সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

GPF Fund Updated

আমি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত। ঢাকা বিমান বাহিনী সদর দপ্তরের নিকটবর্তী কাফা অফিস থেকে আমাদের বেতন-ভাতা ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। দুঃখজনক বিষয় হলো, সেখানে নিয়মিত দায়িত্বের অন্তর্ভুক্ত বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্যও আমাদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা দাবি করা হয়। আমরা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও হতাশাজনক। শুধু জুনিয়র সদস্যরাই নয়, অনেক ক্ষেত্রে কর্মকর্তারাও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন এবং কাজ সম্পন্ন করার জন্য অর্থ প্রদান করতে বাধ্য হন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো বা সমাধানের চেষ্টা করেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে অনিয়মটি যেন একটি স্বাভাবিক ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরি

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY8APW3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

আমার জায়গার নামজারির প্রয়োজন, এর আগে একবার নিজে নিজে চেষ্টা করছিলাম, আমার টাহ অনেক দিন ঘুড়িয়ে এই কাগজ সেই কাগজ করে বাতিল করে দেয়, তারপর আমি এখন তাদের চাওয়া অনুযায়ী দেই ১২ হাজার টাকা তারপর নামজারি হয় ১১৫০ টাকায় নাকি নামজারি হয় তাহলে বাকি টাকা ঘুষ, না দিয়ে উপায় দেখি নাই তাই দিতে বাধ্য হইছি

শরীয়তপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE72HTV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

land tax prodan

khajnar application korchilam sekhane dekhayche 1973 theke khajna dea hoy nai but amader kache khajnar roshid chilo 2010 er but seta dekhe komay nai bole kiso kora jabe na ja dekhacche setai... onik jomi chilo tai total amount onik beshi astachilo 1,20,000 er moto pore 40,000tk ghus neye 14,000tk er roshid deye kaj kore diche. er por kharij er jonno o dite hobe. kiso korar nai jomi amar legal way te kina but kagojer marpache fele koto truti j ber korbe pore apni nijei bolben vai ja taka lage ne taw kaj ta kore de atw pach khulte gele amar jutar tola hoie jabe but pach khosbe na

talora, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJRA27S4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করা

একজন দিনমজুরের এনআইডি তে ভুল করে পেশা ব্যবসা লেখা হইছে, এটাকে ইস্যু করে তার কাছে ব্যাবসায়ীক ডকুমেন্টস দিতে বলা হইছে তারপর সে দিতে পারেনায়। তারপর একজন দালালের সহায়তায় টাকা দিয়ে কাগজ ছাড়াই পাসপোর্ট করা হইছে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRCEXHPG
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

গাড়ির ফিটনেস করার জন্যে

গাড়ির কাগজপত্র সবকিছু ওকে থাকার পরও এবং কি গাড়ির সব ফিটনেস ওকে থাকার পরেও ৩০০০ করে টাকা দেওয়া লাগে।আর এই টাকা না দিলে তারা আপনার দিকে ফিরেও তাকাবে না।

গাজীপুর BRTA, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKJDN225
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

অধিগ্রহণের টাকা উত্তোলন (এল.এ শাখা,জেশা প্রশাসক কার্যালয়))

মিরসরাই ইকোনোমিক জোন এর জন্য অধিগ্রহণ করা জমির টাকা উত্তোলন করতে গিয়ে আমি এল এ শাখার সার্ভয়ারকে এই টাকা দিয়েছি। আমার এলাকায় সব মানুষকে এই ঘুষ দিয়ে টাকা উত্তোলন করতে হয়েছে। মোট টাকার ৭-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। জমিতে সামন্য সমস্য থাকলে সেটি ৪০-৫০% পর্যন্ত দিতে হয়েছে। শুধু আমার এলাকায় ১হাজার একর অধিগ্রহণ হয়ছে, ঘুষের টাকার পরিমান কত সেটি অনুমান করুন!! শুনেছি এই টাকার ভাগ পুরো জেলা প্রশাসক কার্যালয় সহ মন্ত্রনালয় পর্যন্ত যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVN852U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

নতুন জন্ম নিবন্ধন করার জন্য

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৩ নং কাউখালী ইউনিয়ন পরিষদে নতুন জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তখন দায়িত্বরত কর্মকর্তা ‌‌ ২০০ থেকে ৩০০ টাকা দাবি করে এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম সরকারি ফি তো এত টাকা নয় , তখন তিনি বলেন ৩০০ টাকা দিতে হবে না আড়াইশো টাকা দিন আমি বললাম এটা তো সরকারি ফি না ‌ তিনি বললেন জন্ম নিবন্ধন করতে আইছেন আড়াইশো টাকা দিবেন না আমি তো আপনার কাছে কমিয়ে রাখছি ৩০০ টাকা থেকে আড়াইশো টাকা করেছি , পরবর্তীতে কাগজটি অতি জরুরী বিদায় কথা কাটাকাটি না করে টাকাটি পরিশোধ করি

কাউখালী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRNZBD8T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য ঘুস

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য কাগজ পত্র লাগবে বলে ফোন দিয়েছিলো আমি সব কাগজপত্র জমা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা নিয়েছিলো ।

রাজশাহীর গোদাগাড়ী থানা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJXZXWCG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কাজী অফিস

বিয়ের ২ বছর পর যখন ম্যারিজ সার্টিফিকেট, কাবিন নামা ইংরেজি ভার্সন দাবি করি তখন আমার কাছ থেকে অতিরিক্ত ৫ হাজার টাকা নেয়া হয়

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7GUZ4N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

মিথ্যা মামলায় অভিযুক্ত করার ভয় দেখানো

মিথ্যা মামলায় অভিযুক্ত করার ভয় দেখিয়ে ঘুষ আদায় নীলফামারী সদর থানা এসআই

নীলফামারীর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZ7YHW6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

চাকরিতে যোগদানের সময় পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের সময় গাইবান্ধা এসপি অফিস থেকে ৭০০০ টাকা দাবি করা হয়েছিল। এক পুলিশ আত্নীয়কে দিয়ে বলিয়ে আফটার বার্গেইনিং এট লাস্ট ৩০০০ টাকা দিতে হয়েছিল।

গাইবান্ধা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNEPLSRE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

NID

আমি USA প্রবাসী। NYC Consulting Office-এর মাধ্যমে NID কার্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন শুধু সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে ভেরিফিকেশন সম্পন্ন হলেই আমার NID প্রস্তুত হবে। কিন্তু এই ভেরিফিকেশনের জন্য আমাকে ৫,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। সোনাইমুড়ী, নোয়াখালী উপজেলা নির্বাচন অফিসে কেন সরকারি কাজ সম্পন্ন করতে ঘুষ দিতে হবে? বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Sonaimuri noakhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTPRVMAK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জুট লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়ন ফি৩০০০/- অতিরিক্ত ২০০০টাকা না দিলে নবায়ন করে দিবে বা।বাধ্য হয়ে টাকা দেয়।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHSH7Q4H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ঠিকাদারি বিল উত্তোলন

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাশেদ মামুদ সাহেবের কাছে যেকোনো বিল তৈরি করতে উক্ত বিলের ৬% টাকা দিতে হয়। দীর্ঘদিন ধরে চলছে তার ঘুষ বানিজ্য। টাকা ছাড়া তিনি দুনিয়াতে আর কিছু চিনে নাহ। তার ঘুষ বানিজ্যের জ্বালায় অতিষ্ঠ সেবা গ্রহীতরা।

জামালপুর সদর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY4RX2Y8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

Khajnakharij

Amar babar jomir khajna kharij Korte gesilam ..sheikhanei 1370.er jaygay 13000 taka dabi korse ....r amader oshohay hoye ta diteo hoyese..shudhu tai noi passport office ...birth certificate online Korte giyeo 3000 taka. ..nid process Korte giyeo taka ...shob dike shudhu taka r taka ... dinajpur e ei durniti gula shob theke beshi .. doa kore kisu Ekta beboshtha nen

Gram, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNURXBQP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

মটোর সাইকেল ড্রাইভিং লাইসেন্স

লিখিত ও ভাইভা পরীক্ষায় পাশ করার পর প্যাকটিকেলে গিয়ে দেখলাম অনেক কঠিনভাবে পরীক্ষা নিচ্ছে , আমার সাথে ২৫০ জন পরীক্ষা দিলে সেখানে সে পরীক্ষা টিকে গেল মাত্র ২ জন , অথচ ওখানেই এক কর্মচারীকে জিঞ্গেস করলাম ঘটনা কি মামা সবাইতে ফেল করতেছে তাহলে লাইসেন্স কিভাবে পাবে ? উনি বলল মামা আপনি যোগাযোগ করে আসেননি , আমি বললাম না তো মামা আমি কোন যোগাযোগ করিনি , মামা বলল তাহলে তো পাশ করবেন না , যোগাযোগ করে আসতে হয় এখানে , তখন বুঝলাম দালালের মাধ্যম ছাড়া ড্রাইভিং লোইসেন্স পাওয়া যাবে না , পরবর্তীতে ৮০০০ টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিয়েছি ।

বগুড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJVZZ4GL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

ভূমি নামজারি

আমি লক্ষীপুর জেলার সদর উপজেলার ভবানীগন্জ ইউনিয়ন ভূমি অফিসের তশিলদার — — খতিয়ানে নামজারি নথি গ্রহণ করার জন্য 2500 টাকা দাবি করে। না হলে গ্রহণ করবে না। পরে 1000 বাধ্য হয়ে দিতে হয়। তারপরেও সে — খতিয়ানে 12 শতাংশ জমি থাকার কথা কিন্তু সে অনলাইনে 6 শতাংশ জমি আপডেট করে বাকিটা সে রেখে দেয় যাহাতে নামজারি শুনানির দিন গ্রাহক ঝামেলায় পড়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যে সবচাইতে দুর্নীতিবাজ ঘুষখোর ভূমি অফিসার — ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বর্তমান দায়িত্বে আছে সে ঘুষ ছাড়া সে একটি কাজও করে না।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXSN4ZE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ ক্লিয়ারেস্ন

পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন জমার জন্য ১০,০০০ টাকা দাবি করে। বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক বিধায় উক্ত টাকা পরিশোধ করতে হয়। অথচ সরকারি ফি সেই সময়ে ছিল ৫০০ টাকা মাত্র।

আশুলিয়া থানা, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKM4ZZAL
মন্তব্য