সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

মিস কেস আবেদন করছি টাকা ছাড়া ফাইল জমা করে না

আমি ফুলবাড়ী উপজেলা ভুমি অফিস মিস কেচ আবেদন জমা করছি কিন্তু অফিসের বড় বাবু (—)কে ফাইল দিলাম ওনি নিলো আর বললো তোমারা দিলেন হামরা নিলোং এ কথা বললো তাতে কেন জানি আমার সন্দেহ হলো পরে একজন কে জিজ্ঞেস করলাম কেন ওনি এই কথা বললো ঐ ব্যক্তি বললো বুঝলেন না টাকা ঘুষ চায় পরে ১০০০ টাকা ঘুষ নিয়ে আবেদন ফাইল করছে। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিল গেলেই টাকা চায় । — প্রচন্ড লেভেলের ঘুস খোর,

ফুলবাড়ী, কুড়িগ্রাম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNMWQF28
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৩০ লাখ

বিডিএস খতিয়ান জরিপ

BDS জরিপ এ জমির খতিয়ানের জন্য 160000 টাকা ঘুষ দিতে হয়েছিল। এখন পরবর্তী খতিয়ানের signature এর জন্য 70000 টাকা দিতে বাধ্য হয়েছি। কক্সবাজার এর সবাই এটি দিতে বাধ্য। তারা সব মিডিয়া টাকা দিয়ে সমঝোতা করে নিয়েছে। এখনো ঘুষ নিচ্ছে প্রকাশ্যে

কক্সবাজার, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTAFCYXF
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.০ হাজার

রেস্টুরেন্টের ভেট জমা দেয়া

আমরা প্রতি মাসে রেস্টুরেন্টের ভেট জমা দিয়েই ৬০০০ টাকা বাকি ৪০০০ টাকা এক্সট্রা তাদেরকে ঘুষ দেয়া হয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPJ68ME
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

ঘুষ না দিলে বিভিন্নভাবে হয়রানি করে।বলে ওর কাছে যান ওর কাছে যান। এই আনেন, এত টাকা লাগবে,সময় লাগবে আর কন্টাক্ট করে ঘুষ দিলে কাজ হয়ে যায় ঢাকা নর্থ সিটি করপোরেশন, অঞ্চল 5

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKWRZ4KQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

ভূমি অধিগ্রহণ চেক গ্রহণ

অধিগ্রহণ চেক গ্রহণ, সাল ২০২০-২০২১ মাধ্যম বিকাশ/ক্যাশ মূল টাকার ১.৫% ২/৩ জন মিলে খেয়েছে। তাদের পেছনে কেউ ছিল হয়ত। জেলা প্রশাসক কার্যালয়, এল এ শাখা

রংপুর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNYFVDBM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

চাকরিতে যোগদানের পর বেতন করার জন্য জন প্রতি ২০০০/- দিতে হয়েছিল। পরবর্তীতে জিপিএফ এর একাউন্ট খোলার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJVG78X
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩০.০ হাজার

নতুন পাসপোর্ট করা

আমার ইমারজেন্সি পাসপোর্ট লাগতো তাই আমি করছিলাম কিছু করার ছিল না অসহায় হয়ে গেছিলাম আমি। এর মাঝে আবার দেশের আইনের জটিলতা ছিল এগুলো আরো কিছু ঘাটতি ছিল।

ফেনী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4DJ5SR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

প্রতিবন্ধী নিবন্ধন

প্রতিবন্ধী নিবন্ধনের আবেদন যে নিচ্ছিল সে ২০০ টাকা দিতে বাধ্য করে। সমাজসেবা অফিসের সহায়ক বা এমন কিছু হবে হয়তো। আমার কাছে ছবি আছে সেই লোকের।

Tala, Satkhira, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHXVCYXN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট আবেদন সব ঠিক থাকার পরে ও জমা নেয় নি, ১৫০০ টাকা দিয়ে দালাল ধফে জমা দিয়েছি

মোলভীবাজার, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYRCPYFK
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.০ হাজার

ডকুমেন্টস এ এই সমস্যা ওই সমস্যা ।কিন্তু সব ঠিক আছে

ডুকুমেন্টস ঠিক থাকলেও তারা একটা না একটা সমস্যা বের করে।তারপর টাকা দাবি করে

Chattogram, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUSSUCJ
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.৫০ লাখ

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়।যাতে হয়রানি না করে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTL686RE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Dls licence

লাইসেন্স আবেদনের জন্য যদি এতো টাকা দিতে হয় বা একটা লাইসেন্স পেতে যদি এতো সময় লাগে তাহলে এই দেশে নতুন ব্যবসায়ীরা ব্যবসা করবে কিভাবে।

dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTHEPL3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করছি।

প্রথম দিন গিয়ে তাদের অসাধু আচরণ দেখে চলে আসছি, তারপর দ্বিতীয় দিন গিয়ে, প্রথমেই বাংলাদেশি নাগরিক কিনা সেটা যাচাই করতে গেছি,তারপর সেখানে ভুল ধরছে, আমার আইডি কার্ডের বাংলাদেশের লোগো ঝাপসা কেন,তার জন্য সত্যয়ন না করেই পাঠিয়ে দিছে। তারপর পুনরায় নতুন আইডি কার্ড প্রিন্ট করে আনার পর যাচাই করে দিছে। তথ্য যাচাইয়ে যাওয়ার পর ভুল ধরলো, আমার জেলায় না করে এখানে আসছি কেন? নিজ জেলায় যেতাম এবং যে ভুল গুলা ধরা প্রয়োজন নেই সেগুলা ধরে পাঠিয়ে দিছে। তারপর এক দালালের সাথে কথা বলে জানতে পারলাম এমন পঞ্চাশটা ভুল ধরতে পারবে, পরে তারে জিজ্ঞাসা করলাম কি ভুল ধরবে একটা উদাহরণ দেন দেখি। সে বল্লো আপনি তো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি কার্ড আছে আপনার? এই কথা শুনার পর কথা না বাড়িয়ে টাকা দিয়ে সমস্ত ভুল ঠিক করে ফেলছি।

মোহাম্মদপুর, ঢাকা।, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRTHSUS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

চাকরী হতে অব্যাহতি নেয়ার জন্য

চাকরী হতে অব্যাহতি নিয়ে অন্য চাকরীতে যোগদান করার সময় ৩০০০টাকা দাবী করে বসে হিসাবরক্ষণ অফিসের অডিটর মহোদয় চা মিস্টি খাওয়ার জন্য। না হলে কাজ দেরী হওয়ার ইঙ্গিত দেয়। টাকা দিয়ে অব্যাহতি বাবদ অফিসের সকল লেনদেন সমাপ্ত করি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK72DJKD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫ হাজার

ভোমরা ইমিগ্রেশন অফিস

আমি আমার অফিস হতে ৩০ দিন ছুটি নিয়েছিলাম। আমার অফিসিয়ালি ৩০ দিনের ছুটি পাশ করাছিল।অফিসিয়াল ওয়েবসাইটেও ছিল সেটা। ওই ছুটির NOC একটা শব্দে সমস্যা ছিল। ওখানকার ইমিগ্রেশন পুলিশ অফিসার(নাম: — )আমার কাছে ৫০০০/- টাকা দাবি করে(জুলাই মাসের ৩য় সপ্তাহে,২০২৬)। আমার স্ত্রী তখন তার imergency অপরেশন এর জন্য চেন্নাইতে আমার জন্য অপেক্ষা করছিল। তার সাথে আমার শাশুড়ী চেন্নাই আপোলে হসপিটালে ক্যান্সারের সাথে লড়ছিল। এমতাবস্থায় আমার টাকাদিয়ে immigration cross করা ছাড়া কোন উপায় নেই।

ভোমরা বন্দর ইমিগ্রেশন, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH5SSBNY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স পেপার বিদেশ যাওয়ার জন্য

পুলিশ ক্লিয়ারেন্স পেপার দরকার ছিলো ,থানায় যাবার পরে বল্ল পাসপোর্ট এর এড্রেস চেঞ্জ করতে হবে অথবা আবার পাসপোর্ট বানাতে হবে এই ইনফরমেশন এ হবে না,পরে টাকার অফার দুয়ে ৭০০০ টাকা নিয়ে করে দিছে।

সখিপুর,ভেদরগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQT2TCB
মন্তব্য