সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

ভূমি উন্নয়ন কর

সেবাটি নাম ছিল ভূমি উন্নয়ন কর(খাজনা)।আমার ৩টি খতিয়ানের বিপরীতে সরকারি কোষাগারে জমাকৃত খাজনার পরিমাণ ছিল 2662+149+182=2993 টাকা কিন্তু ঐ অফিসের তহশিলদার প্রথমে আমার কাছে 15000 টাকা দাবি করে পরে আমার কাছে থাকা 7000 টাকা নিয়ে তিনি কাজটি করেন।

রণচন্ডী ভূমি অফিস,রণচন্ডী,কিশোরগঞ্জ, নীলফামারী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN7LKR76
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলা

পুলিশ এর কাছে মামলা করতে গেলে, ১০০০০ টাকা, দিয়ে করতে হয়,, না হয় তারা মামলা নেয় না। হয়রানি করে,,মামলার স্থান তুরাগ থানা, টাকা দাবি SI ও OC, মামলার কারণ শিশু অপহরণ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX6TML5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

মিউটেশন

আমার ৫টি দিলিলের মিউটেশন করার জন্য তারা ১ লাখ ২০ হাজার টাকা নিছে,কিন্তু তারপরো তারা আমার কাজটি করে দেয় নাই।

পটুয়াখালী,রাংগাবালী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRS6ATLY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন সংশোধন এর জন‌্য ইউনিয়ন অফিসের সচিব আমার থেকে 3000 টাকা নিয়েছে

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY98A53W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আমি আমার জমি নামজারি করার জন্য জায় ভুমি অফিস এ। দেখি ওখানে লেখা যে নামজারি ফি ১১৭০ টাকা কিন্তু করতে গেলে উনি বলে এটার সাথে ৫০০০ টাকা খরচ আছে৷ সবাই করছে আমাকেও করতে বলে। উপরের অফিসারের কাছে গেলেও সেম টাকা দাবি করে কোন কুল কিনারা না পেয়ে আমি টাকা টা দিয়ে নামজারি টা করে নিয়।

গ্রাম, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHZQTESG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

চাকরির বেতন করানো

সরকারি চাকরির যোগদানের পর বেতন হিসাব খুলতে টাকা দিতে হয়েছে। না দিলে অনেক দিন ঘুরায়।

টুংগীপাড়া উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4YZXSZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ঔষধের লাইসেন্স নবায়ন

আমি লাইসেন্স নবায়নের জন‍্য যাই ওখানে ওরা 5000 টাকা দাবী করে টাকা না দিলে এ কাগজ লাগবে ও কাগজ লাগবে কত বাহানা। তারপর শেষমেশ 1000 টাকা দিয়ে তাই করে আসছি।

সাতক্ষীরা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHH3M9DR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

নতুন ড্রাইভিং লাইসেন্স

বি আর টি এ প্র‍্যাকটিকেল পরীক্ষা দেওয়ার সময় লাইনম্যান প্রতি পরীক্ষার্থী থেকে একটি অর্থ নেয়। যে যত দেয়। তবে সবাই কমবেশি দেয়। এসব দেখেও যেন সেখানে দেখার কেউ নেই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTURKST3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সার্টিফিকেট উত্তোলন

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমি আমার সার্টিফিকেট উত্তোলন করতে গেলে আনসার সদস্য + অফিস সহায়ক আমার থেকে এই টাকা নেয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8WH777
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯.০ হাজার

ট্রেড লাইসেন্স

অনলাইনে ট্রেড লাইসেন্স আপডেট করার জন্য ২০২৫_২০২৬,২০২৬-২৭ সালের মোট ২৩০০০ টাকা পরিশোধ করেছি।

নারায়ণগঞ্জ শহরে, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKS4XPDT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

নামজারি করতে গিয়ে এই টাকা না দিলে নামজারি মঞ্জুর হয় না। টাকা না দিলে আবেদনে ভুল আছে, জোতে জমি নেই, কাগজ ঠিক নেই বলে আবেদন বাতিল করে দেয়।

গাজী[পুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNQKMFN
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬০০

জন্ম নিবন্ধন ও জাতীয়তা সনদপত্র

অনলাইন জাতীয়তা সনদপত্র আবেদনে অনলাইনে ১০/- ফী নেয়। এরপরও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে অতিরিক্ত ৩০০/- খরচ দাবী করে, যেটার কোন চালান/মানিরিপ্ট দেয়না। জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও একই

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3R5R6Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন

সেই সময় যিনি ভেরিফিকেশনের দায়িত্বে ছিলান ডিএসবি শাখার একজন এস আই, তিনি নিয়েছেন। আমি সহ অনেকেই দিতে বাধ্য হয়েছি এই ভেবে যে এত দূর এসে তাদের খুশি না করলে না জানি চাকুরীটা হাতছাড়া হয়ে যায়!

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYYQN6RA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

বন্ধকী দলিল ও আমমোক্তার নামা দলিল সম্পয়াদন

বন্ধকী দলিল ও আমমোক্তার নামা দলিল সম্পয়াদন এর জন্য ভূমি অফিসে দলিল টেবিল খরচ বাবদ ৫০০০ টাকা ও সাবরেজিষ্টার দলিল প্রতি ২০০০ করে ৪০০০ টাকা দাবি করেন। পরে ৭০০০ টাকা পরিশোধ করতে হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTKKJDM
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

নতুন নন ফ্রোফেশনাল লাইসেন্স

তারিখ ২৩/০৮/২০২৬ইং (স্তাহ: সালনা, BRTC Central Training Institute বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র, গাজিপুর। সময়: বিকাল ৩:০০ থেকে ৪:৩০ টার এর মধ্যে।) নন প্রোফেশনাল মোটোর বাইক প্রাকটিক্যাল পরিক্ষা প্রায় ৪০ জনের মধ্যে ২ জন পাস করেছিল। আমি সেখানে ফেল করি, সেখানে প্রায় সবাই দালাল ধরে এসেছিল। কিন্তু আমি দালাল ধরে যাই নি। লিখিত, মৌখিক সব বিষয়ে পাস করলেও, প্রাকটিকাল পাস করিয়ে দেয়ার জন্য আমার থেকে ৪০০০ টাকা নিয়েছে। পরে পাস করিয়ে দিয়েছে।

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQ53BPA
মন্তব্য