সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০.০ হাজার

ইনকাম ট্যাক্স অডিট

আমার ওয়াইফ, একজন সরকারি কর্মকর্তা (ডাক্তার)। তার ট্যাক্স ফাইল আমিই পূরণ করতাম। তার ২০২২-২৩ অর্থ বছরের ট্যাক্স ফাইল অডিটে পড়ে। অডিটের সময় ইনিয়ে-বিনিয়ে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ফাইলে নানান রকম ভুল ধরে প্রায় ৬ লক্ষ টাকার কর দাবির হিসাব তৈরি করে। এক ফ্রেন্ড ট্যাক্সের বড় কর্মকর্তা। তার মাধ্যমে এই তথ্য জানতে পারি। পরে ফ্রেন্ডের রেফারেন্সে ওদের সাথে কথা বলি। ফ্রেন্ড বলেছিল যে টাকা লাগবে না। কিন্তু ওদের সাথে দেখা করার পর কয়েক ধাপে প্রায় ৫০,০০০ টাকা পরিশোধ করতে হয়। ট্যাক্স ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ডিসিটি - সবাইকে টাকা দিতে হয়। না দিলে ফাইল ছাড়তো না।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFDTKZM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

রিপোর্ট প্রতিবেদন

আমার একটা মুক্তিযুদ্ধোর বীর নিবাস ঘরের জন্য প্রায় দেড়বছর হয়রানি করেছে, তারপর বীর নিবাস ঘরের প্রতিবেদন ঢাকা পাঠানো হয়েছে,, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে শুধু অনুমোদন কিন্তু মন্ত্রণালয় পরিকল্পনা শাখার এক ব্যক্তি ৭০ হাজার টাকা, চাচ্ছে,, এজন্য টাকা দিতে না পারায় আমার ঘরও হলো না,, ঐ ভাবে চিঠিটা মন্ত্রণালয়ে পড়ে আছে,,কারণ আমার পিতা-মাতা মারা গেছে আমি নানিদের বাড়ি থাকি, নানিদের ভিটেবাড়ি পর্যন্ত নেই

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ইউনো অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHPHLGFH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জমির জমির খতিয়ান নম্বর অনলাইনে অন্তর্ভূক্তিকরণ।

অনলাইনে জমির খাজনা পরিশোধ করার জন্য আমি আমার ফোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে একাউন্ট ওপেন করি। পরবর্তীতে এই একাউন্টে জমির খতিয়ান গুলো অন্তর্ভুক্ত করার জন্য আমাকে ধানমন্ডি ভূমি অফিস, কাঁটাবনে যেতে হয়। অফিসের যিনি পিয়ন আছেন তাকে সবকিছু বলার পর তিনি আমার কাছে কাজটি করার জন্য ২ হাজার টাকা দাবী করেন। আমি দিতে অপারগতা প্রকাশ করলে উনি জানান যে, আচ্ছা রেখে যান হয়ে যাবে। এরপর ১ সপ্তাহ পর্যন্ত আমি অনলাইনে চেক করতে থাকি এবং দেখি যে আমার খতিয়ান নম্বর গুলো অনলাইনে সংযুক্ত করা হয়নি। এরপর আমি আবার ভূমি অফিসে যেয়ে উক্ত পিয়নকে ২ হাজার টাকা পরিশোধ করার পর বাসায় এসে পরেরদিন চেক করতে যেয়ে দেখতে পাই যে আমার খতিয়ান গুলো অনলাইনে সংযুক্ত করা হয়েছে।

কাঁটাবন, ঢাকা।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK58G2BZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪.৫ হাজার

জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট

আমার শশুর কে নিয়ে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে যাই চোখের ছানি অপারেশন এর জন্য, সব কিছু সিরিয়াল ধরে করেছি আমার প্রায় ৪ দিন লেগে যায় ডাক্তার দেখাতে। দেখানোর পর ডাক্তার রুম থেকে বের হয়ে আসার পথে এক আনসার আমাকে ডাক দিয়ে বললো নিচে গিয়ে অপারেশন এর জন্য ৩৫০০ টাকা জমা দিবেন আগামী আড়াই থেকে তিন মাস পর অপারেশন এর ডেট দিবে, ৩ মাস পর যখন আসবেন আপনাকে আবার সব পরিক্ষা নীরিক্ষা করাবে ডাক্তাররা আর আপনি যদি আমার সাথে ডিল করেন ১৫ দিনের মধ্যে আপনার শশুরের অপারেশন হয়ে যাবে, এ জন্য আপনার মোট টাকা খরচ হবে ৪৫০০ / অপারেশন এর জন্য জমা ৩৫০০+ আমি,ডাক্তার সবাই মিলে ১০০০,,, যদি রাজি থাকেন এখন প্রেস্ক্রিপশন আর ৫০০ এডভান্স করে যান কাল সকালে এসে কাগজ নিয়ে যাবেন আমি সব কমপ্লিট করে রাখবো আর ৪০০০ কাল দিব

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNTYTB2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

ভূমি অফিসের কানুনগো ঘুষ ছাড়া কারো ফাইল অনুমোদন করতে দেয় না। প্রায় ৩ মাস ধরে আমাকে কষ্ট দিছে ঘুষের টাকা না দেওয়ায় আমাকে ঘুরাইছে।

ফেনী পৌর ভুমি আফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTHAVW3K
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

টিন সংশোধন

টিন সার্টিফিকেটে আমার নাম ভুল আসায় তা অনলাইনে সংশোধনে দিই।কিন্তু অমুক (বাড়ি হাটাজারী) নামের ব্যক্তি বলেন তিনি ১৫০০ টাকা দিলে ২ দিনের মধ্যেই তা সংশোধন করে দিবেন না হলে এটি সংশোধন হবে না।বাধ্য হয়ে আমি টাকা দিতে বাধ্য হয়।

Building-2 (4th Floor),Zone-03, Agrabad C/A, Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTZ9KAEC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খারিজ

সেবাটি অফিসে সম্পন্ন করে ঘূষ প্রার্থীর বাড়িতে গিয়ে দিতে হয়েছিল। এখন আরো অতিরিক্ত ঘূষ চাওয়া হয়েছে, না দেওয়ায় এখনো কাজটি সম্পন্ন হয়নি।

বালিয়াডাঙ্গী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN5C55CF
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি সক্রান্ত

দলিল করতে গিয়ে, সাব রেজিষ্ট্রেশন অফিসের কিছু লোক থাকে তাদের টাকা না দিলে।দলিল হবে না।

উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6S3D3K
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৬ হাজার

পাসর্পোট রিইসু করার জন্য অতিরিক্ত টাকা নেওয়া

আমার পাসর্পোট হারিয়ে ফেলি 2025 সালে নতুন করে যখন 2026-5-10 রিইসু করতে যাই আমার কাছে 8500 টাকা চাওয়া হয়। দামাদামি করে আমি 8000 টাকা দিয়ে নতুন করে পাসর্পোট করি

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUYP37H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

রেস্টুরেন্টের ৫ বছরের পুরোন ফায়ার লাইসেন্স নবায়ন করতে ৫০০০টাকা চাওয়া হয়, এখনো দর কষাকষি চলছে। ১৫০০-২০০০ দিতে ইচ্ছুক

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7QCFS7
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

ভ্যাট এর সাথে ঘুষ

আমার অনেক টাকা ভ্যাট আসে। আমার দোকান আছে। আমি সব দিতে চাই।কিন্তু এনবিআর এর লোক বলে এত টাকা দেয়া লাগবেনা। আমাদের কিছু দিলে আপনার কম দিলেই হবে।আমি প্রতিমাসে তাই দেই।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDUKX7W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পানির সাপ্লাই

ওয়াসার পানির সমস্যা মিরপুরে প্রকট। সাপ্লাই পানি দেয় না। প্রদিন কল করেও সমাধা হয়না। কিন্তু গাড়ি গাড়ি পানি তারা বিক্রি করে। এইটা জনগনকে জিম্মি করে রাখা। প্রতি গাড়িতে ড্রাইভারকে ১০০/২০০ টাকা ঘুষ দিতে হয়। নয়তো পানি দিতে গড়িমসি করে। গত তিন বছর এভাবে চলছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUNL9XV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

Passport Renewal

প্রথমদিন যাওয়ার পর ১.৫ ঘন্টা লাইনে দাড়ানোর পর সব কাগজপত্র থাকার পর ও বলেছিলো NID কার্ডের অনলাইন কপি লাগবে। পরেরদিন অনলাইন কপি সহ আবার ১.৫-২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে উপরে যাওয়ার পর বলে এখন চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। নিচে যেয়ে একজন আন্সার কে ধরলে সে ২৫০০ টাকা দাবী করে। ওই টাকা দেওয়ার পর NID কার্ডের অনলাইন কপি ও লাগেনি। পাসপোর্ট রিনিউয়ালের ছবি তুলতেও ৩০ মিনিটের বেশি লাগেনি

Regional office,keraniganj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPHMRT6
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০.০ হাজার

ক্যান্সার এর রেডিওথেরাপি এর জন্য অনুমোদন

ক্যান্সার এর অপারেশন এরপর ডাক্তার রেডিওথেরাপি এর জন্য নিচতলায় পাঠায় , সেখানে দ্রুত রেডিওথেরাপি সেবা পাওয়ার জন্য ফাইল এ অনুমোদন প্রয়োজন। তাই 20000 টাকা চাই কর্মচারী। সেখানে 5000 টাকা 1স্ট এ দেয়। পরে ডাক্তার জানাই রোগীর রেডিও থেরাপি এর প্রয়োজন নেই। কিন্তু সে 5000 টাকা ফেরত দেয় নি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC3862H
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

সেলাই, ব্যান্ডেজ

হাতে ৯টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করে সেবার জন্য খুশি করতে বললে ১০০টাকা দিলাম খুশি না পরে ২০০ টাকা দিলাম

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH6S54J3
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

Holding tax registration

Flat er holding number and holding tax er Jonno city corp er protinidhi eshe janay je ei amount extra Dile holding tax reg Kore debe ebog poriman o kome Hobe. Na hole previous somoy tene onek fine kora Hobe. Baddya Hoye amra 25 floater Malik protteke extra 10kx25 prodan Korte baddya hoi. Ekhon Abar apil er Jonno flat proni 6k demand korece, na hole tax value kombe na. Ekhon BDT6060 ebong apil o extra 6k Dile Hobe BDT4500. I don't know is this site secure or not. Hope we will not face any haragement or any

Mohammadpur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZTA2UG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিদ্যুৎ নতুন মিটার নেওয়ার জন্য

পল্লী বিদ্যুৎ অফিসে গেলাম নতুন মিটার এর আবেদন করতে তখনই বললো, আপনার এলাকার টেকনিশিয়ান এর সাথে যোগাযোগ করুন, টেকনিশিয়ান বললো মিটার নামাতে ৫০০০ টাকা দিতে হবে আমি বললাম সরকারি জমা কতো? উনি উত্তর দিলো ১০০০ + আমি বললাম নিজে জমা দিলে কি হবেনা? উনি বললো দিতে পারেন তবে কবে পাবেন সেটার গ্যারান্টি নেই। স্যারেরা তো ঐ ফাইল ৬ মাসেও দেখে না, এমনিতেই যে চাপ তার সট এরপর নতুন কাজ এগুলো তো আপনি বুঝবেন না, সবাই ৮০০০ টাকা করে দিচ্ছে এখন রেট ই এটা, আপনি এলাকার জন্য আমি ৫ হাজার এর কথা বলছি, আর আমরাই তো ওয়ারিং করবো নিঃচিন্তে থাকুন। শেষে ৪ হাজারে রাজি হলাম দুজন, আমরা তো মাজলুম, আল্লাহ এদের বিচার করবেন এ বিশ্বাস রাখি,

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWYVCBQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বাংলাদেশের এক নম্বর কর্মচারী ও কর্মকর্তাদের ফাইনাল পেমেন্ট এর টাকা যেন না দেওয়া লাগে সেকারনে ঘুস

বাংলাদেশের এক নম্বর কেবল কম্পানি তার কর্মচারী ও কর্মকর্তা দের চাকুরী থেকে বিনা কারনে বিদায় করে তাদের পাওনা টাকা/ ফাইনাল পেমেন্ট এর টাকা যেন না দেওয়া লাগে সেকারনে কলকার খানা অফিস এ ২,০০,০০০/- টাকা ঘুস দেওয়া লাগে

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH8GC3ST
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

রেলওয়ে ডিভিশন পরিবর্তনের জন্য ডিটিও ও সিওপিএস ছাড়পত্র নেওয়া

রেলওয়ে পাকশী ডিভিশন হতে লালমনি ডিভিশনে যাওয়ার জন্য ডিটিও সাইন এবং সিওপিএস ছাড়পত্রের জন্য ডিটিও অফিস এর অফিস সহায়ক পুরো প্রক্রিয়ার জন্য ৪৫০০০ টাকা দাবি করেন, ৩৫০০০ পরিশোধ করে এই সেবাটি নিয়েছি। যা সম্পূর্ণ অতিরিক্ত মানি কোনো সরকারি ফি না।

পাকশী ও রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ3GRM5H
মন্তব্য