সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্টের আবেদন

আমি সকল কাগজপত্র নিজে ফিল আপ করে অনলাইনে অর্থ পরিশোধ করেছি। তারপর নির্ধারিত তারিখে আমি সিরিয়াল ধরে কাউন্টারে গেছি। বলে অরজিনাল এনআইডি নিয়ে আসেন। অথচ ফটোকপি দেওয়া ছিলো। এরপর বাহিরে গিয়ে অরজিনাল এনআইডি আবার বের করে লাইন ধরে য়ামনে গেছি। এবার সব দেখে বলে সব ঠিক আছে। অরজিনাল স্টুডেন্ট আইডিকার্ড নিয়ে আসেন; সত্যায়িত ফটোকপি দেওয়া ছিলো। আমি ৩০কি.মি দূর লাকসাম থেকে যাওয়ায় এটি সম্ভব ছিল না আনা। তাকে অনুরোধ করার পরও নিলো না। তারপর বাধ্য হয়ে কম্পিউটারে দোকানে যাওয়ার পর ২০০০টাকা দিলে সে ফাইল থেকে আরো কিছু কাগজ কমিয়ে ফেলে। তারপর একটা সিগন্যাল লেখার পর আবার লাইন ধরতে বলে। তারপর কাউন্টারে গেলে এবার কিছু না বলেই সিগনাল দেখে কাগজ জমা নিয়ে নেয়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTEXLT5V
মন্তব্য
ভূমি অফিস

মিস কেস আবেদন করছি টাকা ছাড়া ফাইল জমা করে না

আমি ফুলবাড়ী উপজেলা ভুমি অফিস মিস কেচ আবেদন জমা করছি কিন্তু অফিসের বড় বাবু (—)কে ফাইল দিলাম ওনি নিলো আর বললো তোমারা দিলেন হামরা নিলোং এ কথা বললো তাতে কেন জানি আমার সন্দেহ হলো পরে একজন কে জিজ্ঞেস করলাম কেন ওনি এই কথা বললো ঐ ব্যক্তি বললো বুঝলেন না টাকা ঘুষ চায় পরে ১০০০ টাকা ঘুষ নিয়ে আবেদন ফাইল করছে। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিল গেলেই টাকা চায় । — প্রচন্ড লেভেলের ঘুস খোর,

ঘুষ দিয়েছি
ফুলবাড়ী, কুড়িগ্রাম ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RNMWQF28
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস খতিয়ান জরিপ

BDS জরিপ এ জমির খতিয়ানের জন্য 160000 টাকা ঘুষ দিতে হয়েছিল। এখন পরবর্তী খতিয়ানের signature এর জন্য 70000 টাকা দিতে বাধ্য হয়েছি। কক্সবাজার এর সবাই এটি দিতে বাধ্য। তারা সব মিডিয়া টাকা দিয়ে সমঝোতা করে নিয়েছে। এখনো ঘুষ নিচ্ছে প্রকাশ্যে

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳২.৩০ লাখ
২৪ আগস্ট ২০২৬ CTAFCYXF
মন্তব্য
কর অফিস

রেস্টুরেন্টের ভেট জমা দেয়া

আমরা প্রতি মাসে রেস্টুরেন্টের ভেট জমা দিয়েই ৬০০০ টাকা বাকি ৪০০০ টাকা এক্সট্রা তাদেরকে ঘুষ দেয়া হয়

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTPJ68ME
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ঘুষ না দিলে বিভিন্নভাবে হয়রানি করে।বলে ওর কাছে যান ওর কাছে যান। এই আনেন, এত টাকা লাগবে,সময় লাগবে আর কন্টাক্ট করে ঘুষ দিলে কাজ হয়ে যায় ঢাকা নর্থ সিটি করপোরেশন, অঞ্চল 5

ঘুষ দিয়েছি
Dhaka ৳২৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKWRZ4KQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভূমি অধিগ্রহণ চেক গ্রহণ

অধিগ্রহণ চেক গ্রহণ, সাল ২০২০-২০২১ মাধ্যম বিকাশ/ক্যাশ মূল টাকার ১.৫% ২/৩ জন মিলে খেয়েছে। তাদের পেছনে কেউ ছিল হয়ত। জেলা প্রশাসক কার্যালয়, এল এ শাখা

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.৫০ লাখ
২৪ আগস্ট ২০২৬ RNYFVDBM
মন্তব্য
শিক্ষা অফিস

এস এস সি পরীক্ষার সার্টিফিকেটে বাবার নাম সংশোধন DHAKA EDUCATION BOARD

স্কুলের ভুলের কারণে আমার ssc সার্টিফিকেটে বাবার নাম ভুলে এসেছিল। আমার অন্যান্য সকল ডকুমেন্টে নাম ঠিক ছিলো সেগুলো দিয়ে সংশোধনের আবেদন করি । প্রায় তিন চার মাস হয়ে গেছে তাও সংশোধন হচ্ছিল না। এরপর ঢাকা শিক্ষা বোর্ডে যাই, সেখান থেকে জানানো হয় অনেক আবেদন পড়েছে তাই সংশোধন হতে সময় লাগবে। বের হওয়ার সময় ওই অফিসে কর্মরত একজন ডাক দিয়ে পাশে নিয়ে গিয়ে বলে "খরচ করতে পারলে তাড়াতাড়ি ঠিক হবে "। বিষয়টি সংশোধন করা আমার জন্য জরুরি ছিলো। সেই ব্যক্তি ৫ হাজার টাকা দাবি করে। ২০০০ টাকায় তার সাথে চুক্তি করি। এরপরে দুই দিনের মধ্যে আমার সার্টিফিকেট সংশোধন হয়ে যায় । Se

ঘুষ দিয়েছি
Bakshi Bazar,Dhaka ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKJFJE23
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পে ফিক্সেশন

চাকরিতে যোগদানের পর বেতন করার জন্য জন প্রতি ২০০০/- দিতে হয়েছিল। পরবর্তীতে জিপিএফ এর একাউন্ট খোলার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKJVG78X
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করা

আমার ইমারজেন্সি পাসপোর্ট লাগতো তাই আমি করছিলাম কিছু করার ছিল না অসহায় হয়ে গেছিলাম আমি। এর মাঝে আবার দেশের আইনের জটিলতা ছিল এগুলো আরো কিছু ঘাটতি ছিল।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৩০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT4DJ5SR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী নিবন্ধন

প্রতিবন্ধী নিবন্ধনের আবেদন যে নিচ্ছিল সে ২০০ টাকা দিতে বাধ্য করে। সমাজসেবা অফিসের সহায়ক বা এমন কিছু হবে হয়তো। আমার কাছে ছবি আছে সেই লোকের।

ঘুষ দিয়েছি
Tala, Satkhira ৳২০০
২৪ আগস্ট ২০২৬ KHXVCYXN
মন্তব্য
কাস্টমস অফিস

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়।যাতে হয়রানি না করে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫০ লাখ
২৪ আগস্ট ২০২৬ CTL686RE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Dls licence

লাইসেন্স আবেদনের জন্য যদি এতো টাকা দিতে হয় বা একটা লাইসেন্স পেতে যদি এতো সময় লাগে তাহলে এই দেশে নতুন ব্যবসায়ীরা ব্যবসা করবে কিভাবে।

ঘুষ দিয়েছি
dhaka ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKTHEPL3
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করছি।

প্রথম দিন গিয়ে তাদের অসাধু আচরণ দেখে চলে আসছি, তারপর দ্বিতীয় দিন গিয়ে, প্রথমেই বাংলাদেশি নাগরিক কিনা সেটা যাচাই করতে গেছি,তারপর সেখানে ভুল ধরছে, আমার আইডি কার্ডের বাংলাদেশের লোগো ঝাপসা কেন,তার জন্য সত্যয়ন না করেই পাঠিয়ে দিছে। তারপর পুনরায় নতুন আইডি কার্ড প্রিন্ট করে আনার পর যাচাই করে দিছে। তথ্য যাচাইয়ে যাওয়ার পর ভুল ধরলো, আমার জেলায় না করে এখানে আসছি কেন? নিজ জেলায় যেতাম এবং যে ভুল গুলা ধরা প্রয়োজন নেই সেগুলা ধরে পাঠিয়ে দিছে। তারপর এক দালালের সাথে কথা বলে জানতে পারলাম এমন পঞ্চাশটা ভুল ধরতে পারবে, পরে তারে জিজ্ঞাসা করলাম কি ভুল ধরবে একটা উদাহরণ দেন দেখি। সে বল্লো আপনি তো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি কার্ড আছে আপনার? এই কথা শুনার পর কথা না বাড়িয়ে টাকা দিয়ে সমস্ত ভুল ঠিক করে ফেলছি।

ঘুষ দিয়েছি
মোহাম্মদপুর, ঢাকা। ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKRTHSUS
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

চাকরী হতে অব্যাহতি নেয়ার জন্য

চাকরী হতে অব্যাহতি নিয়ে অন্য চাকরীতে যোগদান করার সময় ৩০০০টাকা দাবী করে বসে হিসাবরক্ষণ অফিসের অডিটর মহোদয় চা মিস্টি খাওয়ার জন্য। না হলে কাজ দেরী হওয়ার ইঙ্গিত দেয়। টাকা দিয়ে অব্যাহতি বাবদ অফিসের সকল লেনদেন সমাপ্ত করি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK72DJKD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোমরা ইমিগ্রেশন অফিস

আমি আমার অফিস হতে ৩০ দিন ছুটি নিয়েছিলাম। আমার অফিসিয়ালি ৩০ দিনের ছুটি পাশ করাছিল।অফিসিয়াল ওয়েবসাইটেও ছিল সেটা। ওই ছুটির NOC একটা শব্দে সমস্যা ছিল। ওখানকার ইমিগ্রেশন পুলিশ অফিসার(নাম: — )আমার কাছে ৫০০০/- টাকা দাবি করে(জুলাই মাসের ৩য় সপ্তাহে,২০২৬)। আমার স্ত্রী তখন তার imergency অপরেশন এর জন্য চেন্নাইতে আমার জন্য অপেক্ষা করছিল। তার সাথে আমার শাশুড়ী চেন্নাই আপোলে হসপিটালে ক্যান্সারের সাথে লড়ছিল। এমতাবস্থায় আমার টাকাদিয়ে immigration cross করা ছাড়া কোন উপায় নেই।

ঘুষ দিয়েছি
ভোমরা বন্দর ইমিগ্রেশন ৳৪.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ KH5SSBNY
মন্তব্য