সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে ১১৭০ টাকা লাগে।কিন্তু নিজে চেষ্টা করছি বাতিল করে দেয়।দালালের মাধ্যমে ২৫০০০ টাকা দাবি করছে।২৪০০০ টাকা দিছি।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTA5U8AS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মোবাইলে উদ্ধারে পুলিশের সাহায্য

আমার মোবাইল হারিয়ে যাওয়ায় আমি কালকিনি থানা পুলিশের সাহায্য নিতে যাই। মোবাইলটি উদ্ধারে তারা আমাকে সহযোগিতা করবে বলে জানায়। এ কাজের জন্য তারা আমার কাছে ২,০০০ টাকা দাবি করে এবং বলে, এই টাকা ছাড়া কোনোভাবেই মোবাইল উদ্ধারের কাজ সম্ভব নয়। পরে বাধ্য হয়ে আমি তাদের ২,০০০ টাকা দিই। কিন্তু এখন পর্যন্ত আমার কাজটি করে দেওয়া হয়নি। এমনকি তারা কাজটি করে দেওয়ার কোনো উদ্যোগও নিচ্ছে না।

ঘুষ দিয়েছি
Kalkini ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKL7WLRB
মন্তব্য
ভূমি অফিস

খারিজ করতে চাওয়ায়

আমার দাদা আমার বাবার নামে দলিলের মধ্যমে সম্পদ দান করেন যা বহু বছর খারিজ করা হয়নাই। দাদা পরলোকগম করায় খারিজের ব্যপারটা সামনে আসলে ১২০০টাকার খারিজ ৭-৮মাস ঘুরার পর পরে বধ্য হয়ে ২০০০০টাকায় স্যাটেল করতে হয়। ইউনিয়ন ভূমি অফিসের বড় স্যারের সাথে, তিনি বলেন আগেই যদি লেনদেন করতাম তাহলে এতো মাস ঘুরা লাগতোনা। উপরের টেবিলে নাকি টাকা ছাড়া কাজই হয়। এইখানে ওনার নাকি কোন দোষ নাই। বরং উনি আমাদের জন্য অনেক চেষ্টা করছেন।😶

ঘুষ দিয়েছি
লক্ষীপুর ইউনিয়ন ভুমি অফিস, কুমিল্লা। ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTLCNP4L
মন্তব্য
ভূমি অফিস

নামজারি ও খাজনা

কোন টাকা দাবি করা হয়নি,কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিল না,অন্যদের কাছে জেনেছি টাকা দিলে কাজ তারাতাড়ি হবে।টাকা বিকাশে নিয়েছে। দালাল আছে তাদের।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNHK2Q37
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানিজ্য

হিলি সৌরভ ফটোষ্টেড, জয়পুরহাট পাসপোর্ট অফিসসের নাম করে আবেদন ফি ৫৭৫০ টাকার কাজ ৮০০০ করে রাখে

ঘুষ দিয়েছি
হিলি ও জয়পুরহাট ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNJAG6AH
মন্তব্য
কর অফিস

অডিট

আয়কর অডিটের নাম করে সম্পদের ওভার ভেল্যুয়েশন দেখিয়ে অনেক টাকা ট্যাক্স আসবে জানালো। চাহিদা মোতাবেক টাকা দিলে কম ভেল্যুয়েশন করবে। তাই টাকা দিতে হলো।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTVFPMGJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট উত্তোলন

আমি ৫ মাস পরে পাসপোর্ট উত্তোলন করতে গেসি, পরে বলে এটা অনেক আগের সময় নিয়ে খুজা লাগবে, কাগজ দিয়ে যান ২-৩ দিন পরে আইসেন, পরে ১০০০ টাকা অফার করসি উনি ২ মিনিটের মধ্যে খুঁজে হাসিমুখে পাসপোর্ট দিসে দুসে

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ সদর ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKPKLP8T
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন করা

প্রতি দলিল এর জন্য ৩৮০০/- করে অফিসে দিতে হবেই। না দিলে দলিল লিখক সমিতি দলিল করে দিবে না। অফিস এর লোকজন কে দলিল লেখক সমিতি মিলে এই টাকা নেয়।

ঘুষ দিয়েছি
গৌরীপুর; ময়মনসিংহ। ৳৩.৮ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY7FKR97
মন্তব্য
সিটি কর্পোরেশন

সিটি করপোরেশনের প্রতয়ন পত্র

এন আই ডি কার্ড সংশোধন এর জন্য সিটি করপোরেশনের প্রতয়ন পত্র দরকার ছিল (ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ড নং- ০২) ওয়াড সচিব আমি সব কাগজ পত্র যা যা চাইছিল সব সঠিক ভাবে জমা দিয়েছি কোন ভুল ছিল না তার পর ও বলতাছে কম্পিউটারে টাইপ করতে হবে তাই খরচ আছে পরে ৬ দিন গুরায়া ২০০/- নিয়া দিছে। আমার সামনেই এক লোক থেকে ৩০০/- টাকা নিছে।

ঘুষ দিয়েছি
পল্লবী, মিরপুর ১২ ৳২০০
২৫ আগস্ট ২০২৬ DK28PN44
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধনের আবেদন

জন্ম নিবন্ধনের আবেদন করতে গিয়ে আবেদন ফ্রি ২৫০ টাকা আমার কাছে চাওয়া হয়েছে না দিলে আবেদন করে দিবে না । আমি ঢাকা থেকে গিয়েছি আমার মেয়ের জন্ম নিবন্ধন এর আবেদন করতে অতঃপর বাধ্য হয়ে দুইশত ৫০ টাকা দেওয়া লাগছে।

ঘুষ দিয়েছি
২নং গৌরি পুর (সদর ইউনিয়ন) ৳২৫০
২৫ আগস্ট ২০২৬ MYFLBQ6S
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন

আনসার কে ১৫০০ টাকা দিছি, সব কাজ করে দিছে। ২/৩ টা ডকুমেন্টস ছিলো না, তার পর ও সব ডকুমেন্টস ক্লিয়ার, কোন লাইনে দাড়াতে হয় নাই । VIP ট্রিটমেন্ট পাইছি। আমার সাথে অন্য একজনের ৪-৫ ঘন্টা লাগছে, আমার ৩০-৪৫ মিনিটে ছবি তোলা ও সকল কাজ শেষ।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRC7A4J6
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস জরিপ

বিডিএস জরিপ এর খতিয়ান চাওয়ায় সরাসরি আমার থেকে ১০ হাজার টাকা দাবি করা হয় আমি দিতে না চাওয়ায় আমাকে বলা হয় জরিপ থেকে আমার জমির নাম কেটে দিবে

ঘুষ দিয়েছি
narayanganj ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKCWAVEN
মন্তব্য
ভূমি অফিস

Mutation

আমার মায়ের কেনা একটা জমি ছিল যা বিক্রি করার সময় খারিজ আর ট্যাক্স কাগজ দরকার ছিল। অনলাইনে আবেদন করার পর রিজেক্ট করে দেয়। পরে অফিশে যেয়ে ৫০০০ টাকা দিয়ে করাতে হয়েছে। কোন অতিরিক্ত কাগজ চায় নাই। আগে যা দিয়েছি তা দিয়েই কাজ হয়েছে।

ঘুষ দিয়েছি
কাপাসিয়া ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKTB7ZHC
মন্তব্য
সরকারি হাসপাতাল

অফিসের নিজস্ব স্টাফ দের যাবতীয় কাজে হয়রানি ও ঘুষ দাবি করে।

সিনিয়র স্টাফ নার্সদের বদলি হওয়ার পর, তাদের নিকট বিভিন্ন ভাবে টাকা দাবি করে, প্রধান অফিস সহকারী — এবং তারই নিজস্ব লোক — চুক্তি ভিত্তিক যাকে দিয়ে অফিসের যাবতীয় কাজ করানো হয়। এরা দুইজন মিলে নার্সদের বদলি হওয়ার পর, এলপিসি ও ছাড়পত্র দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে দশ হাজার করে টাকা দাবি করে এবং প্রত্যেকে টাকা দিতে বাধ্য হয়। থানচি উপজেলা হাসপাতালের এসব দুর্নিতি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।

ঘুষ দিয়েছি
বান্দরবান, থানচি উপজেলা সরকারি হসপিটাল। ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTQ65L9E
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশি তদন্ত

সত্য ঘটনা মামলা করা হয়েছে সেটার তদন্তের জন্য এ এস আই আসলেন এবং আট হাজার টাকা চাইলেন। বাধ্য হয়ে টাকাটা দিতে হলো। অবাক করা বিষয়, আসামি পক্ষের নিকট হতে ও টাকা নিলেন।

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ জেলা ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKUBQ3HR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নিতে গিয়ে আযাচিত ভাবে সাইন বোর্ড এর সাইজ বেশি দেখানোর চেষ্টা করা হয়। বিভিন্ন হুমকি ধামকি আইন দেখানো হয়। যেখানে আমার সাইন বোর্ড নেই শুধু সাটারের উপর ১০*১ স্টিকার আছে সেখানে প্রত্যেক বার তার ফি দিয়ে এসেছি। এইবার সরাসরি টাকা দাবি করা হয় না হলে সাইন বোর্ড এর সাইজ বাড়াতে বলে।নিরুপায় হয়ে পরিশোধ করেছি

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTHFJRWS
মন্তব্য