সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ফি

চেয়ারম্যান সার্টিফিকেট-১০০, জন্ম নিবন্ধন অনলাইন-৩০০, ট্রেডলাইসেন্স-৫৪৫, এই তিনটি জিনিস এর জন্য অফিসে যাই এবং তারা সরকারি ফি এর অধিক টাকা চাই। এত টাকা কেন জানতে চাইলে তারা খারাপ আচরন ও গালমন্দ করে। এবং সার্টিফিকেট ইসু করছিল না পরে বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি জেলা, মহালছড়ি উপজেলা, ০৪নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদ ৳৯৪৫
২৫ আগস্ট ২০২৬ CTH8LCLH
মন্তব্য
শিক্ষা অফিস

সিনিয়র স্কেল এর ফাইল ট্রান্সফার

উচ্চতর বেতন স্কেল এর ফাইল উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক দেখার পর এটি ট্রান্সফার করা হয় জেলা শিক্ষা অফিসে, উপজেলা থেকে এই ফাইলটি মাধ্যমিক শিক্ষা অফিসার জেলায় ট্রান্সফার করার জন্য ২০০০ দাবি করেন, এই অংক সবার জন্য নির্ধারিত ছিলো যতোজনের যতো ফাইল সংক্রান্ত কাজ আছে সবার জন্যই এই একাউন্ট।

ঘুষ দিয়েছি
চৌদ্দগ্রাম ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTUYWDV5
মন্তব্য
ভূমি অফিস

মিউটিশন

একটা মিউটেশন করতে দিয়েছিলাম ৫ হাজার টাকা চুক্তিতে পরে সেটি এসিল্যান্ড প্রত্যাখ্যান করে দেয় পরবত্যিতে ১০ হাজার চুক্তি করেলে কাজ তা করে dey

ঘুষ দিয়েছি
ঢাকা ফরিদপুর রূপপাত ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK66M282
মন্তব্য
সিটি কর্পোরেশন

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির হুমকি।

হোল্ডিং ট্যাক্স দিতে গেলে জানায় আমার ট্যাক্স অনেক বেশী ধরা হবে, প্রায় ১০ গুণ বেশী করে দেওয়ার হুমকি দেয়। পরে তার বিকাশ নম্বর দিয়ে ১২০০০ টাকা দিলে কোন সমস্যা হবে না জানায়। শেষে আমি দিতে বাধ্য হই। এই ঘটনা ঘটে — পালানোর একদিন আগে, অর্থাৎ ৪ আগস্ট ২০২৪ সালে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK5QMGHN
মন্তব্য
ভূমি অফিস

Mutation

এখানে নামজারি করার সরকারি ফি তে কোন কাজ হয়না । প্রতিটা কাজের ধরন অনুযায়ী ঘুষের রেট ফিক্স করা । কোনভাবেই এড়ানো সম্ভব নয় ।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKWZUP3K
মন্তব্য
বিআরটিএ

মালিকানা পরিবর্তন

মালিকাানা ট্রান্সপার করার জন্য ঘরে বসেই নিজেই আবেদন করছিলাম। সকল কাগজপত্র সঠিক থাকার পরও বলে কার মাধ্যমে আসছে, যখন বলছি নিজেই সব করছি। তখন বলেছে বাহিরের কারো কাছে ফাইল জমা দিয়ে যান। সরাসরি ফাইল জমা নেওয়া হয় না।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর সদর ৳৩.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT2RAFUB
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি

আমি একটা নামজারি আবেদন করিয়াছি কানুনগো সারবেয়ার এবং এসিল্যান্ডের সহকারী মিলে ৭০০০ টাকা চেয়ে নেয় এবং আমার নামজারিটা করে দেয় নাই ভান্ডারিয়া উপজেলার ভুমি অফিস ঘুস ছাড়া কাজ করে না

ঘুষ দিয়েছি
ভান্ডারিয়া উপজেলা ভুমি অফিস ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRKNQ2DQ
মন্তব্য
সরকারি হাসপাতাল

হসপিটাল পিয়ারিং বেড নেওয়ার জন্য ১০০০ টাকা ঘুষ দাবি করছে

আমার বাবা হার্টের রোগী,হসপিটালে ভর্তি করেছিলাম( হৃদরোগ ইনস্টিটিউট) সোহরাওয়ার্দী হাসপাতালের সাথে. প্রথম কোন বেড পাই নাই , পরে আমাকে একজন ওখানে কর্মকর্তা বেডের জন্য ১০০০ টাকা দাবি করে আমি বাধ্য হয়ে তাকে টাকা দেই ,পরে উনি সিটের ব্যবস্থা করে দেয় তাছাড়া কোন সিট দেয়নি, পরে জানতে পারলাম যে এখানে তারা সিট নাই বলে পরে টাকার বিনিময় সিট বিক্রি করে

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKGNZJYW
মন্তব্য
সরকারি হাসপাতাল

ফোঁড়া অপারেশন ও অপারেশন পরবর্তী ড্রেসিং

আমি ঢাকা মেডিকেল কলেজে পায়ের ফোঁড়া অপারেশন করতে গিয়েছিলাম। অপারেশন বিনামূল্যে করা হলেও যারা করেছে তারা আমার সাথে থাকা বাবাকে রুমে ডেকে বকশিস বাবদ ঘুষ দাবি করেছে এবং বাধ্য হয়ে আবার বাবা ২৫০ টাকা দিয়েছে। আবার পরের দিন ড্রেসিং করার জন্য ২৫০ টাকা দাবি করেছে এবং সেটাও আমার বাবা দিয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DK46NJQ5
মন্তব্য
কর অফিস

Vat office lalbagh

আমাদের পুরান ঢাকায় একটি মজুরী কারখানা আছে সেখানে ভ্যাট অফিস থেকে কিছু লোক আসে আমরা প্রতি মাসেই ভ্যাট দিয়ে থাকি উনারা অনেক ঝামেলা করে পড়ে 2 লক্ষ টাকা দাবি করে ছোট কারখানাতে উনারা অনেক বড় মামলা দিবে হুমকি দেয়

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKHPVTZ7
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করায়ে দেয়, এজন্য বাধ্য হয়ে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিতে হয়

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKQRMCAJ
মন্তব্য
ভূমি অফিস

নামজারী খরচ অনেক বেশি নেয়

নতুন নামজারি জন্য ভূমি অফিসে যাই তারা ১১৭০ টাকার বিপরীতে ২০ হাজার টাকা দাবি করে, পরে ১৬০০০ টাকায় রাজি হয়, পরে আরেকবার ১৪০০০ টাকা দিয়ে করতে হয়েছে

ঘুষ দিয়েছি
কবিরহাট,নোয়াখালী ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTKT4QZZ
মন্তব্য
কাস্টমস অফিস

extra gold issue

100 gram er beshi gold anle tax dite hobe hobe jana chilo na,,used gold aana hoisilo ,tar majhe kichu gold pore aschilo.. 15 gram beshi chilo gold. customs theke gold rekhe dilo for next process,, customer ofc theke dalal ra gold gulo anar jonno process korte , jorimana soho 250000 taka nilo.. na hole full gold rekhe dewar humki dislo.. je customs er lok ei kaj ta korse amader sathe tar name holo — , [redacted] eta tar number,, customer officer majistrate ,and others lok der naki dite hobe ei taka.. tai amader kas theke 250000 taka nilo

ঘুষ দিয়েছি
dhaka ৳১.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKALQRX3
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি আমার বাবার জন্য পাসপোর্ট নবায়ন করিতে ফরম এ পেশা পরিবর্তন করে ব্যবসা লিপিবদ্ধ করি। আমাকে ট্রেডলাইসেন্স দিতে বলে আমি সাথে ট্রেডলাইসেন্স নিয়ে যায়নি। পবর্তীতে আমি তথ্য কেন্দ্রে জিজ্ঞেস করলে তিনি আমাকে দায়িত্বরত পুলিশ কষ্টেবলের সাথে যোগাযোগ করতে বলে, সে 2500 টাকা দাবি করে আমি 2000 দিব বলে তার সাথে চুক্তিতে আবদ্ধ হই। পরে সে কলম দিয়ে পেশা পরিবর্তন করে একটি স্বাক্ষর দেন। এরপর আর কোন জটিলতায় পড়তে হয় নি কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ভিতরে যে অফিসার প্রথমে হবে না বলছে সে তখন স্বাক্ষর দেখে কিছুই বলে নি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTJXRVQR
মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport

কয়েকদিন চেষ্টা করেছি নিজে জমা দেওয়ার, অফিসার সারাদিন দাড়িয়ে থাকার পর আল বাল ভুল দেখিয়ে জমা নেয়না। অফিসের হেড কুত্তার বাচ্চা কাগজপত্র ছিড়ে হেডাম দেখায়। পরে দেখলাম সবাই আনসারের কাছে ১৫০০ টাকা দিয়ে জমা দিচ্ছে। পরে তাই করলাম।

ঘুষ দিয়েছি
Uttara Passport Office ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKUSVKT3
মন্তব্য