সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

পেনশনের টাকা উঠানোর জন্য

আমার আম্মুর পেনশনের টাকা প্রতি মাসে ব্যাংকে চলে আসতো আর ওই টাকা আমরা বছরে একবার অথবা দুইবার ব্যাংক থেকে উঠিয়ে নেই l কিন্তু যখন আমরা কিছুদিন আগে ব্যাংকে টাকা নিতে গিয়েছিলাম দেখলাম আম্মুর একাউন্টে কোন টাকা নেই l পরে আমরা জেলা হিসাবরক্ষকের কার্যালয়ে গিয়েছিলাম এবং এ বিষয় জানতে চাই যে কেন টাকা আমাদের একাউন্টে আসেনি l এবং তারা বলছে দুদিন পর আসুন আমরা দেখব কি প্রবলেম হয়েছে l তারপর আমরা যখন অফিসে উপস্থিত হই দুই দিন পর তখন তারা আমাদের কাছ থেকে 15000 টাকা দাবি করে l তারপর আমরা 12000 টাকা দিয়ে কাজ করিয়ে নিতে বাধ্য হই এবং এর আগেও একবার তারা সেইম সমস্যা ফেলে আমাদের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিল সেটা অন্য একদিন বলব l

লক্ষ্মীপুর সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBSPNF7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

প্রত্যয়ন পত্রের জন্য আবেদন

ডিসি অফিসে মাই গভ এর মাদ্যমে এনজিও সমূহের প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করি। এই আবেদনটি এনজিও শাখায় দাখিল হয়। শাখা হতে বলা হয় এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের কে কিছু খরছ দিতে হবে। না হলে ফাইল অনুমোদন হবে না। কিন্তু মাই গভে বলা আছে এই সেবার জন্য কোনো টাকা লাগবে না।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBMR7TJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকুরীর পুলিশ ভেরিফিকেশন

একটি বাড়ি,একটি খামার প্রকল্প থাকাকালীন সময়ে এবং প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের পূর্বে যথাক্রমে ৫০০০ ও ৩০০০ ঘুষ দাবি করে এনএসআই ও এসআই। এটি ফেনী জেলার ফুলগাজী উপজেলার ঘটনা।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDGZX99
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নৌ পরিবহন অধিদপ্তর

আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। আমাদের প্রতিটি খাতেই ঘুষ দেওয়া লাগে। বিশেষ করে সাইন ওন এবং সাইন ওফ। প্রতিবারই এসব কাজ করতে ১০০ থেকে ৫০০ আরও বেশি দেওয়া লাগে। আমাদের শুধু এই খাতে না। CDC নবায়ন কিংবা নিবন্ধন এর জন্যও ঘুষ দেওয়া লাগে। CDC নিবন্ধনের জন্য ঘুষ দেওয়ার সিস্টেম ও আবার ভিন্ন। উনারা সেখানে টাকা চায় না বলবে যে এক ডজন কলম নিয়ে আসেন কিংবা এয়ার ফ্রেশনার কিংবা মশা লাগতাছে এজন্য কয়েল এসব বিভিন্ন পদ্ধতিতে তারা আমাদের কাছ থেকে ঘুষ নেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXDJ56T
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

ফাইল ট্রান্সফার

আমার ট্রাক্স সার্কেল পরিবর্তন জরুরি ছিলো। সাধারণত এই কাজ অনলাইনের মাধ্যমেই সম্ভব। কিন্তু এর জন্য খুব সম্ভবত Income Tax এর আইটি কর্তৃক অনুমোদন দেয়া হয়। জরুরী প্রয়োজনে আমার ফাইল ট্রান্সফার করতে গেলে Income Tax এর আইটি হতে ১০০০০ টাকা দাবী করা হয়। বাধ্য হয়ে আমি উক্ত অর্থ পরিশোধ করি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6ZM5PR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

আমি আমার কয়েকটি জায়গার জন্য কয়েকবার ভূমি অফিসে গিয়েছি আমার জায়গাগুলোর নামজারি করার জন্য খাজনা দেয়ার জন।কিন্তু প্রত্যেকবারেই আমার থেকে মোটা টাকা দাবি করা হয়েছে আর টাকা না দিয়ে কাজগুলো করতেই পারিনি

শহর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJCJHS6N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

টাকা না দিলে হুদাই রিপোর্ট ক্যানসেল করে দিত। অতছ আমার কোন মামলা বা এরকম কিছু ছিল না, আমি নিজে উপস্থিত হয়েছিলাম।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTM7L98K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন পত্র জমা

আমার জন্মনিবন্ধ করা হয়েছে ২০০৭ এর দিকে। পরবর্তীতে এগুলা অনলাইন করা হয়েছে। অনলাইন করতে মন ইচ্ছা মত নাম ঠিকানা উঠাইসে। মানে হার্ড কপির সাথে অনলাইন কপির কোনো কিছুই মিল নাই। যাইহোক, এখন এক কাজে জন্ম নিবন্ধ অনলাইন কপি লাগতেসে তাই সংশোধনের আবেদন করি আমি নিজেই৷ পরে আবেদন কপি জমা দেয়ার জন্য বুড়িচং উপজেলার ৩নং বুড়িচং সদর ইউনিয়নে সচিবের কাছে আবেদন কপি জমা দিতে গেলাম ওনি তখন ৩০০ টাকা চাইলো। আমি জান্তে চাইলাম ৩০০ টাকা কিসের ওনি বললো এইটা নাকি সরকারী ফি। আমি দিয়ে চলে আসলাম কিন্তু পরে জান্তে পারলাম এইটা কোনো সরকারি ফি না। আমি যতক্ষণ ছিলাম ওখানে দেখলাম যারাই সেবার জন্য আসছে সবার থেকেই ২০০/৩০০/৫০০ করে টাকা নিচ্ছে সরকারি ফি বলে বলে! আর যেটা একটু জটিল কাজ সেগুলার জন্য ওনি বলতেসে হয় সন্ধ্যায় দেখা করেন।

বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMRWRKS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

court of settlement shengunbagicha

মামলার রায় দেওার জন্য জজ আমার কাছে এই পরিমান টাকা দাবি করে। আমি তার বাসায় গিয়ে তাকে এই টাকা দেই। বিকাশেও টাকা পাঠাই। কিন্তু টাকা নেওয়ার পর ও সে আমার কাজ করে দেয় নাই। এখন টাকা ফেরত দেওয়ার জন্য টাল বাহানা করছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMPC5R2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৭০ লাখ

নামজারি

১/১ নামজারি আবেদন করার পরে নায়েব বা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকতা

বীরগাঁও, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3QDQ7D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

জেলা রেজিস্ট্রারের কার্যালয়,... ।

আমি বিবাহ সনদ/নিকাহ নামা সত্যায়নের জন্য আবেদন করি, আমার আবেদন বার বার কারন ছাড়াই বাতিল করে দেয়। পরে জেলা রেজিস্ট্রারের কার্যালয় গিয়ে জানতে চাইলে তিনি আকার ইঙ্গিতে বুঝাই দিলেন যে আপানার আবেদন নতুন ভাবে করতে হবে আপনারা করলে হবে না, এই আবেদন শুধু না.... জেলা একজন ই করতে পারে তার আবেদনন শুধু সঠিক হয়! আমি বললাম তিনাকে তো আমি চিনিনা,তিনার সাথে যোগাযোগ করবো কিভাবে পরে তার whattsapp নাম্বার দিলো, পরে জানতে পারি অফিসারে নিজের ভাগ্নে তিনি। এবং তিনি সরাসির টাকা দাবি করেছে। আমিও প্রথ্যাখান করে দিয়েছি, আবার আবেদন করলাম তারপর হয়নি, বাধ্য হয়ে পরে কাজীর মাধ্যমে ৭০০০ টাকার বিনিময়ে কাজ টি করে দেয় । এখানে কাজী ও দালালী কমিশন পাইছে । কিছু করার নাই, এই দেশের সাধরন মানুষ হিসাবে জন্মগ্রহণ করাটাই পাপ হইছে ।

নাটোর সদর ।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ47RRJE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

Mutation

জমি ক্রয়ের পর আমার এলাকায় বিএস ফাইনাল না হওয়ার কারণে আরএস এর বিপরীতে প্রথমে নাম জারি করি। পরবর্তীতে বিএস ফাইনাল হওয়ার পর বিএস এর বিপরীতে নাম জারি করতে গেলে আমাকে ২৫ হাজার টাকা দিতে হয়েছে।

Noakhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTT9CHYS
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০

দাঁতের চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেলে দাঁতের চিকিৎসা করাতে গেছিলাম, দাতের কাজ করার আগে ডাক্তার এর কাছে যেতে ওখান কার এক মহিলা যিনি কাগজ নিয়ে আসা করে,তিনি প্রত্যেক এর কাছে ৫০ টাকা করে নেয়,দাতের কাজ করানোর সময় যখন ইন্টারনি ডাক্তার কাজ শুরু করতে চায় তখন উনি বলেন,খালাকে খুশি করতে ৫০ টাকা দিতে হবে চিকিৎসা করাইতে চাইলে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMG9G5J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

মিসকেস

বলা হয়েছিল মিসকেস রায় হতে অনেক দিন সময় লাগবে। টাকা দিলে অল্প সময়ে রায় করিয়ে দিবে৷ আর কোনো ঝামেলা হবে না।

গজারিয়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNMAS7K
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

ক্যান্সার আক্রান্ত রোগী

অন্য সব ক্ষেত্রে তো টাকা নেয়ই, অপারেশন এর দিন স্ট্রেচারে উঠালেও টাকা, স্ট্রেচার থেকে বিছানায় শোয়ালেও টাকা । এবং প্রত্যেক ধাপের জন্য এই টাকা দিতে হয় ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKP2XDBH
মন্তব্য