সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

রিপোর্ট ডেলিভারি

আমি জাতীয় হৃদরোগ হাসপাতাল কিছু টেস্ট করতে দিই, আজ রিপোর্ট আনতে গেলে ২৩৪ নং রিপোর্ট ডেলিভারির রুমের পশ্চিম পাশে থাকা কম্পিউটার অপারেটর সে ১০০ টাকা দাবি করে, তখন আমার মাথা কাজ করতেছিলো না কি করবো, তারপর টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি। টাকা দেওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করে কিছু মনে করলা?

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
২৪ আগস্ট ২০২৬ DKNL4FV7
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ভুমি অফিসে নামজারি করতে গিয়েছিলাম, সরকারি অফিসে বসে সবার সামনে টাকা চেয়েছিল। ৭ কাটা মাটি খারিজ করতে ১১ হাজার টাকা লাগছে।

ঘুষ দিয়েছি
ধামইরহাট ৳৭.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RJ9EMHW4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কাবিননামা উত্তোলন

এর আগে একবার কাবিননামা উত্তোলন করতে গেলে কাজী সাহেব অনেক টাকা দাবী করে। উনি পরিবর্তন হওয়ার পর নতুন একজন ১২০০ টাকা চাইছে এবং আমি পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ BR75GEDW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্মার্ট কার্ড

আমি একদিন স্মার্ট কার্ড নিতে যাই ওই সময় ওই অফিসার আমাকে ৫০০ টাকা দাবি করে। টাকা না দিলে আমাকে কার্ড দিবে না । তাই আমি বাধ্য হইয়া টাকা দেই

ঘুষ দিয়েছি
জামালপুর সদর ৳৫০০
২৪ আগস্ট ২০২৬ MYZXP3XZ
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টিএডিএ বিল উঠানো

ঘুস দেয়া ছাড়া এই এজি অফিসে টিএডিএ তুলা অসম্ভব। তাই বাধ্য হয়ে ঘুস দিয়েছি। সময়কাল ২০২৫-২০২৬ অর্থবছর।

ঘুষ দিয়েছি
ডিমলা উপজেলা, নীলফামারী ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RNLJVAMH
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

LPC

আমার চাকরীর কর্মস্থল বদলী হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য LPC বাবদ ৩০০০টাকা দাবী করা হয়। পরিশোধ না করায় আমার LPC দীর্ঘদিন না পাঠিয়ে আটকে রাখে এবং আমার বেতন পেতে বিলম্ব হয়।পরবর্তীতে সেই টাকা পরিশোধ করে LPC পাঠানো হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT56NKBP
মন্তব্য
শিক্ষা অফিস

Mpo করার জন্য

আমি এনটিআরসিএ এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে জয়েন করার পর এমপিও করার জন্য ঘুষ ছাড়া কাজ হয়নি। প্রথমে ঘুষ না দেওয়ার কারণে ফাইল রিজেক্ট করে দে, পরে টাকা দিলে ফাইল এপ্রুভ করে।

ঘুষ দিয়েছি
ঢাকা আঞ্চলিক কার্যালয় এর ডিরেক্টর ৳১৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKALFP8K
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) ভেরিফিকেশন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আগে সরকারি ফি ছিল ৬০০ টাকা, তখনও ভেরিফিকেশনের সময় সর্বনিম্ন ১,০০০ টাকা অতিরিক্ত দিতে হতো। এবার অনলাইনে নির্ধারিত সরকারি ফি হিসেবে ১,৫০০ টাকা পরিশোধ করি। এরপর পুলিশ তথ্য যাচাইয়ের জন্য যোগাযোগ করলে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে উপস্থিত হই। কিন্তু ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের কাছে অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার পর তিনি জানান, এই টাকার একটি অংশ OC-ও পান। আমার প্রশ্ন খুবই সাধারণ— সরকারি ফি ৬০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার পরও একজন নাগরিককে পুলিশ ভেরিফিকেশনের সময় কেন অতিরিক্ত টাকা দিতে হবে? এতে সাধারণ জনগণের আর্থিক ক্ষতির পাশাপাশি অযথা হয়রানিও হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
বরিশাল — বিমানবন্দর থানা ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ BRRTU68R
মন্তব্য
ট্রাফিক পুলিশ

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি । সাথে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল। আমি আমার সার্ভিস আইডি এবং পরিচয় প্রদান করি । আমি নৌবাহিনী সদস্য পরিচয় দেওয়ার পরও আমাকে সম্মান দিয়ে আড়াই হাজার টাকা দাবি করে। পরে এক হাজার টাকা দিয়ে পারপাই । সে আমার নামে ২৫ হাজার টাকার মামলা দেওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে । এ টাকা দাবি করে। আমি বাধ্য হয়ে এক হাজার টাকা পরিশোধ

ঘুষ দিয়েছি
বারেক বিল্ডিং মোড় চট্টগ্রাম ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTTFT4HH
মন্তব্য
সরকারি হাসপাতাল

পঙ্গু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রাপ্তি

আমি এখানে গত ৩ মাসে ১০ বারের বেশি সময় এক্স-রে পরীক্ষা করিয়েছি। প্রতিবার এক্সরে ফিল্ম দেওয়ার নামে বাড়তি ১০০টাকা করে আদায় এক্সরে কক্ষের ভিতরে ডেকে নিয়ে। টাকা না দিলে বলে রিপোর্ট কাল পাবেন।প্রতিটি ব্যক্তির থেকে এই টাকা আদায় করা হয়।এটা এখানে অলিখিত নিয়ম। এছাড়াও ট্রলিতে হাত দিলেই আয়া দের ২০০টাকা দিতে হবে। আউট ডোরে ডাক্তারের সিরিয়ালের জন্য ১০০টাকা করে দিলেই রোগীর আগে পরে করে ডাকবে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
২৪ আগস্ট ২০২৬ DK4T79K6
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাতের চিকিৎসার ও অপারেশন ।

হাতের চিকিৎসার জন্য অপারেশন রুমে মানুষের থেকে বকশিস নামে ঘুশ দাবি।নইলে মানুষকে হয়রানি করা হয়।ঢাকা পঙ্গু হাসপাতাল।সেই সাথে অপারেশন রুমে মানুষকে ভূল চিকিৎসা দিচ্ছে। আমার ছোট ভাই — ভূল চিকিৎসার স্বীকার হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKAANL3H
মন্তব্য