সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ফায়ার লাইসেন্স

নতুন ফ্যাক্টরি স্থাপনের জন্য সার্টিফিকেট আনতে গেলে ১২০০ টাকা সরকারি ফান্ডে জমা দেয়ার বিপরীতে ২০০০০ টাকা দাবী করেন, সম্ভবত ১৮০০০ টাকা দেয়া লাগছিলো। পরের বছর রিনিউ করতে ২০০ না ৫০০ না ১০০০ টাকার বিপরীতে ৫০০০ টাকা আদায় করেন, এবং সরকারি কোথায় কোন তথ্য পাওয়া যাবে নিজে টাকা জমাদান করলে, এমন কোন তথ্য দিয়ে হেল্প করেননি।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRPNMQUA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কোর্টের নোটিশ জারিকারক নোটিশ জারি বাবদ

মামলা ফাইল করার পর বিবাদী বরাবর নোটিশ জারি হলে বাদি বা মামলাকারী নোটিশ জারি কারককে ৫০০ টাকা না দিলে নোটিশ টি প্রাপককে না দিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলো।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH4Y8G9R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি আরব আমিরতের দুবাই তে থাকি। আমার বাড়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বিজয়পুর ডাকঘরের অন্তর্গত রতনপুর গ্রাম। আমার পাসপোর্ট সত্যতা যাচাই করার জন্য পুলিশকে 10000 ( দশ হাজার টাকা পরিশোধ করতে হইছে। যেটা আমার ছোট ভাই দিয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3K5GT6
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

সকল সেবা

পাসর্পোট তৈরি করার জন্য NOC নিতে গেছিলাম, বলে 500 টাকা লাগবে, কেনো লাগবে বলে আপনি করেন তাহলে, আর প্রতিটা শিক্ষকের কাছ থেকে প্রতিটা কাজের জন্য টাকা চায়, তাহার একক দৌরাত্মে প্রতিটা প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা অতিষ্ঠ।

কুমারখালী, কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHAHQTKZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

এক্সরে রিপোর্ট

ডাক্তার এক্সরে করতে দিয়েছিল। রির্পোট বনার সময় ওখানে কর্মরত স্টাফ বলে ২০০ টাকা দেন তাহলে রিপোর্ট পাবেন। যেখানে টেস্ট করতে লাগসে ১৫০ টাকা রিপোর্ট তুলতে লাগলো ২০০। আমার সোনার বাংলাদেশ

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFDX4MG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

এলজিইডি,রাজশাহী

এলজিইডি নতুন ঠিকাদার তালিকাভুক্তির ক্ষেত্রে মালিক পুরুষ হলে ৫০০০ টাকা + 15% Vat =৫৭০০ এর মতো নেওয়ার নিয়ম, মহিলা মালিক হলে ৩০০০+15% vat 450 টাকা নেওয়ার নিয়ম। কিন্তু সমানে ফাইল প্রতি ৯০০০ থেকে 12000 টাকা পযন্ত নিচ্ছে।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJUUYYTR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী

আমি প্রথমে ভূমি অফিসে যাই নামজারী করার জন্য, একজন ভূমি কর্মকর্তা আমার কাছে ৬ হাজার টাকা চাইল। টাকা না দিলে নামজারী হবে না। আমাকে অনেক ভয়ভীতি প্রদর্শন করল। আমি চিন্তা করলাম মাত্র ৬ হাজার টাকার জন্য আমার ১৬ লাখ টাকার জমি বিক্রি করতে পারছি না। বাধ্য হয়ে রাজি হইলাম। সে কর্মকর্তা ১ হাজার টাকা নগদ চাইল, দিলাম। বাকিটা কাজ হবার পর কিন্তু কাজ আর হইল না। পরে আমি ২০২৫ সালে অনলাইন আবেদন করেছিলাম, আবেদন ক্যান্সেল করে দিসে। আবার ২০২৬ সালে ভূমি অফিসে যাই, এবার অন্য কর্মকর্তা ৭ হাজার টাকা চাইল। ইনিও আগের মতই ভয়ভীতি প্রদর্শন করলেন। বাধ্য হয়েই টাকা দিই। এবার নামজারী হয়ে গেল। সরকারি অফিস মানেই টাকা কামানোর জাদুকরী ম্যাশিন।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KH8RE2A6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

থানায় মিথ্যা মামলা গ্রহণ করে হয়রানি করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার তদন্ত কর্মকর্তা একলক্ষ টাকা ঘোষ নিয়ে মিথ্যা মামলা গ্রহণ করে আমার বাবাকে আঠারো দিন বিনা অপরাধে জেল খাটানো হয়েছে, আল্লাহ একদিন অবশ্যই এই জুলুমের বিচার করবে, তিনি আসল বিচারক 🙏

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTX4GZRC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

টিকা গ্রহণ

আমার সন্তানসম্ভবা স্ত্রীকে টিটি টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। টিকা দেওয়ার আগে কার্ড প্রদান এবং আমার স্ত্রীকে দ্রুত টিকা প্রদানের শর্তে টাকা দাবী করে সদর হাসপাতাল টিকা কেন্দ্রের আয়া। তাকে ১০০ টাকা দেওয়ায় তৎক্ষণাৎ টিকা প্রাপ্তির সুযোগ মেলে।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHN2YCNP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

কোর্টের রায় বাস্তবায়ন ও নামজারি

কোর্টের রায় বাস্তবায়ন ও নাম জারিতে তাদের দিতে বাধ্য হয়েছি। ঘুষ ছাড়া কোন ফাইল লড়ে না। তাদেরকে বিকাশ ও নগদ টাকা ৫০০০০+ (পঞ্চাশ হাজার +) দেয়া লাগছে।

লাকসাম সাব রেজিষ্ট্রেশন অফিস ও ভূমি অফিস এবং নাঙ্গলকোট ভূমি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4QGPBZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

আমি নিজে অনলাইনে আবেদন করছি সেই কপিসহ আমার অন্যান্য ডকুমেন্টস নেই ইউনিয়নপরিষদে গেছি এখন তারা আমার ডকুমেন্টসহ জমা নেবে না তারা বলতেছে যে এখান থেকে করতে হবে । আমি বললাম কেন তারা বলতেছে এখান থেকেই করতে হবে না হলে হবে না এবং আপনাকে 300 টাকা জমা দিতে হবে আমার বাচ্চার বয়স এক মাস এর কম ছিল ।

সোনামূখী, কাজিপুর উপজেলার সিরাজগঞ্জ জেলা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJSAVHJV
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০০ লাখ

মিউনিসিপ্যাল ট‍্যাক্স নির্ধারণ

পৌর কর নির্ধারণ নোটিশ পেয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের (ঢাকা উত্তর) অফিসে যাই। আমাকে বলা হয় ২০২২ থেকে বর্তমান সাল পর্যন্ত প্রায় ৭ লক্ষ টাকা বকেয়া প্রদান করতে হবে (যদিও বিগত সময়ে কখনোই এই করের নোটিশ দেয়া হয়নি)। তাই সেই কর কমিয়ে নির্ধারণ করার জন‍্য প্রায় দেড় লক্ষ টাকা দাবি করা হয় এবং শেষে এক লক্ষ টাকায় রফা হয় ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8TRM3F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

Recieving official letter through Dhaka Post Office

Upon recieving an offical letter that was delivered to home, the person came and provided letter and demanded some money as fee for tea and biscuit by the dhaka post office. He didnt state a clear amount therefore provided 100 taka

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC9KZB9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

আমার নামজারি র্দীঘদিন আটকে ছিলো, অফিসের কম্পিউটার অপারেটরকে টাকা না দিলে ফাইল ছাড়ে না।

কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHHTBMU2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০.০ হাজার

বেসরকারি প্রতিষ্ঠান এর প্রমোশন ফাইল

আমার সহকারী অধ্যাপক এর প্রমোশন ফাইল ময়মনসিংহ আঞ্চলিক অফিসে জমা ছিলো এবং ডিডি ৪০০০০ টাকা দাবি করেছিলো, না দিলে প্রোমোশন হবে না, পরে দাবিকৃত টাকা দিছি এবং প্রমোশন হইছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYVSMA5V
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

কল্যাণ ট্রাস্টের টাকা উত্তলোন

আমার বাবা দাখিল মাদ্রাসা থেকে রিটায়ারমেন্ট করে। কল্যাণ ট্রাস্টের টাকা তুলতে এই টাকা দিতে হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKF5CWVB
মন্তব্য