সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ট্রেড লাইসেন্স

হেড লাইসেন্স করতে গিয়েছিলাম সেখানে অতিরিক্ত খরচ খরচ ছাড়া লাইসেন্স নিতে অনেক সময় লাগবে তাই বাধ্য হয়ে ঘুষ দিয়েছে

ঘুষ দিয়েছি
শহর ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKTP58DR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

অনলাইনে কাবিন নামা ই-পোস্টিল

myGov-এর মাধ্যমে বিবাহ সনদ/কাবিননামা সত্যায়নের আবেদন করলে জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজীকে কাবিননামা যাচাইয়ের জন্য মেসেজ পাঠানো হয়। কিন্তু কাজী ইচ্ছাকৃতভাবে ওই মেসেজের কোনো জবাব না দেওয়ায় আমার আবেদনটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে কাজীর সঙ্গে যোগাযোগ করলে একই কাবিননামা সত্যায়ন করে দেওয়ার জন্য তিনি ১০,০০০ টাকা দাবি করেন। অথচ বিবাহ নিবন্ধনের সময় নির্ধারিত সকল ফি পরিশোধ করা হয়েছে। কাজী কেন সরকারি যাচাইয়ের মেসেজের জবাব দেননি, সে বিষয়েও কোনো জবাবদিহি করা হয়নি। সরকারি অনলাইন প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে সাড়া না দিয়ে আবেদন বাতিল করানো এবং পরে একই কাজের জন্য অতিরিক্ত অর্থ দাবি করা নিঃসন্দেহে দুর্নীতি ও সরকারি সেবা বাধাগ্রস্ত করার শামিল।

ঘুষ দিয়েছি
Moulvibazar ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ SY3EMSQB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

(কাজ শেষে ঠিকাদারদের চেক ইস্যু) Area Finance Controller (AFC) Navy

একেকটা চেকের জন্য এক পারসেন্ট দিতে হয় না দিলে চেক দেয়া হয়না। শুধু সাধারন ঠিকাদার না নৌ কল্যাণ ফাউন্ডেশনেরও দেয়া লাগে। কাজ শেষে বিলের চেকের জন্য কর্মকর্তারা ক্যালকুলেটর নিয়ে বসে পারসেন্ট নেওয়ার জন্য। এগুলো নিয়ে কেউ প্রতিবাদ করে না স্বয়ং নৌ কর্মকর্তারা সবাই জানে বিষয়টি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTGB7RTC
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট করতে গিয়ে আামার সব থাকার পরও এটা হবে না আনতে হবে ,তার পর দালালের মাধ্যমে আমাকে বলছে যে ৫০০০ হলেই সব ঠিক

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKUY3PXW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশনের তথ্য যাচাই

আমার বাবার পেনশনের কাজে একটি তথ্য উদ্ধারের জন্য একটি ফাইল খোঁজা দরকার ছিল। সেই ফাইল খুঁজতে হলে নাকি দায়িত্বে থাকা একজনকে ১০০ নাকি ২০০ টাকা দিতে হবে(টাকার পরিমাণ খেয়াল নেই সঠিক। তবে ১০০/২০০ ই হবে)। পরে টাকা দেওয়ার পর কাজ হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০০
২৪ আগস্ট ২০২৬ DKV2KAQC
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি কুমিল্লা পাসপোর্ট অফিসে পরম জমা দিতে গেলে তারা বলে ভুল হয়েছে, সত্যি বলতে সকল কাগজপত্র ঠিক ছিলো আমার। এরপর আমার ফাইলটি জমা নেয়নি তারা। পরে আমি অফিসের বাহিরে এসে একজন দালালকে বললে তিনি অফিসের ভিতরে গিয়ে ১৫০০ টাকা দিয়ে আমার ফাইলটি জমা দেয়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTHA5YXD
মন্তব্য
ভূমি অফিস

, জমির খারিজে জমির পরিমাণ ভুল করেছিল

আমাদের জমির পরিমাণ ভূমি অফিস থেকে ভুল করে ডবল করে দিয়েছে এরপর ওটা দিয়ে খারিজ করেছে। আমরা ওইটা সংশোধনে গেলে আমাদেরকে অনেক পরিমাণ হয়রানি করা হয় বারবার এক একটা ডেট দেয় এবং আমাদের ডাকে প্রত্যেকবার কাগজ পাতি নিয়ে জমা দেওয়ার ক্যান্সেল করে দেয়। এমন করতে করতে প্রায় 5 থেকে 6 বার আমি কাগজ জমা দেই এবং ক্যানসেল করে দেয় ।অবশেষে বাধ্য হয়ে যখন বলি যে কত টাকা হলে কাজ করে দিবেন তখন তারা চার হাজার টাকা দাবি করে ভূমি অফিসের কর্তব্যরত নাজির। এরপর তাকে বিকাশের মাধ্যমে 4000 টাকা পাঠানো হয়। এরপরেও আমার জমি ঠিক করে দেয়া হয়নি পুরো খারিজ বাতিল করে দেওয়া হয়েছে।

ঘুষ দিয়েছি
সিংগাইর ৳৪.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKRVPH75
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাড়ির ডিজাইন পাস করানো

গ্রামে বাড়ি করার উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার কর্তৃক তৈরিকৃত তিন তলা বাড়ির ডিজাইন পাস করানোর জন্য উপজেলা প্রকৌশলীর অফিসে জমা দিলে উনারা সেটা রিসিভ করেন এবং ১ সপ্তাহ পরে আসতে বলেন। ২ দিন পর ঐ অফিসের একজন অফিস সহকারী প্রকৌশলীর রেফারেন্স দিয়ে ডিজাইন পাস করানোর জন্য ১৫০০০ টাকা দাবি করেন এবং এই টাকা না দিলে ডিজাইন পাস হবে না বলেও জানিয়ে দেন। আমি পরদিন সকালে অফিস কক্ষে উনার হাতে ১৫০০০ টাকা দিয়ে আসি। ঠিক ১ দিন পর কল দিয়ে জানায়, আপনার বাড়ির ডিজাইন পাস হয়েছে এসে নিয়ে যান। আমি যেয়ে নিয়ে আসি। ডিজাইনে প্রকৌশলীর সিল, স্বাক্ষর সবই ছিল। উল্লেখ্য, আমি প্রকৌশলীর চেহারাও কখনো দেখিনি। উনাদের অফিস থেকে কেউ আমার বাড়িতেও আসেনি ভিজিট করতে। জাস্ট ১৫০০০ টাকা দিলাম আর পাস হয়ে গেল।

ঘুষ দিয়েছি
মুরাদনগর, কুমিল্লা ৳১৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTWFGXJR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স

6000 টাকা ফি এর সাথে 6000 টাকা ঘুষ দাবি। যেটাকে অনারাম বলে বিশেষায়িত করে AD বলছে 3 টা টেবিল ঘুরবে ফাইল। এটুকো অনারম লাগবেই।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৬.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RJNV7CYZ
মন্তব্য
ভূমি অফিস

নাগরিক আইডিতে খতিয়ান যোগ করতে

নাগরিক আইডি খুলেছি। সেখানে নামজারির নাম্বার অ্যাড করেছি। খাজনা পরিশোধ করার জন্য, কিন্তু ভুমি অফিস থেকে সেটা অ্যাপ্রভ না করে রেখে দেয়। পরে স্ব শরীরে গিয়ে হাজার টাকা দিয়ে কাজ টা করতে হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTBTN9KV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

বারবার হয়রানি হওয়ার পর সাধারণ চিকিৎসা অনুদান এর আবেদন অনুমোদন করানোর জন্য ঘুষ দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
বয়রা ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ KHYSEYGP
মন্তব্য
ট্রাফিক পুলিশ

মিথ্যা মামলার নামে ঘুষ

আজ ২৪ আগস্ট ২০২৬ সকালে আমি হানিফ ফ্লাইওভারের দনিয়া কলেজ এক্সিট থেকে বের হবার সময়, ট্রাফিক পুলিশ আমাকে আটকায় দ্বিতীয়বার। প্রথমবার আটকায় নীমতলিতে, যেখানে আমার সব কিছু ঠিক সাব্যাস্ত হয়। দনিয়া কলেজ রোডে পুলিশ আমাকে বলে আমার গাড়িরর জানালায় নাকি টিন্ট করা। এক গাড়ি ঢাকায় ৮ বছর চালাচ্ছি। গাড়ির ভেতর পরিস্কার দেখা যায়। উনি দাবি করলেন না এটা টিন্টই করা। আমার গুরুত্বপূর্ণ কাজ ছিল। বিধায় পাশে পুলিশ বক্সে নিয়ে গিয়ে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ আদায় করে।

ঘুষ দিয়েছি
ঢাকা, হানিফ ফ্লাইওভারের দনিয়া কলেজ রোড এক্সিট ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKRES5FV
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

সকল ডকুমেন্টস সঠিক থাকার পরেও বিগত ১ বছর ঘুরার পর নামজারি হয়নি বার বার ক্যাসিল হয়েছে। তাই বাধ্য হয়ে টাকা দিয়ে নামজারি করানো লেগেছে। যা আমরা নিরুপায়।

ঘুষ দিয়েছি
মিরপুর সেনপাড়া ভূমি অফিস ৳৪৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKU4V9QG
মন্তব্য