সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্স এবং রাজউকের অনুমোদন।
প্রথম কথা হচ্ছে। বাড়ি বানানোর জন্য রাজউকের অনুমতি নিতে গেলে মোটা অংকের ঘুষ দিতে হয়। ২০০৯ সালের পর থেকে অকপেসি সাটিফিকেট নিতে গিয়ে ২০১৭ সালে প্রায় ৪ লক্ষ টাকা দালালের মাধ্যমে রাজউকের উধধতন অফিসারকে ঘুষ দিতে হয়েছে। আইন যত বেশি হবে, ঘুষ তত বাড়বে। এবার আসি সিটি করপোরেশনের ঘটনায়। আমার বাড়ির হোন্ডিং ট্যাক্স কমানোর জন্য প্রতি ফ্ল্যাটে ১০ হাজার করে। আবার আপিলের টাকা কমানোর জন্য ৭ হাজার করে ঘুষ দিতে হবে। এর আগে আরেকটা অফিসারকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছিল। সরকার পরিবর্তন হওয়ায় তিনি বদলী হন। এখন টাকা তো ফেরত পাইনি আবার নতুন করে ঘুষ দিতে হচ্ছে।