All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Passport Office ৳3.0K

Passport

In 2022, I applied for my first passport at the Thakurgaon Sadar Regional Passport Office. Although I submitted all required documents correctly, the passport officer rejected my first application because my e-challan had “Md” without a dot, following the bank officer’s advice. I reapplied with “Md.”, only to be questioned again by the same officer about the dot. I later discovered that the officer was reportedly refusing applicants who had not applied through a nearby photocopy shop, where applicants were required to pay extra cash. I was ultimately forced to pay the amount to have my application accepted.

Thakurgaon, Rangpur 25 August 2026 3 views RNTCSK96
0 Comments
Paid Sub-Registry Office ৳14.0K

জমি রেজিস্ট্রার

প্রথম দিন জমি রেজিস্ট্রেশনের জন্য গেলে ম্যাজিস্ট্রেট জানান যে জমিটি রেজিস্ট্রেশন করা হবে না। পরবর্তীতে একজন দালালের মাধ্যমে ১৪,০০০ টাকা প্রদান করার পর জমিটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। সরকারি নির্ধারিত ফি ও খরচের বাইরে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এই অতিরিক্ত টাকা প্রদান করতে হয়েছে।

দিনাজপুর, Rangpur 25 August 2026 3 views RNDVA8UN
0 Comments
Paid Accounts Office ৳20.0K

বদলী জনিত এলপিসি, অবসরজনিত ই-এলপিসি, বিভিন্ন বিল ভাউচার, টিএ বিল ইত্যাদি

বিভিন্ন বিল ভাউচার বাবদ কমিশন দাবি করে। তাছাড়া, বদলীজনিত কারণে এলপিসি টাকা না দিলে আটকিয়ে দেয়। অবসরজনিত কারণে ই-এলপিসির জন্য টাকা দাবী করে। মোট কথা, হিসাবরক্ষণ অফিসের যেকোন কাজে তারা বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করবেই।

সুনামগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SY6U2SKN
0 Comments
Paid Other public office ৳1.0K

থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত দল কর্তৃক স্রেজমিনে তদন্ত

আমার বাড়িতে যে মিস্ত্রি কাজ করে তাকে অন্য একজন মিস্ত্রি পরিকল্পিতভাবে ও সদল বলে প্রহার করে আহত করে। সাভার থানার অভিযোগ দেয়া হলে, হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি থেকে অভিযোগ তদন্তে পুলিশ টিম ঘটনাস্থলে গমন করে। তাদেরকে ১০০০ টাকা বস্তুত প্রদান করতে হয়। আপনাদের এখানে থানা পুলিশ ডিপার্টমেন্টের নাম নাই কেন, ঘুষের বিরাট অংশ পুলিশ বহন করে প্রতিদিন।

সাভার, Dhaka 25 August 2026 3 views DKGF7MGJ
0 Comments
Paid Traffic Police ৳2.00M

কোন সেবা নেই পুরোটুকু হয়রানি

অবৈধ ইজিবাইক বলে আটক করে প্রতিদিন ৭০ থেকে ৮০ টি ইজিবাইক ধরে প্রত্যেক টি ২০০০ হাজার করে ছাড়েন, এই টাকা সরাসরি পকেটে যায় , সরকারি কোন ফান্ডে জমা হয় না।

নরসিংদী, Dhaka 25 August 2026 4 views DKQ3J2NP
0 Comments
Paid City Corporation ৳200

নাগরিক সনদ

নাগরিক সনদ ও ওয়ারিশান নিতে টাকা দিতে হয় টাকা ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬নং ওয়ার্ড সচিব কোন কাজই করেন না। বিষয়টি কেবল আমার সাথেই নয়, ৯৫শতাংশ সাধারণের সাথে ঘটে অতএব যাচাই করা অতি সহজ

ঢাকা, Dhaka 25 August 2026 2 views DK7UGFE3
0 Comments
Paid Land Office ৳60.0K

নাম জারি খতিয়ান

আমার কাছ থেকে ৬০,০০০ টাকা নিয়েছে শুধু ১টি নাম জারি খতিয়ান করার জন্য। আরেকটি হলো একটি নিখোঁজ বিবাহিত মহিলাকে খুজে দেওয়ার জন্য পুলিশ নিয়েছেন প্রায় ৩ লক্ষ টাকা

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTXKTE5D
0 Comments
Paid Accounts Office ৳15.0K

লামগ্র্যান্ট ভাতা ও গ্র্যাচুয়িটি প্রাপ্তি

চাকুরীজীবন শেষে লামগ্রা্যান্ট ও গ্র্যাচুয়িটির অর্থ প্রাপ্তি। সরাসরি কর্কর্তা চাওয়া নয়, অডিটরের মাধ্যমে ১৫০০০ টাকা দাবি। আলচনার ভিত্তিতে ১২০০০ নিস্পত্তি।

তাহিরপুর, Sylhet 25 August 2026 3 views SY9KVBYU
0 Comments
Paid Other public office ৳150.0K

পরিবেশ অধিদপ্তর

ঢাকার প্রতিটি পোশাক কারখানায় পানি পরিশোধনাগার আছে। এগুলো কোন ফ্যাক্টরী ভালোভাবে পরিচালনা করে আবার কোন ফ্যাক্টরী ঘুষ দিয়ে মেইনটেইন করে। পরিবেশের ছাড়পত্র ও ভালো টেস্ট রিপোর্ট নিতে চাইলে গুনতে হয় ৫০ হাজার থেকে ৫/১০ লাখ টাকা পর্যন্ত। ১০০% অথেনটিক রিপোর্ট, কারণ আমি নিজে এটা ফেস করি প্রতিনিয়ত।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKP4SALQ
0 Comments
Paid Other public office ৳5.0K

পুলিশ ভ্যারিফিকেশন

আমার পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য যখন আসি তখন দায়িত্বরত এসআই চট্টগ্রাম পুলিশ ৫০০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে ভয় ভীতি দেখায়। পরবর্তীতে আমার চাচা কে দিয়ে যোগাযোগ করালে রাতের ১১টার পর অফিসে দেখা করতে বলে। রাতে দেখা করলে পরে ২০০০ টাকা নেয় কিন্তু ভ্যারিফিকেশন না করে পরে বাতিল করে দেয়।

চট্টগ্রাম সদর, Chattogram 25 August 2026 3 views CT763NHB
0 Comments
Paid Land Office ৳80.0K

নামজারি করা

২০২২-২৩ এর দিকে আমরা আমাদের জমির নামজারি করাতে গেলে বলে এটা গিঞ্জি খতিয়ান হ্যান ত্যান এটা যদি আপনারা করেন ৮০ হাজার লাগবে পরে আমরা উপজেলায় গিয়ে আবেদন করে আসি এর পর কাগজ ওনাদের (গোলাকান্দাইল ভুমি অফিসের)কাছে গেলে বলে আমাদের লিখিত নেই হ্যান নেই ত্যান নেই।পরে বলে এটা আমরা পারমিশন দিতে পারবোনা আমরা অসহায় হয়ে তখন পরে টাকাটা পরিশোধ করতে হয়।

গোলাকান্দাইল ভুমি অফিস, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।, Dhaka 25 August 2026 3 views DKCE2ANP
0 Comments
Paid Public Hospital ৳100

ECG

ECG korar jnno PG hospital e gesilm.trpr amr Baki test ses sune okhane ekjn mohila chilo uni amr ECG koray trpr sekhane tk ney. Amr Kono oviggota na thakay report ta tkn kheyal korini bujhini o je dctr ECG koray pore report check korle dekhi je kisui nei ECG ta purai vul porer din Kotha bolte gesi sekhne Tara Kono kothay sunte chayni.oi mohila ta emn report protidin banay dey 2 1 jn er Kore holeo amr samne aro akjn er korse. K bondho korbe ei sob?

Dhaka, Dhaka 25 August 2026 2 views DKEPP3D4
0 Comments