All reports

19,073 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,416 reports found
Report a bribe
Other public office

বিধবা ভাতা

আমার এক জেঠি বিধবা হয়েছেন ১০ বছর হয়। উনার বর্তমানে বয়স ৬৫ বছর। বিধবা কার্ড করার জন্য আবেদন করেছি। জমা দিতে গিয়েছি সংশ্লিষ্ট অফিসে কিন্তু অফিসের লোক বলল যে এখন বিধবা কার্ড আশ হয় না আগের গুলাই দিতে পারি নাই এটাও না হবার সম্ভাবনা বেশি।তখন সে বলল অফিসের কিছু খরচ দিলে ওনারা এই কার্ড টা করে দিবেন। ৫০০০ চেয়েছিল কিন্তু আলোচনার পর ৩০০০ রাজি করিয়েছি।

Paid
দেবিদ্বার, কুমিল্লা ৳3.0K
25 August 2026 6 CTCSNFTW
0 Comments
Other public office

অধিগ্রহণের টাকা উত্তোলন (এল.এ শাখা,জেশা প্রশাসক কার্যালয়))

মিরসরাই ইকোনোমিক জোন এর জন্য অধিগ্রহণ করা জমির টাকা উত্তোলন করতে গিয়ে আমি এল এ শাখার সার্ভয়ারকে এই টাকা দিয়েছি। আমার এলাকায় সব মানুষকে এই ঘুষ দিয়ে টাকা উত্তোলন করতে হয়েছে। মোট টাকার ৭-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। জমিতে সামন্য সমস্য থাকলে সেটি ৪০-৫০% পর্যন্ত দিতে হয়েছে। শুধু আমার এলাকায় ১হাজার একর অধিগ্রহণ হয়ছে, ঘুষের টাকার পরিমান কত সেটি অনুমান করুন!! শুনেছি এই টাকার ভাগ পুরো জেলা প্রশাসক কার্যালয় সহ মন্ত্রনালয় পর্যন্ত যায়।

Paid
চট্টগ্রাম ৳200.0K
25 August 2026 4 CTVN852U
0 Comments
Other public office

অভিযোগের তদন্ত করার নামে ঘুস নেন

আমার ভাইয়ের বিরুদ্ধে একজন মিথ্যা অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত পিবিআই, রংপুর এর একজন অফিসার করে এবং ৭০০০ টাকা নেন। ক্যাশ নেন

Paid
রংপুর ৳7.0K
25 August 2026 4 RNLQXEZN
0 Comments
Land Office

গ্রামের জমির রেকর্ড করার কাজ

ঘটনাটা আজ থেকে ৩-৪ বছর আগের, আমার গ্রামে একটা জমি বিক্রি করার ছিল শুধু ৮ শতাংশ জমি, দামও অনেক কম ছিল, আমার বাবা নামের রেকর্ড করতে হত, বিক্রি করার জন্য। যদিও আমি ঘুষ দিতে একদমই রাজি ছিলাম না, কিন্তু আমার কাছে আর উপায় ছিল না, তাই বাধ্য হয়ে । পটুয়াখালী সদর ভূমি অফিসের তোহিলদার সাহেবের কাছে আমার এক মামা নিয়ে যায় কারণ মামার সকল জমির রেকর্ড এই তোশিলদার কি করেছেন, আমি যতটুকু জানি তার সকল জমির রেকর্ডে সে ঘুষ নিয়েছেন, আমি সকল কাগজ ডিটেলস দেখানোর পরে সে আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করে (আমার যতটুকু মনে পড়ছে) পরে মামা বলল জমি খুব কম অনেক অনুরোধ করার পরে উনি সর্বশেষ ১৬০০০ টাকায় রাজি হই, প্রথমবারের টাকা উনি হাতে নেয় সেজন্য সেটার প্রমাণ নাই। শেষবার বাকিটা ওনার বিকাশ নম্বরে আমি বিকাশে পাঠাই।

Paid
পটুয়াখালী ৳1.6K
25 August 2026 6 BRFYTYFZ
0 Comments
Other public office

Passport Police Verification

পুলিশ সরাসরি পাস্পোর্ট ভেরিফিকেশন করতে চা নাস্তার বিল চেয়েছে। ভাবখানা এমন যেন টাকা না দিলে এই কাজ হয় না। ৫০০ টাকা চেয়েছিল, রীতিমত নেগোসিয়েশন করে ৪০০ দিয়েছি।

Paid
Rajshahi ৳400
25 August 2026 4 RJM4PHQ5
0 Comments
Other public office

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সহকারী প্রকৌশলী,নিয়োগের ক্ষেত্রে ঘুষ

নাম -—,,পিতা -—, জেলা -সাতক্ষীরা, তারা ২৪০০০০০ ঘুষ দিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহকারী ভিসি আমার সাথে যোগাযোগ করে চাকরি নিচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা দেখুন.

Paid
গোপালগঞ্জ ৳2.40M
25 August 2026 6 DK5EN594
0 Comments
Accounts Office

টিএ ডিএ বিল

এফসি অফিসে যেকোনো টি এডি এ নিতে গেলে বিলের যে টাকা আসে তার ২০ শতাংশ ঘুষ দিতে হয় না দিলে বিল বছরের পর বছর ঝুলে থাকে, নিয়ম অনুযায়ী চলতে থাকে কখনোই পাওয়া যায় না।

Paid
বরিশাল ৳2.6K
25 August 2026 4 BREKRZAG
0 Comments