সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

সিটি করপোরেশন টেক্স

সিটি করপোরেশনের আওতায় জমি থাকার কারনে গ্যাস লাইন সংযোগের জ একটি এক রুমের টিনের ঘর বানিয়ে ছিলাম। সেটাকে সিটিকরপোরেশনের লোকরা একটা কাচা পাকা বাড়ি দেখায়। যা থেকে আমাদের কোন আয় হতো না। সেখান থেকে তারা ২৮০০০ টাকা আয় দেখায়। পরবর্তীতে জানতে চাওয়া হলে বলে এই নাম কাটতে হলে ২৫০০০ টাকা লাগবে। আর যদি এই নাম এখন চেঞ্জ না করেন তাহলে আগামী ২০ বছর এই টেক্স পাকা বাড়ি হিসেবে দিতে হবে। তখন বাধ্য হয়ে তাদের দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKKH5K8Y
মন্তব্য
সরকারি হাসপাতাল

বিদেশি মেডিকেল সেবা

আমাকে এজেন্সির লোক বলেছে যদি তুমি ১৯ হাজার টাকা দাও তাহলে তোমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে আর যদি তুমি না দাও তাহলে তুমি ফিট থাকার পরেও তোমাকে হয়তো আনফিট দেখাতে পারে এজন্য আমি ঘুষ দিতে বাধ্য হয়েছে

ঘুষ দিয়েছি
ঢাকা শহর ৳১৯.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKUXNFVH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিঠামইন থানা

আমি একটি কম্পিউটারের দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করছি সেখানে ১৫১৫ টাকা আর এটা থানায় যাওয়ার পরে সেখানে আরো একটি অফিসার আরো ১৪০০ টাকার মত দাবি করে না দিলে আমার কাজটি হবে না বিদায় আমি ওনাদেরকে টাকা দেই কাজটি হয় আর কি আর আমি যদি টাকা না দিতাম ওনারা বলছে যে আমার কোন পুলিশ ক্লিয়ারেন্স হবে না কিন্তু কোন মামলা টামলা কোন কিছু নাই তারপরও আমার কাছ থেকে ১৪০০ টাকা একটা নিছে সরকারি ফি বাতে উনারা চৌদ্দশ টাকা আমার এখান থেকে নিছে

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳১.৪ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKNSKYBA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদেশে চাকরির জন‍্য ম‍্যানপাওয়ার করা।

বিদেশে চাকরির জন্য ম‍্যানপাওয়ার করতে গিয়েছিলাম। আইডি কার্ড না থাকায় ফিঙ্গার করতে পারি নাই। উনারা সরাসরি না বলে দিলো আইডি না থাকলে ম‍্যানপাওয়ার করা যায় না । ঠিক তখনই একজন তৃতীয় পক্ষের ব‍্যক্তির খোঁজ পাই। উনি ৫ হাজার টাকার বিনিময়ে কাজটি করে দেন। অথচ সিস্টেম চেঞ্জ হলেও আমরা কিছুই জানি না ।

ঘুষ দিয়েছি
পাবনা ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJANQZX9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

MPO শিক্ষক বদলী

বদলীর জন‌্য হার্ডক‌পি আবেদন কর‌তে বলা হ‌য়ে‌ছিল। সময় ছিল সে‌প্টেম্বর মা‌সের ৬ তা‌রিখ বিকাল ৪টা পর্যন্ত। আমি সরাস‌রি যে‌তে পারব না, তাই বুধবা‌রের ম‌ধ্যে ডা‌কে না দি‌লে ফেরৎ আসবে। এদি‌কে আমার সুপার টাকা ছাড়া ফাইলে স্বাক্ষর কর‌বে না। দীর্ঘ‌দিন প‌রিবার ছে‌ড়ে দু‌রে আছি, তাই বাধ‌্য হ‌য়ে ঘু‌ষের বি‌নিম‌য়ে ফাইলে সুপা‌রিশ নি‌তে হ‌য়ে‌ছে।

ঘুষ দিয়েছি
পঞ্চগড় ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNTXABHR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির জন্য ভেরিফিকেশন

২০২২ সালে বাংলাদেশ বিমানে চাকরির জন্য আমি নির্বাচিত হই। পরবর্তীতে চাকরির প্রক্রিয়ার অংশ হিসেবে ভেরিফিকেশন রিপোর্টের জন্য বাংলাদেশ বিমানের এইচআর বিভাগ থেকে আমার নিজ জেলা ঠাকুরগাঁও সদর থানায় একটি চিঠি পাঠানো হয়। উক্ত চিঠির ভিত্তিতে ডিএসবি (DSB)-এর একজন এসআই আমার পরিবারের সদস্যদের কাছে গিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য ১০০০০ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আমাকে জানান যে, টাকা না দিলে আমার বিরুদ্ধে খারাপ/নেতিবাচক ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হবে। পরবর্তীতে আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়ার পর শেষ পর্যন্ত আমার কাছ থেকে মোট ৫,০০০ টাকা নেওয়া হয়। চাকরির ভেরিফিকেশন প্রক্রিয়ায় এ ধরনের অর্থ দাবি ও নেওয়ার ঘটনায় আমি অত্যন্ত বিব্রত ও উদ্বিগ্ন হয়ে পড

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNWURB5P
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নানাভাবে একের পর পর অজথা ভুল আছে, ভুল আছে বলে বলে ধাপে ধাপে আমার থেকে অনেক টাকা তারা দাবি; না দেওয়ায় নামজারি বাতিল। দর কষাকষি করে, টাকা প্রদানের পরে ৭ দিনে নতুন নামজারি মঞ্জুর করে সব হাতে বুঝিয়ে দেন।

ঘুষ দিয়েছি
শিবগঞ্জ, বগুড়া ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJXC4HGB
মন্তব্য
ভূমি অফিস

খাজনা বাবদ

একটা দলিলের খারিজ করতে সরকারি খরচ নাকি ২০০০ বা এর আশেপাশে। কিন্তু ভূমি অফিস ১৫০০০ এর নিচে খারিজ করে দেয়না! শেষমেশ ১২০০০টাকায় দফারফা করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
Tangail ৳১২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK5XABXX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সার্টিফিকেট উত্তোলন

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট উঠাতে গেলে কেরানি ১০০টাকা করে দাবি করে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা, লাকসাম ৳১০০
৩ সেপ্টেম্বর ২০২৬ CTNXDUJ9
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে এবং পুলিশ ভেরিফিকেশন জন্য

পাসপোর্ট করতে এবং পুলিশ পরিদর্শক কতৃক তদন্তের সময় সে ও ঘুস চায়।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳২০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ SYK2BRBF
মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport

আমার বয়স ১৮ এর কম হওয়ায় বলেছে পাসপোর্ট করা যাবে না। পরবর্তীতে ১৫০০ টাকায় বিনিময়ে তারা কোন কাহিনী ছাড়াই করে দেয়।

ঘুষ দিয়েছি
Rangpur ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNTBFBC6
মন্তব্য
সরকারি হাসপাতাল

আইসিইউ এর সিট ব্যবস্থা

ঢাকা পিজি হাসপাতালে আমার আঙ্কেলের জন্য আইসিইউ ব্যবস্থা করতে ৮০০০টাকা দিতে হইছিলো

ঘুষ দিয়েছি
ঢাকা পিজি হাসপাতাল ৳৮.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK8WXYKP
মন্তব্য