সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জজ কোর্টের মামলার তথ্য

মামলার তথ্য জানতে জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ এর আদালতে গিয়েছিলাম। মামলার তথ্য প্রদান এবং মামলার গতি প্রকৃতি জানানোর পর আমার কাছে টাকা দাবি করে এরপর আমার সুবিধা জনক সময়ে মামলার পরবর্তী শুনানির ডেট দিতে টাকা নেয়। এই কাজটি করে ওই কোটের পেশকার এবং পিওন। মোট ১০০০ টাকা নেয়। উল্লেখ্য ওই দিন Additional 2 জজ অফিসে ছিলেন না।

Panchagarh, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN979AWD
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

ট্যাক্স টোকেন নবায়ন

আমার বাইকের ট্যাক্স টোকেন এর ২ দিন আগে মেয়াদ শেষ হয়েছে...এই জন্য পুলিশ মামলা দিবে পরে ৫০০ টাকা দিয়েছি...আরো বেশি চাইছিলো লোকেশন: হেতালিয়া বাধঘাট,পুলিশ বক্সের সামনে,পটুয়াখালী

পটুয়াখালী, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRT9PAF9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৭.০ হাজার

ভ্যাট রেজিষ্ট্রেশন

ভ্যাট রেজিষ্ট্রেশন করার জন্য গিয়েছিলাম, ১০ হাজার টাকা দাবি করে আমি ১০-১৫ দিন ঘোড়া ঘুরির পর ৭ হাজার টাকা প্রদান করি।

বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJA7FCRS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

নতুন চকরিতে যোগদানের জন্য পে ফিক্সজিশন করার সময় জন প্রতি ২০০০টাকা

নতুন চকরিতে যোগদানের জন্য পে ফিক্সজিশন করার সময় জন প্রতি ২০০০টাকা

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPTJYEP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport Banaite

id and other paper gula thik thakar poreo amake rejected dekhaya address thik korano hoisilo then bill er original paper chawa hoisilo 2 bar pathano hole 3rd time ekjon bollo vai 1500 takar jonno bar bar ghurben naki diye den. pore dite baddho holam.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK2KS2HT
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স তৈরি

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ৬০০০ এর পরিবর্তে ১০০০০ টাকা দিয়া লাগছে।

রাজশাহী, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJB9LECL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Government tender approvals

So basically its not how the other services here mentioned like you pay a fixed amount to get a specific thing done. What i am talking about is the problems government contractors face when they are undertaking tenders from PWD, PDB etc and to pass a tender the contractors has to atleast sign documents from minimum 3-4 engineers ranging from executive to all the way down to a site engineer and each engineer takes a bribe of a minimum 5%-1% of the estimated tender amount. The executive or the additional chief engineer takes the biggest cut and without these bribes they wont approve any tender which is a big burden for contractors because it extremely lowers their profit margin.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLMJYXF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

DB - Police

I applied for BD passport. When the officer came for background check, he demanded the oath document for my British citizenship. Though I provided other legal documents including my British passport, he was not accepting it. Then he settle downed the whole matter for Tk 10,000/=

Malibugh, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8SZ277
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.৫ হাজার

পার্সপোর্ট করা

ফ্রম নিজে পূরণ করে নিজে জমা দেয়াই, ভূল হইছে বলে বাতিল করে, পরে পরবর্তীতে ৬৫০০ দফা রফায় ইন্সট্যান্ট ছবি তুলে ১০দিনের ভিতর পার্সপোর্ট ডেলিভারি দেই।

কক্সবাজার, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTGFLRNM
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

PG Hospital এ অপারেশনের জন্য ভর্তি

প্রায় ৩ মাস চেষ্টা করেও আত্মীয়কে PG Hospital(বর্তমান BMU) কানের অপারেশনের জন্য ভর্তি করাতে পারিনি; পরে হাসপাতালের ৪র্থ শ্রেনীর এক কর্মচারীকে ১০,০০০ টাকা দেওয়ার পর ভর্তি হয়ে অপারেশন হয়েছে। পাশাপাশি অন্য রোগীদের সঙ্গে কথা বলে জানতে পারি সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSJ2TZ5
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

টিএ বিল উত্তোলন হতে নতুন পে ফিক্সেশন, পেনশন, জিপিএফ ফান্ড খুলতে গেলেই কমিশন দিতে হয়।

টিএ বিল উত্তোলন থেকে শুরু করে নতুন পে ফিক্সেশন, জিপিএফ ফান্ড খুলতে গেলেই কমিশন দিতে হয়। এভাবে একেকটি খাতে ২০০০-৩০০০ টাকা অবশ্যই দিতে হবে। মানে টাকা ছাড়াই কোন কাজ নেই। তাছাড়া পেনশনে গেলে শুরুর এককালিন প্রাপ্য অর্থ থেকে আপনাকে অবশ্যই ৫% দিতেই হবে।

সকল উপজেলা হিসাবরক্ষণ অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT934C8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

ভুমি রেজিসট্রেসন এবং নামজারি

নতুন জমি কেনা এবং পরবর্তী নামজারি -দালাল এর মাধ্যম ছাড়া ভুমি অফিসে গ্রহন করে না , তাদের নির্ধারিত রেট অনুযায়ী টাকা দিয়ে সকল কাজ করাতে হয় নয়ত সকল কাগজ পত্র সঠিক থাকলেও হয়রানি করতেই থাকে একের পরে এক ।

সাভার, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQWCJUH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

এল জি আর ডির অধিনে ঠিকাদার ব্যবসা

এল জি আর ডি এর অধীনে গ্রামীণ সড়ক উন্নয়নের ঠিকাদারি করতে গেলে দেখা যায় বিল।উত্তোলনের সময় প্রত্যেক টেবিলে ঘুষ দিতে হয়। উপজেলা ইঞ্জিনিয়ার ১.৫% জেলা ইঞ্জিনিয়ার ২% নগদ টাকা প্রদান পূর্বক বিল অনুমোদন হয়। এটা সবার ক্ষেত্রে ওপেন সিক্রেট।

Chandpur, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTP6WF2K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.৫ হাজার

খতিয়ানকে অনলাইন এ আপলোড করা

২০০৬ সালে একটা জমি কিনেছিলাম । নিজে নিজে ওইটার নামজারি খতিয়ান অনলাইন করার চেষ্টা ব্যর্থ হয়েছি । পরবর্তীতে অনলাইন করার জন্য করতে আশুলিয়া ভূমি অফিসের কর্মকর্তা এবং ডেভেলপার কোম্পানির লোক আমার কাছ থেকে এই টাকা ঘুষ নিয়েছে ।

আশুলিয়া, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSMDPRE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

লাইসেন্স

আমি যখন পেশাদার হালকা লাইসেন্স করতে যাই তখন এক অফিসার আমাকে বলে ১৫০০০ টাকা না দিলে ফেল করে দিবে তখন আমি দেই নাই সব পরীক্ষা ঠিক মত দিলাম তার পর ও ফেল আসে | পরবর্তীতে তার সাথে কন্টাক করি আমার আর যাইতে হয় নাই পরীক্ষা দিতে লাইসেন্স হয়ে গেছে |

নরসিংদী, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKAQEMZ9
মন্তব্য