All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,365 reports found
Report a bribe
Education Office

উচ্চতর আবেদন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে আমার উচচ্তর গ্রেড এর আবেদন বাতিল করার হুমকি দেয়। কিন্তু 500 টাকা দিলে ফাইল ছেরে দিব। পরে আমি আমার প্রধান শিক্ষকের সাথে কথা বলে টাকা দিয়েছি।

Paid
মির্জাগঞ্জ ৳5.0K
25 August 2026 3 BRXWHDQ8
0 Comments
Public Hospital

বহির্বিভাগে চিকিৎসা সেবা

২০ টাকা দিয়ে টিকেট কেটে বাচ্চার নাকের চিকিৎসা করিয়েছি। আসার সময় পিয়ন ও আয়া মিলে জোর করে বকশিশ নিয়েছে ১০০০ টাকা।

Paid
মেট্রোপলিটন এলাকা ৳1.0K
25 August 2026 3 CTDBWFT4
0 Comments
Public Hospital

সিটি স্কেন

ফি বাবদ 6000 টাকা দিয়েছি। আবার তাদের স্টোর থেকে 3650 টাকার 1 টি সিরিনচ, 1টি হ্যান্ড গ্লাভস, 1লিটার পানি ও 2টি Omnipaue 350. (1টি ব্যবহার করা হয়েছে omnipaue 350.) তাছাড়া এগুলো ছিল সব নট ফর সেল।

Paid
বারডেম হাসপাতাল , ঢাকা ৳3.6K
25 August 2026 3 DK7VBVVM
0 Comments
Accounts Office

বিসিএস ক্যাডারের বেতন চালু

যশোর হিসাবরক্ষণ অফিসে, সরকারি চাকরিজীবিদের বেতন চালু করার কাজ সম্পাদন করে। আমি একজন বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও ২০০০ টাকা ঘুষ বা উপরির বিনিময়ে বেতন চালু করেছি। ঘুষ না দিলে বিভিন্ন বাহানা দেখায়, কাজের চাপ দেখায়, ভুল ধরে, নিয়ম বহির্ভূত ডকুমেন্ট চায়।

Paid
যশোর ৳2.0K
25 August 2026 3 KHVPSYAX
0 Comments
Public Hospital

ইসিজি

আমার বন্ধু হঠ্যাৎ বুকে অসুস্হতা অনুভব করে৷ আমি দ্রুত বাইকে করে তাকে সদর হাসপাতাল ঝিনাইদহে নিয়ে যাই। ইমার্জেন্সি টিকিট কেটে তাকে ইসিজি করাই। ইসিজি করানোর পর — যিনি ইসিজি করান তিনি ১০০ টাকা দাবি করেন। ১০০ টাকা দিলে রিসিপ্ট দেননি এবং তখন বুঝতে পারি এটা তার পকেটে ঢুকলো।

Paid
ঝিনাইদহ ৳100
25 August 2026 3 KH77ZTT6
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

লাইসেন্স এর স্বাভাবিক ফি থেকে ১২২৫ টাকা অতিরিক্ত নেয়া হয়েছে লাইসেন্স নবায়নে। এবং সেটার কোন প্রমান তারা দেয়না রাখেনা। ক্যাশ নিয়ে নেয়। ৫৭৭৫ টাকার লাইসেন্স ফি ৭০০০ টাকা নেন

Paid
চট্টগ্রাম ৳1.2K
25 August 2026 3 CTTJN5GW
0 Comments
Land Office

মিউটেশন

প্রথমে তোশিলদারকে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। তারপর AC ল্যান্ড অফিসে এক পিওনের মাধ্যমে ৭০০০ টাকা দিতে হয়েছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপরে ঘুষের টাকা লিখা ছিল। কোন অ্যাপ্লিকেশনে কত টাকা নিবে।

Paid
Maijdee,Noakhali ৳10.0K
25 August 2026 3 CTHE3FLA
0 Comments
Sub-Registry Office

বণ্টনামা দলিল

গত ১৮/৮/২৬ সাব রেজি অফিসে আমরা একটি পারিবারিক বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন করার জন্য সাবমিট করি। প্রথমে অফিস চার লক্ষ টাকা দাবি করে। শেষ পর্যন্ত দফার ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করি।

Paid
দিনাজপুর ৳150.0K
25 August 2026 3 RNAXMWQN
0 Comments
Other public office

রেলওয়ে চট্টগ্রাম

রেলওয়ে বানিজ্যিক লাইসেন্স করে দিবে বলে টাকা নেয়,এবং আরও টাকা দাবি করে,কাজ না করে দিয়ে ঘুরাচ্ছে ৩ বছর যাবত,তাদের ম্যাজিষ্টেট এর সামনে শিকারোক্তি লিখিত রয়েছে

Paid
চট্টগ্রাম রেলওয়ে পাহাড়তলী ৳30.0K
25 August 2026 3 CTFLEGNG
0 Comments
Land Office

জমি খারিজ বা নামজারি

আমার বাবা জমি খারিজ জন্য বহুদিন ধরে ঘুরতেছে একজন অফিসার জমে খারিজ কথা বলে ১৪ হাজার টাকা চেয়েছে আগে ৯০০০ টাকা বাবা পরিশোধ করেছে বাকি কাজের পরে বাকি টাকা গুলা দেবে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন গেছে তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু বাবা আবার খারিজের জন্য বহুদিন ধরে ঘুরতেছে এই পেপার আনেন বলে ঘোড়াচ্ছে বলে বহুদিন ধরে ঘুরাচ্ছে কিন্তু গতকাল একজন ৫ হাজার টাকা চাইছে আবার সেটা দিয়েছে পরে টেবিলগুলো পার করে দিয়েছে এখন আবার বলেছে মূল যে অফিসার অফিসার সে ও ঘুসি খায় উনাকে এখন ওই টেবিল পার করতে আবার কত টাকা লাগবে সেটা আল্লাই ভালো জানে

Paid
বনপাড়া ৳5.0K
25 August 2026 3 RJW6A454
0 Comments