সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

নামজারি আবেদনের বিষয়গুলো তারা এন্ট্রি দিয়ে আবেদন করে দিয়েছে। বলেছে, তহশিল অফিস টাকা নিবে কিন্তু আমি জানি নলছিটির তহশিল অফিসের মধ্যে ভালো কে আর কে খারাপ। এখানে যারা ভালো তাদের প্রতি দোয়া রইল আর যারা তাদের দায়িত্ব পালন করার জন্য ঘুষ নিল, আল্লাহ তাদের বিচার করবেন।

ঘুষ দিয়েছি
নলছিটি, ঝালকাঠী ৳৭.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ BR8HZASN
মন্তব্য
কর অফিস

2023-2024 fiscal year tax return

আমি ২০২৩-২৪ অর্থ বছরের ট্যাক্স জমা দিতে গেলে, ২৫০০ টাকা সরকারি ট্যাক্স এর বাইরে আমার থেকে ঘুষ নেওয়ার হয়েছে। কোনো উপায় না থাকায় আমি তা পরিষদ করি। অফিস চৌদ্দগ্রাম কর অঞ্চল-৪, কেরানী ও সহ কারি কর কমিশনার এর সাথে জড়িত।

ঘুষ দিয়েছি
Chauddogram, Cumilla ৳২.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT3R624S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

CDC

আমি এখানে ডকুমেন্ট বানাতে গিয়েছিলাম কিন্তু আমার কাছে ঘোষ দাবি করে অতঃপর কিছু না করতে পেরে দিতে হয় কারণ আমার ডকুমেন্টটি বানানো দরকার ছিল

ঘুষ দিয়েছি
Chittagong ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT52TDVM
মন্তব্য
ট্রাফিক পুলিশ

টেক্সটোকেন

আমি 3 জন নিয়ে ড্রাইভ করেছিলাম তখন তারা কাজ নিয়ে ট্র্যাফিক বক্সে গিয়ে বলে টাকা দিতে।নাহলে গাড়ি থানায় নিয়ে যাবে

ঘুষ দিয়েছি
শহর ৳৮০০
২৪ আগস্ট ২০২৬ CT9QPNDD
মন্তব্য
ভূমি অফিস

নামজারি করতে চাওয়ায় ৫ হাজার ২০০ টাকা ঘোষ চাইলো না হয় খসড়া খতিয়ান দিবে না।

নামজারি করতে চাওয়ায় ৫ হাজার ২০০ টাকা ঘোষ চাইলো না হয় খসড়া খতিয়ান দিবে না,

ঘুষ দিয়েছি
কুটি ইউনিয়ন কসবা থান, ব্রাহ্মণবাড়িয়া ৳৫.২ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTP7YA98
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গ্যাস সংযোগ পুনরায় ফিরত পেতে

আমার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বকেয়া বিল এর কারণে, তারপর আমি আমার বকেয়া বিল পরিশোধ করি এবং যাবতীয় যত খরচ আছে সব কিছু পরিশোধ করি। যখন গ্যাস লাইন এর নজেল রিসিভ করার জন্য ছাড়পত্র চাইলাম সে বলল নাকি চা পানি খাওয়াতে হবে। অন্য কোন মহিলা নাকি ১৫ দিন যাবত ঘুরছে। এখন বাধ্য হয়ে ২০০০ টাকা শেষ পকেটে ছিলো সেটা তাকে দিয়ে গ্যাসের নজেল পাইপ ফিরত নিয়ে আসি।

ঘুষ দিয়েছি
সাভার ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKYGQDZA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা লাইসেন্স (DIFE)

ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার মত ডকুমেন্টস রেডি করেছে তারা।বলেছে বিল্ডিং এর স্টাকচারাল অবস্থা ভালো না। সত্যিই ভালো না। বিনিময়ে পাচ লাখ চেয়েছিলো। সেইটা চার লাখ পঞ্চাশে সেটেল্ড হলো এবারের মত।

ঘুষ দিয়েছি
টংগী ৳৪.৫০ লাখ
২৪ আগস্ট ২০২৬ DKWFPLBK
মন্তব্য
ভূমি অফিস

খারিজ বলিউম দেখতে চাইলে টাকা দিতে হয় টাকা যে চেয়েছে anonymous

এই — সব সময় টাকা চাইলে আবং আমিনিজেও ভুক্তভোগী আমার প্রতিবেশী ভোক্তভোগী

ঘুষ দিয়েছি
দক্ষিণখান ভূমি অফিসে ৳৫০০
২৪ আগস্ট ২০২৬ DKLW3RPF
মন্তব্য
কাস্টমস অফিস

“Anual Bond Audit

বাৎসরিক বন্ড অডিটে ইউপি বহির্ভূত পাওয়ায় ARO এক কোটি ২০ লক্ষ টাকা দাবি করে; যা পরবর্তীতে অল্প কিছু টাকা কমে দাবি পরিশোধ করা হয়

ঘুষ দিয়েছি
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা ৳১.২০ কোটি
২৪ আগস্ট ২০২৬ DKYUT9UE
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীর ট্রলি ও ড্রেসিং সেবা

আমার আম্মুর আ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায়, আমি আর আব্বু জরুরি ভিত্তিতে জিয়া মেডিকেলে নিয়ে যাই আম্মুকে সেখানে ট্রলি চালকেরা ২৫০৳ দাবি করে আম্মুকে পৌছাইতে, পরে আমরা ১৫০৳ দিয়ে দেই। আবার ড্রেসিং করার আগে ৩০০৳ দাবি করে না হলে তারা করে দিবেনা, পরে ২০০৳ নেয়। তারপর ড্রেসিং করে দেয়। কিন্তু সেখানে লেখা ছিল সবই ফ্রি। কিন্তু অভিযোগ করেও কাজ হয়নি।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৩০০
২৪ আগস্ট ২০২৬ RJ6QBZUE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি কলেজে ভর্তি বাতিল

সরকারি কলেজে ভর্তি বাতিল করতে গেছিলাম। সরকাড়ি খরচ ৫০৬ টাকা, কিন্তু আমার কাছে তারা এক হাজার টাকা দাবি করে, পরবর্তীতে আমি ৯০০ টাকা পরিশোধ করি

ঘুষ দিয়েছি
Rangpur ৳৩৯৪
২৪ আগস্ট ২০২৬ RNNRK7FS
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ট্রেড লাইসেন্স নবায়ন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এ ট্রেড লাইসেন্স নতুন নেওয়া ও নবায়ন করতে এক্সট্রা টাকা দিতে হয় । নতুন ট্রেডলাইন এ এক্সট্রা ৩০০০-৪০০০ টাকা ও নবায়ন এ ১০০০-১৫০০ টাকা দিতে হয় ।

ঘুষ দিয়েছি
Dhaka, Bangladesh ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKMGTAKC
মন্তব্য