সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৩.০ হাজার

মেসার্স হারুন ট্রেডার্স

নোয়াখালী সদর উপজেলার ইজিপি টেন্ডার ইস্যু করা হয় মেসার্স হারুন ট্রেডার্স নামে ২৫-২৬ অর্থ বছরে, সরজমিনে কাজটি সম্পাদন করার পরে । নোয়াখালী সদর উপজেলা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার — বিভিন্ন অজুহাত দিয়ে আমার কাজের বিল বন্ধ করে রাখে। আমার প্রাপ্য বিলের এক পারসেন্ট তাকে দেওয়ার শর্তে বিলটি ফাইলটি সে স্বাক্ষর করে অন্য টেবিল হস্তান্তর করে ( তাকে ৬০০০ টাকা ঘুষ দিয়েছি )। এরপর কম্পিউটার অপারেটর — বিলের তৈরি জন্য১০০০ টাকা ঘুষ দিতে হয়। সহকারী একাউন্ট —কে ১০০০ টাকা ঘুষ দিতে হয়। মূল অ্যাকাউন্টস এর দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন অফিসে সকলের জন্য বিলের ২.৫০% দিতে ২৬০০০ ঘুষ দিতে হবে। তা দিয়ে কাজ সম্পন্ন করিতেছি 😭😭

নোয়াখালী সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTKY673G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদেশে মৃত ব্যক্তির আর্থিক সহায়তা বাবদ যে টাকা তাহার পরিবারের কাছে আসে

আমার বাবা ২০১৮ সালের ১৪ মার্চ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যায়, আমাদের পরিবারের পক্ষ থেকে ওই বছরই পাওয়ার অফ আর্টনির পেপার পাঠানো হয়। দির্ঘ ৮ বছর পর ক্ষতিপূরন বাবদ যে টাকা আমার পরিবারের কাছে আসে ওই টাকা সম্পর্ন বৈধ উপায়ে কুষ্টিয়া প্রবাসী কল্যান সেন্টার থেকে বৈধ সব ধরনের প্রয়জনীয় কাগজ জমা দেওয়ার পরও আমার পরিবার এবং আমাকে বিভিন্ন উপায়ে হেনস্তা করা হয় এবং ঘুষ ছাড়া কাগজ ছাড়বে না বলে হুমকি দেওয়া হয়। কুষ্টিয়া প্রবাসী কল্যান সেন্টারের সহকারী পরিচালকঃ — আমার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করে ৫০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করে। আমি এই অন্যায়ের সুষ্ট ও নিরপেক্ষ বিচার দাবি করছি যে আর কোন ভিক্টিমের পরিবারের সাথে এই ধরনের অন্যায় না হয়।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHKUPCZG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

কাস্টমস বন্ড কমিশনারেট

বন্ড কমিশনারেট এমন একটা অফিস যেখানে ঘুষ ছাড়া কোন কাজ অসম্ভব। এই অফিসের নিচের দারোয়ান থেকে শুরু করে একদম উপরের অফিসার সবাইকে খুশি করার নামে টাকা দিতে হ্য় না হয় কাজে ব্যাঘাত ঘটে, এমন কি অফিসার এর পিয়ন থাকে তারও একজন সহকারি থাকে যে সরকার নিয়োগকৃত কেও না তবুও তাকেও খুশি করা লাগে। আপনি টাকা দিলেই যে কাজ হবে তা না এরপরও আপনাকে নানা বঞ্চনা চরাই উতরাই পারি দিতে হবে। ঘটনা গুলো এক পাক্ষিক না প্রতিষ্ঠান গুলোর নানা রকম সমস্যা থাকে তাই তারাও ঘুষ দিয়ে কাজ করতে অভ্যস্ত। প্রতি সপ্তাহে কোটি টাকা লেনদেন হয় এই অফিসে। এর মাঝেও কিছু অফিসার পাওয়া যায় যারা কোন টাকার লেনদেন করে না যেমন বর্তমানে কর্মরত অতিরিক্ত কমিশনার -০১ ও কমিশনার কোন টাকা নেয় না।

ঢাকা দক্ষিণ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAEX4CM
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

জমি রেজিষ্ট্রেশন

প্রতি লক্ষ টাকায় ১ হাজার টাকা দিতে হবে। এটা বাধ্যতামুলক। এটাকে বলে others fee. কেউ এটার বিরুদ্ধে কথা বলার সাহস নাই। মনে করেন আপনি জমি কিনছেন ১ কোটি টাকা দিতে আপনাকে প্রতি লাখে ১ হাজার করে ১ লক্ষ টাকা দিয়ে দিতে হবে।

কোতোয়ালি থানাধীন, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVWYUED
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

জমি রেজিষ্টেশন

10 শতাংশ জমি রেজিষ্টেশন করতে সাভার ভুমি অফিসে 300000 টাকা ঘুষ দেওয়া লাগছে... অথচ আমার রেজিষ্টেশন ফি... তার চার ভাগের একভাগ...

সাভার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4Z69DY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর আবেদনের পর পুলিশ ভেরিফিকেশন এর জন্য একদিন কল আসে দেখা করার জন্য, দেখা করার পর বলে জানতে চায় কেন পাসপোর্ট করছি ইত্যাদি। সবকিছু বলার পর চা পানির খরচ চায়, ৫০০ দিলে বলে হবে নাহ্। পরে বাধ্য হয়ে ১০০০ টাকা দিতে হয়। এর কমে হবে না বলে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVXZUA7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ইউনিয়ন পরিষদ হতে বিভিন্ন প্রত্যয়ন পত্র ও জন্মনিবন্ধন সংক্রান্ত

কারপাশা ইউনিয়ন পরিষদ বর্তমান সচিব প্রটি প্রত্যয়ন পত্র এর ১৫০ টাকা দাবি করেন অথচ এগুলো বিনামূল্যে পাওয়ার কথা। আমার কাছ থেকে ৪ টি প্রত্যয়ন পত্র এর জন্য মোট ৬০০ টাকা নিয়েছেন। শুধু আমার কাছ থেকে নয়, সকল সেবা গ্রহীতার কাছ থেকেই তিনি প্রতিটি প্রত্যয়ন পত্র এর জন্য ১৫০ টাকা করে না। টাকা না দিলে প্রতয়ন পত্র দেন না। তাছাড়া তিনি প্রতিটি জন্মনিবন্ধন এর জন্য ২০০ টাকা দাবি করেন। টাকা না দিলে জন্মনিবন্ধন করে দেন না।

কারপাশা ইউনিয়ন পরিষদ, নিকলী, কিশোরগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK288KXN
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩৫.০ হাজার

ICU বেড পেতে ঘুষ

আমার দাদা মৃত্যু শয্যায় ছিলো। ঢাকা মেডিকেলে আইসিইউ বেড এর জন্য ৩৫ হাজার টাকা দাবী করে। না দিলে রোগী নিয়ে যেতে বলে। বাধ্য হয়ে রোগী বাঁচাতে টাকা পরিশোধ করি। পরে আইসিইউতে যেয়ে দেখি ৫ টি বেড খালি, অথচ বাহিরে বলছে বেড নাই। এমনকি নরমাল ওয়ার্ডে বেড পাইতে ৪০০ টাকা দেয়া লাগছে ওয়ার্ড বয় কে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKER65DR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করতে

জি,যথাযথ কাগজ নিয়ে গেলেও বলে আপনার কাগজে ঝামেলা আছে পরে আসুন,, কিছুক্ষণ পর দালালকে ১৫০০টাকা দিলে,, আর ঝামেলা না দেখিয়ে ফাইল রিসিব করে,, এবং কাজ সম্পাদন হয়,,, মোবাইল —

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVXC44Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০০

দলিলের নকল তোলা

জমির দলিলের নকল তুলতে গেলে অফিস থেকে ৫০০ টাকা চাওয়া হয়। আমি বললাম টাকা দিব কিন্তু রশিদ লাগবে ।তারা রশিদ দিবে না আবার টাকা ছাড়া নকল দিবে না।আমি বললাম অভিযোগ করবো ।তখন তারা বলে আপনি যার কাছে অভিযোগ করতে যাবেন এই টাকার মধ্যে তার ভাগও রাখা থাকে।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHCJAFFA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

Passport verification

না দিলে করে দিবে না দেখে দিতে হয়ছে। যদিও ফরম submission এর সময়ও অনেক ঝামেলা করছিলো টাকা খাওয়ার জন্য ।

Rajshahi, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ6NNPZQ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

GPF ফান্ড হিসাব অনলাইন করা ।

আমার জিপিএফ ফান্ড অনলাইন করার জন্য SFC Air, ঢাকা ক্যান্টনমেন্ট অফিসে গেলে ১০০০ টাকা ঘুষ চায়, পরে আরেকজন সাহায্য নিয়ে ৫০০ টাকা দিয়ে অনলাইন করা হয়।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLVT74W
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স করার জন্য।

ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি ঘুষ ছাড়াই প্রথমে পরীক্ষা দেই আমাকে অকৃতকার্য দেখায় এবং যারা ঐদিন আমরা অকৃতকার্য হয়েছিলাম তারা সকলে বলেছে তারা ঘুষ দেয়নি, মাঝ বয়সি ব্যক্তির পরীক্ষা পাস করে গেল অনেকেই না বুঝে লিখলেও পরীক্ষায় পাশ করে স্যার আমি বুঝে লেখার পরেও ফেল করলাম। পরবর্তী দালাদের সাথে কথা হয় সে শিওর করে যে ঘুষ ছাড়া পরীক্ষায় পাশ করা যাবে একই কথা আমি বিষের ভেতর থেকেও শুনেছি। পরবর্তী পরীক্ষা দেয়ার আগে দালাল আমার কাছ থেকে 10000 হাজার চায় সম্পূর্ণ প্রক্রিয়াটার সমাপ্ত করার জন্য। আমি ৪০০০ দিয়ে পরীক্ষাটা শুরু করি পরীক্ষা পাস করার পরে বাকি প্রসেসটা আমি নিজেই হ্যান্ডেল করি টোটাল আমাকে 4000 টাকা ঘোষ হিসেবে দিতে হয়েছে।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNFGGUZC
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

ফিটনেস সারটিফিকেট

আমার গাড়ির ফিটনেস করার সময় উত্তরা বি আর টি তে ১৫০০ টাকা দিতে হয়েছে, না হলে পেপার পেতে ০৪(চার) ঘন্টার উপরে সময় লাগত।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKS2TTRR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০

গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সৃজনশীল পরিক্ষার নামে ৮০ টাকার সাবান

ভালুকা বাহিরপাথার ৩৮নং গোয়ারি ধীরপাড়া স:প্রা: বিদ্যালয়। এই স্কুলে সৃজনশীল পরিক্ষার নামে বাচ্চাদের কাছ থেকে গোসলের সাবান ঘুষ নেয় শিক্ষক শিক্ষিকারা। আমার মেয়ে খেলনা বানিয়ে নিয়ে গেলে তার বদলে সাবান নিয়ে যেতে বলে। এসব সাবান পরে শিক্ষক ও কমিটির লোকেরা ভাগাভাগি করে নেয়

ভালুকা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY5B2SH2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

নতুন লাইসেন্স করা

ড্রাইভিং লাইসেন্স করতে ৬ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বিনিময়ে আমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ঝামেলাও করতে হবে না। টাকা দিলেই সবকিছু অটোমেটিকভাবে পাশ হয়ে যাবে। এমনকি ঢাকার যেকোনো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ যোগ্যতা বা দক্ষতার চেয়ে টাকা দিলেই যেন লাইসেন্স পাওয়া সহজ। বিষয়টা শুধু আমার একার নয়, পুরো প্রক্রিয়াটাই এমন। নিয়ম মেনে যারা পরীক্ষা দিতে চায়, তাদের জন্য এটা সত্যিই হতাশাজনক।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKB9UU8D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

নামজারি

প্রথম কয়েকবার নিজে নিজে করার চেষ্টা করেছি, কিন্তু নানান কারণ দেখিয়ে অনুমোদন দেয়া হয় নি। যেহেতু, কিছু প্রবলেম হতে পারে তাই বাধ্য হয়ে টাকা পরিশোধ করে সেবাটা নিতে হয়েছে। কিন্তু, সব লিগেল ডকুমেন্ট থাকা সত্ত্বেও বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে খুবই অসহায় মনে হয়েছিলো। 😔

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMUQH6G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নামজারি/ মিউটিয়েশন করা

আমার পিতা মারা যাওয়ার পর জমি আমাদের নামে করার জন্য মিউউটেশনের আবেদন করি জমি নামজারি করার জন্য। সেখানে কয়েকজন লোকের সাথে কথা বলি যারা জমি নিয়ে কাজ করে অর্থাৎ জমি মাপা দলিল লেখা ইত্যাদি কাজ করেন ওনারা পরিচিত ওনারা সবাই আমাদের আশপাশে গ্রামে তাদের থেকে জানতে পারি কাশিয়ানী এসিল্যান্ড ভূমি অফিসে টাকা না দিলে নামজারি মুঞ্জুর করে না এসল্যান্ডের নাম হচ্ছে — তিনি তার অফিসের সার্ভেয়ার কানুনকো ওনাদের মাধ্যমে টাকা গ্রহণ করতেন প্রায় প্রতি মাসে ১২ থেকে ১৩ লক্ষ প্রচুর পরিমাণ কাজ করতেন ঘুষি দিলেই কাজ কমপ্লিট হয়ে যেত কোন সমস্যা থাকলেও সমাধান করে দিত।

গোপালগঞ্জ কাশিয়ানী এসি ল্যান্ড অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGUVP5M
মন্তব্য