সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

চিপ জুটিশিয়াল আদালত মামলার বেপারে

একটা মামলার কাগজ হাইকোর্ট থেকে আসছে তা রিসিভ করতে ৫০০ টাকা দেওয়া লাগবে,কইলাম যে টাকা কিশের এইটা তো ডাকে আসছে, এই কথা বলাতে এখন নিতে লাগ,না হলে সিরিয়াল অনুযায়ী ২/৩ দিন পরে আসুন খুজে দিবো,আমার সেই দিন এ জামিন এর কাগজ লাগবে তাই দেওয়া লাগছে,

লক্ষীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKAWAHF
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.৩ হাজার

পে ফিক্সেশন বাতিল

পে ফিক্সেশন বাতিল করতে গিয়ে ২ অফিসে ১০০০ ও ১৩০০ টাকা ঘুষ দিতে হয়েছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDG75DU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পাট অধিদপ্তরের লাইসেন্স নবায়ন

লাইসেন্স এর সরকারি ফি ২৫০০ টাকা। তারা প্রথম দিন ২০ হাজার টাকা দাবি করে, তারাই সব কাজ করে দিবে এবং আমারও লাইসেন্সটি টেন্ডার জমা দেবার জন্য জরুরি দরকার ছিল তাই ২০ হাজারে রাজি হয়ে টাকা দিয়ে চলে আসি। পরে তারা ফোন দিয়ে জানায় আপনি রপ্তানি করেন, কিন্তু আজ অবধি রপ্তানির জন্য লাইসেন্স নেননি। এটার জন্য ২৫ টাকা দিতে হবে এবং যত বছর যাবত ব্যবসা করছেন তত বছরের লাইসেন্স এর টাকা জরিমানা দিতে হবে। আমি তাদের বলছি এটি নেওয়া বাধ্যতামূলক নয় তাহলে আমি কেন নিব। এটা না নিলে তারা আগেরটাও দিবেনা। তখন এডি সাহেব এসে বলে আমাদের আর ১০ হাজার টাকা দেন আর লাইসেন্স নিয়ে যান। ২৫০০ টাকার লাইসেন্স এর জন্য ৩০ হাজার দিতে হয়েছে। আর টেন্ডার ধরার জন্য খাদ্য অধিদপ্তরে ২০-২৫ ঘুষ না দিলে টেন্ডার পাওয়া যায় না।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBQAF9W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

ব্যাংকিং

সেবাটি ছিল মুক্তিযুদ্ধার ভাতার অ্যাকাউন্ট লাইফ ভ্যারিফিকেশন জন্য দাবি কৃত অর্থ ১০/১২ হাজার নিয়েছিল।

পাকুন্দিয়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCJCM58
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চাকুরির পুলিশ ভেরিফিকেশন

পুলিশের SI আমার বাবার NID তে উনার নাম এবং আমার NID তে উনার নামের বানানে কার চিহ্ন না থাকা নিয়ে আমায় বলল যে এইসব ঠিক করতে টাকা দিতে হবে। টাকা না দিলে নামের বানান ভুল হিসেবে রিপোর্ট করে দিবে বলে থ্রেট দেয়। বাধ্য হয়ে টাকা দিয়ে আসি। এমন ৫০ জনের ভেরিফিকেশনে তিনি ডেকেছিলেন আমাদের মিরপুর থানায়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3T5LC8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

স্কুলের রেজিষ্ট্রেশন আর ফরম ফিলাপ আর বাধ্যতামুলক প্রাইভেট৷ সরকারি ফি এর দ্বিগুণ তিগুন বাড়তি দিতে হয়,

আসসালামু আলাইকুম 'প্রথমে আমি আপনাদের "স্যালুট' জানাচ্ছি আপনার অনেক দৃর এগিয়ে যান, ভয় পাবেন না,জনগন আপনাদের পাশে আছে! আমার অভিযোগ ঢাকার অলিতে গলিতে প্রাইভেট স্কুল নিয়ে, তারা এক প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান হিসেবে স্কুল নির্মান করে, আর সব থেকে বড় কথা ঢাকায় কয়টা প্রাইমেরী আর মাধ্যমিক সরকারি স্কুল আছে, সবাই বাধ্য হয়ে প্রাইডেট স্কুলে ছেলে-মেয়েদের পড়াতে গিয়ে নিঃস হয়ে যাচ্ছে। কারন গ্রামে 5 to 10 পর্ডন্ত পড়াতে যত খরচ হয় তা এক ক্লাস পড়াতেই তার দ্বিগুণ খরচ হয়, আর রেজিষ্ট্রেশন ফি বানিজ্য, ফরম ফিলাম বানিজ্য, আর টেস্ট পরিক্ষায় ইচ্ছে পূর্বক ছেলে-মেয়েদের ফেল করিয়ে মোটা অংকের টাকার বানিজ্য, যা সরকারি ফি এর দ্বিগুণ, মানে মধ্যবিত্ত আর গরিব পরিবারের পক্ষে এতো খরচ বহন করা অসম্ভব,please do something.....!?

ঢাকার সব শহর, এলাকা, মহল্লা গুলো জড়িত!, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKUTK5M3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৩০ লাখ

এমপিওভুক্তি

আমি ২০২১ সালে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,হরষপুরে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। আমার এমপিওভুক্তির জন্য প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চেয়ার বানিয়ে দিবে বলে ২০,০০০ টাকা দাবী করেন,,নইলে এমপিওভুক্তি হবে না,,পরবর্তীতে জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক শিক্ষা অফিসে দিতে হবে বলে আরও ১০,০০০/ টাকা চান,,আমি ৩ ধাপে ৩০,০০০ টাকা পরিশোধ করলে আমার এমপিওভুক্তির আবেদন করা হয়,,এবং আমি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়। জেলা পরিষদ হতে ক্রীড়া সামগ্রী কেনার জন্য প্রধান শিক্ষককে ১,০০,০০০/ টাকা অনুদান দেওয়া হয়,এবং কিছ না কিনেই ভুয়া ভাউচার তৈরি করা তা আত্মসাৎ করেন, প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

ইউনিয়ন, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRNWUP3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট ইস্যু

২০২৪ সালের জানুয়ারি মাসে কুষ্টিয়া পাসপোর্ট অফিসে আবেদন পত্র জমা দেওয়ার সময় বিনা কারনে তার আমার আবেদনটি জাম নেয় না। যে সকল ডকুমেন্ট দেওয়া প্রয়জন ছিল সবই দিয়েছিলাম (আবেদন পত্র, টাকা জমা দেওয়ার ইনভয়েচ, নিজের পিতা মাতা ও স্ত্রির এন আই ডি, বিয়ের কাবিন নামা, যেই প্রতিষ্ঠানে চাকুরি করি সেটার প্রত্যয়ন পত্র, নিজের জন্ম নিবন্ধন, SSC, Diploma, BSC Engineering সার্টিফিকেট এর সত্যায়িত কপি)। তারা আমাকে কারন হিসাবে বলে পেশা ইঞ্জিনিয়ার দেওয়ার জন্য সার্টিফিকেট এর অরিজিনাল কপি আনতে বলে, আমার অরিজিনাল সার্টিফিকেট গুলা ঢাকাতে থাকার কারনে, আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থকে তাদের ভেরিফাই স্ট্যাটাস দেখাই তাতেও তারা রাজি হয় না। ২ দিন চেষ্টার পর ব্যাপারটা টাকা দেওয়ার মাধ্যমে সমাধান করতে হয়।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHMYT66K
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করা

প্রথমে আমরা যখন স্বাভাবিক পাসপোর্ট করতে যায় তখন বলে আমাদের নাকি কাগজ পত্রে ঝামেলা আছে পাসপোর্ট হবে না তারপর যখন একটা দালারের মাধ্যমে প্রতি পাসপোর্ট ১৫০০ (সরকারি ফি বাদে অতিরিক্ত) করে দি তখন আর কোনো সমস্যা নাই সব ঠিক এবং পাসপোর্ট এর কাজ করে দেয়

নোয়াখালী পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQDH5Q2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.৫ হাজার

করণিক ভুল সংশোধন

আমার জমির দাগ নম্বর এর একটা সংখ্যা ভুল ছিল ।এটা ঠিক করার জন্য 5000 টাকা দাবি করে ।অবশেষে আমি সমস্যা সমাধানে বাধ্য হয়ে টাকাটা দেই।ভুল সংশোধন হবার পর স্থানীয় অফিস এ সংশোধিত কাগজ জমা দেওয়ার সময় ও তারা 1000 থেকে দাবি করলে 500 টাকা দিয়ে কাজ সমাধান করি ।

মঠবাড়িয়া, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRA4DWX7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চারিত্রিক সনদ গ্রহণ

মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে জয়েন করার জন্য চারিত্রিক সনদ প্রয়োজন ছিল যেটা পুলিশ কর্তৃক দস্তখত করা হতে হবে। নিকটস্থ থানায় যাওয়ার পরে পুলিশ টাকা ছাড়া সাইন করবে না বলে জানিয়েছে। খুব আর্জেন্ট প্রয়োজন ছিল বলে উপায় না পেয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম।

নেছারাবাদ, পিরোজপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRD3XVCE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

রাজউকের এনওসি আনতে

আমার জমির বিল্ডিং করার জন্য এনওসি আনতে গিয়ে এ ঘুষ দিতে হয়েছে, এবং সার্ভেয়ার কে ও ৩২ হাজার দেয়া লাগছে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWL2LVQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৬.০ হাজার

ফ্লাটের নামজারী ও দখলী কর্তন

মিরপুরে ফ্লাটের নামজারী ও দখলী কর্তনের জন‍্য ঘুষ দেয়া লেগেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6JWSJK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আবেদন বাতিল করে। বলে নামে সমস্যা, মাথার নামে মোসাঃ নাই আমার আইডপ টাকা দেওয়ায় সব ঠিক করা হয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTT77Y7H
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪৭.০ হাজার

জমি নিবন্ধন

সাব রেজিস্টার কোন ব্যক্তির সাথে কথা বলবে না, কথা বলতে হবে দলিল লেখক বা মোহরের সাথে। দলিল লেখক কে সাথে কন্টাক হবে এত টাকার বিনিময়ে আপনার জমি রেজিস্ট্রি করতে হবে।এই টাকার মধ্যে সরকার ফি বাদ দিয়ে সাব রেজিস্টারের ঘুষ + অন্যান মিলে মোট ৪৭০০০/-

সাতক্ষীরা সদর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHLG8W2Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি চাকরিতে যোগদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন করার সময় ৩ বারে এই টাকাটা পরিশোধ করতে বাধ্য হয়েছিলাম।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHRCVNZ2
মন্তব্য