সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Sub station প্রতিস্থাপনের জন্য লাইসেন্স (ELB)

ELB - electrical licence ministry of energy regulating board এর আন্ডারে এই প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের প্রত্যেকটা ইন্সপেক্টর কে নির্ধারিত প্রতিটি ফাইলের জন্য ঘোষ দিতে বাধ্য..ঘোয এর পরিমাণ শুরু হয় নির্দিষ্ট sub station kva এর উপর যেমন 150kva sub station এর জন্য ২০ হাজার টাকা ঘোষ অথবা সম্মানী ফাইল জমা দেওয়ার পরে ইন্সপেক্টর কে দিতেই হবে। এর পরিমাণ ২০ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে ইন্সপেক্টর গুলোর নাম — সচিব — সহ সিনিয়র ইন্সপেক্টর গুলো ব্যাপক পরিমাণের অবৈধ সম্পদ উপার্জন করেছে। এরা আবার প্রতিনিয়ত প্রতিফাইল অনুযায়ী উক্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্জনকৃত অবৈধ টাকা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে আসেন। প্রত্যেকটা সাবস্টেশ কোম্পানির দিতে বাধ্যথাক

সারা বাংলাদেশ এত নিজস্ব সাবস্টেশন/ উপকেন্দ্র আছে এলএসএস গুল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH95Y98
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে থানায় গেলে বলে ১৫/২০ দিন লাগবে, বেশিও লাগতে পারে। পরে এক ভাইকে কল দিলে উনি বলে ৫০০ টাকা ধরাইয়া দে। টাকা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই ক্লিয়ারেন্স চলে আসে।

মুরাদনগর থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTBH6VVU
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বি.এড বিল পাঠানো

স্কুল থেকে বিএড স্কেল করানোর জন্য প্রথমে উপজেলা শিক্ষা অফিসে ফাইল পাঠানো হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার সেই কাগজ পত্র অনলাইনে চেক করে তা আবার জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়। কিন্তু শিক্ষা অফিসার কাগজ না পাঠিয়ে আমার প্রধান শিক্ষককে দিয়ে আমাকে দেখা করতে বলেন এবং ইনিয়ে বিনিয়ে টাকা দাবি করেন।আর টাকা না দিলে সে ফাইল না পাঠানোর হুমকি দেন বা পাঠালেও অন্য সময় এর প্রতিশোধ নিবেন বলে হুমকি দেন।আমি কোন ঝামেলায় না জড়ানোর জন্য তাকে ১০০০ টাকা দিয়ে রফা দফা করে ফেলি আর মনে মনে ভাবি যে এত বড় অফিসার কিন্তু সে শিক্ষকের কাছ থেকে ১০০০ টাকা খাওয়ার জন্য কেমন কুকুরের মত করে। শুধু তাই নয়, ট্রেনিং এর সময় টাকা না দিলে তার নাম ট্রেনিং এ দেয় না।

রাজাপুর,ঝালকাঠি, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR5FTRPJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩৫.০ হাজার

পাসপোর্টের জন্য NOC, প্রথমবার বেতন করা, শ্রান্তি বিনোদন ভাতায় শিক্ষা অফিস ও সিজিএ অফিস ঘুষ নিয়েছে।

NOC করা, প্রথমবার বেতন করা, যেকোনো ভাতা পাওয়ার জন্য, পেনশনের কাজে শিক্ষা অফিসে ও সিজিএ অফিসে ঘুষ দিতে হয়। জিপিএফ ফান্ডে নিজের টাকা নিজে জমাবো তাতেও ওদের ঘুষ দিতে হয়।

তিতাস, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT4UAPWH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

বেসরকারী হাইস্কুলের পদত্যাগকৃত শিক্ষকের ইনডেক্স ডিলিট

আমার স্কুলের একজন শিক্ষক পদত্যাগ করেছে। নতুন শিক্ষকের বেতন করতে ,পদত্যাগকৃত শিক্ষকের ইনডেক্স করতে হয়। ডিলেটের আবেদন করলে 30000 টাকা না দিলে আবেদনটি APPROVED করা হবে না। তাই নতুন শিক্ষকের বেতন করা লাগবে ,তাই টাকাটা পরিশোধ করছি।

পিরোজপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRBEAWTH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.৫ হাজার

পিটিআই তে প্রতিটি ভাতা উত্তোলন এর জন্য প্রতিজন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করতো।

পিটিআই তে প্রতিটি ভাতা উত্তোলন এর জন্য প্রতিজন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করতো। প্রতিবাদ করলে পিটিআই সুপার ও সংযুক্ত হয়।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCPRP2T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি নামজারি ও ভূমি উন্নয়ন কর

আমার বেশ কিছু নামজারির তদন্ত ছিল এবং ভূমি উন্নয়ন কর ছিল। সেগুলো বিভিন্ন সময় টাকা দিয়ে ছাড়াতে হয়েছে।

মাহমুদুপুর ভূমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK232NRZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পাসপোর্ট ভ্যারিফিকেশন

মা বাবার জন্য পাসপোর্ট তৈরি করতে হবে উমরাহ হজ পালনের জন্য । তাই পাসপোর্ট করতে পাসপোর্ট ভ্যারিফিকেশন এর জন্য থানায় গেলেই তারা জন প্রতি ৩০০০ টাকা ঘুষ দাবি করে । টাকা না দিলে ভেরিফিকেশন হবে না । টাকা দিলে সাত খুন মাফ ভেরিফিকেশন ডান । না দিলে অপেক্ষায় থাকেন কখন হবে কোনো নির্ধারিত সময় নেই ।

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK4QQJ3D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদ প্রদান এর জন্য আমাকে অনেক ভোগান্তির শিকার হতে হয় এই কাগজ সেই কাজগ নানান জিনিস এর কথা বলা হয়। তার পর আমার বাবা একটা সিস্টেম করে একটা link বের করে ২০০০ টাকা দেয় তার পর সব কাজ সহজে হয়ে যায়।

সুনামগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYTFTYWB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বাংলাদেশ পুলিশ

আমার চাকরির ভেরিফিকেশনে আমার বাবা একজন বিএনপি নেতার দোকানে চাকরি করে বলে তিনি এটাকে ইস্যু করে ঘুষ দাবি করেন।

তিতাস, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTT383YR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

নাম জারি

কোম্পানী করার জন্য জায়গা কিনে তার খারিজ করাতে গেলে শতাংশ প্রতি ১০০০ টাকা আর ব্যক্তি নামে কিনা জায়গা বিঘা ১০০০০ টাকা ছাড়া খারিজ করবে না। ব্যক্তি নামেরটা খারিজের শেষ পর্যায়ে একটা ডিজপিউট তুলে আরো ৫০০০০ টাকা দাবি করে না দিলে খারিজ বাতিল হয়ে যাবে বলে। টাকাটা পরিশোধ করার পর খারিজ দেয়।

পৌরসভা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKRZ4FMT
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২

জমি দলিল

জমি দলিলের সময় সরকারি রেজিষ্ট্রি খরচ পরিশোধ করে দলিল করার পরও জমির মূল্যের প্রতি ১ লাখে ৫০০ টাকা করে অতিরিক্ত অফিস খরচ দিতে হয়। যেমন জমির মূল্য যদি ৫০ লাখ হয় তবে সমস্ত রেজিষ্ট্রি খরচ পরিশোধের পরও অতিরিক্ত ২৫০০০ টাকা অফিস খরচ হিসেবে দিতে হয়। এই টাকা যায় কোথায়? এটা বাধ্যতামূলক। দিতেই হয়।

সদরপুর সাব রেজিষ্ট্রি অফিস, ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTPZNJX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৪০ লাখ

বিল / সম্মানি প্রদান

আমার নামে বিল/ সম্মানি সরকার বরাদ্দ করেছিল (১০% উৎস কর ব্যাতিত) মোট বিল এর তিন ভাগের দুই ভাগ যুব উন্নয়ন অধিদপ্তরের, ময়মনসিংহ রেখে দেয়। যা প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার উপরে, আমার মতো ছোট ব্যবসায়ীদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYUSMJA8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারির আবেদন নাম্বার চেয়েছিলাম

চর কলমি ইউনিয়ন ভুমি অফিসের তোশিলদার —,এই লোকটা আমার থেকে ঘুষ চেয়ে নিয়েছে শুধুমাত্র একটা অনলাইন আবেদন নাম্বার চেয়েছিলাম এই আবেদন নাম্বারটা দেওয়ার জন্য, এবং আমি যে টাকা দিয়েছি এই টাকা নিয়ে সে সন্তুষ্ট হয়নি বারবার ঘুরে ঘুরে শুধু টাকাটা হাতে নিয়ে টাকার দিকে চেয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ ছাড়া কোন কথা বলে না, একটা নামজারির আবেদনে তাকে ১৫ থেকে ২০ হাজার টাকা দেওয়া লাগে।

চর কলমি ইউনিয়ন ভূমি অফিস, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRJQJH9T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলন

ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কটি চার লেনে উত্তোলনের জন্য সরকার জমি অধিগ্রহণ করে। যার ফলে ঐ সড়কের পাকুন্দিয়া অংশে আমাদের জমিও সরকার অধিগ্রহণ করে, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ হিসেবে সরকার আমাদের ৯৫ লক্ষ টাকা ক্ষতিপূরন দেয়। ক্ষতি পূরণের টাকা উত্তোলনের জন্য যখন আমরা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখায় যায় তখন তারা ২০ লক্ষ টাকা ঘোষ দাবি করে এবং দর-কষাকষি করে না পেরে অবশেষে ১০ লক্ষ টাকায় রফাদফা করি। তাছাড়া দীর্ঘ ১ বছর তারা আমাদের চরম লেভেলের ভোগান্তিতে ফেলে, ১ বছর তাদের দরজায় দরজায় ঘুরে টাকা উত্তোলন করা লাগছে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3P8ETE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজাড়ি করতে টাকা নিয়েছে ঘুস

নামজাড়ি করতে ১১৭০ টাকা কিন্তু প্রায় ৫০০০ প্লাস টাকা নিছে টাকা না দিলে কাজ হয় না কাহজ যটিলতা করে

নাটোরে জেলার, সিংড়া থানা বামিহাল ভুমি আফিয়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJLNX85E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

কল কারখানা অধিদপ্তর গাজীপুর

কলকারখানা লাইসেন্স ও নকশা অনুমোদনের জন্য ৫ লক্ষ দাবি করে পরে নেগোসিয়েশন করে ২ লক্ষ টাকা দিয়ে লাইসেন্স ও অনুমোদন নিই

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2ENNJC
মন্তব্য