সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

Fitness

সরকারি নিয়ম অনুযায়ী গাড়ির ফিটনেস নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি যথাযথভাবে পরিশোধ করেছি। কিন্তু সরকারি ফি প্রদানের পাশাপাশি আমাকে অতিরিক্তভাবে ১,২০০ টাকা ঘুষ হিসেবে প্রদান করতে হয়েছে। এই টাকার জন্য কোনো সরকারি রসিদ বা বৈধ প্রমাণপত্র দেওয়া হয়নি। আমাকে বলা হয় যে, এই অতিরিক্ত টাকা প্রদান করলে কোনো ধরনের ঝামেলা, অপ্রয়োজনীয় আপত্তি বা বিলম্ব ছাড়াই গাড়ির ফিটনেসের কাজ সম্পন্ন করে দেওয়া হবে। অন্যথায়, স্বাভাবিক নিয়মে গাড়ি পরিদর্শনের সময় বিভিন্ন বিষয়ে ‘অবজেকশন’ দেওয়া হতে পারে এবং এতে ফিটনেস প্রক্রিয়া জটিল ও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাকে বোঝানো হয় যে, শুরুতে ১,২০০ টাকা প্রদান না করলে পরবর্তীতে এসব অবজেকশন বা জটিলতা সমাধানের জন্য আরও বেশি টাকা খরচ হতে পারে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.২ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKHTL3DG
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমাদের জমি ভুল দাগে খারিজ হয়েছিল। আমরা সেই খারিজ বাতিল করে সঠিক দাগে খারিজ করি। এবং যারা উত্তরাধিকার সূত্রে জমি প্রাপ্য হবেন তাদের নামে খারিজ করি। এরজন্য সবমিলিয়ে প্রায় ৬০০০০-৭০০০০ টাকা আমাদের ভুমি অফিসে খরচ হয়েছে। ভুমি অফিস দুর্নীতির আখড়া। একজন এসি ল্যান্ড বছরে ১-২ কোটি টাকা কামাই করে এই ভুমি অফিস থেকে।

ঘুষ দিয়েছি
কালিয়াকৈর ৳৬০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKTKBY2K
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

"এলপিসি" রিসিভ।

আমার সরকারি চাকুরীর যোগদানপত্রে সংযুক্তিতে উল্লেখ থাকার কারণে তিনি "এলপিসি" রিসিভ করবে না বলে জানিয়ে দিয়েছে। তারপর একজন অডিটর বললো যে টাকা না দিলে এলপিসি এপ্রুভ হবে না। তারপর দাবিকৃত অর্থ পরিশোধ করলে এলপিসি রিসিভ করা হয়।।।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা জেলা হিসাবরক্ষণ অফিস।। ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ MYAPGUK2
মন্তব্য
বিআরটিএ

টাকা দিলে পাস করাই।নাহ দিলে করাই নাহহ।আমি পরিক্ষা ফেল করেও পাস।আমার পরিচিত একজন দালাল নাহ ধরার কারণে

মটর সাইকেল র ভ্রাভিং লাইসেন্স। টাকা দিলে পাস।

ঘুষ দিয়েছি
রাজবাজি ৳৯.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKALK7TQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিস্ফোরক পরিদপ্তর

বিস্ফোরক লাইসেন্স ১৫০০টাকা.৫৫০০০ টাকা দিয়া করতে হয়েছে।টাকা না দিলে লাইসেন্স দেয় না,এই নিয়ম ঐ নিয়ম,নিয়মের শেষ নাই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.৫০ লাখ
২৪ আগস্ট ২০২৬ DKWQ9HZY
মন্তব্য
সিটি কর্পোরেশন

হোল্ডিং ট্যাক্স জমা

সাউথ সিটি কর্পোরেশন এর হোল্ডিং ট্যাক্স বকেয়া সহ জরিমানা ধার্য করে বকেয়ার সমপরিমান, টাকার অংক ঠিক করতে ৫০ হাজার ঘুষ দাবি করে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKCBDZ5H
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

উত্তর কাউন্দিয়া মৌজার আমার কেনা জমির নামজারি করতে ইউনিয়ন ভূমি আফিসে মিস্টির টাকা হিসেবে নিয়েছে, যদিও এসি ল্যান্ডের অফিসে আর এক্সটা টাকা দিতে হয়নি। কিন্তু ঐ ভূমি আফিসে ২২০০ টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
আমিন বাজার ইউনিয়ন ভূমি আফিস, সাভার, ঢাকা ৳২.২ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK9W3M5F
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ দাবি করে আমার ডিভোর্স লেটার কোই অথচ আমার বিয়েই হয়নি, কিন্তু পুলিশ বলে না ডিভোর্স পেপার লাগবে

ঘুষ দিয়েছি
রাজশাহী, মহনপুর ৳৪.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ RJLAQFYV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

নতুন জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে গেলে অথবা সংশোধন করতে সরকারি ফি এর চেয়ে ৫০-১০০ টাকা বেশি দাবি করা হয়। কোন ধরনের মানি রিসিট দেওয়া হয় না। সরকারের উচিত ফি অনলাইনে পরিশোধ করার ব্যবস্থা করা।

ঘুষ দিয়েছি
শেরপুর সদর উপজেলা পাকুরিয়া ইউনিয়ন ৳১০০
২৪ আগস্ট ২০২৬ MYHD7D6N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুতের খুটি স্থাপন

এলাকায় দীর্ঘদিন বিদ্যুৎ ছিল না।ভৌগলিক অবস্থানের কারণে কিছু জটিলতা ছিল।অর্থাৎ যেই লাইনে খুটিগুলো গেছে ওই লাইনে পড়ে নাই। পরে যখন আমরা বিদ্যুতের খুঁটি স্থাপন করতে যায়, তারপরে অনেকটা টাকা চাওয়া হয়। তখন আমরা সেই টাকাটা দিয়ে ভিতরে ঘটি স্থাপন করি। টাকার পরিমাণ ৩ লক্ষ টাকা খরচ হয়েছে শুধু ঘুষ বাবদ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম, লোহাগাড়া ৳২.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ CTG6NZUN
মন্তব্য
শিক্ষা অফিস

স্যালারির ফাইল রেডি করার জন্য

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বড়লেখা, মৌলভীবাজার। এই অফিসের ছোটবড় সবাই ঘুষের সাথে জড়িত। অফিসের হিসাব সহকারী একজন সহকারী ও সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মত ঘুষখোর খুব কম আছে। প্রতিটা ছুটির আবেদন, নতুন শিক্ষকদের বেতন তুলতে গেলে উপজেলা অফিসের হিসাব সহকারী —কে টাকা দিতে হয়। টাকা না দিলে কাজ আগায় না,বেতন হয় না। কত লোককে যে হয়রানি করেছে এটা নিয়ে তা বলার বাইরে। অবশ্য তার ছেলেমেয়ে হয়েছে, যতটা কষ্ট আমার স্যালারি নিয়ে দিয়েছে তার হিসাব খোদার কাছে রইলো। এই অফিসের সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার — মোবাইলের ফ্লেক্সিলোড পর্যন্ত ঘুষ নিতো। প্রতিটা স্কুল ইনশপেকশনে গেলে নেগেটিভ রিপোর্টের ভয় দেখিয়ে স্কুল প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা আদায় করতো।

ঘুষ দিয়েছি
বড়লেখা, মৌলভীবাজার। ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ SY2WLNAH
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

মর্টগেজ দলিল

ব্যাংক থেকে থেকে লোন নেওয়ার জন্য মর্টগেজ দলিল করা লাগে। সরকারী ফিস পে অর্ডারের মাধ্যমে দেওয়ার পর প্রতিটি দলিল প্রতি (লোন যত বেশি ঘুষের পরিমাণ তত বেশি) ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়। যেহেতু আমাকে ব্যাংকের প্রতিনিধি হিসাবে পতিনিয়ত হাজির থাকতে হয় যা ঘটে আমার সামনে ঘটে। এটা মেনে নেওয়া খুবই বিব্রতকর। প্রতিবাদ করে ও আমাকে হেনেস্তার শিকার হতে হয়েছে।

ঘুষ দিয়েছি
বাঘারপাড়া সাব রেজিস্ট্রি অফিস,যশোর। ৳৩০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ KHD2JT7E
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস জরিপ কর্মকর্তা

বিডিএস জরিপ কর্মকর্তা, ঢাকা, ধামরাই “আমাদের এলাকা নারায়নগঞ্জ এর জালকুড়িতে।বর্তমানে আমাদের এখানে ভুমি জরিপ বিডিএস চলছে।সাধারন মানুষদের কে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তারা ঘুষ চাচ্ছে।টাকা না দিলে সাধারন মানুষের কাগজ দিচ্ছে না বা অনেক দিন ঘুরিয়ে দিচ্ছে।আমাকে ও কাগজ দিচ্ছে না যদি কাগজের কথা বলি তাহলে তারা বন্ধের দিন তাদের অফিসে গিয়ে কথা বলতে বলছে।তারা আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যে আমার কাগজ ঠিক নাই হেনতেন। জরিপ কর্মকর্তা আছে আর উনার ৪- ৫ জন সহযোগী আছে।এরা সবাই মিলে ঘুষের সাথে যুক্ত আছে।আমার কাছে ৭০ হাজার টাকা চাইছে আমি দেইনি বলে আমার কাগজ এখনো দিচ্ছেনা।”

ঘুষ দিয়েছি
ধামরাই ৳৭০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKS36G3Z
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

রেজিস্টার করতে সাব রেজিস্ট্রার টাকা ছাড়া করে না। টাকা আদায় করে দালাল দিয়ে।

আমার ১ টি জমি রেজিস্ট্রার করার জন্য যাই ২ বছর আগে। প্রায় দুপুর ২.৩০ বেজে যায় যেতে। নাম ছিল —। উনি বের হয়ে যাচ্ছিলেন। আমরা অনেক অনুরোধ করেও তাকে রাখতে পারিনি। উনি উনার লোক দিয়ে বলেন যে কমিশন এ করবেন খরচ হবে ৭০,০০০ টাকা। আমরা করাতে পারিনি। পরে আবার যাই সময়মত, কিন্তু সব দলিলাদি থাকার পরেও উনি এটা নাই, সেটা নাই বলে সাইন করেন নাই। টাকা দেইনাই বলে। পরের আবার উনার সহকারী বলে পরের দিন আসলে ৬০০০০ টাকা নিয়া আসবেন। করে দিবো। টাকা না দিলে হবেনা। ৫০০০০ টাকা দিয়ে করতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
ডেমরা, ঢাকা ৳৫০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKCLLSCA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমাজসেবা সেবা অডিট

আমি আমার সংস্থার অডিট রিপোর্ট নিয়ে গেছিলাম, আমার সব কিছু ঠিক থাকার পরও আমার কাছে অর্থ দাবি করা হয় । উনি বললেন এটা উনার হক।

ঘুষ দিয়েছি
Sarail ৳২০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT2SVGAW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়াসা বিলিং

ওয়াশা ভুতু রে বিল থেকে বাচতে প্রতিমাসে ৩০০০ টাকা দেওয়া হয় ওয়াসা বিলিং বিভাগ কে। ওই টাকা না দিলে বিরাট বিল ধরিয়ে দেওয়া হয়। আর হয়রানি তো আছে। মাঝে মাঝে মিটার খুলে নিয়ে যায়। এর পরে নতুন মিটার আননে আরো ঘুষ দিতে হয়। ১৮ বছর৷ যাবত এই খেলা দেখতেছি।অভিযোগ করলে ১০ গুন জরিমানা আদায় করে।

ঘুষ দিয়েছি
Tejgaon ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK8QCBTS
মন্তব্য
ভূমি অফিস

সার্ভে খতিয়ানের সার্টিফাইড কপি

সার্ভে খতিয়ানের সার্টিফাইড কপি ১২০*২ =২৪০ টাকার বদলে ১৫০০ টাকা নেই, জেলা রেকর্ড রুমের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও সদর ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ RNY4L5Z2
মন্তব্য