All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,321 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট আবেদন

আমার স্ত্রীর পাসপোর্ট করতে যাই , ব‍্যাংক স্লিপে কিছু ভুল আছে বলে ব‍্যাংকে পাঠায় ঠিক করে নিয়ে আসার জন‍্য । ঠিক করে নিয়ে এসে দেখাই বলে লাঞ্চ করতে গেছে, তখন ১২ঃ৩০ বাজে। অপেক্ষা করতে থাকি ০২ঃ৩০ এ আনসারকে জিজ্ঞেস করি লাঞ্চ টাইম শেষ কখন? , আমাদের ফাইল জমা দেবো। তিনি একটা নোটিশ দেখায় সেখানে লেখা ০১ঃ০০ টা পর্যন্ত জমা নেয়। তাহলে আমরা ১২ঃ৩০ টা থেকে অপেক্ষা করতেছি , আমাদের টা কেনো নিলো না! তার পরে আনসার আমার কাজে আসে , ফাইল দেখে । আমাদের আবেদন এক্সপ্রেস ডেলিভারি ছিলো। তা দেখে বলে সে আমাদের জন‍্য রিকোয়েষ্ট করবে কিন্তু তার জন‍্য তাকে ১৫০০ টাকা দিতে হবে। আমার জরুরী পাসপোর্ট দরকার ছিলো তাই তাদের বাদির ১৫০০ টাকা দিয়ে দিলে আমার ফাইল জমা নেয়।

পিরোজপুর, Barishal 25 August 2026 3 views BRUB3PTE
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট থানা থেকে সংগ্রহ

আমার দেশের বাইরে আমার হাসব্যান্ড থাকে। So উনার সাথে থাকার জন্য পাসপোর্ট করা আমার দরকার। আমি argent পাসপোর্ট যেটা যেটা করতে দিয়েছিলাম ২০২২ সালে। সব ডকুমেন্টস দালাল ছাড়া আমরাই করেছিলাম passport যে দিন নিবো ঐদিন থানা থেকে কল আসে সংগ্রহ করার জন্য। আমি আর আমার বোন যাই পাসপোর্ট নিতে। এর পর তার রুম এ ভালো ব্যবহার কি করি কেন যাবো এইগুলো নরমাল ব্যাপার ask করলো। But রুম থেকে যখন বের হলাম তখন টাকা দাবি করে বসলো ২ হাজার। আমরা বললাম এতো টাকা কোথায় পাবো। আমি স্টুডেন্ট 1000 টাকা রাখেন। দুইজন মেয়ে মানুষ বেশি প্রতিবাদ ও করতে পারি নি যদি কোনো ঝামেলা করে। তাই ১০০০ টাকা দিয়ে পাসপোর্ট নিয়ে এসেছি। যদিও মন থেকে দেই নি।

গাজীপুর, Dhaka 25 August 2026 3 views DK3RXG7E
0 Comments
Paid Land Office ৳17.0K

নামজারি

আমার বাবা নিরক্ষর মানুষ একটা জমি কিনসিলাম তারপর সেটার নামজারি করতে গেলে বলে ২০০০০ হাজার টাকা লাগবে, না হলে হবে না পরে অনেক অনুরোধ এর পর ১৭০০০ হাজার টাকায় রাজি হয়ে কাজ করে দেয়

নোয়াখালী, কবিরহাট উপজেলা, Chattogram 25 August 2026 3 views CTQ5NPTB
0 Comments
Paid City Corporation ৳200

জন্ম নিবন্ধন

বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য ঘুষ হিসাবে ২০০ টাকা চাওয়া হয়। অফিস বসে থাকা দায়িত্বশীল ব্যক্তি ওই টাকা ঘুষ হিসাবে দাবি করেছেন।

ঢাকা নর্থ সিটি করপোরেশনের ওয়ার্ড ২৫, Dhaka 25 August 2026 3 views DKL8ZB4R
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি

জমির নামজারি করার জন্য ঘুষ ছাড়া ৪বার আবেদন করেছিলাম। প্রতিবারই ফেরত দিয়েছে। শুনানি ছাড়া আবেদন বাতিল করে দিত। ৫ম বার ঘুষের টাকার পরিষদের পরপরই মিউটেশন হয়ে যায়।

নোয়াখালী, Chattogram 25 August 2026 3 views CT2XCLEG
0 Comments
Paid Accounts Office ৳1.5K

ভ্রমণ ভাতা এবং অন্যান্য ভাতা উত্তোলন

হিসাবরক্ষণ অফিস থেকে কোন সরকারি বিল তুলতে ন্যূনতম ফাইভ পার্সেন্ট ঘুষ তাদেরকে দিতে হয়। এটা সারা দেশের সব হিসাবরক্ষণ অফিসেই হয়।

আজমিরীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SYEME9ML
0 Comments
Paid Sub-Registry Office ৳120.0K

জমি রেজিষ্ট্রেশন ও নামজারি

রেজিষ্ট্রেশন করতে লাগে, ১৫-২০০০০ টাকা, আর নামজারি করতে লাগে ১১৫০০ টাকা, তবে মান্দির পুতেরা ১,২০,০০০ টাকার নিচে কোন কাজই করেনা, সাথে দলিল লিখক দের যোগ সাজশে চলছে রমরমা

টেকনাফ, Chattogram 25 August 2026 3 views CTFA27EN
0 Comments
Paid City Corporation ৳250.0K

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ

আমাদের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করার জন্য ইন্সপেক্টর এসে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স ধার্য করার ঠান্ডা হুমকি দেয় এবং প্রস্তাব দেয় যে যদি আমি ২৫০,০০০ টাকা তাদের 'অফিস প্রসেসিং' এর জন্য দেয়, তারা সেটি কে ন্যায্য যেটা হয়, সেটা ধার্য করবে যেটাকে তারা একটি অনুগ্রহ বা উপকার হিসাবে উপস্থাপন করে। এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ (রিসিজিয়ন-৩) এবং ওয়ার্ড নম্বর ২১ এর অন্তর্ভুক্ত।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK4NHZH8
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্টের এড্রেস ভেরিফাই

আমি পাসপোর্ট করার জন্য নিজেই সব প্রসেসিং করি অনলাইনে, কাগজ জমা দেয়া ছবি তোলা সবই ঠিক গেছে। কয়েক দিন পর পুলিশ ভেরিফাই করতে একটা এস আই কল দেয়। বলে যে ভেরিফাই করতে আসবে না কিছু টাকা দিলেই হবে, আমি বললাম এসে দেখে যান। এস আই বলছে না লাগবে না। পরে ৫০০ টাকা দিছি বিকাশে, টাকা দেয়ার পর কল দিয়া বলে ৫০০ টাকায় হবে না আরও ৫০০ দেন।

ঢাকা আগারগাঁও, Dhaka 25 August 2026 3 views DKE3DR78
0 Comments
Paid Passport Office ৳4.5K

পাসপোর্ট তৈরি করতে

আমি পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ পাসপোর্ট করতে যাই ভুইঘর,সে খানে ১০১ নাম্বার রোমের ডাটা এন্টিওপারেটর যে প্রথম পাসপোর্ট ফাইল জমা নেয় সে আমার পাসপোর্ট নেবার সময় খুটি নাটি ভুল দেখায় নামে ফুলিস্টপ দিছি হবে না।তারপর বাহিরে কম্পিউটার এর দোকানদার এর কাছে ঠিক করতে গেলে সে বলে এটা আপনাকে হয়্রানি করবে ৪৫০০ টাকা দেন আমি করিয়ে দিচ্ছি।আমার যেহেতু পাসপোর্ট দরকার তাই আমি পাসপোর্ট করতে টাকা দেই পরে একই দিন অই লোক আমার ফাইল জাম নিলো কোন ভুল দরলো না। আর কম্পিউটার এর দোকান দার আমার ফাইলে চিহ্ন দিয়া দিছে এবং আমার ফাইল এর ছবি তার What's apps পাইছে।।তারপর আমি কয়েক দিনের ভিতর পাসপোর্ট পাই।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DKVHNYSE
0 Comments
Paid Other public office ৳200.0K

গৃহায়ণ কর্তৃপক্ষ

গৃহসম্পদ হস্তান্তর অনুমতি নেওয়ার জন্য আবেদন করি। কয়েকদিন ঘোরাঘুরি করে বুঝতে পারলাম সিস্টেমটা প্যাকেজ প্রথা। সিদ্ধান্ত নিলাম নিজেই চেষ্টা করব। রাজশাহী ঢাকা কয়েকবার দৌড়াদৌড়ি করলাম। কয়েক টেবিলে অল্প টাকার ঘুষ গুলো পরিশোধ করলাম। প্রায় ২০ হাজার টাকার কাছাকাছি খরচ করে অনুমতি মিলল না। অবশেষে প্যাকেজ সিস্টেম এর কাছে আত্মসমর্পণ করলাম।

রাজশাহী, Rajshahi 25 August 2026 3 views RJ77PEA4
0 Comments
Paid Land Office ৳40.0K

জমি রেজিস্ট্রী

জমি রেজিস্ট্রি বাবদ খরচ হয় নূন্যতম খরচ 1170 টাকা যেখানে সরকার নির্ধারিত ফি বাট ওদের সিন্ডিকেট এবং ওদের কারণে রেজিস্ট্রি করা যায় না রেজিস্ট্রি করতে গেলে বিভিন্ন ধরনের অযুহা দিয়ে তারা জনগণের কাছ থেকে আরো অর্থ হাতিয়ে নেয় । সেটা হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া সাব রেজিস্ট্রি অফিস এখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কিছু সিন্ডিকেটের কারণে যদি পুলিশ প্রশাসন তাদের নাকের ডগায় বসে করতেছে কিন্তু তারা কিছুই বলতেছে না কারণ তারা ওদের সাথে সম্পর্কিত সরিষার মধ্যে ভূত তাড়ানোর মত অবস্থা।দালালকে টাকা দেওয়া হয়েছে বেশি যাতে দলিল ওঠায় দেয় কিন্তু দলিলটা উঠায় না দিয়া সে শুধু ঘুরায় আর ঘুরায় এটা সব জায়গায় একই অবস্থা সেখানে অফিসের কর্মকর্তারা হচ্ছে এক নম্বর বিশ্ব চোর ওদের আস্কারা পাইয়া দালালরা আরো বেশি পরি

কেন্দুয়া, Dhaka 25 August 2026 3 views DKPMTMPY
0 Comments