সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৭.০ হাজার

ভূমিসেবা

আমার পৈতৃক সম্পত্তি খারিজের জন্য ইউনিয়ন ভুমি অফিসে গেলে তারা খাজনার কথা বলে অনেক টাকা দাবি করে।পরে আমি পরিশোধ না করলে আমার খারিজের জন্য নানা অজুহাতে টাকা চায়। অবশেষে একজন মুহুরির কথা বললে তার মাধ্যমে ২৭ হাজার টাকার বিনিময়ে খারিজ আবেদন করি।

ভরতখালী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNKV8U2P
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

বিল পাস

উপজেলা প্রাথনিক শিক্ষা অফিসে বিভিন্ন বিল পাস করার জন্য বিভিন্ন সময় অর্থ ছাড়া পাস করা হয়না।

কমলগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYV7NBS3
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.০০ লাখ

প্রয়োজনের চেয়ে বেশি ভ্যাট দাবি করা

আমার ডেলিভারি গাড়ি আটকিয়ে রেখে বেটা অফিসের অতিরিক্ত টাকা না দিলে গাড়ি ছাড়বে না

দয়াগঞ্জ-সূত্রাপুর বিভাগ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXKZP5A
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরী।

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরীর সময় উক্ত টাকা দেয়া লাগছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD7KGK2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ফায়ার লাইসেন্স নবায়ন

প্রতি বছর ফায়ার লাইসেন্স নবায়নের জন্য চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস কার্যালয়ে ৫০০ টাকা ঘুস প্রদান করি।

আগ্রাবাদ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLWKJE7
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.৯০ লাখ

ফ্ল্যাট রেজিস্ট্রেশন

সরকারি টোটল ফি ছিল 263920/- টাকা আমি দেওয়া লাগছে 380000/- টাকা বাধ্য হয়ে রেজিষ্ট্রি করা লাগছে টাকা দেওয়া লাগছে নতুবা আমার রেজিষ্ট্রি হতো না

চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJG65M6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খারিজ

জমি খারিজ এর উদ্দেশ্য তহশিলদার এর সাথে সাক্ষাৎ করতে যাই,উনি কাজ বাদ কিছু টাকা দাবি করেন, আমি ৫০০ টাকা দেই। কাজটা এখনো পেন্ডিং

নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNLLN64G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন

স্টেম্প লাগবে বলে আমাদের থেকে ওরা ৩০০ টাকা দাবি করে। বলে সদর থেকে আনতে হবে নয়তো। টাকা দেবার পর দেখি এটা সামান্য একটা ফর্ম ছিলো যেটা তারা ফিলাপ করে দিয়েছে আর এই জন্য টাকা নিয়েছে।স্ট্যাম্প বলতে কিছু না। এই কাজ টা করেছে নড়িয়া শাখার সোনালি ব্যাংকের ম্যানেজারের রুমের পাশে বসা কেরানী লোকটা।

নড়িয়া শাখা, সোনালী ব্যাংক,শরিয়তপুর জেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCVFHM4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

খাজনা

আমি আমার জমির খাজনা কমপিউটারে আবেদন করে ভুমি অপিসে অনুমোদন এর জন্য গেলে তারা মধ্যে তারা কিছু কিছু দাগের খাজনা অনুমোদন করে আর কিছু কিছু দাগ সিস্টেম থেকে বাদ দিয়ে দেয় ।আমি জমি রেজিষ্ট্রি করতে গেলে সমস্যা টি ধরাপরে জমিটি রেজিষ্ট্রেশন করতে পারি নাই ।পরে বাদ পড়া দাগগুলো আবার খাজনা কাটার জন্য গেলে আমার কাছ থেকে বার হাজার টাকা নিয়ে নেই ।খাজনা দিতে হয় ৮০ টাকা আর ঘোষ দিতে হয় বার হাজার টাকা ,

Sandwip, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2HHEBN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করতে গেলে বলে কাগজ সমস্যা আছে জমি খারিজ হবেনা।পরে ৩০০০০ টাকার বিনিময় কাজ হবে বলে।

নওগা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJN5XCWU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন

সোনালী ব্যাংকে সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন করতে গেলে ওরা ফর্ম ফিলাপ করে ৩০০ টাকা চেয়ে নেয়। বলে স্ট্যাম্প লাগবে সেটার দাম। পড়ে দেখলাম এটা সামান্য একটা ফর্ম ছিলো যা কিনা ব্যংক থেকে ফ্রি তেই প্রোভাইড করে। ব্যাংকের কেরানী এই কাজ করেছিলো। ম্যানেজার রুমের পাশের চেয়ার।

নড়িয়া শাখা, সোনালী ব্যাংক,শরিয়তপুর জেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKNHE72A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি ও ভুমি উন্নয়ন কর

উক্ত অফিসের ভূমি উপ- সহকারী কর্মকর্তা ব্যক্তিগত ভাবে লোক(দালাল) নিয়োগ দিয়ে উক্ত অফিসের যাবতীয় কার্যক্রম সম্পাদনা করেন। এবং নামজারি বাবত আমার কাছে থেকে নিয়োগকৃত দালাল ৭০০০ টাকা নিয়েছে এবং নামজারি সম্পন্ন হবার পর ভূমি উন্নয়ন কর দিতে চাইলে ১০০০ টাকা দাবি করেন এবং পরবর্তীতে ১১২ টাকার দাখিলা কেটে দেন আমাকে। পরষ্পর ভাবে জানতে পারলাম উক্ত অফিসে অফিসারের ব্যক্তিগত নিয়োগকৃত কর্মীকে কমিশন ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। যার ফলে অত্র এলাকার জনগন ১১৭০ টাকার নামজারিতে সর্বনিম্ন ৫০০০ টাকা দেয়া লাগে। নাহয় দালাল ভয় দেখায় যে ফাইল নামঞ্জুর করে দিবে।

চাপরতলা ভূমি অফিস, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT38C27J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সুপ্রীম কোর্টের বিওদের লিস্ট, অর্ডার টাইপ বানিজ্য!

মহামান্য হাইকোর্ট এর মেক্সিমাম কোর্টের কজ লিস্টে আনতে টাকা বানিজ্য হয়। যে বেশি টাকা দেয় তার মামলা আগে থাকে। এখানে টাকার কোন লিমিট নাই। এবং প্রতি মামলার আদেশ টাইপ করতে কম পক্ষে ৫শত দিতে হয়। এমনও হয় এক এক জন বিও প্রতিদিন ১ লক্ষ টাকার অধিক পকেটে ঢুকে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWMFXRV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

৭ দিনের ভেতর পাসপোর্ট রিনিউ করে দেওয়া হবে। নইলে এপ্লিকেশন রিজেক্ট করা এবং নতুন নতুন কাগজ লাগবে বাহানা দিয়ে পাসপোর্ট বাতিল হয়ে যাবে বলা হচ্ছিল।

উত্তরা, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWJYAJM
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

আমার জেএসসি সনদে আমার আম্মার নাম পরিবর্তন

আমার আম্মুর নাম পরিবর্তন করতে গিয়েছিলাম। কিন্তু শিক্ষা বোবোর্ডের কর্মকর্তা দের আচরণ দেখে মনে হয়েছে যে শিক্ষা বোর্ড তাদের পপৈতৃক সম্পত্তি। ঘুষ ছাড়া কিছু হয় না ওখানে। অবশেষে হাল ছেড়ে দিয়ে নিজ সার্থের জন্য টাকা দিতে বাধ্য হই।

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9JZJQH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

আমার ৩৫ বছর আগে জমি কেনা। মৃত ব্যাক্তির এক ওয়ারিশ তার অংশের দখলকৃত জমি বিক্রি করেছেন।আমি মৃত ব্যাক্তির ওয়ারিশ সনদ নিয়ে গেলে ওনার বলে আমি নাকি ওয়ারিশ কম দেখাইছি।এখন টাকা না দিলে জমি খারিজ হবে না। তাই বাধ্য হয়ে দিতে হইছে।

গ্রাম, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYFPW8R5
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

স্কুল ভিজিট

প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার স্কুল ভিজিটে এসে সবাইকে উপস্থিত পেলেও অর্থ দাবি করেন ও ভয় ভীতি দেখান। টাকা ছাড়া কিছুই বুঝেন না।

কমলগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY2KHSXK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫০

পারিবারিক সনদপত্র। ওয়ারিসনদপত্র। জন্ম নিবন্ধন

এক নং সিরাজ পুর ইউনিয়ন অফিসের সচিব এই টাকাটা আমার থেকে নিয়েছে।

গ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5SG5YZ
মন্তব্য