সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পার্সপোর্ট করতে

পার্সপোর্ট করতে গিয়েছিলাম, অনলাইনে আবেদন করে তো টাকা ব্যাংকে বাংকের মাধ্যেমে টাকা দিয়ে ছিলাম ,তখন তারা কাগজ জমা নেয় না ,তারা বলে কিছূ একটা সমস্য আছে ,তার পর গেইট মেনকে বললাম তখন সে একতা দোকান দেখিয়ে দিয়েছে, তার কাছূ যাওয়ার পর সে কি একটা কাগজ দিলে তার আমি জমা দিলাম অফিসের লোকেরা আর কিছু বললো না

ঘুষ দিয়েছি
নারারনগঞ্জ ৳৪.২ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK6EQHYU
মন্তব্য
ভূমি অফিস

ভুমি উন্নয়ন কর প্রদান

ভুমি অফিসে কর প্রদান করতে গেলে অফিসার আমাকে একটি দোকান দেখিয়ে সেখান থেকে আবেদন করতে বলে।সেখান থেকে ২ বার আবেদন করার পর বলে এভাবে হবে না, ততক্ষনে দোকান দার চলে গেছে। পরে অন্য একটি দোকান খুজে সেখান থেকে আবেদন করে। এই দোকানদার ভুমি অফিসের সহকারী কে কল দেয়। কথা শেষে আমাকে ডেকে নিয়ে বলে ও-ই অফিসারের সহকারী নাকি টাকা চেয়েছে ৫০০ না হলে হবে না। আমার করের রশিদে ৭১৪ টাকা আসছে, আমি দোকানদারের মজুরি সহ ১৫০০ টাকা প্রদান করেছি।

ঘুষ দিয়েছি
রুপবাবুর হাট, জাজিরা, শরিয়তপুর। ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKUJ2SPU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police verification

আমার বাবার হজের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চেয়েছিল। কেন দিতে হবে জানতে চাইলে বাজে ব্যবহার করেছিল। আমার চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন এর নামেও টাকা নিয়েছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠতে পারেনি, আতঙ্কের নাম হয়েছে।

ঘুষ দিয়েছি
Kushtia, kumarkhali ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHYAUEML
মন্তব্য
ভূমি অফিস

না।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ । আড়াইহাজার থানা নামজারী ভূমি অফিসে গিয়েছিলাম। আমার ৬ শতাংশের একটি ছোট কৃষি জমির নামজারী করাতে। গিয়ে দেখি তারা সিরিয়ালে সবার থেকে ৩০০০ টাকা করে ঘুষ নিচ্ছে নামজারী করাতে অন্যথায় নামজারী হয় না। স্যার আবার ঘুষও নেয় আবার দেরি করেও আসে। স্যারের জন্য ১ ঘন্টা বসে ছিলাম।

ঘুষ দিয়েছি
আড়াইহাজার থানা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKW9QU5Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ

জন্ম নিবন্ধন বাবা এবং মায়ের নাম ইংরেজিতে ছিল নাহ,, এইটা ঠিক করে দেবার জন্য ৪,০০০ টাকা নিয়েছে,,২ দিন দেখার পর কোনভাবেই পারতেছিলাম নাহ ইমার্জেন্সি ছিল তারপর ৪,০০০ টাকা দিয়েই নিতে হল।।

ঘুষ দিয়েছি
Cumilla ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTQLEECM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন হওয়া উচিত আমাকে না জানিয়ে পথবা জানিয়ে আমার ঠিকানা অনুযায়ী নিশ্চিত করা, কিন্তু একজন সাব ইন্সপেক্টর ফোন করে বলে, পুলিশ সুপার এর অফিসের সামনে এসে আমাকে ফোন দেন আর সাথে বাসার বিদ্যুৎ বিল নিয়ে আসবেন, গিয়ে ফোন দিলে বলে পাশের দোকানে আসেন, দোকানে বসে দেখি একজন করে আসে, আর উনার কাছে টাকাসহ বিদ্যুতবিল দিয়ে যায়, আমাকে পাশের এক চামচা বলে ৫০০টাকা দিয়ে যান, কাজ তারাতাড়ি হয়ে যাবে, নয়তো ভেজালে পরবেন, আমার জরুরী প্রয়োজন হওয়ায় টাকা দিয়ে আসি।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKQK7SFL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

police clarence

আমি নতুন police clarence এর জন্য দিছিলাম।আমার পাসপোর্ট অনুযায়ী আমার current adress and permanent address আলাদা।এখন আমি যখন আবেদন করলাম তারা আমাকে বলে permanent address যেখানে এইখানে করতে আবার permanent address এ করলে অইখানে বলে তোমার national id card ত current address এর ওইখানে তাহলে এখানে করা যাবে না। ওইখানে কর।অথচ দুই address এই একই জেলার।এভাবে তারা আমাকে ৪ বার রিজেক্ট করে।এরপর police station এ গিয়ে সরাসরি যোগাযোগ করে তাদের ২০০০ টাকা ঘুষ দেয়ার পর ৬-৭ দিনের মধ্যে পেয়ে যাই।এর আগে আমার ১ মাস সময় নষ্ট হইছে।

ঘুষ দিয়েছি
Cox's Bazar ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTVXND8G
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

বাবা মারা যাওয়ার পর আমাদের ভাই বোন দের নামে নামজারি করার জন্য যায় নারায়ণগঞ্জ ভূমি অফিসে । সেখানে তারা পর পর ২ বার নামঞ্জুর করে দেই। তৃতীয় বার আমি আম্মুর সথে যাই। ওইখান এ যেয়ে আমি ঢাকা কলেজ এ পরি এইটা পরিচয় দেই। তারপর তারা আমাকে কম্পিউটার এ দেখায় যে আমাদের জায়গায় নাকি মামলা আছে।আমার দাদার সম্পত্তি। আমার বাবা পাইসে। সেখান থেকে আমরা পাবো। বাবার ভাই বোন দের জায়গা অনেক আগে ই ভাগ হইসে । আমাদের জায়গায় কোনো মামলা নেই। তবুও আমাদের জায়গায় মামলা আছে কিনা টা দেখার জন্য আমাদের জায়গায় কাগজ নিয়ে এলাকার দলিল লেখক এর কাছে যাই। উনি বলতাসে আমি সব দেখলাম আপনাদের জায়গায় কোনো মামলা নেই । তারপর ২৫০০০ টাকা ঘুষ দিয়ে নারায়ণগঞ্জ ভূমি অফিস থেকে নামজারি করতে হইসে।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKXFTNAK
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সার্ভিস বেনেফিট এর টাকা উত্তোলন

সরকারি একটি প্রকল্পে আমরা তিনজন কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি করতাম। প্রকল্পটি শেষ হলে সরকারি প্রঞ্জাপন বা পরিপত্র অনুযায়ী আমরা সর্বশেষ বেতনকে ভিত্তি ধরে প্রতি বছরের জন্য ২ মাসের বেতন ধরে টাকা প্রাপ্য। সে হিসেবে আমরা ১০ লাখের একটু বেশি টাকার বিল করি (নিয়মে যা আসে) এবং এজি অফিসে পাঠায় পরে তারা দিবে না বলে দেয়। এদিকে অর্থবছরও শেষ হয়ে যাচ্ছে মাত্র ২-১ দিন ছিল। অনেক অনুরোধ করে পরে ২ লাখ টাকা নিয়ে চেক দিয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKWWDY5J
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধন সংশোধন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ৫ দিন ঘুরানোর পর ৫০০টাকা "বখশিশ" দাবি করা হয় সংশোধন প্রিন্ট দেওয়ার সময়। হতাশ হয়ে পরিশোধ করি, যেহেতু অলরেডি ৫দিন ঘুরতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DK7W7A79
মন্তব্য
শিক্ষা অফিস

বিএড স্কেলের ফাইল ফরওয়ার্ড

বিএড স্কেল প্রাপ্তির আবেদনের পর উপজেলা শিক্ষা অফিসার ফাইল ফরওয়ার্ড করে জেলাতে পাঠান। জেলা শিক্ষা অফিসার ফাইলটি রিজেক্ট করে। পরবর্তীতে ২০০০টাকা ‍তার করণিককে প্রদান করলে ফাইলটি ঢাকা ডেপুটি অফিসারের নিকট প্রেরণ করে এবং সেখানে কোনো ঘুষ ব্যাতিত ফাইলটি এপ্রুভ হয়। ফলে আমি ১১তম গ্রেড হতে ১০গ্রেডে উন্নীত হই।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKJZTZZY
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট এর আবেদন

শুধুমাত্র পাসপোর্ট এর আবেদন করার জন্য আমার এবং আমার বন্ধু থেকে ১০০০ টাকা নেয়া হয়। প্রথমে আমি আবেদন করি। তার কয়েক মাস পর আমার বন্ধু করেছিল। প্রথমে আমার বন্ধু টাকা দিতে চাইনি । টাকা না দেয়ায় তাকে , বিভিন্ন ডকুমেন্টস লাগবে বলে আবেদন পত্র ফেরত দেয়া হয়। এরপর বাধ্য হয়ে , আবার ফিরে গিয়ে পরে টাকা দিয়ে করিয়ে নিতে হয়। আবেদনপত্রের সাথে সরাসরি টাকা নেয়া হয়েছিল । সময়টি ছিল ২০১৯ সাল।

ঘুষ দিয়েছি
রাঙ্গামাটি ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTBD2CD6
মন্তব্য
সরকারি হাসপাতাল

আমবুলেন্স ভাড়া করতে হয়েছে ষুঘ ‍দিয়ে

আমার শাশুড়ী রাজশাহী মেডিকেল কলেজে মারা যায়। রাজশাহী থেকে নওগাঁ এ্যামবুলেন্স ভাড়া করতে গেলে প্রথমে 16000 টাকা চায় । পড়ে আমি বাহির থেকে এ্যামবুলেন্স ভাড়া করলে তারা হাসপাতালের ভিতর ডুকতে দেয় নি। এমন কি লাশ নিয়ে মেডিকেল কলেজ এর গেট পর্যন্ত আসতে আরো 5 জনকে 200 টাকা করে ঘুষ দিতে হইছে। 200 টাকা দেওয়াতে তারা খুশি হয় নি তার জন্য অনেক কটু কথা শুনতে হইছে ঐ সময়। গেটে আসার পরে আনসার সদস্য আটকে দেয় সকল কাগজ পত্র ঠিক থাকার পরেও বলে এ্যামবুলেন্স ছাড়া লাশ বের করা যাবে না। পরে তার মাধ্যমে 12000 হাজার টাকায় মিটমাট হয় । বাধ্য হলে দিতে হয় কোন উপায় ছিল না।

ঘুষ দিয়েছি
রাজশাহী মেডিকেল কলেজ ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJKLZTMS
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স নবায়ন/ নতুন তৈরি করন

প্রতিদিন শত শত পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে, কিন্তু যারা দালাল ধরে আসে তারা পাস করে নয়তো ফেইল। — নামে ড্রাইভার আছে যে বি আর টি এ তে পরীক্ষা নেয় ড্রাইভিং এর। তাকে যদি টাকা না দেওয়া হয় তাহলে পরীক্ষার্থী যোগ্য হলেই ফেইল দিয়ে দেওয়া হয়। এখন সে এবং তার উর্ধতন কর্মকর্তাগণ টাকার পাহাড় হয়ে আছে। যে — ভাড়ায় গাড়ি চালয়ে জীবিকা নির্বাহ করতো, সে এখন কোটি পতি। বাড়ি কুমিল্লা হওয়া সত্যেও সিলেটে গাড়ি বাড়ি সব কিছুই করে ফেলেছে ঘুষ এর টাকায়। এই — কে বি আর টিএ থেকে সরালে কমপক্ষে ৫০% ঘুষ বাণিজ্য বন্ধ হবে। তদন্ত করলে এর প্রমাণ পাবেন। তুলে ধরেন জনসম্মুখে, তার ছবি লাগল্র দেওয়া যাবে। —ের মোবাইল নাম্বার নিচে। ফোন : [redacted] আর নিচের মেন্ডারি অপশন টা সরান, ব্যক্তির ক্ষেত্রেও যাতে পোস্ট্ করা যায়

ঘুষ দিয়েছি
সিলেট ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SY2RFRH7
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম,মৃত্যু নিবন্ধন

জন্ম নিবন্ধন এ ২০০ টাকা,মৃত্যু নিবন্ধন এ ৫০০ টাকা নিচ্ছে। সিট কর্পোরেশন এর এই বিষয় গুলা দেখা দরকার। ২৭ নাম্বার কাউন্সিলর কার্যালয় এর — নামে একজন আছে।তার কাছে অফিস টাইম এর পাঞ্চুয়ালিটি একদম নাই।এবং এই সার্টিফিকেট গুলার জন্য টাকা চাইবে,টাকা ছাড়া একটা সার্টিফিকেট ই দে না।

ঘুষ দিয়েছি
Chattogram ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ CTTYRSMK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

PDO Training Registration

মোট মূল্য থেকে প্রত্যেক বিদেশগামী যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা রাখা হয় অথচ অথচ নতুন করে BMET রেজিস্ট্রেশন করতে ২০২ টাকা এবং ট্রেনিংয়ের জন্য আবেদন করতে ২০০ টাকা লাগলেও মোট ৪০৪ টাকা লাগলেও আমাদের ব্রাহ্মণবাড়িয়া কর্মসংস্থান অফিসে ৪৭০ টাকা নেয়া হয়। কোন উপায় না দেখে বাধ্য হয়ে ৪৭০ টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
Brahmanbaria ৳৪৭০
২৫ আগস্ট ২০২৬ CTBH277N
মন্তব্য
বিআরটিএ

বাইক রেজিষ্ট্রেশন

মোটর বাইক রেজিস্ট্রেশন করতে একাধিক দিন যাওয়ার পরিবর্তে অল্প দিনের মাঝে একদিনেই অফিসে যেয়ে ফিংগার, ছবি, ও গাড়ীর তদন্ত করে দেওয়ার জন্য অতিরিক্ত দেড় হাজার টাকা দেওয়া হয়েছে।

ঘুষ দিয়েছি
Sherpur ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY972EYK
মন্তব্য
সরকারি হাসপাতাল

সঠিক নাম ও রিপোর্ট প্রদানের ক্ষেত্রে

এক্স-রে রিপোর্টে নাম ও রিপোর্টের ধরন ভূল আসে, ঠিক করানোর জন্য গেলে রূম বন্ধ থাকে, আরেক যাইগা থেকে বলে ৪দিন পরে আসতে। অথচ কিছুক্ষণ পরে ১৫০ টাকা দিয়েই কাজটা হয়ে যায়, জরূরী প্রয়োজন ছিলো তাই টাকা দিয়ে কাজ করানো।

ঘুষ দিয়েছি
শাহবাগ, ঢাকা ৳২০০
২৫ আগস্ট ২০২৬ DKURA2UD
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

পৈতৃক সম্পত্তির নামজারি করতে এখন পর্যন্ত ১ লাখ টাকার বেশি ঘুষ নিয়েছেন আমার আব্বা থেকে,কিন্তু এখন পর্যন্ত কোনো নামজারি করেনি,আমার বাবার আগেই নামজারি করা হয়েছিল কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে নিজের নামে আলাদা নামজারি করার জন্য আবেদন করেছিলেন,একেকবার একেক কারণে নামজারি করেনি,আমার চাচা ফুফু সবাই আলাদা নামজারি আছে শুধু আমার বাবার নামে আলাদা করতে গরিমসী করতেছে,,সার্ভেয়ার রিপোর্ট,তওসিলদার সবাই সঠিক রিপোর্ট দিয়েছে তাও আরো বেশি টাকার জন্য আটকে রেখেছে

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTBBBKJD
মন্তব্য