সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৪৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

বকেয়া টাকা প্রাপ্ত

গ্রেড উন্নতির কারণে আমাদের প্রায় ২৫০ সহকর্মীর প্রত্যেকের নিকট থেকে ২০০ টাকা করে ঘুষ চাওয়া হয়। ঘটনাটি ২০২১ সালের। পরে প্রত্যেকে ২০০ টাকা করে উঠিয়ে এজি অফিসে প্রদান করা হয়।

ঘুষ দিয়েছি
মহেশপুর ৳২০০
২৫ আগস্ট ২০২৬ KHHP2XPN
মন্তব্য
বিআরটিএ

বাইকের নাম্বার প্লেট লাগানো

নাম্বার প্লেট লাগাতে গিয়েছিলাম। সেখানে আমস্র কাছ থেকে ১৫০০ টাকা দাবি করে। এবং আমি দিতে বাধ্য হয়৷

ঘুষ দিয়েছি
মিরপুর ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKG67868
মন্তব্য
ট্রাফিক পুলিশ

তথাকথিত ওভারস্পিড মামলা

হাইওয়ে তে নাকি গাড়ি ৬০ কি মি এর উপরে চলসে তাই মামলা দিবে না হয় তাদের খুশি করতে হবে । যা বাবা ৩০০ টাকা দিয়া খুশি করে পার পেলাম । আমার গাড়ি ৫০-৫৫ তে চলতেসিল ।

ঘুষ দিয়েছি
ঢাকা বরিশাল হাইওয়ে ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ BRT27FST
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন অনলাইন

ছোটবেলায় আমার জন্ম নিবন্ধন স্কুল থেকে হাতে লিখে দেওয়া হয়। পরবর্তীতে এনআইডি করতে গেলে জানানো হয় কম্পিউটারে টাইপ করা কপি লাগবে। ২০০ টাকা দিয়ে লোহাগাড়া ইউনিয়ন পরিষদ থেকে তা টাইপ করাই। এরপর ইংরেজি কপি করতে বললে টাকা খরচ করে সেটিও তৈরি করি।আবার এনআইডি করতে গেলে বলা হয় তথ্য অনলাইন নেই। সব কাগজপত্র নিয়ে চট্টগ্রাম শহরের স্থানীয় সরকার বিভাগে গেলে ৫০০ টাকা দাবি করা হয় এবং ৩ দিনে কাজ শেষের আশ্বাস দেয়। পরে জন্ম নিবন্ধনটি অনলাইন হয় এবং আমি চেক করে নিশ্চিত হই।অনার্স পরীক্ষার কারণে ১ মাস এনআইডির আবেদন করতে পারিনি। পরে আবেদন করতে গিয়ে দেখি ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধনের তথ্য গায়েব! রাগে-দুঃখে ৩ বছর এনআইডি নিয়ে আর কোনো আগ্রহ দেখাইনি। অবশেষে ইউনূস সরকারের আমলে আমার এনআইডি তৈরি করতে পারি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ CTNGRJSA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনটিআরসিএ কর্তক স্কুল / কলেজে নিয়োগ পাওয়া সত্ত্বেও প্রতিষ্ঠাতা,কমিটি, প্রতিষ্ঠান প্রধানরা ঘুষ চায়

এনটিআরসিএ মাধ্যমে কলেজে নিয়োগ পেলেও প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠাতা জানায় টাকা ছাড়া নিয়োগ পত্র দেবে না।বাধ্য হয়ে নতুন নিয়োগ পাওয়া আমাদের কাছ থেকে জন প্রতি একলাখ টাকা করে নেয়। সিনিয়র শিক্ষক দের সাহায্য চাইলে তারা জানায় কমিটির নিয়োগের সময় তাদের বিশ লাখ করে দিতে হয়েছে। তোমরা তো বেঁচে গেছ। এর আগে হাইস্কুলে একই ঘটনার শিকার হই। কেউ দেখার নেই। 😢😢😢

ঘুষ দিয়েছি
খুলনা, ডুমুরিয়া ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ KH8JTXS8
মন্তব্য
ভূমি অফিস

জমির ক্ষতিয়ান উত্তোলন

জমির ক্ষতিয়ান চাইতে গিয়েছিলাম সাতকানিয়া ভূমি অফিসে, সেখানে তারা ২০০০ টাকা দাবি করে, এবং টাকা না দিলে হয়রানি করে ৩ দিন ধরে, পরে জরুরি প্রয়োজন এ উক্ত টাকা পরিশোধ করতে হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTV5L3WT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্কুল সার্টিফিকেট সংশোধন জন্য আবেদন।

আমি স্কুল থেকে আমার বাবা মার নাম সংশোধন করতে গেছিলাম তখন স্কুল কেরানি মাকে বলে আমি আবেদন করে দিব কিন্তু সরকারি ফি ছাড়া আমাকে দুজনের জন্য ১০০ টাকা ঘুষ দিতে হবে। আমি বলি যে আমি টাকা দিব না সে বলে আমি টাকা ছাড়া আবেদন করে দিব। পরে বাদ্দ হয়ে ৮০০ টাকা দিছি ঘুষ তার পরে আবেদন করে দেন।

ঘুষ দিয়েছি
ধামরাই ৳৮০০
২৫ আগস্ট ২০২৬ DKVLPFX7
মন্তব্য
সরকারি হাসপাতাল

ওয়ার্ড বয় জোড় পূর্বক ভর্তি রোগীদের থেকে টাকা আদায়।

প্রথমে সিট দেয়ার নাম করে ১০০ টাকা নেয়। এরপর OT তে নিয়ে যাওয়ার সময় ১০০ দাবি করে দেয়নি। কিছু বলা যায় না খুব খারাপ ব্যবহার এদের সাথে ডাক্তার দের আবার সম্পর্ক বেশি ডাক্তার এয়া নার্স দের দিয়ে কাজ করায় না এদের দিয়ে কাজ করায় তাই এদের পাওয়ার বেশি। আমি মেডিকেল এর ইন্ডোর ওয়ার্ড ২৫ সার্জারি বিভাগ থেকে বলছি।

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম মেডিকেল ৳১০০
২৫ আগস্ট ২০২৬ CTJH4X9C
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট বানানো

আমি অনলাইনে আবেদন করে কাগজপত্র নিয়ে গেছিলাম, যাওয়ার পর অফিসার আমার কাগজপত্র দেখল তারপর আমাকে বলল যে আমার বাবার নামে শুরুতে মৃত লাগালাম কেন, এই রীতি তো বাতিল হয়ে গেছে, মৃত লাগাতে মৃত ডেথ সার্টিফিকেট লাগবে, এভাবে করে আমার প্রথম দিন শেষ, এরপরে দু এক দিন পরে আমি আবার ডেথ সার্টিফিকেট নিয়ে যাই, যাওয়ার পরে বলে যে আমার এন আইডি লে ম্যানেটিং করা লাগবে, ল্যাবরেটিং করে আনার পরে আমাকে আরো দুই তিন ডেক্স ঘুরাইলো, ঐদিনও সময় শেষ পাসপোর্সট অফিস সময় মতো বন্ধ হয়ে গেল, এ কাহিনী যখন আমি আমার এক ছাত্রকে বললাম তখন সে যে বলল দালালের মাধ্যমে যাইতে, তারপরে পাসপোর্ট অফিসের পাশেই যে সকল দোকান থাকে বাহিরে সেসব দোকানে গিয়ে আমি একজন দালালের মাধ্যমে গেলাম ব্যাস আধা ঘণ্টায় কাজ শেষ হয়ে গেল।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTS7QKGV
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ট্রেনিং সেন্টারের ট্রেইনার এর মাধ্যমে এই লেনদেন হয়েছে বিশ জনের টাকা তুলে জমা দিয়েছে, জন প্রতি ২৫০০ টাকা । তবে ট্রেইনার কত জমা দিয়েছে তা আমার জানা নেই।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKMG66BL
মন্তব্য
সিটি কর্পোরেশন

সিটি ট্যাক্স মূল্যায়ন

আজিমপুর কবরস্থান সংলগ্ন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন একটা বিশাল দূর্নীতির আখড়া, অথচ পাশেই কবরস্থান। এরা কবরগুলোর দিকে তাকিয়েও একবার চিন্তা করে না যে এদেরকেও এক সময় মরতে হবে। আমার বাড়ী পৌর কর মূল্যায়ন করার সময় এরা আমার কাছ বিভিন্ন ভীতি দেখিয়ে ঘুষ নিয়েছে। অথচ আমার আশেপাশের (আমার বাড়ীর থেকে বড় আকারের) বাড়ীগুলোর পৌরকর আমার দশ ভাগের এক ভাগও না।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৪০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK4ZXXEH
মন্তব্য
ট্রাফিক পুলিশ

বিনা কারনে মামলা

আমি জ্যামে ছিলাম, জ্যাম থেকে বের হয়ে তারা আমকে ওভার স্পিড মামলা দিতে চেয়েছিলেন, ৫০০ টাকা দিলে মামলা দেয়নি

ঘুষ দিয়েছি
সিলেট, আম্বরখানা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ SYX4FNW3
মন্তব্য
পাসপোর্ট অফিস

ই পাসপোর্ট তৈরি করতে

আগের পাসপোর্ট এর সাথে জন্ম তারিখ এর মিল না থাকায় এই টাকা দাবি করা হয়। না দিলে পাসপোর্ট এর ফাইল জমা দেওয়া হবে না। তখন বাধ্য হয়ে দিতে হয়েছে কারণ ১.৫ মাস পরে ফ্লাইট।

ঘুষ দিয়েছি
ফেনী ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTZGSDYX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা পিআইও অফিস

আপনি ইউনিয়ন পরিষদের যেকোনো উন্নয়নমূলক কাজ যেমন :টিয়ার বলেন, কাবি খা, কাবিটা, বলেন এসব কাজগুলো সবকিছুই পিআইও অফিসের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। কাজ শেষে আপনাকে লাখে 20% বা ২১% দেওয়া লাগবে পিআইও অফিসে।আপনি কাজ সিডিউল অনুপাতে যতই ভালো করুন না কেন, আপনাকে এ পার্সেন্টেজ দেওয়াই লাগবে।

ঘুষ দিয়েছি
রাজশাহী, চারঘাট ৳৯০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJD99KRS
মন্তব্য
বিআরটিএ

পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইসু

আমি ২০২৬ সালে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ( TTC ) তে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স এ ভর্তি হয়। সকাল ও বিকাল শিপ্ট মিলিয়ে ৫০ জন ছিলাম আমরা। তিন মাস ট্রেনিং এর পর আমাদের চূড়ান্ত BRTA পরিক্ষার পূর্বে ইন্সট্রাক্টর জানান ২০০০ টাকা করে না দিলে চূড়ান্ত পরিক্ষায় পাস করা কঠিন। এই অর্থ দিয়ে নাকি brta কে মেনেজ করা হবে। সুতরাং আমরা সকলেই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০০০ টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJAX32W4
মন্তব্য
ভূমি অফিস

সরকারী কর্মকর্তাদের অনলাইন কৃত নামজারী খতিয়ানে ভুল

প্রথমে ইউনিয়ণ ভূমি অফিসে দিয়েছি 2500 এরপর এসিল্যান্ড অফিসে সংশোধনের জন্য প্রেরণ করা হয় সেখানে দিতে হয়েছেে এক খতিয়ান সংশোধনের জন্য 3000, এরপর এসিল্যান্ড কে দিতে হয়েছে 37000 টাকা এগুলা সব ঘুষ

ঘুষ দিয়েছি
আড়াইহাজার উপজেলা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK2ZXWHF
মন্তব্য