লাইসেন্স ইস্যু
আমি ড্রাইভিং পরীক্ষায় পার্কিং সঠিকভাবে করার পরও আমাকে ফেল দেয়া হয় অথচ যারা গাড়ির স্টেয়ারিং ও ধরতে পারে না তারা ঠিকই পাশ করে। আমি প্রশ্ন করলে বাইরে আসেন বলে আমাকে আর একজন লোক কে দেখায় দেয় মেইনগেটের বাইরে। এরপর তার তার সাথে দরকষাকষির পর ১২০০০ টাকা চুক্তি ২ মাসের মধ্যে প্রিন্টেড কার্ড এর প্রতিশ্রুতি দেয়। রাতে আমারে মোবাইলে পরীক্ষায় পাশের মেসেজ আসে। পরে বুঝি যে এটা পুরা একটা সিন্ডিকেট। সরকারি লোক যারা আছে তারা ফাঁদে ফেলে আর দালালদের কাছে পাঠায়। দালালরা টাকার লেনদেন করে আর বাকী কাজ সমাধান করে দেয় সরকারী লোকদের দিয়ে। আমার বিদেশ আসার তাড়া থাকায় আমি ঘুষ দিতে বাধ্য হই!