সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার ট্রেড লাইসেন্স নবায়ন ফি 530 টাকা। নবায়ন ফি ও 530 টাকা লেখা কাগজে কিন্তু সে আমার কাছ থেকে 600 টাকা নিয়েছে বলে রেট নাকি বাড়ছে এটা এখন যথাযথভাবে যুক্তি কতটুকু জানি না।

গ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTMVMKUR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

নাম খারিজ

নাম খারিজ. খাজনাদিতে যেয়ে বলে নেওয়া হবে না , আগে নাম খারিজ করতে হবে , etc.., বড় কতগুলো কাগজ দেখিয়ে দিয়ে উদাহরণ দেখান, ৫/৬ জনের signs লাগবে এবং সবাই কে টাকা দিতে হবে, জমি ঠিক রাখতে হলে আমাদের বাঁধ‍্য হয়ে দিতে হবে...তাই দিলাম , "উপায় নেই গোলাম হোসেন "

সাভার, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKZT5G5Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ডিএসপি ফান্ড উত্তোলন (DSP Fund Withdrawl) - Bangladesh Navy - Part 3

আমার যেহেতু টাকাটা লাগবেই, বাধ্য হয়ে ৩০ হাজার টাকা দিলাম এবং ৫ দিনের মাথায় আমার একাউন্টে টাকা চলে আসল। এই হল আমাদের দেশের অবস্থা, আমাকে আগেই আমার কলিগ যারা রিটায়ার করেছে তারা বলেছিল, ঘুষ দিলে সাথে সাথেই দিয়ে দেয় এবং না দিলে ১ বছরেরও বেশি লাগে ন্যায্য টাকা পেতে। আমি তারপরও মনে করেছিলাম, আমার প্রতিটা টাকা ঘামে ঝরানো সৎ উপার্জনের টাকা। কোন ঝামেলাই হওয়ার কথা না। কিন্তু আমিও ধরা খেলাম। শুনেছি Bangladesh Army এর সদস্যদের নাকি আরও বেশি টাকা ঘুষ দেয়া লাগে। সামনের বছরের এপ্রিলে আবার পেনশনের এককালীন টাকা পাওয়ার কথা। এইবার যে কত টাকা ঘুষ দেয়া লাগে আল্লাই মালুম। দেশে কি এই ঘুষ বাণিজ্য বন্ধ হবে না?

কচুক্ষেত, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6X38P9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬০০

জোরপূর্বক ঘুষ

আমি গত 20-08-2026 তারিখ পান্থাপথের রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। পাশে সংযোগ সড়ক ছিলো আমি সোজা রাস্তায় যাচ্ছিলাম ইন্ডিকেটর ব্যবহার করে। আমি আমার লাইন পরিবর্তন করিনি। তাছাড়া আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম অনেকগুলো গাড়ি সেদিক দিয়েই যাচ্ছিলো। আমাকে হঠাৎ ট্রাফিক সার্জেন ডাক দেয় । এবং গাড়ির সকল প্রয়োজনীয় কাগজ দেখাতে বলে। আমি সব দেখাই । সবকিছু ঠিক ছিলো। তিনি হঠাৎ বলে আপনি ট্রাফিক রুলস ভঙ্গ করেছেন আপনার 1200 টাকার মামলা হবে। আমি সংকিত হয়ে যাই কোন ভুল না থাকাতেও হঠাৎ ডাক দিয়ে এ কেমন কথা। সাথে সাথে পেছন থেকে এক কন্সটেবল এসে বলে আপনি স্যারকে 600 টাকা দেন নয়তো 1200 টাকার মামলা নিয়ে যান। আমি 500 টাকা দিতে চাইলেও তারা আমার কাছে একরকম জোরপূর্বক 600 টাকাই নেয়।

পান্থাপথের আসে পাশে কোথাও (মনে নেই), ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKZT8WKJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

আমি যখন নিজে নিজে এ্যাপ্লিকেশন করে পাসপোর্টের ফাইল জমা দিতে যায়, আমার সকল ডকুমেন্টস চেক করার পর কোন কিছু ভুল ধরতে পারেনি, তারপর খুজে বের করলো তুমি তো স্টুডেন্ট পাসপোর্ট বানাচ্ছো তোমার স্টুডেন্ট আইডি কোথায়, আমি বললাম আপনাদের তো ওয়েসাইটে অথবা কোথায় লেখা নাই যে স্টুডেন্ট আইডি কার্ড লাগে, ও বলে সোজা বলে দেয় স্টুডেন্ট আইর্ডি কার্ড ছাড়া হবে না,তার রুম থেকে বের হওয়ার সাথে সাথে দরজার সামনে থাকা আনসার সদস্য রাকিব আমার ফাইল হাতে নিয়ে বলে তুমি যদি চাও আমি করিয়ে দিতে পারবো ২৫০০ টাকা লাগবে, তারপর আমাকে ২৫০০ টাকা দিয়ে করতে হয়েছে।

গাবুয়া পাসপোর্ট অফিস নোয়াখালী মাইজদী।, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT7RPWDP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

আমি যখন নিজে নিজে এ্যাপ্লিকেশন করে পাসপোর্টের ফাইল জমা দিতে যায়, আমার সকল ডকুমেন্টস চেক করার পর কোন কিছু ভুল ধরতে পারেনি, তারপর খুজে বের করলো তুমি তো স্টুডেন্ট পাসপোর্ট বানাচ্ছো তোমার স্টুডেন্ট আইডি কোথায়, আমি বললাম আপনাদের তো ওয়েসাইটে অথবা কোথায় লেখা নাই যে স্টুডেন্ট আইডি কার্ড লাগে, ও বলে সোজা বলে দেয় স্টুডেন্ট আইর্ডি কার্ড ছাড়া হবে না,তার রুম থেকে বের হওয়ার সাথে সাথে দরজার সামনে থাকা আনসার সদস্য রাকিব আমার ফাইল হাতে নিয়ে বলে তুমি যদি চাও আমি করিয়ে দিতে পারবো ২৫০০ টাকা লাগবে,তারপর আমাকে ২৫০০ টাকা দিয়ে করতে হয়েছে।

গাবুয়া পাসপোর্ট অফিস নোয়াখালী মাইজদী।, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT26BXB8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নবায়ন

আমার এনআইডি কার্ডে নামের আগে (মো:) আর সার্টিফিকেটে (মোহাম্মদ)। এইটা নাকি বড় মোহাম্মদ ছোট মোহাম্মদ !!? তাই পুলিশ ভেরিফিকেশন করতে আসা ফেনী দাগনভূঁইয়া থানার এস আই ২০০০টাকা দাবি করেন। বললাম আমার কাছে ১০০০ আছে, আর নাই। তখন উনি বললো আপনে টাকা আনার ব্যবস্থা করেন। আমি নামাজটা পড়ে আসি।

ফেনী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTNCXWBL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Dhaka University

ট্রান্সক্রিপ্ট তুলতে গিয়েছিলাম ১৪ দিন না দিয়ে ফেরত দিয়েছে। এরপর টাকা নিয়ে দিয়েছে। যদিও আমার সব কাগজ ঠিক ছিল।

ঢাবি, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4JLLJV
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৩ হাজার

মেডিকেল রোগী এডমিশন নেওয়ার সময়

আমি ইমারজেন্সি রোগী নিয়ে মেডিকেল এ এডমিশন নেওয়া মুহূর্তে। আয়া,লিফট ম্যান,দালাল

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTXC86TU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

PCC

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য এপ্লিকেশন করেছিলাম। পেমেন্ট রিকনসিলিয়েশন হওয়ার পরের স্টেপগুলো হচ্ছিল না। পরে লাকসাম থানায় যাওপর অফিসারকে ৫০০ টাকা দিতে হয়, টাকা দেয়ার পরদিনই ওসির সাইন সম্পন্ন হয়ে গেল!

Cumilla, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3HRM7J
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্টের এপোয়েন্টর জন্য অতিরিক্ত ফি (দালাল মারফত)

পাসপোর্ট অফিসে ফাইল জমে দিতে গিয়ে তারা সামান্য ভুল ধরিয়ে ফিরিয়ে দেয়। কিন্তু দালাল মারফত জমা দিলে সেই ভুলকে কর্তৃপক্ষ আমলে না নিয়ে জমা নেয় এবং আমি ফিংগার দিতে সমর্থন হই।

সিলেট পাসপোর্ট অফিস, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYYST8LU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৮.০০ লাখ

ভূমি অধিগ্রহণের টাকা তুলতে গিয়ে ঘুস

নুরনগর হাউজিং এর ভূমি অধিগ্রহণের 22100000 টাকা তুলতে গিয়ে 3800000 আটত্রিশ লাখ ঘুস দিতে হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রাহাততার পুল এর মাধ্যমে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKHS4RP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

Police Verification - (SB)

আমার পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার সময় এসবি অফিসে(স্পেশাল ব্রাঞ্চ) গেলে অফিসার আমার কাছে ৮০০ টাকা চায় বলে এটা নাকি অফিস খরচ, তখন আমি আরো দেখি অন্যান্যদের ফাইল গুলো জমা দিচ্ছে সাথে টাকার বান্ডেল দিচ্ছে। আমি যেহেতু দালাল ছাড়া নিজে করেছি তাই আমার কাছে আলাদা টাকা চাচ্ছিলো। পরে আমি ৫০০ টাকা অফার করলে উনি আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে, আমি আর কিছু না বলে চলে আসি। কিছুদিন অপেক্ষা করার পর যখন দেখলাম এপ্রোভ হচ্ছে না তখন আমি আবার গেলাম অফিসে। এবার ৮০০ টাকা দেওয়ার পর উনি হাসতে হাসতে আমার ফাইল সাবমিট করসে। অথছ আমি ইমারজেন্সি পাসপোর্টের জন্য বেশি টাকা দিয়ে পাসপোর্টের জন্য এপ্লাই করসিলাম, আমার ১-১০ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা ছিলো। সেখানে আমার পাসপোর্ট পাইতে ১ মাসের মিত লাগছে।

Noakhali, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTF5JJ5J
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সার্টিফিকেট নতুন করে তোলা

সার্টিফিকেট হারিয়ে গেলে নতুন সার্টিফিকেট এর জন্য অতিরিক্ত টাকা এবং অনেক ঝামেলা পোহাতে হয়েছে

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTY8NXJE
মন্তব্য