Bike registration
Bike registration er jonne ghush cara hoy na onek vhul dhore
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
Bike registration er jonne ghush cara hoy na onek vhul dhore
স্বাভাবিক ভাবে দালাল ছাড়া পরিক্ষা দিয়েছি সব কিছু তে পাশ য় করেছি ,কিন্তু রাতে মেসেজ আসছে আমি ফেল ।অইখানকার কর্মকর্তা রাও আমাকে বলছে দালাল না ধরলে আপনে পাশ করলেও রেজাল্ট আসবে ফেল এবং আমি সেখানে গিয়ে দেখলাম সেখানকার বড় বড় কর্মকর্তা এটার সাথে জরিতো।আমি ভাই সঠিক পথে গিয়া মনেহয় ভুল করছিলাম ।পরের বার ১ মাস পর আমি আবারও পরিক্ষা দেওয়ার সুজোগ পাই এবং — দালাল এর সাথে যোগাযোগ করি — বড় কোনো কর্মকর্তা র ড্রাইভার ।যাইহক তখন আমি সুধু রিটেন পরিক্ষা দিয়ে — কে টাকা দিয়ে বাসায় আইসা পরি বাকি পরিক্ষা দেই য় নাই ।রাতে আমার মেসেজ আসছে পাশ এবং আমি আমার লাইসেন্স পেয়ে যাই ঠিকঠাক
আমি প্রবাসী বাংলাদেশি। দেশে ৪ মাসের ছুটিতে গিয়ে পাসপোর্ট রিনিউ করতে দিছিলাম. নরমাল ডেলিভারি ১ মাসের মধ্যেই দেয়ার কথা থাকলেও ৩ মাস অতিবাহিত হওয়ার পরেও পাসপোর্ট পাই নাই। পরে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে ১ সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পাই
ট্রেড লাইসেন্স ২ দিনের মধ্যে নবায়ন করতে ১০০০ টাকা বেশি পরিশোধ করতে হয়েছে।
Ami 11-8-26 passport application form niye passport office e Jai but Amar shob documents thik thakar pore o amak rejected Kore then. Ami computer Dokan thake again application form niye apply kori then ora accept Kore er jonno Ami 5000 taka extra pay kori
15OO না দিলে ২০% ফাইল সর্বোচ্চ পাস হয় । বাকিদের ঘুরায় বিভিন্ন কাগজের জন্য ।
চেয়ারম্যান সার্টিফিকেট-১০০, জন্ম নিবন্ধন অনলাইন-৩০০, ট্রেডলাইসেন্স-৫৪৫, এই তিনটি জিনিস এর জন্য অফিসে যাই এবং তারা সরকারি ফি এর অধিক টাকা চাই। এত টাকা কেন জানতে চাইলে তারা খারাপ আচরন ও গালমন্দ করে। এবং সার্টিফিকেট ইসু করছিল না পরে বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হই।
উচ্চতর বেতন স্কেল এর ফাইল উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক দেখার পর এটি ট্রান্সফার করা হয় জেলা শিক্ষা অফিসে, উপজেলা থেকে এই ফাইলটি মাধ্যমিক শিক্ষা অফিসার জেলায় ট্রান্সফার করার জন্য ২০০০ দাবি করেন, এই অংক সবার জন্য নির্ধারিত ছিলো যতোজনের যতো ফাইল সংক্রান্ত কাজ আছে সবার জন্যই এই একাউন্ট।
একটা মিউটেশন করতে দিয়েছিলাম ৫ হাজার টাকা চুক্তিতে পরে সেটি এসিল্যান্ড প্রত্যাখ্যান করে দেয় পরবত্যিতে ১০ হাজার চুক্তি করেলে কাজ তা করে dey
Direct bolsa lichens paita hola opura sir der taka Dita hoba. Taka dila hoba na hola hoba na. Then ami baddo Hoya pay korsi lichens Jonno.
Tax office Tax Zone Dhaka
দাবি করা হয়েছিল ৪০ হাজার পরে বলে সামনে কোরবানি ঈদ স্যারের খরচ বেশি
এখানে নামজারি করার সরকারি ফি তে কোন কাজ হয়না । প্রতিটা কাজের ধরন অনুযায়ী ঘুষের রেট ফিক্স করা । কোনভাবেই এড়ানো সম্ভব নয় ।
ভ্রমণভাতার ৫% হারে এজি অফিস, গাজীপুরকে দেওয়া লাগে। অফিসটি গাজীপুর ডিসি অফিসের ভেতর।
মালিকাানা ট্রান্সপার করার জন্য ঘরে বসেই নিজেই আবেদন করছিলাম। সকল কাগজপত্র সঠিক থাকার পরও বলে কার মাধ্যমে আসছে, যখন বলছি নিজেই সব করছি। তখন বলেছে বাহিরের কারো কাছে ফাইল জমা দিয়ে যান। সরাসরি ফাইল জমা নেওয়া হয় না।
আমি একটা নামজারি আবেদন করিয়াছি কানুনগো সারবেয়ার এবং এসিল্যান্ডের সহকারী মিলে ৭০০০ টাকা চেয়ে নেয় এবং আমার নামজারিটা করে দেয় নাই ভান্ডারিয়া উপজেলার ভুমি অফিস ঘুস ছাড়া কাজ করে না
আমার বাবা হার্টের রোগী,হসপিটালে ভর্তি করেছিলাম( হৃদরোগ ইনস্টিটিউট) সোহরাওয়ার্দী হাসপাতালের সাথে. প্রথম কোন বেড পাই নাই , পরে আমাকে একজন ওখানে কর্মকর্তা বেডের জন্য ১০০০ টাকা দাবি করে আমি বাধ্য হয়ে তাকে টাকা দেই ,পরে উনি সিটের ব্যবস্থা করে দেয় তাছাড়া কোন সিট দেয়নি, পরে জানতে পারলাম যে এখানে তারা সিট নাই বলে পরে টাকার বিনিময় সিট বিক্রি করে
আমি ঢাকা মেডিকেল কলেজে পায়ের ফোঁড়া অপারেশন করতে গিয়েছিলাম। অপারেশন বিনামূল্যে করা হলেও যারা করেছে তারা আমার সাথে থাকা বাবাকে রুমে ডেকে বকশিস বাবদ ঘুষ দাবি করেছে এবং বাধ্য হয়ে আবার বাবা ২৫০ টাকা দিয়েছে। আবার পরের দিন ড্রেসিং করার জন্য ২৫০ টাকা দাবি করেছে এবং সেটাও আমার বাবা দিয়েছে।
আমাদের পুরান ঢাকায় একটি মজুরী কারখানা আছে সেখানে ভ্যাট অফিস থেকে কিছু লোক আসে আমরা প্রতি মাসেই ভ্যাট দিয়ে থাকি উনারা অনেক ঝামেলা করে পড়ে 2 লক্ষ টাকা দাবি করে ছোট কারখানাতে উনারা অনেক বড় মামলা দিবে হুমকি দেয়
টাকা না দিলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করায়ে দেয়, এজন্য বাধ্য হয়ে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিতে হয়