সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়নের জন্য ফরম জমা দেই, সব কাগজপত্র সঠিক থাকার পরও ভুল ধরতে থাকে, পরে একই দিনে দালালের মাধ্যমে আমার ফরম জমা দিয়ে, কাজটি সম্পন্ন হয়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳২.২ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTQNMKT6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন এসবি অফিস

পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া শেষ হলে, পুলিশ বলল হাদিয়া দেন কিছু। ৫০০ দিলাম। এরপর বলল ব্যাংকের পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০ দিয়ে হবেনা। ১০০০ লাগবে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTFN98VF
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ট্রাপিক মামলা

ড্রাইবিং লাইসেন্স ছিলো না বলে ছোট মামলা দিবে, কিন্তু মামলার কথা বলে ২৬০০ টাকা নিয়ে কোনো মামলা দেয় নি। মামলা ভাঙ্গানোর পরে যে মামলা রশিদ দেয় সেটাও দেয় নি

ঘুষ দিয়েছি
শরিয়তপুর ৳২.৬ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKZ7A3MP
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

GPF Fund Updated

আমি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত। ঢাকা বিমান বাহিনী সদর দপ্তরের নিকটবর্তী কাফা অফিস থেকে আমাদের বেতন-ভাতা ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। দুঃখজনক বিষয় হলো, সেখানে নিয়মিত দায়িত্বের অন্তর্ভুক্ত বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্যও আমাদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা দাবি করা হয়। আমরা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও হতাশাজনক। শুধু জুনিয়র সদস্যরাই নয়, অনেক ক্ষেত্রে কর্মকর্তারাও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন এবং কাজ সম্পন্ন করার জন্য অর্থ প্রদান করতে বাধ্য হন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো বা সমাধানের চেষ্টা করেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে অনিয়মটি যেন একটি স্বাভাবিক ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরি

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ DKY8APW3
মন্তব্য
ভূমি অফিস

land tax prodan

khajnar application korchilam sekhane dekhayche 1973 theke khajna dea hoy nai but amader kache khajnar roshid chilo 2010 er but seta dekhe komay nai bole kiso kora jabe na ja dekhacche setai... onik jomi chilo tai total amount onik beshi astachilo 1,20,000 er moto pore 40,000tk ghus neye 14,000tk er roshid deye kaj kore diche. er por kharij er jonno o dite hobe. kiso korar nai jomi amar legal way te kina but kagojer marpache fele koto truti j ber korbe pore apni nijei bolben vai ja taka lage ne taw kaj ta kore de atw pach khulte gele amar jutar tola hoie jabe but pach khosbe na

ঘুষ দিয়েছি
talora ৳৮০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJRA27S4
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করা

একজন দিনমজুরের এনআইডি তে ভুল করে পেশা ব্যবসা লেখা হইছে, এটাকে ইস্যু করে তার কাছে ব্যাবসায়ীক ডকুমেন্টস দিতে বলা হইছে তারপর সে দিতে পারেনায়। তারপর একজন দালালের সহায়তায় টাকা দিয়ে কাগজ ছাড়াই পাসপোর্ট করা হইছে।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRCEXHPG
মন্তব্য
বিআরটিএ

গাড়ির ফিটনেস করার জন্যে

গাড়ির কাগজপত্র সবকিছু ওকে থাকার পরও এবং কি গাড়ির সব ফিটনেস ওকে থাকার পরেও ৩০০০ করে টাকা দেওয়া লাগে।আর এই টাকা না দিলে তারা আপনার দিকে ফিরেও তাকাবে না।

ঘুষ দিয়েছি
গাজীপুর BRTA ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKJDN225
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য ঘুস

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য কাগজ পত্র লাগবে বলে ফোন দিয়েছিলো আমি সব কাগজপত্র জমা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা নিয়েছিলো ।

ঘুষ দিয়েছি
রাজশাহীর গোদাগাড়ী থানা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJXZXWCG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিথ্যা মামলায় অভিযুক্ত করার ভয় দেখানো

মিথ্যা মামলায় অভিযুক্ত করার ভয় দেখিয়ে ঘুষ আদায় নীলফামারী সদর থানা এসআই

ঘুষ দিয়েছি
নীলফামারীর ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNZ7YHW6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরিতে যোগদানের সময় পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের সময় গাইবান্ধা এসপি অফিস থেকে ৭০০০ টাকা দাবি করা হয়েছিল। এক পুলিশ আত্নীয়কে দিয়ে বলিয়ে আফটার বার্গেইনিং এট লাস্ট ৩০০০ টাকা দিতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNEPLSRE
মন্তব্য
সরকারি হাসপাতাল

Radio therapy for cancer patient at Mohakhali cancer hospital

After my wife completed her chemotherapy at Japan Bangladesh Friendship Hospital, the doctor referred her to Labaid Hospital for radiotherapy. At that time, arranging treatment at a private hospital was extremely difficult for me because of the high cost. During this difficult period, I contacted the office assistant, — (mobile: [redacted]). I had met him previously and discussed my situation with him. He was from my home district, Bhola, and I trusted him because I was going through a very difficult time after my wife's cancer diagnosis. — assured me that he could arrange my wife's radiotherapy at Mohakhali Cancer Hospital. Based on his assurance, I agreed to the amount he re

ঘুষ দিয়েছি
Mohakhali cancer Hospital ৳৪৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKX2GEDB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জুট লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়ন ফি৩০০০/- অতিরিক্ত ২০০০টাকা না দিলে নবায়ন করে দিবে বা।বাধ্য হয়ে টাকা দেয়।

ঘুষ দিয়েছি
খুলনা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHSH7Q4H
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঠিকাদারি বিল উত্তোলন

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাশেদ মামুদ সাহেবের কাছে যেকোনো বিল তৈরি করতে উক্ত বিলের ৬% টাকা দিতে হয়। দীর্ঘদিন ধরে চলছে তার ঘুষ বানিজ্য। টাকা ছাড়া তিনি দুনিয়াতে আর কিছু চিনে নাহ। তার ঘুষ বানিজ্যের জ্বালায় অতিষ্ঠ সেবা গ্রহীতরা।

ঘুষ দিয়েছি
জামালপুর সদর ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY4RX2Y8
মন্তব্য
ভূমি অফিস

Khajnakharij

Amar babar jomir khajna kharij Korte gesilam ..sheikhanei 1370.er jaygay 13000 taka dabi korse ....r amader oshohay hoye ta diteo hoyese..shudhu tai noi passport office ...birth certificate online Korte giyeo 3000 taka. ..nid process Korte giyeo taka ...shob dike shudhu taka r taka ... dinajpur e ei durniti gula shob theke beshi .. doa kore kisu Ekta beboshtha nen

ঘুষ দিয়েছি
Gram ৳১৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNURXBQP
মন্তব্য
বিআরটিএ

মটোর সাইকেল ড্রাইভিং লাইসেন্স

লিখিত ও ভাইভা পরীক্ষায় পাশ করার পর প্যাকটিকেলে গিয়ে দেখলাম অনেক কঠিনভাবে পরীক্ষা নিচ্ছে , আমার সাথে ২৫০ জন পরীক্ষা দিলে সেখানে সে পরীক্ষা টিকে গেল মাত্র ২ জন , অথচ ওখানেই এক কর্মচারীকে জিঞ্গেস করলাম ঘটনা কি মামা সবাইতে ফেল করতেছে তাহলে লাইসেন্স কিভাবে পাবে ? উনি বলল মামা আপনি যোগাযোগ করে আসেননি , আমি বললাম না তো মামা আমি কোন যোগাযোগ করিনি , মামা বলল তাহলে তো পাশ করবেন না , যোগাযোগ করে আসতে হয় এখানে , তখন বুঝলাম দালালের মাধ্যম ছাড়া ড্রাইভিং লোইসেন্স পাওয়া যাবে না , পরবর্তীতে ৮০০০ টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিয়েছি ।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJVZZ4GL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Sub station প্রতিস্থাপনের জন্য লাইসেন্স (ELB)

ELB - electrical licence ministry of energy regulating board এর আন্ডারে এই প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের প্রত্যেকটা ইন্সপেক্টর কে নির্ধারিত প্রতিটি ফাইলের জন্য ঘোষ দিতে বাধ্য..ঘোয এর পরিমাণ শুরু হয় নির্দিষ্ট sub station kva এর উপর যেমন 150kva sub station এর জন্য ২০ হাজার টাকা ঘোষ অথবা সম্মানী ফাইল জমা দেওয়ার পরে ইন্সপেক্টর কে দিতেই হবে। এর পরিমাণ ২০ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে ইন্সপেক্টর গুলোর নাম — সচিব — সহ সিনিয়র ইন্সপেক্টর গুলো ব্যাপক পরিমাণের অবৈধ সম্পদ উপার্জন করেছে। এরা আবার প্রতিনিয়ত প্রতিফাইল অনুযায়ী উক্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্জনকৃত অবৈধ টাকা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে আসেন। প্রত্যেকটা সাবস্টেশ কোম্পানির দিতে বাধ্যথাক

ঘুষ দিয়েছি
সারা বাংলাদেশ এত নিজস্ব সাবস্টেশন/ উপকেন্দ্র আছে এলএসএস গুল ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKH95Y98
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ক্লিয়ারেন্স

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে থানায় গেলে বলে ১৫/২০ দিন লাগবে, বেশিও লাগতে পারে। পরে এক ভাইকে কল দিলে উনি বলে ৫০০ টাকা ধরাইয়া দে। টাকা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই ক্লিয়ারেন্স চলে আসে।

ঘুষ দিয়েছি
মুরাদনগর থানা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ CTBH6VVU
মন্তব্য