সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩২১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ট্রাফিক পুলিশ

রোড চেকিং

ঢাকা হতে গাজীপুর যাওয়ার পথে গাড়ি আটকিয়ে ঘুষ চেয়েছে। নাহলে 10000 টাকা মামলার ভয় দেখিয়েছে। 1200 ঘুষ খেয়েছে।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳১.২ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKWB9MMM
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন

পেনশন টাকা উত্তলন করতে গেলে ৫০ হাজার লাগবে বলছে পরে ৩০ হাজার না দিলে দিবে না। বিভিন্ন সমস্যা দেখায় কিন্তু কোনো সমস্যা নেই কাগজপত্র সব ঠিক আছে।

ঘুষ দিয়েছি
কানাইঘাট ৳৩০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ SY9FH48V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নিজে নিজে আবেদন করেছিলাম অনলাইনে, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল রিমার্কসের লেখা ছিল অ্যাটেস্টেড করা নাই। পরে একই ডকুমেন্ট দিয়ে তারা করে দিয়েছিল অতিরিক্ত বারোশো টাকা নিয়েছিল।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.২ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTGT4ET6
মন্তব্য
কর অফিস

চট্টগ্রাম Tex zone

টেক্স ফাইল জমা দিতে গেলে তাদের দাবি একটাই টাকা দিতে হবে৷ টাকা ছাড়া একটা কাগজেও তারা সিল দেয় নাহ। নিচ থেকে উপরের সবাই একই। আমি চাই সরকার তাদের সম্পত্তি গুলা পর্যালোচনা করুক। একজন ক্লার্ক এর কীভাবে চিটাগং এর মত ব্যাস্ত নগরীতে ভবনের মালিক হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTLJV5UL
মন্তব্য
পাসপোর্ট অফিস

নামের মাঝে এবং ঠিকানায় সমস্যা ছিল, সেটা সার্টিফিকেট অনুযায়ী সটিক ভাবে করে দেয়ার জন্য

আমার একজন ভাতিজির তার পাসপোর্ট নাম ও ঠিকানা ভুল আসে কিন্তু আমরা যখন সেটা জানাই তখন তারা বলে আমাদের ভুল কিন্তু আমরা এটা সাটিফিকেট অনুযায়ী দিয়ে এসেছিলাম এবং আমাদের এটা করা জরুরি ছিল কিন্তু ভুল করে এবং পরবর্তীতে আমাদের বলে এটা সংশোধন করতে হলে একটা উপায় আছে সেটা ঢাকা মেইন অফিসে গিয়ে করাতে হবে কিন্তু ১ লক্ষ টাকা লাগবে কিন্তু আমরা শেষ মেষ ৬৫ হাজার টাকা দিয়ে তারপর কাজ করাতে হয় কারণ আমার ভাতিজির স্বামী বিদেশ থাকেন যার ফলে তার যখন ভিসা প্রসেসিং হয় তখন আমরা এ সমস্যা পরি এবং সেই ঘোষ দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳৬৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ SY2GX9HZ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি পাসপোর্ট এর ফাইল জমা দিতে গেছিলাম, ফাইল সব ঠিক থাকার পরেও জমা নেয়নি, পরে এজেন্সি এর মাধ্যমে ঘোষ দিয়ে জমা দিতে হয়েছে, পরে পুলিশ ভ্যারিফিক্যাশনে ও ঘোষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
Sylhet ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ SYZVP4CQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

E passport Application Documents Submission

আমি গত সপ্তাহে পাসপোর্ট এর প্রয়োজনীয় সব কাগজ জমা দিয়ে বারোমেট্রিক দিতে গিয়েছিলাম কিন্তু জমা কাউন্টার তা নেয় নি। বলে যে ডকুমেন্ট ওকে নাই। পরে, বাইরে ফটোকপির দোকানে যেতেই দোকান্দার বলল যে আমাকে ২০০০ দেন কিছুই লাগবে না আমি করে দিচ্ছি। সেখানে আমি ১৫০০ টাকায় রাজি হলে আমার পেপারে কি একটা স্পেলাম সাইন দিয়ে দেয় যা দেখে জমা কাউন্টার আর কিছুই না দেখে আমার ফাইল টা নিয়ে আমার বায়োমেট্রিক নিয়ে নেয়। সেখানে সবার ই এক ই চিত্র ।সবার ই স্পেশাল সাইন লাগে না হলে জমা হয় না।

ঘুষ দিয়েছি
Jamalpur ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ MYD8R7EY
মন্তব্য
ভূমি অফিস

খাজনা অনলাইন করানোর জন্য গিয়েছিলাম

আমার খাজনার অনলাইন করার ছিল কিন্তু কেউ কোনভাবেই কোন সাহায্য করছিলো না ।পরে আমি ঘুস দিয়েছি প্রথমে ভুমি অফিস তেজগাঁও এ ২০০০ টাকা এবং পরে মিরপুর 12 এর ভুমি অফিস এয়ারপোর্টের এর পেছনে সেখানে দিয়েছি 15000tk মোট আমি 17000 টাকা দিয়েছি । মিরপুরের ভুমি অফিস এর কর্মকর্তা আমাকে বলে সাধারণত 5000 নেয় কিন্তু অনলাইন হয়ে গেলে তো আর ওনার কাছে আসব না তাই 15000 টাকা নিয়েছেন ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৭.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK37XX62
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু

পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা করতে গিয়েছিলাম ফটিকছড়ি থানায়, সেখানে থাকা অফিসার আমার কাছ থেকে নাস্তা পানির নাম করে ৩০০টাকা নেয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩০০
২৪ আগস্ট ২০২৬ CTN8J3B5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদেশে যাওয়ার আগের ট্রেনিং ও ম্যানপাওয়ার

সরকারি খাতে জমা হয় ২০০ রেখেছে ৫০০ ম্যানপাওয়ারের জন্য ৯৫০০ দিয়েছি

ঘুষ দিয়েছি
পটুয়াখালী ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ BREVM9WY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশ লাইসেন্স

যেকোনো পরিবেশ ছাড় পত্রের জন্য পরিবেশ অধিদপ্তর রয়েছে সেখানে ঘুষ ছাড়া কিছু হয় না আমার একটা ডায়াগনস্টিক সেন্টার এর পরিবেশ ছাড়পত্রের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে এবং দেওয়া হয়। পরিবেশ কর্মকর্তার নাম —

ঘুষ দিয়েছি
Bhola ৳৫০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ BRLMS6DG
মন্তব্য
ভূমি অফিস

বিদেশ থেকে আসা পাওয়ার এটর্নি রিপোর্ট ভাবতে

উপজেলা ভূমি অফিস মৌলভীবাজার আমার কিছু জায়গার পাওয়ার দিয়েছে আমার আপন দুই ভাই আমার নামে 👉ঢাকা মন্ত্রণালয় থেকে আসতে লেগেছে ৫/৬ দিন 👉মৌলভীবাজার ডিসি অফিসে জমা দেওয়ার পরে নিচ থালা থেকে ৩য় থালায় যেতে সময় লেগেছে ১৪/১৫ দিন 👉সরকার বাজার ইউনিয়ন ভুমি অফিসে আসতে লেগেছে ১৫/২০ দিন 👉ভুমি অফিসার একটা সামন্য ভুল ধরলেন চাহিদা ছিল ২০ হাজার দিলাম ৫ হাজার বিকাশে 👉তিনি পাঠালেন মৌলভীবাজার কানুনগো অফিসে রিসিভ করলেন অফিস সহকারী শারমিন পরের দিন থেকে তিনি ছুটিতে গেল এক সাপ্তাহ । 👉ছুটি থেকে আসার পরে দেখা করলাম ভাব নিয়ে বললেন আমাদের কাজের সিরিয়াল আছে সিরিয়াল মতো কাজ করতে হবে । 👉আমি বললাম এটা ৩ মাসের মধ্যে রেজিস্ট্রার করতে হয় সময় আছে ১৫ দিন বাকি 👉শেষ মেশ ২০ হাজার টাকা দিয়ে কাজ হয়েছে(দরদাম করার রেকর্ডওডিও আছে

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳৫০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ SYBEVV7H
মন্তব্য