে টাকা নিয়ে ১ দিনের মধ্যে দেয় যার জন্য যাদের কাজ সময়মতো হবার কথা তাদের কাজ সময়মতো হয় না। অনেক সময় লেগে যায়। দূর দূরান্ত থেকে যারা এসব কাজের জন্য ঢাকায় আসে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। একেকটা কাগজ ৭-১৫ দিন, সার্টিফিকেট সহ ৪ টা কাগজ করতে মাস খানেক, এর পিছে বসে থাকা লাগে। তার উপর আবার এরকম অনিয়ম।

ঘুষ দিয়েছি
গাজিপুর ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬ DKUVNYGQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

আমার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি হয়। পুলিশ ভেরিফিকেশনের জন্য একজন এসআই ২৫০০ টাকা দাবি করে। ১৫০০ টাকা দিলেও উনি অনেক জোর করেন। বলেন ২৫০০ টাকাই লাগবে। বাধ্য হয়ে আমাকে পরিশোধ করতে হয়।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳২.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ KHWE993H
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

নারায়ণগঞ্জ এসি ল্যান্ড অফিস। খারিজ করতে ৩০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। যদিও সব কাগজ ঠিক ছিল। এসি ল্যান্ড অফিসার নিজেই জড়িত।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৩০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKSDNR8W
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

পিবর বাজারের জানগ্রামের একজন মুহরি,জমি খারিজ করতে লাগে ১১০০ টাকা আমার কাছে থেকে নিয়েছে ২০০০০ টাকা, খাজনাও পরিশোধ করেছে।যাইহোক টাকা নিলেও কাজ করেছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ভুমিকা অফিসে ঘুষের রাজত্ব, জমি দলিল করতে গিয়েছিলাম, ঘুষ দিয় করতে হয়েছে, লিগাল কাজ তাও ঘুষ দিতে হয়

ঘুষ দিয়েছি
পিরব বাজার,শিবগঞ্জ,বগুড়া ৳২০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJVGL3A8
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

জমির কর দিতে গিয়ে আমাকে বলা হয় প্রায় ৩০ হাজার টাকা বকেয়া আছে। আমি বিষয়টি নিয়ে কথা বললে পরে ৬ হাজার টাকা দিলে হবে বলা হয়। শেষ পর্যন্ত অনলাইনে ৩ হাজার টাকার রশিদ পাই। তাহলে প্রথমে এত বেশি টাকা কেন চাওয়া হলো, সেটাই বুঝতে পারছি না।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ SY7MWKQX
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

প্রতি পর্যায় অফিসেও পুলিশ ৩ বার ঘুষ নিয়েছে তাঁর বিনিময়ে পাসপোর্ট প্রাপ্তি এগিয়ে দিয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTEE88QN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন এর বয়স সংশোধন

পাসপোর্ট এর সাথে জন্মনিবন্ধন এর বয়সের ৪ বছরের ব্যবধান ছিল। ১৫,০০০ টাকার বিনিময়ে দোহার উপজেলা অফিসের UNO সাহেবের সহকারী ১৫০০০ টাকা দাবি করে। সেই দাবি পুরন করে জন্মনিবন্ধন সংশোধন করানো হয়েছে। UNO সাহেবের ID & PASSWORD এই UNO সাহেবের সহকারী ই ব্যবহার করে। তিনি বয়স সংশোধন এর জন্য টাকা ছাড়া কাজ করে না। যত শক্ত ডকুমেন্টস থাকুক।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKK9H9EW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইলেকটিক্যাল লাইসেন্সেইং বোর্ড

আমি সাবস্টেশন ব্যাবসা করি . পতিটা সাবস্টেশন লাইন্সেস করতে হলে ঘুস দিতে হয় ,

ঘুষ দিয়েছি
ইস্কাটন, ঢাকা ৳১.৫০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKRHSNEZ
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারী বিল পাস করতে ঘুষ

সরকারী খাদ্য সংগ্রহ করতে অগ্রিম লোন দেওয়া হয় তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাদ্দ সাপেক্ষে বিল সমন্বয় করে।কিন্তু ট্রেজারী বিল ফেলে রাখে টাকা না দিলে সময় ক্ষেপণ করে।

ঘুষ দিয়েছি
সিংড়া নাটোর ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJFZ7JGD
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি বিল

দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ একাউন্টস অফিসাররা। সরকারি বিলও পার্সেন্টেজ ছাড়া বিল ছাড়ে না। ৫-১৫% পর্যন্ত তাদের দিতে হয়।

ঘুষ দিয়েছি
পুরো বাংলাদেশ ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKC28H4C
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ক্লিয়ারেন্স

আমার মায়ের পাসপোর্ট করছি ওমরা হজ করার জন্য সেখানে পুলিশ ক্লিয়ারেন্স করতে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আমার কাছ থেকে ১০০০ টাকা নিয়েছে আমি পরিচয় দিছি আমি আর্মির লোক আমার বেলায় ঘুষ নেন কিন্তু আমার মায়ের পাসপোর্ট এর ব্যাপারে ঘুষ নিয়েন না তারপরও সে আমার কাছ থেকে টাকা নিয়েছে সো আই এম ভেরি স্যাড

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKTHRNQX
মন্তব্য
কর অফিস

বাৎসরিক আয় কর

বাৎসরিক ৬০ হাজার টাকা আয় কর এসেছে। কর কর্মকর্তা বললেন আপনি আমাকে 7000 টাকা দেন আর সরকারি খাতে তিন হাজার টাকা জমা দেবো। তাতেই আপনার বাকি ৫০ হাজার টাকা কর মৌকুফ করে দেয়া হবে।

ঘুষ দিয়েছি
যশোর ৳৭.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ KH4SBZPP
মন্তব্য