সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

Birth Certificate Name Correction

আমি দেশের বাইরে থাকি। আমার বার্থ সার্টিফিকেট এর নাম সংশোধন এর দরকার ছিল। মিরপুর ১০ সিটী কর্পোরেশন অফিসে সরাসরি টাকা চেয়ে বসে এবং না দিলে তা দেরী হবার ভয় দেখায়। এবং যে লম্বা নিয়ম কানুনের কথা বলে তা করতে গেলে নাকি কয়েক মাস লেগে যাবে বলে। আমাড় জরুরি দরকার হবার কারনে আমি দ্রুত টাকা দিয়ে হলেও আমার আত্মীয় কে দিয়ে কাজ করিয়ে নেই। ঘুষ দিয়ে এই কাজ হয়ে যায় ২ দিনে। স্বাভাবিক ফি হয়ত বড়োজোর ১০০ টাকা। আহেতুক মানুষকে ঘুরানো হয় টাকা দিতে রাজী না হলে।

Mirpur 10, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKM8JMAV
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

বেতন তোলার সময়

প্রকল্পে চাকরি করি বেতন তোলার সময় শিক্ষা অফিসার সরাসরি ৫০০ টাকা ঘুষ দাবি করেন।টাকা না দিলে বেতনের কাগজে সাইন করবে না সরাসরি তাই বলে।

চিতলমারী, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHJG6S87
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

লাইসেন্স

আমি লাইসেন্স করার জন্য আবেদন করি কিন্তু তারা বলে যদি পাস করতে চান তবে ৩৫০০ টাকা দিতে হবে। বাধ্য হয়ে সেই টাকাটা দিতে হয়েছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLQ2S5G
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমির মালিকানা বিষয় তদন্ত প্রতিবেদন

আদালতের আদেশে ভুমি অফিস থেকে সরজমিনে সাব রেজিস্ট্রার এর লোক আমাদের মামলা তদন্ত করতে এসেছিলো। মামলা রায় যেন আমাদের পক্ষে যায়, সে জন্য তারা বা তাদের দল আমাদের কাছে চা নাস্তার বিল বাবদ টাকা দাবি করে। মামলার রায় এমনিতেও আমাদের পক্ষে ছিল। আমরা জানতামই না। আমরা এক প্রকার ভয়ে সেই টাকা দিতে বাধ্য হই।

নবাবগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKA44PJ6
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

টিএ/ডিএ বিল

আমি রাউজানে একটা অফিসে সরকারি অফিসার৷ সরকারি ট্রেনিং এ দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়৷ এই সব ট্রেনিং এ কিছু গাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা দেওয়া হয়। এসব ভাতা অনলাইনে আইবাসে আবেদন করতে হয়, বিলটা পাশ হলে তারপর এই ভাতা পাওয়া যায়। কিন্তু হিসাবরক্ষণ অফিস ঘুষ না দিলে এই বিল পাশ করে না। প্রত্যেক বিলের জন্য কমপক্ষে ১০০০ টাকা ঘুষ দিতে হয়। বিলের টাকা হিসাব করে এই ঘুষের পরিমাণ নির্ধারণ করে তাড়া। না দিলে মাসের পর মাস এই বিল আটকিয়ে রাখবে। বাধ্য হয়ে দিতে হয়। এদের সাথে আমাদের অফিসের একাউন্টস শাখার লোকও জড়িত। খবর নেওয়া দেখা গেছে, সম্পূর্ণ রাউজানে এভাবে করে হিসাবরক্ষন অফিস।

রাউজান, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTKHHKU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Higher Education Leave from Ministry of Education

I am an Assistant Professor at a public university in Bangladesh. I received a fully funded PhD scholarship from Australia and therefore applied for study leave from my university. The university authorities approved my deputation leave after reviewing all the required documents. However, before I can travel abroad, the Ministry of Education must issue a Government Order (GO) based on the university's approval and supporting documents. The requirement for a GO is mainly an administrative procedure, as the university authorities are fully aware of the current circumstances of the respective teacher. I tried to collect it without money but failed.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBU787M
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদত্ত অভ্যন্তরীণ সেবা

অসুস্থতা জনিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বদলির আবেদন, কর্মচারী কল্যাণ বোর্ডে চিকিৎসা সহায়তা আবেদন গ্রহণ ও অগ্রায়নের জন্য এবং জি.পি.এফ ফান্ড চালু ও মাসিক জমার পরিমান পরিবর্তন করার জন্য চাঁদপুরের হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি সুপরিচিত সিন্ডিকেট শিক্ষকদের কাছ থেকে ৫০০ হতে ১৫০০ এবং ক্ষেত্র বিশেষে আরও বেশি টাকা দাবি করেন। না দিলে পরবর্তীতে নানান ধরণের হেনস্তা করেন।

হাইমচর, চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQMR9Y3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

engine no change and ownership change

it all started from changing my car ownership, it cost me around 40k including all fee (BRTA charge + Broker cost) next My engine no was not matching with the papers so it additionally cost around 11.5 k to do the jon including all fee( BRTA + Broker cost) these things are never accessible without broker, same goes to passport office, top scoundrels are dwelling there, pls investigate deeply.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6V5YJJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

জরুরি বিভাগে ভর্তির জন্য

আমি আমার বাবাকে নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে আসি। পরে দেখি ওখানে অনেক লম্বা লাইন। পরে ওখানের একজন কর্মচারী যিনি ওখানে কর্মরত ছিলেন তিনি লাইন সঠিকভাবে পরিচালনা না করে ওখানেই দাড়িয়ে মানুষের কাছে টাকা চাচ্ছিলেন। ৪০০ টাকা দিলেই সবার আগে লাইন। উনি ষ্টাফ হওয়ার সুবিদার্থে কাউন্টারে গিয়ে ভর্তির প্রসেস করে দেয়। তাই আমও আমার বাবার প্রচন্ড বেথা দেখে সয্য না করতে পেরে বাধ্য হয়েই টাকা দিয়ে ভর্তি করাই।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDUUT47
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫ হাজার

Bin

এটা সারাদেশের চিত্র প্রতিমাসে যারা ব্যবসায়িক সার্টিফিকেট বিন কর অফিসে গিয়ে জমা দিতে হয় সেটা যদি 5000 হয় সরকার নে ৫০০০ কর্মচারীরা ৫০০০ টাকা ঘুষ খায়। আপনি টাকা না দিলেও আপনাকে সর্বোচ্চ রকমের হয়রানি করা হবে। আর টাকাটা যারা খায় তাদের ভাব এমন যেন এটা তাদের অধিকার।

narayangong, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7YUUSS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৮.০০ লাখ

Billboard advertising

আমি একটি বিজ্ঞাপনী সংস্থা তে কর্মরত আছি, সিটি কর্পোরেশন এলাকায় অস্থাই বিজ্ঞাপন দিতে গেলে সরকার নির্ধারিত কর পরিশোধ এর মাধ্যমে বিজ্ঞাপন দিতে হয় , আমার ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ নেওয়ার পর পারমিশন নেওয়ার জন্যে কর পরিশোধ করার পর ও ৮০০,০০০ টাকা ঘুষ দিতে হোয়েসিল । আমার কাজের পরিধি বড় ছিলো ।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVQDZQV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স এর জন্য সালে আবেদন করি । তার কিছুদিন পর পরীক্ষার জন্য এস এম এস আসে । আমি পরিক্ষা দে্‌ওয়ার জন্য উপস্থিত হই সেখানে পরিচয় হয় এক আনসার সদস্যর সাথে । তিনি আমাকে বুঝান যে টাকা ছাড়া আপনি একটা পরিক্ষা পাশ করতে পারবেন না । আমি তাকে জিঙ্গেস করি কত টাকা লাগবে তিনি আমার কাছে 4000 টাকা চায় আমি তাকে পরে আর কিছু না বলে চলে আসি । এরপর পরিক্ষার আমি ফেল করি কিন্তু আমার বিশ্বাস ছিল আমার পাশ মার্ক আসবে। তারপর আমি সেই আনসার সদস্যকে খুঁজতে থাকি এবং 2500 টাকায় চুক্তি করি। এবং টয়লেটের ভিতরে নিয়ে গিয়ে আমার কাছ থেকে সেই 2500 টাকা নেয়। সেখান আমার দেখা এমন অনেক এ ছিল যে তারা ঠিক মত বাইক স্টার্ট দিতে পারছিল না ও কষ্ট হচ্ছিল । কিন্তু দিন শেষে তারা ও ড্রাইভিং লাইসেন্স নিয়েছে শুধু ঘুষের বিনিময়ে।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ46NHGN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

রাজউক বরাদ্দকৃত জমির খাজনা ভূমি অফিসে যাচাই।

আমার স্যারের রাজউক বরাদ্দকৃত জমির খাজনা যাচাই করতে বাউউনিয়া ভূমি অফিসে গেলে একাধিক ব্যক্তির টেবিলে ঘুরে বালাম বহি দেখতে হয়। কাজ শেষে ধনযবাদ দিয়ে উঠে আসার সময় ৬০ বছর বয়সী দাড়ি ও নূরানি চেহারার এক মুরুব্বি সার্চ চার্জ চান। আমি ১০০ টাকা দিলে তিনি বেজার হয়ে বলেন, "১০০ টাকা কেউ দেয় নাকি?" বাধ্য হয়ে ওই ১০০ টাকা রেখেই আমি চলে আসি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKEMVCX8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি।

নতুন পাসপোর্ট করতে গিয়েছি। বলছে সমস্যা পাসপোর্ট হবে না। পরে এক হাজার টাকা দিলে করে দিছে। বিভিন্ন সমস্যা ধরতে থাকে টাকা না দেওয়া পর্যন্ত।

মাগুরা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHNGVKW6
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

Trade Licence Renew

এক হাজার টাকা ছাড়া (অফিস বকশিস) আমার Trade Licence Renew করছে না, টাকা না দিলে আমার Sign bord Tax 1200 থেকে ৩০০০ করে দেওয়ার হমকি দিচ্ছে। ৩-৫ দিন গুরানোর পর 1000 টাকা সহ মোট ৯৮০০ টাকা দিয়ে রিনিউ করালাম। আমার সাইনবোড tax 1200 টাকাটাও অতিরিক্ত দিচ্ছি, কারন আগে জোর করে সাইনবোর্ড টেকস্ট 1200 করে দিছিলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9AYGBF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি ঢাকায় থাকি। পাসপোর্ট নবায়ন করতে গেলে বলে আপনার গ্রামে গিয়ে নবায়ন করেন। এখানে হবে না বাধ্য হয়ে টাকা দিয়েছি। তারপর হয়েছে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVGBYAP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

জমি নামজারি খরচ এ অতিরিক্ত টাকা আদায়।

জমি খরিদ এর পর নামজারি করতে গেলে, নামজারি ফি ১১০০/- টাকার জায়গায় ৩৫০০/- টাকা দিতে হয়, ভূমি অফিসের কর্মকর্তাদের। এবং তফসিল অফিসার কে দিতে হয় ১০০০/- টাকা

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY3ZSH5X
মন্তব্য