সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নতুন ও পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নতুন ও পাসপোর্ট নবায়ন করতে হলে সাধারণ ব্যক্তিদের কে বিভিন্ন ভাবে ভুল ধরার চেষ্টা করে যেমন- বাবা মা নামের ভুল মৃত ব্যক্তির নামের ভুল বয়স্ক ব্যক্তির বিয়ের কাবিন 80/90 বছর আগের কাবিন দেওয়া কি সম্ভব বলেন, না দিলেই টাকা দিতে হবে, আগের বাবা মা নামের সাতে বর্তমান নাম যেমন নিজ আইডিতে বাবার হোসেন আছে, কিন্তু বাবার আইডিতে উদ্দিন আছে , মা নিজ টাতে বিবি আছে মায়ের টাতে বেগম আছে। যাহা করনিক ভুল এসবের জন্য টাকা দিতে হয়। আবার সব ঠিক আছে বলে যে আপনে আই ডি ভেরিভাই নিয়ে আসেন যাহা নির্বাচন আফিস দিতে চায় না ? নির্বাচন বলে যে এখন আর ভেরিভাই লাগে না। এসব নাটকের পর টাকা দিলে সব সম্ভব হয়। এবং পাসপোর্ট অফিসের সাইটে তো বিভিন্ন দোকানের সাথে তাদের কন্টাক আছে। তাদের থেকে ফাইল করে নিলে কোন সমস্যা নাই। অতিঃ টাকা

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJFT3MCM
মন্তব্য
ভূমি অফিস

জমি নাম জারি

আমি আমার নিকটস্থ রামপুর বাজার ভুমি অফিসে আমার নিজের একটি জমি নাম জারি করার জন্য সেখানে কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি, উনারা আমার কাছে ৭০০০(সাত হাজার) টাকা দাবি করেন, দাবি পুরন করা ছাড়া তারা কোনো ভাবেই তা করবেন না, অতঃপর আমি বাদ্য হয়ে অর্থ দিতে রাজি হই উনারা ১ মাসের সময় নিয়ে ৩ মাস ১০ দিন পরে কাজটা করেন তারপরে আমাকে পেপার দেওয়ার সময় আরো ১০০০(এক হাজার) টাকা দাবি করেন এবং এক প্রকার জোর করে এই টাকা আদায় করেন,,,,

ঘুষ দিয়েছি
রামপুর বাজার ভুমি অফিস / থানা ফরিদগঞ্জ /জেলা চাঁদপুর ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT4AGBWE
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করেছিলাম ২০২১ সালে। পাসপোর্ট ভেরিভিকেশন এর জন্য কল করা হয়েছিল সে বছরই। অগত্যা গেলাম কাগজপত্র নিয়ে (ফোনে বলেছিল কি কি লাগবে)। আমাকে দেখা করতে বলা হয়েছিল পৈরতলা (ব্রাহ্মণবাড়িয়া) বাসস্ট্যান্ডে। কোনো পুলিশের পোশাকে ছিলেন না। সে যাইহোক, অতঃপর কাগপত্র সব দেখে বললেন কিছু দিতে হবে। কিছু দিবে হবে বলার পরই বুঝে যাই। মোটামুটি আন্দাজ করেছিলাম যাওয়ার আগেই। তাই মানিব্যাগে এক পার্টে ১ হাজার টাকার একটা নোট আর বাকি পার্টে ৫০০+২০০ টাকার নোট। সো স্বাভাবিকভাবেই কম দিয়ে হয় কিনা দেখার জন্য ৫০০ টার নোট বের করলাম। [ আগেই বলে রেখেছিলাম আমি ঢাবির স্টুডেন্ট যাতে কিছু না দেয়া লাগে বা দেয়া লাগলেও অল্পস্বল্পতেই বনিবানা হয়ে যায়] নোট দেয়ার সময় ২০০ টাকার নোট দেখে ফেলে। সে আরও চায়, আমি আর কথা না বাড়িয়ে ২০০ দিয়ে দেই

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTAH2VX4
মন্তব্য
কাস্টমস অফিস

Vat

প্রতি মাসেই এই ঘুষটি দিতে হচে।অন্যথাশ হয়রানি করা হয়। এভাবে কক্সবাজার সকল প্রতিষ্ঠান থেকেই নেয়া হয়।প্রতিষ্ঠান ছোট বড় যেটা যেমন ঘুষের আকারও সেই রকম হয়। কেউ মুখ খুলে কিছু বলে না শুধুই হয়রানির ভয়ে।

ঘুষ দিয়েছি
Cox'sbazar sador ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTPWMJ33
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবাযন করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে, আবেদনের ঠিকানায় সমস্যা আছে বলে আবেদনটি গ্রহন করতে অস্বীকৃতি জানায়। তারপর, ঐ আবেদনটি বাতিল না করে দালালদের মাধ্যমর অতিরিক্ত বাড়তি টাকা দাবী করে। যার ফলে, অপারগ হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়।

ঘুষ দিয়েছি
মুন্সিগঞ্জ ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK85EVPE
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

২ বার সঠিক কাগজ নেওয়ার পর ভিবিন্ন সমস্যা দেখাই। তারপর অফিসের সামনে দালালের সাথে চুক্তি হই ২০০০ টাকা, যদি তারা চাই বেশি। টাকা দেবার পর সব কয়েক মিনিটে হয়ে যাই।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYM4S6BX
মন্তব্য
শিক্ষা অফিস

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যেকোনো কাজ

আমি অসুস্থজনীত ছুটি নিয়ে ছিলাম তখন বেতন বন্ধ হয়েছিল । অফিস সহায়ক বেতন চালু করতে/ বকেয়া বেতন উঠাতে টাকা দাবি করে, না দেওয়ায় অনেক ঘুরায়।পরে বাধ্য হয়েছি।

ঘুষ দিয়েছি
সাদুল্যাপুর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RN95B9J6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ডের জন্য আবেদন করার সময় ভিসা ডকুমেন্ট চেকলিস্ট অনুযায়ী আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যান্ডেটরি হওয়ায় আমি আমার লোকাল থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি। প্রথমবার আমাকে বলা হয় আমার আবেদনটি ঠিক হয়নি এবং আবেদনটি পেন্ডিং রাখা হয়। পরে কয়েকদিন পর আবার থানায় গেলে আমাকে বলা হয়, “আপনি জানেন না, আমাদেরও কিছু চাওয়ার থাকে। কিছু টাকা দিয়ে যান, পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যাবে।” পরে আমার কাছ থেকে ১,৩০০ টাকা নেওয়া হয় এবং এরপর আমার পুলিশ ক্লিয়ারেন্সের কাজ সম্পূর্ণ করা হয়। বিষয়টি অনিয়ম ও ঘুষ গ্রহণের আওতায় পড়ে বলে আমি মনে করি।

ঘুষ দিয়েছি
ঘাটাইল, টাঙ্গাইল ৳১.৩ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKXQNM2M
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেলওয়ে ষ্টেশন পুলিশ।

গাড়ীতে লেগে ইন্টারনেটের তার ছিড়ে গিয়েছিলে, তার জোড়া লাগানোর সময় রেলওয়ে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলতেছিলো আপনারা এখানে তার দিয়েছেন কেন ? ২০০০০ টাকা না দিলে যন্ত্রপাতি দেবো না, মামলা করবো, জেলেদিবো ইত্যাদি

ঘুষ দিয়েছি
Bogura ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJJMK98Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঠিকাদারি কাজ

আমি একজন ঠিকাদার এলজিইডির একটা কাজ করতে গিয়ে, কালিয়া উপজেলা এলজিইডি অফিস এবং নড়াইল এলজিইডি অফিস আমার কাজের টোটাল বিলের ৫% টাকা অগ্রিম না দিলে আমার বিল ছাড়েনা,

ঘুষ দিয়েছি
কালিয়া,নড়াইল। ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ KH4M3FL7
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

সরকারিভাবে লাইসেন্স করতে যাচ্ছি বলে অর্ডার করতে অনেক দীর্ঘ প্রক্রিয়া। আপনি আমরা প্রদান করুন দ্রুত লাইসেন্স হয়ে যাবে।

ঘুষ দিয়েছি
উত্তরা ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKFBA8QG
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

আমার জমির দলিল রেজিস্ট্রেশন করার পরে যখন মিউটেশনের আবেদন করি তখন এই টাকা চাওয়া হয়। প্রথমে পরিশোধ না করায় মিউটেশন আবেদন বাতিল করা হয়। পরে টাকা পরিশোধের পরে সেটা করে দেয়া হয়।

ঘুষ দিয়েছি
বালার বাজার, ভেদরগঞ্জ, শরিয়তপুর ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK8CX38N
মন্তব্য
সরকারি হাসপাতাল

in every step

Rangpur Medical Hospital a ghus na dile kono kaj hoyna. Amar maa er cancer chilo, 4 bochor struggle kore koyek mash age mara gechen. Shuru thekei sob medicine, equipments baire theke kine ante hoto, sob test baire korte hoto. Mojar bepar hocche sei test koranor jonno dalal ra hospitaler vitore ghure beray r oi diagonostic centre er report chara doctor ra dekhena, sample o hospital thekei niye jay 3-4 gun besi bill dekhay sample collection fee dekhiye, janina eita legal kina. tarpor ashe bed/cabin.... taka chara bed paoa impossible. ei porjonto bed nitei 15000+ taka dite hoiche. Rogir sashkosato hocchilo but oxygen cylinder paoa jacchilona... pore private hospital a nite hoichilo

ঘুষ দিয়েছি
Rangpur Sadar ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RN8R2QYA
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট আবেদন করে, সরকারি ফি (বিকাশ ফিসহ) 5780/- জমা করে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট লাইনে দাড়িয়ে থাকার পর বড় একটি সিল মাইরা জানালো কাগজপত্রগুলো নিয়ে আসেন। পরে দালালকে 1720 টাকা দিয়ে সীলের কাগজপত্র ছাড়াই পাসপোট করে, কিছুদন পর পাসপোর্ট পেলাম।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳১.৭ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTUQ97MR
মন্তব্য